রেসিপি : মেটে ভুনা // ১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ5 years ago



নমস্কার,

প্রতি সপ্তাহে মুরগির মাংস খাওয়া হয়। টানা মুরগির মাংস খাওয়ার ফলেই একটা একঘেয়েমি চলে এসেছিলো তাই স্বাদ বদলানোটা বিশেষ প্রয়োজন ছিলো তাছাড়া ডেঙ্গুর পরে আমারও স্বাদ বদলের ইচ্ছেটা যেন একটু বেশিই ছিলো। আজ মাংসের কথা হতেই আমি মেটের ভুনা রান্না করার পরামর্শ দিলাম, অনেকদিন খাওয়া হয় না। রোগ থেকে সদ্য উঠেছি সেকারনে খেতে চাওয়া মাত্র সবাই রাজি। যাক বেশি কথা আর বলবো না সোজা চলে যাবো মূল রান্নায়।


উপকরণ

  • মেটে
  • আলু
  • ২০০ গ্রাম পেঁয়াজ
  • ২০ গ্রাম রসুন
  • ১৫ গ্রাম আদা
  • হলুদ গুঁড়ো
  • জিরে গুঁড়ো
  • লঙ্কার গুঁড়ো
  • তেজপাতা
  • নুন
  • সর্ষের তেল


উপকরণ


রন্ধনপ্রণালী

ধাপ ১

  • প্রথমে একটা কড়াইয়ে সর্ষের তেল গরম করে নেবো।


ধাপ ২

  • তেল গরম হয়ে গেলে আলু গুলো অল্প ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দেবো।

ধাপ ৩

  • এরপর মেটে গুলো দিয়ে স্বাদমতো নুন, এক চামচ হলুদ, আদা আর রসুন দিয়ে দেবো।


ধাপ ৪

  • মেটের সাথে হলুদ গুঁড়ো, আদা, রসুন ভালো করে নেড়েচেড়ে নিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দেবো।

ধাপ ৫

  • মাঝে মাঝে ঢাকনা খুলে মেটে গুলোকে নাড়াতে থাকলে মেটে জল ছেড়ে দেবে।


ধাপ ৬

  • কিছু সময় বাদে জল কমে এলে জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর এক কাপ জল দিয়ে কষতে রেখে দেবো।

ধাপ ৭

  • মেটে কষে গেলে জল তিনকাপ জল দিয়ে ফুটতে দেবো।

ধাপ ৮

  • মিনিট কুড়ি ফুটিয়ে নেবার পর ঝোল অনেকটা কমে আসবে।


ধাপ ৯

  • শেষে গরম মশলার গুঁড়ো দিয়ে ঝোল নাড়িয়ে দিলাম, ব্যাস আমাদের মেটে ভুনা তৈরী।


মেটে ভুনা



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Sort:  
 5 years ago (edited)

  • দাদা দেখেই তো খেতে খুব ইচ্ছে করতেছে। মসলার কালার টা খুব ভালো হয়েছে। দেখেই যে কারো জিভে জল আসবে। মেটে ভুনার ঝোল দিয়ে রুটি খাওয়া যাবে সেই ভাবে।

দাদা জাস্ট এটুকুই বলবো যে অসাধারণ! দেখেজ জিভে জল চলে আসলো। একটু পাঠিয়ে দিন তো দাদা আপনার সাথে শেয়ার করি। দাদা ভালোবাসা অবিরাম।

 5 years ago 
  • মেটে ভুনা রেসিপি দেখে জিভে জল চলে আসলো। এত সুন্দর রেসিপি দেখলে যে কারো খেতে ইচ্ছা করবে। রেসিপির কালারটা খুবই সুন্দর হয়েছে এবং দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে এবং একটু ঝাল বেশি মনে হচ্ছে। আর ঝাল বেশি হলে রেসিপিটা অনেক মজা লাগবে। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইলো ভাইয়া।
 5 years ago 

অনেকেই বলেন মেটে খাওয়া নাকি শরীরের পক্ষে খুব একটা ভালো না কিন্তু এই জিনিস আমি না খেয়ে থাকতে পারিনা। অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে আপনার রান্নাটা অনেক মজাদার হয়েছে। সুস্বাদু এই খাবারের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 5 years ago 

মেটে ভুনা রেসিপিটি‌ দেখতে অনেক লোভনীয় লাগছে। রেসিপিটা আমি অনেকবার খেয়েছি এটি খেতে অনেক সুস্বাদু লাগে, আপনার এই রেসিপিটা দেখে মনে হচ্ছে ঠিক তেমনি সুস্বাদু হয়েছে ।রেসিপিটা আপনি অনেক গুছিয়ে আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ দাদা আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64366.78
ETH 1799.19
USDT 1.00
SBD 0.39