ভেন্ডি দিয়ে বাটা মাছের মজাদার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করে নেবো। এই রেসিপিটা হলো বাটা মাছের। এই মাছকে আবার শার্পবেলি মাছও বলে থাকে। এই মাছগুলোর স্বাদ অনেক, পুরো গোটা গোটা মাছগুলো বেশি ভালো লাগে ভাজায়। তবে তরকারীতেও অনেক ভালো লাগে, বিশেষ করে এইগুলো নালা জাতীয় কোনো কিছু দিয়ে তরকারি রান্না করলে খেতে ভালো লাগে, আমার কাছে বিশেষ করে অনেক টেস্টি লাগে ভেন্ডি দিয়ে রান্না করলে। আর এইজন্য এই বাটা মাছগুলোকে ভেন্ডি দিয়ে একটু কম ঝোলে রান্না করেছিলাম। তবে লতি দিয়েও খেতে অনেক মজাদার হয় এইরকম কম ঝোল করে রান্না করলে। বাটা মাছ কয়েক ধরণের আছে, যেমন আমি যে বাটা মাছটা কিনেছিলাম এইটা সামুদ্রিক বাটা মাছ। আমাদের কয়েকটা মাছের দোকান ফিক্সড করা আছে, আর এখন ওখান থেকেই কিনি বা বললে আবার বাড়িতেও দিয়ে যায়। তো ওখানে অন্যান্য মাছের সাথে প্রায় সামুদ্রিক মাছ রাখে , আর আমি একটু সামুদ্রিক মাছ খেতে বেশি পছন্দ করি, তাই প্রায় কেনা হয় সামুদ্রিক মাছগুলো। যাইহোক, এই মাছগুলো দিয়ে ভেন্ডির তরকারিটা অনেক স্বাদের হয়েছিল খেতে। এখন এই রেসিপিটার মূল পর্বের দিকে চলে যাবো।


☬প্রয়োজনীয় উপকরণসমূহ:☬

დউপকরণ
পরিমাণდ
বাটা মাছ
৫০০ গ্রাম
ভেন্ডি
৩০০ গ্রাম
আলু
৩ টি
পেঁয়াজ
১ টি
কাঁচা লঙ্কা
৮ টি
গোটা জিরা
১.৫ চামচ
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৫ চামচ
হলুদ
৪ চামচ
জিরা গুঁড়ো
২ চামচ


বাটা মাছ, ভেন্ডি, আলু, পেঁয়াজ


কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


✦এখন রেসিপিটি তৈরির ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো---


☫প্রস্তুত প্রণালী:☫


❖বাটা মাছগুলো আগে থেকে কেটে রাখা ছিল এবং আমি পরে ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে একবার ধুয়ে রেখেছিলাম। এরপর ভেন্ডিগুলো সব একটু লম্বাটে করে কেটে নেওয়ার পরে ধুয়ে রেখেছিলাম।

❖আলুগুলোর খোসা ভালোভাবে ছালিয়ে নেওয়ার পরে কেটে পিস করে ধুয়ে নিয়েছিলাম। এরপর পেঁয়াজ এর খোসা ছালিয়ে নেওয়ার পরে কেটে নিয়েছিলাম এবং ধুয়ে রেখেছিলাম। একই সাথে লঙ্কাগুলো কেটে নিয়েছিলাম।

❖কেটে রাখা বাটা মাছগুলোতে দেড় চামচ করে লবন আর হলুদ দিয়ে দিয়েছিলাম। এরপর মাছের পিসগুলোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম।

❖কড়াইতে তেল দিয়ে গরম করার পরে তাতে বাটা মাছ কয়েক ধাপে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম।

❖মাছগুলো ভেজে তুলে নেওয়ার পরে তাতে আলুর পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর আলুগুলো ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম।

❖আলু ভাজা হয়ে গেলে কড়াইতে তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম।

❖পেঁয়াজটা জিরার সাথে ভালোভাবে ভেজে নেওয়ার পরে তাতে কেটে রাখা ভেন্ডি দিয়ে দিয়েছিলাম।

❖ভেন্ডি দেওয়ার পরে তাতে ভাজা আলুর পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম।

❖লঙ্কা দেওয়ার পরে তাতে স্বাদমতো লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম।

❖মিশিয়ে নেওয়ার পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিটা ভালোভাবে কিছুক্ষন ফুটিয়ে আলু আর ভেন্ডি সেদ্ধ করে নিয়েছিলাম।

❖সেদ্ধ হয়ে গেলে তাতে ভেজে রাখা বাটা মাছের পিসগুলো দিয়ে দিয়েছিলাম এবং কিছুক্ষন জ্বাল দিয়ে নেওয়ার পরে চামচখানিক জিরা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।

❖জিরা গুঁড়ো দেওয়ার পরে তরকারিটা আরো ৫ মিনিটের মতো জ্বাল দিয়ে ঝোলটা একটু কমিয়ে জ্বাল নিভিয়ে দিয়েছিলাম। এরপর পরিবেশনের আগে তাতে আরো ১ চামচ জিরা গুঁড়ো দিয়ে একটি পাত্রে তুলে নিয়েছিলাম।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ভেন্ডি দিয়ে বাটা মাছের রেসিপি দেখে যেন সুস্বাদু মনে হচ্ছে দাদা। আপনি খুবই সুন্দর ভাবে এই রেসিপি তৈরি করেছেন। আর বাটা মাছ আমারও খুবই প্রিয়, তবে এটা ছিল সামুদ্রিক বাটা মাছ।আর সামুদ্রিক মাছের মজাটায় যেন অন্যরকম। আপনি সামুদ্রিক মাছ পছন্দ করেন, যার কারণে মাঝেমধ্যে এই মাছ কিনে থাকেন। আজকে তাই ভেন্ডি দিয়ে সুন্দরভাবে এই রেসিপিটি তৈরি করলেন। আর ভেন্ডি আমার খুবই প্রিয় সবজি যার কারণে ভেন্ডি আমি ভাজি খেতে খুবই পছন্দ করি। আপনার রেসিপি পরিবেশন আমার খুবই ভালো লেগেছে আর দেখেই যেন খুবই সুস্বাদু মনে হচ্ছে। যার কারণে খেতে খুব ইচ্ছা করছে। আপনার ধাপগুলো দেখে শিখে নিলাম পরবর্তীতে তৈরি করবো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দাদা আজকেও আপনি বেশ মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। ভেন্ডি দিয়ে বাটা মাছের এরকম মজাদার রেসিপি দেখে আমার তো খুবই লোভ লেগে গিয়েছে। এরকম মাছগুলো কিন্তু লতি দিয়ে রান্না করে খেতে আমি একটু বেশি পছন্দ করি। একটু ঝাল বেশি দিয়ে ঝোল কম করে রান্না করলে এটি একটু বেশি সুস্বাদু হয়ে থাকে। আপনার পরিবেশন টা দেখে আমার তো ইচ্ছে করছে একটা মাছ নিয়ে গরম ভাত নিয়ে এসে খেতে বসে যাই। আপনার রেসিপিটা দেখেই অনেক বেশি লোভনীয় লাগছে দাদা। বাটা মাছ যেমন আমার খুবই পছন্দের তেমনি ভেন্ডি খেতেও আমার কাছে খুব ভালো লাগে। আর প্রিয় দুটি খাবার যদি একসাথে এভাবে রান্না করা হয় তখন তো কোন কথাই নেই। আপনি উপস্থাপনার মাধ্যমে এটি অনেক সুন্দর করে ভাগ করে নিয়েছেন দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আপনার উপস্থাপনা দেখে যে কেউ এই রেসিপিটা খুবই সহজে তৈরি করে নিতে পারবে। যাই হোক দাদা মজাদার রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা আপনি সামুদ্রিক মাছ খেতে ভীষণ পছন্দ করেন।আসলে সামুদ্রিক মাছ খাওয়া শরীরের জন্য অনেক উপকারী।আপনি বাটা মাছ ভেন্ডি দিয়ে রান্না করলেন।খেতে ভীষণ মজার হয়েছিল বললেন।জেনে খুব ভালো লাগলো। আপনার রেসিপি দেখে তো খুব লোভ লেগে গেলো দাদা।আপনি বাংলাদেশের কক্সবাজারে এলে অনেক মজার মজার সামুদ্রিক মাছ খেতে পারতেন।আপনি আপনার মাছের রেসিপি খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন আমাদের মাঝে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

শার্পবেলি মাছের নাম আজকে প্রথম শুনলাম দাদা। আমাদের এদিকে এই মাছ বাটা মাছ নামেই পরিচিত। তবে সামুদ্রিক মাছ খাওয়ার সুযোগ কখনো হয়নি। সমুদ্র আমাদের এলাকা থেকে অনেকটা দূরে। তাইতো সামুদ্রিক মাছ আমাদের এদিকে খুবই কম পাওয়া যায়। এছাড়া সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। অনেকের কাছে শুনেছি সামুদ্রিক মাছগুলো খেতেও নাকি অনেক সুস্বাদু হয়। যদিও কখনো সেভাবে খাওয়ার সুযোগ হয়নি। বাটা মাছ ভাজা খেতে যেমন ভালো লাগে তেমনি ভুনা করে খেতেও ভালো লাগে। এছাড়া ভেন্ডি আলু দিয়ে রান্না করলেও খেতে অনেক ভালো লাগে। আর কচুর লতির কথা শুনেই তো কচুর লতি খেতে ইচ্ছে করছে দাদা। কচুর লতি দিয়ে যেকোন মাছ রান্না করলে খেতে অনেক মজার হয়। বিশেষ করে ছোট মাছ রান্না করলে খেতে বেশি ভালো লাগে। অনেক সুন্দরভাবে বাটা মাছ এবং ভেন্ডি দিয়ে দারুন একটি রেসিপি তৈরি করেছেন দেখে খুবই ভালো লাগলো দাদা। দেখতে যেমন লোভনীয় লাগছে তেমনি দারুন কালার এসেছে। লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

দাদা সবজি দিয়ে বাটা মাছের রেসিপি তৈরি করেছেন।যেটা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু ছিল।আপনি রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।রেসিপি পরিবেশন দুর্দান্ত হয়েছে।ধন্যবাদ দাদা সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা বাটা মাছ কে যে শার্পবেলি মাছ বলা হয় এটা আজকে প্রথম শুনলাম। আসলে আমাদের এলাকাতে বাটা মাছ বলেই জানি। আমাদের এলাকাতেও সমুদ্রের মাছ অনেক ধরনের পাওয়া যায়। এখানে প্রায় অনেক দূর থেকে বিভিন্ন ধরনের মাছ আসে। বিশেষ করে যেদিন বাজার মিলে ঐদিন বেশি ধরনের মাছ পাওয়া যায়। আর সামুদ্রিক মাছগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে। সামুদ্রিক মাছে আলাদা একটা স্বাদ রয়েছে। আপনি আজকে সামুদ্রিক বাটা মাছ রান্না করেছেন এটা দেখেই ভীষণ ভালো লাগলো। আমার কাছে আবার ভেন্ডি রান্না করলেও কিন্তু অনেক। তবে আবার ভাজা করলেও খেতে ভালো লাগে। আপনি আজকে বাটা মাছ দিয়ে ভেন্ডির তরকারি রান্না করেছেন দেখতেই মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা অনেক মজাদার এবং ইয়াম্মি একটা রেসিপি ছিল আজকেরটাও। বাটা মাছ তো খেতে আমি এমনিতে খুব ভালোবাসি, তবে আমি বেশিরভাগ সময় এই বাটা মাছগুলো নালা জাতীয় জিনিস দিয়ে রান্না করে থাকি। কারণ নালা জাতীয় যেকোনো কিছু দিয়ে রান্না করলে একটু বেশি মজাদার হয় এবং খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমি কখনো ভেন্ডি দিয়ে এটি তৈরি করিনি। তবে আমি তো ভাবছি সময় পেলে ভেন্ডি দিয়ে এই বাটা মাছগুলো রান্না করবো। আপনার রেসিপিটা দেখে বুঝা যাচ্ছে এটা কিন্তু খুব মজাদার হয়েছিল। আর এরকম মজাদার একটা রেসিপি যদি টেস্ট না করা হয় তাহলে তো মিস করবো। দাদা, আপনি অনেক সুন্দর করে উপস্থাপনা দিয়ে থাকেন, যার কারণে নতুন নতুন রেসিপি গুলো শিখে নিতে পারি। আর আজকের এই পোস্টটা দেখেও এই রেসিপিটা শিখে নিতে পারলাম। দাদা আপনার মত আমিও সামুদ্রিক মাছ খেতে সবথেকে বেশি পছন্দ করি। সামুদ্রিক মাছের মধ্যে সবথেকে বেশি মজা রয়েছে। যা যে কোন পদ্ধতিতে রান্না করলে খুব ভালো লাগে খেতে। রেসিপিটা ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো দাদা।

 3 years ago 

ভেন্ডি, লতি এই ধরনের সবজি গুলো কিন্তু আমার ভীষণ পছন্দের। আর এটা ঠিক বলেছেন ভেন্ডির তরকারি একটু কম ঝোলের রান্না করলেই ভালো লাগে। তবে আমাদের এদিকে কিন্তু বাটামাছকে বাটা মাছ বলা হয়। আমি কিন্তু শার্পবেলি মাছের নামটা কখনই শুনিনি। তবে আপনার পোস্টের মাধ্যমে আমি নতুন ধরনের একটি কথা জানতে পারলাম। আমাদের এলাকাতে প্রচুর পরিমাণে সামুদ্রিক মাছ পাওয়া যায়। আসলে এমনি মাছের থেকে সামুদ্রিক মাছের স্বাদ একদমই ভিন্নতা। তাছাড়া যে কোন তরকারি দিয়ে সামুদ্রিক মাছ রান্না করলেই অনেক মজা হয় খেতে। সামুদ্রিক মাছের যেন আলাদা একটা স্বাদ রয়েছে। তবে আমার কাছে কিন্তু বাটা মাছ খেতে ভালই লাগে। অনেকদিন হয়েছে বাটা মাছ খাওয়া হয় না। আপনার তরকারি থেকে যদি একটু নিতে পারতাম, তাহলে আরেকটু বেশি ভালো লাগতো। তরকারিটা যেন আমার দিকে তাকিয়ে আছে। এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা বর্তমানে আমি প্রায় মানুষকে দেখতেছি সামুদ্রিক মাছের দিকে ঝুকতেছে। তার কারন হলো দেশি নদী ও খাল বিলের মাছ তেমন পাওয়া যায় না। আর পুকুরের চাষের মাছ তেমন মজা লাগে না। যার ফলে সবাই বাজারে গেলে সামুদ্রিক মাছ খুজে। তাছাড়া আমিও বর্তমানে সামুদ্রিক মাছটা খুব পছন্দ করি। আপনি আজকে সামুদ্রিক বাটা মাছের সুন্দর একটি রেসিপি শেয়ার করলেন যার অপন নাম হলো শার্পবেলি মাছ। এই নামটা আমি আর কোন সময় শুনি নাই। তবে বাটা মাছ অনেক খাওয়া হয়। ঢেড়স বা ভেন্ডি আমার প্রিয় একটি সবজি। ভেন্ডির ভিতরে তরকারি ঝোলটা প্রবেশ করলে খেতে জাস্ট ইয়াম্মি লাগে। ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66846.21
ETH 1932.08
USDT 1.00
SBD 0.38