"আমার বাংলা ব্লগ "প্রতিযোগিতা - ২৪ এর ফলাফল প্রকাশ।।
ব্যানার ক্রেডিট: @hafizullah ভাই
হ্যালো সবাইকে। "শেয়ার করো তোমার ফেলে আসা জীবনের বন্ধুত্বের স্মৃতি" প্রতিযোগিতায় প্রচুর এন্ট্রি এসেছে। যার প্রত্যেকটি ছিল অসাধারণ । উইনার সিলেকশন করাটাও ছিল একটা বড় চ্যালেঞ্জ। সাত দিন পূর্বে বাংলা ব্লগ কমিউনিটি কর্তৃক আয়োজিত কনটেস্টের বিজয়ীদের নাম ইতিমধ্যেই কমিউনিটি হ্যাংআউটের মাধ্যমে ঘোষণা করে দেওয়া হয়েছে। গত সাত দিন কমিউনিটিতে সবাই পুরনো বন্ধুত্বের সম্পর্কগুলির স্মৃতিচারণ করেছে। । যাই হোক , সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে আমরা সত্যিই অনেক খুশি।
এ প্রতিযোগিতায় সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে যাদের স্মৃতিচারণ ছিল মনোমুগ্ধকর। । এত এত অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ৭ জনকে বাছাই করে নিয়ে আসা আমাদের জন্য খুব বড় একটি চ্যালেঞ্জ ছিল। সিলেকশনে ত্রুটি হতে পারে। আশা করি বিশ্বাস হারাবেন না। পরিশ্রম করুন এবং আমাদের সাথেই থাকবেন। যাই হোক, সাতজনকে আমরা উইনার লিস্টে রাখতে পেরেছি। সেই ৭ জন এর তালিকা নিম্নে দেওয়া হলঃ-
অংশগ্রহণকারীঃ- ৪০
মোট বিজয়ীঃ- ৭
| নং | নাম | এন্ট্রি লিংক | পুরস্কার |
|---|---|---|---|
| বিশেষ পুরস্কার | @tanuja | লিংক | 10 STEEM |
| ১ | @mahbubul.lemon | লিংক | 35 STEEM |
| ২ | @rayhan111 | লিংক | 25 STEEM |
| ৩ | @litonali | লিংক | 20 STEEM |
| ৪ | @payelb | লিংক | 10 STEEM |
| ৫ | @rita135 | লিংক | 10 STEEM |
| ৬ | @rahimakhatun | লিংক | 5 STEEM |
বিজয়ীদেরকে জানাচ্ছি অভিনন্দন । আর যে সকল ইউজার পার্টিসিপেট করেছেন কিন্তু বিজয়ী তালিকায় নেই তারা হতাশ হবেন না। কারণ প্রত্যেকেই অনেক ভালো করেছেন। সামনে আপনাদের জন্য আরো দুর্দান্ত সব সুযোগ আসতে যাচ্ছে।
এ প্রতিযোগিতায় যারা স্পন্সর করেছেঃ-
| নং | নাম | পরিমাণ |
|---|---|---|
| ১ | @rex-sumon | 35 STEEM |
| ২ | @shuvo35 | 35 STEEM |
| ৩ | @kingporos | 15 STEEM |
| ৪ | @nusuranur | 15 STEEM |
| ৫ | @ayrinbd | 15 STEEM |
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রতিযোগিতায় যারা বিজয় লাভ করেছে তাদেরকে অভিনন্দন আর বাকিদের হতাশ হওয়ার কোন কারণ নেই কেননা আবার পরবর্তী কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হতে পারবেন। একথাই লেগে থাকুন সৎ ভাবে একসময় সফলতা আসবেই ইনশাল্লাহ।
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
কন্টেস্টে উইনারদের জন্য অভিনন্দন রইল। সত্যিই অসংখ্য ইউজার এই কনটেস্টে পার্টিসিপেট করেছিল। সেই সাথে আমরা কমিউনিটির সকল ইউজার সকলের বন্ধুদের স্মৃতি নিয়ে মজার মজার তথ্য জানতে পেরেছি। সকলেই প্রাণ খুলে চাঁদের সেই স্মৃতিচারণ করেছে। অনেক অনেক শুভকামনা রইলো আপনার জন্য ভাই।
পুরস্কার প্রাপ্ত সবাইকে অনেক অনেক অভিনন্দন। সবার সুস্বাস্থ্য কামনা করি।
প্রথমে সবাইকে বলবো যে যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ৷ বিজয়ী হওয়া টা বড় বিষয় না ৷ অংশগ্রহণ করেছি এটাই বড় একদিন বিজয়ী হয়ে যাবো এটা মনে প্রানে বিশ্বাস করি ৷ আর যারা যারা প্রতিযোগিতায় বিজয়ী তাদেরকে অসংখ্য ধন্যবাদ ৷ শুভকামনা সবার জন্য
আমার বাংলা ব্লগ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে বিভিন্ন সময়। কোন কোন প্রতিযোগীতা খুবই স্মৃতিকাতর করে তোলে, তেমনি একটি প্রতিযোগিতা ছিল "শেয়ার করো তোমার ফেলে আসা জীবনের বন্ধুত্বের স্মৃতি"। পুরস্কার প্রাপ্ত সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন।
সত্যিই দারুন একটি প্রতিযোগিতা ছিলো ৷ আমিও অংশগ্রহণ করেছি ৷ নিজের সেরা টা দেওয়ার চেষ্টা করেছি ৷ আরো অনেকেই অনেক সুন্দর সুন্দর ভাবে তাদের জীবনে ফেলে আসা বন্ধুত্বের স্মৃতি লিখেছে , যা সত্যিই অসাধারণ ছিলো ৷ এই প্রতিয়োগিতায় সাত জন বিজয়ী ঘোষনা করা হয়েছে ৷ তাদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল৷ আরো নতুন কোনো অসাধারণ প্রতিযোগিতার অপেক্ষায় রইলাম ৷
ভাইয়া, আমার বাংলা ব্লগ বিভিন্ন করকমের প্রতিযোগিতার আয়োজন করে আর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এবারের প্রতিযোগিতার মাধ্যমে আমার ফেলে আসা বন্ধুত্বের স্মৃতিগুলো সবার মাঝে প্রকাশ করতে পেরেছি। আর এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে সত্যিই অনেক আনন্দ লাগছে।ধন্যবাদ ভাইয়া 💐💐
আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা ২৪এ প্রথম বিজয়ী হিসেবে নিজের নামটি জানতে পেরে খুবই আবেগাপ্লুত হয়ে গিয়েছিলাম। কেননা আমার বন্ধুকে নিয়ে না বলা কথা ও বুকের ভিতরে জমানো কষ্ট গুলোকে, আমার বাংলা ব্লগ পরিবারের সকলের সামনে তুলে ধরতে পেরে আমার নিজের কাছে অনেক হালকা মনে হয়েছে। তাই হ্যাংআউটের সময় নিজেকে কন্ট্রোল করতে পারিনি। এত সুন্দর একটি প্রতিযোগিতা আয়োজন করার জন্য আমার বাংলা ব্লগ কমিউনিটিকে অন্তরের অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।