স্বরচিত কবিতা " সুখ কোথায় "
২৩ জুলাই ২০২২, শনি বার
আসসালামু অলাইকু/নমস্কার
সুখ কোথায়
শান্তি ও প্রশান্তি কোথায় রয়?
সুখ নামক সোনার হরিণের জন্যে হন্য হয়ে খুজি
দিকবিদিক ছুটি যে যা বলে তাই করি
তবু সুখ যে কভু দেয় না ধরা
আসলে সবাই করছি মোরা সুখে থাকার অভিনয়।
রোদেলা বলল প্রশান্তির ঘুম দিলে
সুখের দেখা পাবে তুমি
তাই দিলাম সুখের আশায় শান্তির ঘুম
ঘুম এলে দুচোখ জুড়ে দুঃস্বপ্নেরা তাড়া করে
ভয়ানক দুঃস্বপ্নে জেগে উঠি আমি
ঘুমের মাঝেও সুখ নাই একথা আমি বুঝি।
সুখের আশায় চলে গেলাম মানুষের কোলাহল ছেড়ে
কিন্তু সেখানেও নেই সুখ একাকীত্ব ভীষণ ভর করে
চতুর্দিকে নিঃশব্দতা মনে হয় মৃত্যুর চেয়েও ভয়ংকর
রাতদিন অনিদ্রা অনাহারে কেটে যায় অশান্তির প্রহর।
ভালোবাসার সুন্দরী স্ত্রীর মাঝে পাইনি সুখ
অবিশ্বাস সন্দেহ বিলাসিতা আর স্বার্থপরতার সেখানে বসবাস।
সুদর্শন পুরুষের মাঝে পাইনি খুজে সুখ
পরনারী অসম্মান অবমূল্যায়ন কাপুরুষতা সেখানে রহে হর হামেশ।
আরামের বিছানা দামি খাবার দালান কোঠার মাঝে
সুখ নেই, কোথাও নেইযে সুখ ।
সুখের খোঁজে সাত সমুদ্র করেছি ভ্রমণ
পাইনি সুখ, হয়েছে অবশ্রান্ত ক্লান্ত মন।
শিশুর ভালোবাসায় কলকল হাসিতে
তার কাঁচা দেহের ঘ্রাণে
ওর শীতল পরশে অনুভূত হয়েছে কিছুটা সুখ।
আর সুখ ও শান্তি খুঁজে পেয়েছি
মায়ের ভালোবাসার স্নেহভরা আদরে
যখন ছোট ছিলাম তখন ভালো ছিলাম তার ছেঁড়া চাদরে
সেটারও স্থায়িত্ব ক্ষণকালের তরে।।
অবশেষে বুঝিলাম চিরসুখ কোথাও নেই,
সুখ আছে নিজের মাঝে
নিজেকে ভালোবাসার মাধ্যমে পেয়েছি অধরা সুখ
ভালো-মন্দ সবকিছু মিলিয়ে
নিজের মাঝে যা আছে তাই নিয়ে খুঁজে নিতে হবে তৃপ্তি
তবেই মিলবে সুখ শান্তি আসবে প্রশান্তি||
ভাল লাগবে আমার লেখা পূর্বের কবিতাগুলো একবার চোখ বুলিয়ে আসতে পারেন।
আমি মোঃ সাইদুর রহমান সরকার পেশায় একজন ব্যাংকার। হাই স্কুল জীবনে ছড়া, ছোট গল্প ও কবিতা লেখার হাতেখড়ি ছিল। বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করেছি, তাই লেখালেখির কাজটি অবহ্যাত রাখতে পেরেছিলাম। বই পড়া এবং বই সংগ্রহ করতে আমার ভালো লাগে । আমি জীবনে একজন ভালো মনের মানুষ এবং ভালো মানের একজন লেখক হতে চাই । আমি প্রতিদিন ভুল থেকে শিক্ষা নিতে চাই। প্রতিদিন একটু একটু করে আমার কাঙ্ক্ষিত স্বপ্নের পানে এগিয়ে যেতে চাই। আমার সমস্ত কর্ম তৎপরতা আমার স্বপ্নকে ঘিরে। এটা আমার আজন্ম সাধনা। আমার জন্য দোয়া করবেন।
আমাদের জীবনের সুখগুলো সব মরীচিকা। বাস্তব জীবনে কেউ সুখী নয়। হয়তো সবাই সুখী হওয়ার চেষ্টা করছে। না হয়তো সুখের পিছনে দৌড়াচ্ছে। ভাইয়া আপনার লেখা কবিতা আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুন এই কবিতা লিখে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। শুভকামনা রইল ভাইয়া।
আসলে জীবনের সুখ গুলো সব পরিচিত আপনার সাথে একমত পোষণ করছি