পুরস্কার বিতরণঃ প্রতিযোগিতা ৪৬ (শেয়ার কর তোমার সেরা, ছোট মাছের ঝাল রেসিপি )

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা সকলে কেমন আছেন ?আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।


Prize Distribution

Contest_RESULT_46.jpeg

banner credit - @hafizullah

nowrin,.png

আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৪৬ তম কন্টেস্ট এর বিজয়ীদের পুরস্কার বিতরণী পোস্ট নিয়ে। কনটেস্টের বিষয় ছিলো, "শেয়ার কর তোমার সেরা, ছোট মাছের ঝাল রেসিপি " প্রতিযোগিতা টি শুরু হয়েছিল প্রায় দুই সপ্তাহ আগে।কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে যাচ্ছি যে আমরা আশানুরূপ তেমন প্রতিযোগী না পাওয়ায় আরও এক সপ্তাহ সময় বৃদ্ধি করেছিলাম।আসলে আমরা খুবই হতাশ হয়েছিলাম এবারের কনটেস্টে প্রতিযোগীদের অংশগ্রহন দেখে।মনে হচ্ছিল ছোট মাছ কারও তেমন পছন্দ নয়। অথচ এই ছোট মাছগুলোই আমাদের শরীরের জন্য বেশি উপকারী। যাইহোক কিছু কিছু প্রতিযোগীদের উপস্থাপনা এবং রেসিপিগুলো ছিল দেখার মত, যাদেরকে মার্কাস দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়েছে। দেখেই বোঝা যাচ্ছিল তারা অনেক পরিশ্রম করেছেন। শুধু তারাই নয়, আমার মনে হয় আমরা সকলেই যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তারা প্রত্যেকেই কঠর পরিশ্রম করি। কারণ আমারও এ বিষয়ে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে,আমিও মাঝে মাঝে প্রতিযোগিতায় অংশগ্রহণ করি।

যাইহোক বিজয়ীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর যারা বিজয়ী হতে পারেননি, তারা মন খারাপ করবেন না।সামনে আরও অনেক অনেক কন্টেস্ট হাজির হতে যাচ্ছে আপনাদের জন্য।তাই হাল ধরে থাকুন অবশ্যই পরবর্তীতে কোন একদিন আপনার নামটিও বিজয়ীদের লিস্ট এ এ্যাড হবে।

আর ইতিমধ্যেই বিজয়ীদের স্টিমিট ওয়ালেট এ তাঁদের সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। তো চলুন বিজয়ীদের লিস্টটা দেখে নেওয়া যাক।


ABB Contest 46 - Winner List

RankUser IDPost LinkPrize
1st@nevlu123Post Link35 Steem
2nd@bristy1Post Link25 Steem
3rd@tasonyaPost Link20 Steem
4th@isratmimPost Link14 Steem
5th@narocky71Post Link12 Steem
6th@oisheeePost Link10 Steem
7th@mahbubul.lemonPost Link9 Steem
Special@saymaakterPost Link15 Steem

ABB Contest 46 - Prize distribution list

IMG_9246.jpeg


This contest is sponsored by @abb-featured


ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ছোট মাছের ঝাল রান্নার এই প্রতিযোগিতা খুবই জমজমাট ছিল। এই প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে জানাই আমার অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

 3 years ago 

সবগুলো রেসিপি অসাধারণ ছিল। যারা বিজয়ী হয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে বেশ কিছুদিন অসুস্থ থাকার কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। 😔

 3 years ago 

যারা বিজয়ী হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই এবং যারা বিজয়ী হয়েছে তাদের যোগ্যতার কারণে তারা বিজয়ী হয়েছে এবং প্রতিটা রেসিপি ছিল ইউনিক। আমার অনেক ভালো লেগেছে। অত্যন্ত ধন্যবাদ এত সুন্দর একটি কনটেস্ট আয়োজন করার জন্য। যাতে করে আমরা সুন্দর সুন্দর ইউনিক রেসিপি দেখতে পেয়েছি।

 3 years ago 

ব্যস্ততার কারণে যদিও প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়নি কিন্তু সবার সুন্দর সুন্দর রেসিপি গুলো দেখে আসলেই খুব ভালো লেগেছিল। সবাই অনেক ইউনিক রেসিপি শেয়ার করেছিল। বিজয়ীদের জন্য অভিনন্দন রইল। আর যারা অংশগ্রহণ করেছিল সকলের জন্য শুভকামনা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এ প্রতিযোগিতায় যারা অংশগ্রহন করেছেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা। বিজয়ীদের জানাই অভিনন্দন। আমি রান্না পারিনা। তাছাড়া সময় ও পাইনি অফিস এর জন্য। তবে আপনাদের রেসিপি গুলো দেখে সত্যি ভালো লেগেছিলো। সকল বিজয়ীদের কাছে পুরষ্কার পৌছে দেওয়া হয়েছে জেনে ভালো লাগলো।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে অনেক ভালো লাগে। আমি চেষ্টা করি প্রত্যেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। তবে এই প্রতিযোগিতায় সবগুলো রেসিপি অসাধারণ ছিল।তার মধ্য থেকে আমাকে স্পেশাল পুরস্কার দেওয়ার জন্য @rme দাদা ও এডমিন মডারেটর ভাই ও বোনদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ।স্পেশাল পুরস্কারটি পেয়ে আমি অনেক অনেক আনন্দিত।

 3 years ago 

আসলে গত কয়েকদিন ধরে বেশ ব্যস্ত সময় পার করেছি। ইচ্ছে ছিল প্রতিযোগিতায় করব কিন্তু মাছ খোঁজ করেছিলাম অনেক জায়গায় কোন জায়গায় মাছ পাইনি। প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ শেষে দারুন একটি পোস্ট শেয়ার করেছেন দেখে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছেন তাদেরকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। তবে প্রতিযোগিতার বিষয়টিও বেশ সুন্দর ছিল। প্রতিবেদনটি বেশ সুন্দরভাবে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

এ প্রতিযোগিতায় প্রথম সপ্তাহে অংশগ্রহণ করতে পারিনি ব্যস্ততার কারণে। তবে পরের সপ্তাহে দেখি যে দুটো রেসিপি করার চিন্তা ছিল, সে দুটো দুইজনে অলরেডি করে ফেলেছে।যদিও অল্টারনেটিভ একটি হাতে রেখে দিয়েছিলাম তখন সেটাই কাজে লাগিয়ে দিলাম। যাইহোক আমার রেসিপিটি সবার ভালো লেগেছে এবং প্রথম স্থান অধিকার করতে পেরে অনেক বেশি ভালো লাগলো। ধন্যবাদ পুরস্কার বিতরণ এর রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ছোট মাছ আমার খুবই পছন্দের।তাই অনেকসময়ই বিভিন্নরকমভাবে রান্না করা হয়।এবারের কন্টেস্টে প্রথম সপ্তাহেই জয়েন করেছি।তবে সবার রেসিপি খুব দারুণ ছিল।আর এবারে ২য় স্থান অর্জন করে খুব ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64125.65
ETH 1860.94
USDT 1.00
SBD 0.39