রেসিপি রিভিউ (ডিসেম্বর পর্ব ২) // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে
নমস্কার,
ডিসেম্বরের প্রথম পনেরো দিনের পর আমি একটি রিভিউ পোস্ট করেছিলাম তারপর মাসের শেষ দু সপ্তাহে সব মিলিয়ে আরো ৫ টি রেসিপি পোস্ট করি, আজ সেই সব রেসিপি গুলো নিয়েই রিভিউ পোস্ট। আমার মূল লক্ষ্য হলো রেসিপি গুলি রিভিউয়ের পাশাপাশি রেসিপি গুলোর একটা আর্কাইভ বানানো। তাছাড়া নিজের রান্নার কতটা উন্নতি হলো তা নিয়েও একটা রিপোর্ট বানানো যায়।
৫ টি রেসিপির মধ্যে নিরামিষ থেকে আমিষ, মাছ থেকে শাক সব ধরনের পদই বর্তমান ছিলো। যদি বর্তমান সপ্তাহের আমার ব্যক্তিগত পছন্দের কথা জিজ্ঞাসা করা হয় তাহলে আমি অবশ্যই মেটে ভুনাকে আগে রাখবো। সাথে নিরামিষ পদ হিসেবে মুলা শাক। আমি মনে প্রাণে বিশ্বাস করি নিরামিষ রান্না আমিষ রান্নার থেকে অনেকটা কঠিন তার প্রধান কারন পেঁয়াজ রসুন ব্যবহার করা যায়। তবে সঠিক পদ্ধতিতে রান্না করলে নিরামিষ রান্নার তুলনা হয় না।
৫ টি পদের মধ্যে আমার সবচাইতে পছন্দের ছিলো মুরগির মেটে ভুনা। মেটে আমার খুবই পছন্দের জিনিস, মাঝে মাঝে মাংসের থেকেও ভালো লাগে।
মাসের শেষের দিকটায় আমি সবে ডেঙ্গু থেকে সুস্থ হয়েছি মাত্র তাই প্রথমে হালকা পদ দিয়েই রান্না করা শুরু করেছিলাম, পেঁপে দিয়ে পোনা মাছের ঝোল। পেঁপে ডেঙ্গুর মহৌষদ হিসেবে কাজ করে তাই প্রথম পদ পেঁপে দিয়ে রান্না করা হালকা মাছের ঝোল।
পরের পদটাও একদমই হালকা পাতলা রাখার চেষ্টা করেছিলাম, আলু দিয়ে ভাঙ্গর মাছের ঝোল। ঝোল হালকা রাখার একটাই কারণ ছিলো, ডেঙ্গুর পর পেটটাকে ঠিক রাখা। আমি যখন প্রথম ভাঙ্গর মাছ রান্না করেছিলাম তখনই ভাঙ্গর মাছ আমার খুবই ভালো লেগে গিয়েছিলো তবে আমার ধারনা হয়েছিলো হয়তো ঝাল না করলে মাছটা ভালো লাগবে না তবে আলু দিয়ে হালকা ঝোল করার পর আমার ভুল পুরোপুরি ভেঙে যায়।
মুলার যে দুর্নামটা আমার মনে বর্তমান ছিলো সেটা মুলা শাক রান্নার পরে একটু কমেছে। শাক আমার খুবই ভাল লাগে, সেটা যেকোনো শাকই। তবে মিথ্যে বলবো না মুলা শাক নিয়ে একটু ভয়েই ছিলাম, যা রটে তা বটে। সেসব কিছুই হয়নি।
মেটে আমার খুবই ভালো লাগে, মাঝেমধ্যে মাংসের থেকেও বেশি। মুরগির মেটে ভুনা বেশ কয়েকবার খেলেও আমি বিশেষ একটা হাত লাগাইনি কারন আমার ভয় ছিলো মেটে গলে যাবে। সেসব কিছুই হয়নি, পিসির তত্ত্বাবধানে আমি বেশ আরামেই মেটে ভুনা রান্না করে ফেললাম। খেতেও মন্দ হয়নি। 😉
এগ চাউমিন আমি আগেও বেশ কয়েকবার বানিয়েছি তবে এইবারে যা করেছি পুরোটাই আমার চরিত্রের বাইরে গিয়ে। শীতের সবজি দেখে লোভ সামলাতে না পেরে সকালের ঠান্ডা উপেক্ষা করে বিছানা ছেড়ে উঠে চাউমিন বানাতে লেগে পড়েছিলাম। সকাল সকাল বেশ সুন্দর জলখাবার খেতে পারলাম আবার নতুন ভাবে চাউমিন রান্নাও করতে পারলাম।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
প্রত্যেকটা রেসিপি খুব মজার হয়েছিল দাদা। ভীষণ সুস্বাদু লাগছে দেখতে খাবারগুলো। সবগুলো রেসিপি পোষ্টটি খুব দারুন হয়েছে। বিশেষ করে মেটে ভুনা ও চাউমিন। দেখে আর লোভ সামলে রাখতে পারছি না ।
পেঁপে দিয়ে মাছ মোটেও ভালো লাগেনি। হয়তো ডেঙ্গু হওয়ার জন্য তবে ঐটা খেতে বেশ কষ্ট হয়েছিলো 😆
এত সুন্দর সুন্দর রেসিপি একসাথে দেখলে লোভ হবে না এমন মানুষ পাওয়া দুষ্কর। আমার তো দেখেই মনে চাইছে মেটে ভুনা রেসিপি টা আগে খেয়ে ফেলি। ভালোবাসা নিবেন দাদা।
ধন্যবাদ ভাই। মেটে ভুনাটা বেশ ভালো হয়েছিল।
হুম দেখতে খুব লোভনীয় ছিল 😋😋
ভাইয়া আপনার আজকের রিভিউ পোস্টের প্রতিটি রেসিপি খুবই সুস্বাদু মনে হচ্ছে। তবে মুরগির মেটে ভুনা নামটি আমার কাছে একদমই অচেনা। কিন্তু দেখতে বেশ ভালই লাগছে। আপনি খুবই ভাল রান্না করেন তা আজকের এই রেসিপি গুলো দেখেই বোঝা গেল।করে দেখতে পারেন ভাই! তবে মেটে গুলো ছোটো ছোটো কাটবেন ব্যাস।
এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। অর্থাৎ আস্তে আস্তে করে প্রায় অনেক রেসিপি শিখে ফেলেছেন দাদা। রেসিপি গুলো দেখে আমি হা😵 হয়ে গেছি। এইগুলোর মধ্যে আমার কাছে মেটো ভূনা এবং চাওমিন এর রেসিপি টা খুব ভালো লেগেছে।।
হাঃ হাঃ। হ্যাঁ, ভাই ধীরে ধীরে বেশ কিছু রেসিপি শিখেই গেলাম। শীতের সবজি দিয়েও চাউমিন পারি আবার এমনিও চাউমিন পারি।
👌👌👌
আপনার এই রান্নাগুলো ভেতরে দুটি রান্না আমার কাছে খুবই ভালো লেগেছে। একটা হচ্ছে মুরগির মেটে ভুনা দ্বিতীয়টা হচ্ছে চাওমিন। আমি শাক খাই তবে সব ধরনের শাক খাই না। মুরগির মেটে আমারও খুব প্রিয়। কিন্তু এখন সেটা আমার খাবারের লিস্ট থেকে পুরোপুরি হারিয়ে গিয়েছে। কারণ এই খাবারটাতে প্রচুর কোলেস্টেরল থাকে।একটু সাবধানে খাবেন এটা পরিমাণে যেন কখনোই বেশি না খাওয়া হয়। রান্না আপনি ভালই পারেন সেটা বোঝা যাচ্ছে।
হ্যাঁ দাদা। ঠিক বলেছেন। মেটে খুব কমই খাই। মেটে তো উচ্চরক্ত চাপ করে দেয়, তাই সাবধানে থাকতে হয়।
সবগুলো রেসিপি অনেক লোভনীয় তবে এই পাঁচটা রেসিপির মধ্যে মেটে ভুনা ও চাওমিন দেখে আমার খিদে লেগেছে।
চাউমিনটা একদমই অল্প তেল দিয়ে বানিয়েছিলাম তাই খেতেও বেশ হয়েছিলো। সয়া সস দিলে রংটা সাদা না হয়ে আরো সুন্দর হতো 😅
আপনার রেসিপির তারিফ করতে হয় দাদা। এতো সুন্দরকরে বর্ননা করেন মনে হয় খুব সহজেই আমরাও রেসিপি করতে পারবো। ধন্যবাদ দাদা আমরা আরো নতুন নতুন রেসিপি চাই আপনার কাছ থেকে
যতটা সহজ ভাবে বোঝানো যায় সেটারই চেষ্টা করেছি। ধন্যবাদ ভাই 🤗