পছন্দের কবিতার সংগ্রশালা🫶🫶🫶
২৪কার্তিক , ১৪২৯ বঙ্গাব্দ
১৩নভেম্বর , ২০২২ খ্রিস্টাব্দ
১৫রবিউস সানি , ১৪৪৩ হিজরী
শুক্রবার ❤️
হেমন্তকাল ।
আসসালামু আলাইকুম,আমি মোঃআলী, আমার ইউজার নাম @litonali।আমি বাংলাদেশ থেকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি
🫶🫶🫶🫶
🫶🫶🫶🫶
কবিতা লিখতে পড়তে ও আবৃতি করতে আমার ছোট বেলা থেকেই অনেক ভালো লাগে। বলতে পারেন কবিতার প্রতি আমার অনেক দুর্বলতা কাজ করে। প্রতিনিয়ত তাই মনের আবেগ অনুভূতি ভালবাসা ও পারিপার্শ্বিক অবস্থার বিবেচনায় কবিতা লিখতে থাকি। আজকের পোস্টে যে কবিতাগুলো একত্র করলাম আশা করছি আপনারা সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসর করবেন।। |
|---|
আবেগের কবিতা ""সন্ধ্যা তারা""
আবেগের কবিতা ""সন্ধ্যা তারা""
ও রাতের তারারে বলনা তুই আমারে, এত কষ্ট বুকের মাঝে কিভাবে সই ভালোবাসি আমি যারে, সে কেন বুঝলো না ।ভালোবাসার মূল্য দিয়ে পেয়েছি যন্ত্রনা। ভালোবাসার জগৎটা সম্পূর্ণটাই অন্ধ ।অন্ধ বিশ্বাসের উপর ভালোবাসা কেউ বা পেয়েছে তার পূর্ণতা ।আবার কেউ বা ভেসে গেছে বিরহের জোয়ারে। তবে পূর্ণতার চেয়ে অপূর্ণতাই বেশি লক্ষ্য করা যায়। বর্তমান সমাজের সব কিছুরই যেমন ডুবলিকেট প্রস্তুত হয়েছে। তেমনি ভালোবাসার হয়েছে ডুবলিকেট। আসল ভালোবাসা আসল ভালবাসার মানুষকে খুঁজে পাওয়া খুবই দুষ্কর।। বাস্তব চিত্র তুলে ধরে আমার আজকের এই কবিতা আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। |
|---|
বাংলা কবিতা 🫶🫶 হঠাৎ দেখা 🫶🫶
বাংলা কবিতা 🫶🫶 হঠাৎ দেখা 🫶🫶
প্রতিনিয়তই চেষ্টা করি নতুন নতুন পোস্ট আপনাদের মাঝে তুলে ধরার ।আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার লেখা একটি বাস্তবধর্মী কবিতা। প্রতি সপ্তাহে চেষ্টা করি একটি করে কবিতা আপনাদের মাঝে শেয়ার করে নেওয়ার । প্রায় চার থেকে পাঁচ দিন ধরে একটি কবিতা লেখার চেষ্টা করি। ভাষা এবং বাক্য গুলো যেন অর্থবোধক হয় এজন্য সবসময়ই সময় একটু বেশি নিয়ে থাকি।।। |
|---|
আবেগের কবিতা 🫶🫶ভালোবাসার বাণী 🫶🫶
আবেগের কবিতা 🫶🫶ভালোবাসার বাণী 🫶🫶
কয়েকটি শব্দ নিয়ে উচ্চারিত হয়ে ভালোবাসা 🫶।কিন্তু এর মর্ম কথা অর্থাৎ গভীরতা মেপে শেষ করা যাবে না। ভালোবাসা দিয়েই মানুষ আর ভালোবাসা দিয়েই পৃথিবী তাইতো আজও ঠিকই রয়েছে। তবে ভালোবাসা সবসময়ই কারোর জীবনে কল্যাণ বয়ে আনা কখনো অকল্যান ও বয়ে আনে। কাউকে করেছে ভালোবাসা দিয়ে চির অমর আবার কেউ হয়েছে দেবদাস পুড়িয়েছে জীবন উড়িয়েছে যৌবন। ভালোবাসায় পুড়েছে হৃদয় উড়েছে ছাই পুড়েছে বক্ষ। পুড়ে যাওয়া ভালোবাসা উড়িয়ে দিয়ে ছাই 🫶 |
|---|
আবেগের কবিতা 🫶🫶 ভুলিনি আজও 🫶🫶
আবেগের কবিতা 🫶🫶 ভুলিনি আজও 🫶🫶
আমাদের ব্লগের সবাই খুব সুন্দর কবিতা লেখেন। আমি সবার কবিতা পড়ে চেষ্টা করে যাচ্ছি ভালো ভালো কবিতা লিখে আপনাদেরকে উপহার দেওয়ার জন্য ।জানিনা কতটুকু সার্থকতা অর্জন করতে পেরেছি আজ অব্দি।দুচোখ আমার শত্রু হলো কেন দেখলাম তারে !এক দেখাতেই জনম গেল শুধু ভুলেরই কারণে। |
|---|
আবেগের কবিতা কাশ-কুমারী।।।
আবেগের কবিতা কাশ-কুমারী।।।
কাশবনের সৌন্দর্য কাশবনের মাধুর্য জীবনের অনেকবারই উপভোগ করেছি। কিন্তু গতকাল বিকেলে যেভাবে কাশবনের সৌন্দর্যতা উপভোগ করেছি পূর্বে আর কখনো এভাবে দেখা হয়নি। বিকেলবেলা একা একা আনমনে কাশবনের ধারে বসে দেখছিলাম কাশবনের দোলা দেওয়া এবং নীলিমার বুকে ভেসে বেড়ানো সাদা মেঘের ঝাঁকগুলো। তখনই ভেবেছিলাম একটি কবিতা লিখি কাশবন এবং সাদা মেঘের ভেলা নিয়ে। কয়েকটা লাইন লিখেও ফেলেছিলাম। হঠাৎ করেই কাশ বনের ধারে নেমে এলো এক স্বর্গীয় পরী তাকে দেখে তো আমি অবাক। তখনই ঘুরে গেল আমার কবিতা লেখার মরা কবিতাটি হয়ে গেল অন্যরকম তাকে নিয়ে লিখে ফেললাম আমার ভাষায় একটি কবিতা কাশফুলের সাথে মিশে। এত সুন্দর একটা মেয়ে কাশবনের ধরে দেখতে পাবো আসলে আমি কখনো বুঝতেই পারিনি। তবে এতোটুকুনি বুঝতে পেরেছি যে সেবও আমার মতই কাশফুলের মেলায় এসে সাদা মেঘের ভেলায় মনটা ভাসিয়ে দিয়েছিল। যা হোক কবিতার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছি আমার এই ছোট্ট কবি মনের ভাষাগুলো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। |
|---|
ডিভাইসঃ Redmi Note 5
>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<
সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
ধন্যবাদ
একে একে দেখছি সবাই কবি হয়ে যাচ্ছে। আপনার পছন্দের কবিতা গুলো আবার নতুন করে আমাদের মাঝে তুলে ধরেছেন যা দেখে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। সত্যিই কবিতা এখন সবারই পছন্দের সবাই কবিতা লিখতে পছন্দ করে। প্রত্যেকটি কবিতা আবার নতুন করে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। এক কথায় অসাধারণ ছিল আপনার এই রিভিউ পোস্ট।
আসলে ভাইয়া কবিতা লেখার নেশাটা আমার ছোটবেলা থেকেই।। বিশেষ করে আমার বাংলা ব্লগে কাজ করার পর থেকে নেশাটা আরো ভালোভাবে চেপে বসে থেকে কেননা এখানে সবার সাথে শেয়ার করে ভালো মন্দ জিনিসটা বুঝতে পারছি।। আর আপনাদের কাছ থেকে এত সুন্দর সুন্দর উৎসাহমূলক মন্তব্য পেয়ে সত্যি অনেক আনন্দ উপভোগ করি।।
কবিতা গুলোর লাইনগুলো বেশ সুন্দর।সবাই কি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারে শুধু মনে হয় আমি পারি না।কাশফুল নিয়ে লিখা কবিতাটা বেশ সুন্দর লিখেছে আমার।আসলে কাশফুল মানেই সুন্দর। আশা করি সামনে আরো সুন্দর সুন্দর কবিতা দেখতে পাব।ধন্যবাদ
চেষ্টায় সফলতা আপনিও চেষ্টা করলে আমাদের থেকে আরো ভালো কিছু করতে পারবেন আশা করি আমার লেখা কবিতাগুলো আপনার ভালো লেগেছে জানতে পেরে খুবই খুশি হলাম ধন্যবাদ আপনাকে
আমার বাংলা কমিউনিটি ক্রিয়েটিভিটি প্রকাশ করানো খুবই পছন্দ করে। সবাই কবিতা লেখে গল্প লেখে যেটা খুবই ভালো লাগে। আপনার লেখা কবিতা গুলো বেশ সুন্দর ছিল পড়ে অনেক ভালো লাগলো।
জেনে খুশি হলাম যে আপনি প্রতিনিয়ত আমার লেখা কবিতা গুলা পড়েন আজকের রিভিউ পোস্ট দেখে সুন্দর একটি মন্তব্য উপহার দিয়েছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।।
যদিও আপনার এই কবিতাগুলোর মধ্যে সবগুলো আমার পড়া হয় নি। তবে আপনার কিছু লেখা আমি পড়েছি। আমার মনে হয় আপনি যথেষ্ট ভালোই লেখেন। যেহেতু আমি কবিতা লিখতে পারি না। তাই আমার কাছে বিষয়টা ভীষণ বড় একটা ব্যাপার।
কতটুকুনি ইমপ্রুভ করতে পেরেছি নিজেকে জানি না তবে আপনাদের কাছ থেকে যখন সুন্দর সুন্দর উৎসাহমূলক মন্তব্য গুলো পায় তখন আমার কবিতা লেখার প্রতি আরো আগ্রহটা বেড়ে যায় ধন্যবাদ আপু মন্তব্য করে সাথে থাকার জন্য
প্রতি সপ্তাহে কবিতা লেখার মাধ্যমে আপনি আপনার মাঝে লুকিয়ে থাকা সেই সৃজনশীলতা ফুটিয়ে তুলেছেন। আমার কাছে রোমান্টিক কবিতা ভালো লাগে কিন্তু বাস্তব কেদ্রিক কবিতা গুলোও অনেক বেশি পছন্দ। অনেক ভালো লেগেছে ভাইয়া, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
অসংখ্য ধন্যবাদ আপনাকে প্রতিনিয়ত আমার পোস্টগুলো পড়ে সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ করার জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তীতে