আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা-৪০ এর ফলাফল ঘোষণা

in আমার বাংলা ব্লগ3 years ago

আমার বাংলা ব্লগ.png

ব্যানার ক্রেডিট: @alsarzilsiam

নমস্কার,

বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমি ভালো আছি। গতকাল আমার বাংলা ব্লগের সাপ্তাহিক হ্যাং আউটে আমাদের আমার বাংলা ব্লগের প্রতিযোগিতা ৪০ - শেয়ার করো, বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি ফলাফল ঘোষণা করা হয়েছে। আজ আমি সেই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ নিয়ে হাজির হয়েছি। আমার পোস্টে মূলত প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা এবং তাদের মধ্যে পুরস্কার বিতরণ বিষয় গুলো উপস্থাপন করবো।

আমার বাংলা ব্লগের ৪০ তম প্রতিযোগিতার বিষয়টি ছিলো চলমান ঋতু অর্থাৎ বর্ষা কালের পরিপ্রেক্ষিতে। বর্ষা কালের সাথে আমার ভালোবাসার সম্পর্ক। তাই যেন আরো বেশি উদগ্রীব ছিলাম সবার পোস্ট গুলো পড়ার। আর সত্যি বলতে আমার বাংলা ব্লগের ব্লগাররা কেউই নিরাশ করেননি। আসলে আমার বাংলা ব্লগের ব্লগাররা প্রতিনিয়ত এতো ভালো ভালো পোস্ট করে তাদের মান এমন উচ্চতায় নিয়ে গেছে তা আর আলাদা করে বলবো না।

প্রতিযোগিতার প্রতিটি পোস্ট ছিলো অনন্য। কার পোস্ট ছেড়ে কার পোস্ট দেখি সে নিয়ে রীতিমতো হিমশিম খেয়েছি। বিজয়ীদের লিস্ট বানাতে গিয়েও হিমশিম খেতে হয়েছে। চলুন তাহলে আমার বাংলা ব্লগের ৪০ তম প্রতিযোগিতার বিজয়ীদের দেখে নেওয়া যাক।


বিজয়ীরা:

স্থাননামপোষ্ট লিংকপ্রাইজ
প্রথম@nilaymajumderলিংক১০০ স্টিম
দ্বিতীয়@ripon40লিংক৭৫ স্টিম
তৃতীয়@litonaliলিংক৫০ স্টিম
চতুর্থ@nevlu123লিংক৩০ স্টিম
পঞ্চম@rupaie22লিংক২০ স্টিম
ষষ্ঠ@moshiur69লিংক১৫ স্টিম
সপ্তম@emon42লিংক১৫ স্টিম
বিশেষ@tanujaলিংক২৫ স্টিম

পুরস্কার প্রেরণ:

Screenshot_20230727-223644.png

প্রতিযোগিতাটির স্পন্সর: @abb-featured




IMG_20220926_174120.png

Vote bangla.witness


Support @heroism by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

|| Join HEROISM ||

Sort:  
 3 years ago 

বিজয়ী দেখে বেশ ভালো লাগছে। অংশগ্রহণকারী প্রত্যেকেই বেশ সুন্দর সুন্দর অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছে। তবে যারা বিজয়ী হয়েছে তাদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন।

 3 years ago 

যথাযথ ফটোগ্রাফি না থাকাতে এবং বৃষ্টি না হওয়াতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলাম না। তবে খুব চমৎকার একটি প্রতিযোগিতা ছিল এবং দারুন দারুন কিছু ফটো দেখতে পেলাম এ প্রতিযোগিতার মাধ্যমে।

 3 years ago 

বিজয়ীর তালিকায় নিজের নামটা দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। কাল রাতে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম হ‍্যাংআউটে উপস্থিত থাকতে পারিনি।। আপনাদের কে অসংখ্য ধন্যবাদ।।

 3 years ago (edited)

ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি যেটা প্রতিনিয়ত করা হয়ে থাকে। এই প্লাটফর্মে কাজ করার পর থেকে অনেকের অনুপ্রেরণায় ফটোগ্রাফি করার উৎসাহ পেয়েছি । এই ফটোগ্রাফি প্রতিযোগিতায় নিজের নামটি দেখতে পেয়ে খুবই ভালো লাগছে।

 3 years ago 

অবশেষে বহুল অপেক্ষিত বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফির ফলাফল প্রকাশ করা হয়েছে। যারা কষ্ট করেছে তারা তাদের ফলাফল পেয়েছে। সবার ফটোগ্রাফি গুলোই সুন্দর হয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারলে অনেক ভালো লাগে। অসাধারণ একটি প্রতিযোগিতা ছিল এবং এই প্রতিযোগিতার মাধ্যমে দারুন কিছু ফটোগ্রাফি দেখার সুযোগ হয়েছে। বিজয়ী দেরকে অভিনন্দন জানাচ্ছি। বিজয়ী দেরকে পুরস্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

পারিবারিক সমস্যার কারনে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে পারিনি। কিন্তু বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি দেখার সুযোগ হলো এই প্রতিযোগিতার মাধ্যমে। বিজয়ী সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা।

 3 years ago 

প্রথমেই অভিনন্দন জানাচ্ছি বিজয়ীদেরকে। তবে সবাই বেশ ভালো ফটোগ্রাফি করেছে। এই প্রতিযোগিতার মাধ্যমে দারুণ দারুণ ফটোগ্রাফি দেখার সুযোগ হলো। তবে বৃষ্টি হলে হয়তোবা আরো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমরা দেখতে পেতাম। বিজয়ীদেরকে পুরষ্কৃত করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

প্রথমেই বিজয়ীদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবারের প্রতিযোগিতার বিষয়বস্তুটি সত্যি অনেক দারুন ছিল। প্রতিযোগীরা দারুন দারুন ফটোগ্রাফি শেয়ার করেছিলেন। যারা বিজয়ী হয়েছেন তাদের প্রত্যেকের ফটোগ্রাফি সত্যি চমৎকার ছিল।

 3 years ago 

প্রথমে অভিনন্দন জানাচ্ছি এই প্রতিযোগিতা অংশ গ্রহন করে যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে।আমারও এই প্রতিযোগিতায় অংশ গ্রহন করার প্রচন্ড ইচ্ছে ছিল। কিন্তু বর্ষাকালীন প্রাকৃতিক সৌন্দর্যের পর্যাপ্ত ফটোগ্রাফি ছিল না।অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62857.89
ETH 1829.62
USDT 1.00
SBD 0.38