আইড় মাছের সুস্বাদু রেসিপি
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে একটি রেসিপি পোস্ট শেয়ার করে নেবো। এই রেসিপিটা বেশ কিছুদিন আগে করেছিলাম, কিন্তু পোস্ট করতে মনে ছিল না। এই রেসিপিটা করেছিলাম কাঁচ কলা দিয়ে আইড় মাছের। আইড় মাছ খুবই মজাদার একটি মাছ, তবে এই মাছটা কেন জানি আমার কাছে ভাজা একদমই ভালো লাগে না। তরকারিতে রান্না করলে আবার অনেক ভালো লাগে খেতে। আইড় মাছ আরো একধরণের আছে, বাঘা আইড় মাছ, এই আইড় মাছগুলো সাইজে প্রচুর বড়ো হয় আর ওজনও অনেক এই মাছগুলোর। আমাদের এদিকে বাঘা আইড় মাছের অনেক দাম, এইজন্য তেমন খাওয়া হয় না। তবে আমার এক আত্মীয়ের বাড়িতে একবার খেয়েছিলাম বাঘা আইড়, খেতে বেশ মজাদার ছিল। এই মাছগুলো বেশিরভাগটাই ভুনা ভুনা মতো করে খেলে অনেক ভালো লাগে। এটা আমি কলা দিয়ে রান্না করলেও অনেকটা কম ঝোলেই করেছিলাম এই মাছটার জন্য। কাঁচ কলাটা আবার একটু ঝোল ঝোল মতো না থাকলে ভালো লাগে না, মোটামুটি দুইদিকে মানানসই রেখে করেছিলাম তরকারিটা। কাঁচ কলাটাও বেশ উপকারী একটা ফল বা সবজি, যা খাওয়ার সাথে সাথে শরীরে বেশ কার্যকরী হয়ে থাকে। যাইহোক, এই রেসিপিটার এখন তৈরি করার ধাপসমূহের দিকে চলে যাবো।
✠প্রয়োজনীয় উপকরণসমূহ:✠
❦রেসিপিটি তৈরি করার ধাপসমূহ নিচের দিকে তুলে ধরা হলো---
☀প্রস্তুত প্রণালী:☀

➤কাঁচ কলা দুটির খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে ধুয়ে রেখেছিলাম। এরপর আলুগুলোর খোসা ছালিয়ে নেওয়ার পরে ফালি করে কেটে ধুয়ে নিয়েছিলাম।
➤পেঁয়াজ এর খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম। এরপর কাঁচা লঙ্কাগুলোও কেটে নিয়েছিলাম।
➤কেটে রাখা আইড় মাছগুলোর পিসে লবন আর হলুদ দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে মিক্স করে নিয়েছিলাম।
➤এরপর কড়াইটি প্যানে বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে গরম করার পরে লবন-হলুদ মাখানো আইড় মাছের পিসগুলো ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।
➤আইড় মাছের পিসগুলো ভাজা হয়ে গেলে তাতে পরিমাণমতো সরিষার তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম এবং হালকা ভাজা হয়ে আসলে পরে তাতে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম।
➤পেঁয়াজটা ভাজা মতো হয়ে গেলে তাতে কেটে রাখা আলুর পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর আলু ভাজা পেঁয়াজ এর সাথে মিক্স করে নিয়েছিলাম এবং পরে তাতে কেটে রাখা কলা দিয়ে দিয়েছিলাম।
➤কলাটাও মিক্স করে নেওয়ার পরে তাতে কাঁচা লঙ্কাগুলো ধুয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম।
➤এরপর তাতে স্বাদ মতো লবন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে একে-অপরের সাথে মিক্স করে নিয়েছিলাম।
➤মিক্স করার পরে তাতে পরিমাণমতো জল দিয়ে কিছুক্ষন ফুটিয়ে নিয়েছিলাম।
➤ফুটিয়ে নেওয়ার পরে আলু সেদ্ধ হয়ে আসলে পাত্রে কিছু আলুর পিস তুলে নেওয়ার পরে গলিয়ে নিয়েছিলাম।
➤গলানোর পরে তরকারিতে ভাজা আইড় মাছের পিসগুলো দিয়ে দিয়েছিলাম এবং কিছুক্ষন ফুটিয়ে নিয়েছিলাম।
➤ফুটিয়ে নেওয়ার পরে তরকারিতে গলানো আলুর অংশটা দিয়ে দিয়েছিলাম এবং পরে তাতে জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা ঘন হয়ে আসা পর্যন্ত জ্বাল দিয়ে নিয়েছিলাম।
➤তরকারি ঘন হওয়ার পরে ঝোলটা প্রয়োজন অনুযায়ী কমিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। এরপর তাতে আরেকটু জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এবং মাছের তরকারিটা অল্প করে একটি পাত্রে তুলে নিয়েছিলাম পরিবেশনের জন্য।
রেসিপি বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |




Upvoted! Thank you for supporting witness @jswit.
কাঁচকলা আসলেই একটি স্বাস্থ্যকর ফল বা সবজি।যা আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। যাইহোক আজকে আপনি কাঁচকলা এবং গোল আলু দিয়ে মজাদার আইড় মাছের রেসিপি তৈরি করেছেন,যা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।বিশেষ করে তরকারির কালারটি খুবই সুন্দর হয়েছে। যা দেখে যে কারো জিভে জল আসতে পারে। ধন্যবাদ জানাচ্ছি দাদা আমাদের মাঝে আইড় মাছের এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
কাঁচ কলা দিয়ে আইড় মাছের দারুন একটি রেসিপি তৈরি করেছেন দাদা। বাঘা আইড় মাছের দাম সত্যি অনেক বেশি। এছাড়া এই মাছগুলো বাজারে খুবই কম পাওয়া যায়। আমিও অনেকদিন আগে বাঘা আইড় মাছ খেয়েছিলাম। আমার এখনো মনে পড়ে সেই দিনটির কথা যেদিন একটি বড় আইড় মাছ নিয়ে কয়েকজন মাঝি যাচ্ছিলেন। আর আমার নানু মাছটি কিনেছিলেন। এরপর দুই তিনজন মিলে ভাগাভাগি করে নেওয়া হয়েছিল। বাঘা আইড় মাছ খেতে সত্যি অনেক মজা ছিল। আর যদি সেটা হয় বড় নদীর মাছ তাহলে খেতে আরো বেশি ভালো লাগে। তবে কাঁচ কলা দিয়ে কখনো খাওয়া হয়নি। মনে হচ্ছে কাঁচ কলা দিয়ে হালকা ঝোল করলে খেতে অনেক ভালো লাগবে। বাঘা আইড় মাছ ঝাল ঝাল ভুনা করলেও খেতে অনেক ভালো লাগে। কাঁচ কলা খুবই পুষ্টিকর একটি সবজি। আর কাঁচ কলা দিয়ে যেকোন মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজার হয়। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
কাঁচা গলা দিয়ে আইডি মাছের রেসিপি দাদা দেখেই তো আমার জিভে জল চলে এসেছে। দাদা আমাদের গ্রাম অঞ্চলে আইড় মাছ পাওয়া যায় কিন্তু আমার খাওয়া হয়নি আজও। আপনার রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় এবং সুস্বাদু ছিল রেসিপিটা। আইড় মাছ ভাজার পদ্ধতিটা দেখে খেতে ইচ্ছে করছে অনেক মুচমুচে ভাজা হয়েছে। প্রতিটি ধাপ অনেক দক্ষতার সহিত আমাদের মাঝে শেয়ার করেছেন।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপহার স্বরূপ দেওয়ার জন্য।
দাদা সকাল সকাল এতো মজার রেসিপি দেখে ক্ষুধা লেগে গেলো। দারুন স্বাদের রেসিপি শেয়ার করেছেন। কাঁচাকলা দিয়ে আইর মাছের ঝোল।দারুন মজার রেসিপি। দেখতেও ভীষণ লোভনীয় হয়েছে।এটা ঠিক এই মাছ ভুনাই বেশী ভালো লাগে।তবে কাঁচাকলা দিয়েও মন্দ লাগবে না খেতে।কাঁচাকলা খেতে আমার ভীষণ ভালো লাগে।ভালো লাগার কারন এতে প্রচুর আয়রন আছে।অনেকবেশি গুনাগুন এই কাঁচাকলাতে।আপনি রেসিপির ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ দাদা।অনেক অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
দাদা আপনি বিভিন্ন ধরনের মাছের তরকারি রান্না করেন, দেখেই খেতে ইচ্ছে করে। আইড় মাছ আমার কাছেই খেতে বিষণ মজা লাগে। কারন আমি নিজেও এই মাছ ব্যক্তিগতভাবে পছন্দ করি। তবে এই মাছটা সব সময় না পাওয়া গেলেও বাজারের দিন ঠিক পাওয়া যায়। তবে বাঘা আইড় মাছটা খেতে কিন্তু দারুণ লাগে। যদিও এই মাছ খেয়েছি প্রায় অনেকদিন হয়েছে। এমনিতে কাঁচকলা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী। কাঁচকলা রান্না করলে খেতেও ভীষণ ভালো লাগে। আমিতো মাঝেমধ্যেই বাজারে গেলে কাঁচকলা নিয়ে আসি। তবে সামুদ্রিক মাছগুলো দিয়ে কাঁচকলা রান্না করলে কিন্তু বেশ মজা হয়। আপনার আজকের রেসিপি টা দেখে মনে হচ্ছে অনেক মজাদার হয়েছে। আপনি এমন অসাধারণ রেসিপি গুলো করেন জিভে যাওয়া চলে আসে। তাছাড়া আপনার রেসিপি গুলো দেখে রান্না করার অভিজ্ঞতাটাও বাড়ে। আজকে আমাদের মাঝে এত অসাধারণ একটা রেসিপি উপস্থাপন করার জন্য অনেক ধন্যবাদ।
দাদা আইড় মাছের অনেক সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন তো আপনি। আপনার তৈরি করা আইড় মাছের সুস্বাদু রেসিপি টা দেখে আমার তো ইচ্ছে করছে একটু ছেকে দেখি কি রকম হয়েছে। আপনার রেসিপিটা দেখেই এমনিতে অনেক বেশি লোভনীয় লেগেছে আমার কাছে। মনে হচ্ছে খেতেও অনেক বেশি ভালো লেগেছিল। দাদা আপনি যে বাঘা আইড় মাছগুলোর কথা বলেছেন, আমার মনে হয় সেগুলো আমার কখনো খাওয়া হয়নি। আপনি যেভাবে বলেছেন আমার তো মনে হয় সেগুলো অনেক বেশি সুস্বাদু। এই তরকারিটাতে ঝোল কম রেখেছেন বলে আমার মনে হয় খেতে বেশ ভালো লেগেছিল। দাদা আপনি কিন্তু সব সময় অনেক মজাদার রেসিপি তৈরি করেন। আর আপনার এরকম মজাদার রেসিপি গুলো দেখলে লোভ তো অবশ্যই লেগে যাবে। তেমনি এই রেসিপিটা দেখেও লোভ সামলাতে পারছি না দাদা। ধাপে ধাপে উপস্থাপনার মাধ্যমে এত সুন্দর করে শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো দাদা। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা, এরকম মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য।
দাদা আজকে তাহলে মজাদার রেসিপি দেখতে পেলাম। আইড় মাছের যদি এরকম সুস্বাদু রেসিপি তৈরি করা হয় তখন কার কাছেই না দেখতে ভালো লাগবে। সেই সঙ্গে খাওয়ার কথা টা তো একেবারেই বাদ দিলাম। আপনি এই মাছটা কাঁচকলা এবং গোল আলু দিয়ে রান্না করেছেন দেখে আমার খুব লোভ লেগে গিয়েছে। এই আইড় মাছ কিন্তু আরো অনেক পদ্ধতিতে রান্না করা যায় আমার মনে হয়। কারন আমি এই মাছগুলো বেশ কয়েক রকম পদ্ধতিতে রান্না করা খেয়েছি। কাঁচকলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী। পাকা কলার মধ্যে যেরকম পুষ্টি রয়েছে, তেমনি কাঁচ কলার মধ্যেও অনেক বেশি উপকারিতা রয়েছে। আমার তো মনে হচ্ছে এই মজাদার রেসিপিটা একেবারে কবজি ডুবিয়ে খাওয়া হয়েছিল দাদা। দাদা আপনি সবসময় এরকম মজার মজার রেসিপি গুলো শেয়ার করে থাকেন, যা দেখলে আমি আর লোভ সামলাতে পারি না। আজকের এই রেসিপিটাও তেমনি খুবই মজাদার এবং সুস্বাদু ছিল। সব মিলিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দাদা।
দাদা আজকে খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি শেয়ার করলেন। আইড় মাছ কয়েক প্রকার আছে। নদীর মধ্যে যে গুলো পাওয়া যায় সে গুলো খেতে বেশি সুস্বাদু লাগে। তবে এখন পুকুরের চাষ করা ছাড়া তেমন পাওয়া যায় না। আমি কয়েক বছর আগে বাঘা আইড় মাছটাই খেয়েছিলাম। তরকারির সাথেই আইড় মাছটা বেশি ভাল লাগে। আপনি কাঁচ কলাটা সাথে একটু ঝোল ঝোল মতো রান্না করেছেন যেটা খেতে খুবই সুস্বাদু লাগবে। আর এই মাছটা আমার খুবই প্রিয়। ধন্যবাদ দাদা।
দাদা আপনি তো আইড় মাছের অনেক দারুন একটা রেসিপি করেছেন। আপনার মত আমিও অনেক সময় রেসিপি তৈরি করে রেখে পোস্ট করার জন্য ভুলে যাই। কিন্তু দেরিতে হলেও আপনার কাছ থেকে খুব সুন্দর একটি রেসিপি দেখতে পেলাম। আমাদের এদিকেও মাছের প্রচুর দাম। আর এই ধরনের মাছের দামটা তো একটু বেশি। আইড় মাছ খেয়েছে প্রায় অনেকদিন হয়েছে। তাই জন্য আপনার রেসিপিটা দেখেই খেতে ইচ্ছে করছে। তাছাড়া কাঁচকলা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। এটা ঠিক বলেছেন কাজ করা একটু ঝোল করে রান্না করলেই ভালো লাগে। তবে এটা ঠিক বলেছেন মাছের ক্ষেত্রে কম ঝোল এবং কাঁচকলার ক্ষেত্রে একটু বেশি ঝোল মাথায় রেখেই তৈরি করলেন। কাঁচ কলার সাথে আইড় মাছের রেসিপিটা দেখতেই অনেক দারুন লাগছে। সব মিলিয়ে অনেক দুর্দান্ত একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।