আমার করা এই পর্যন্ত ৯টি ডাই পোস্টের রিভিউ (১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)
স্টিমিটের সহযোদ্ধারা,
আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে সবাই ভালই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভাল আছি আপনাদের দোয়ায়।
আজকে আমি আপনাদের সামনে কোন ডাই বা কোন রেসিপি বা কোন আর্ট নিয়ে হাজির হইনি। আজকে আমি সম্পূর্ণ ব্যতিক্রম একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমি আমার বাংলা ব্লগে শুরু থেকে এই পর্যন্ত যে কয়টি ডাই পোষ্ট আমার বাংলা ব্লগ কমিউনিটিতে করেছিলাম তার একটি রিভিউ আপনাদের সামনে উপস্থাপন করব। আমি শুরু থেকে এই পর্যন্ত আমার বাংলা ব্লগ কমিউনিটিতে মোট ৯ টি ডাই পোষ্ট করেছিলাম সেই ৯ টি ডাই পোষ্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমার আজকের এই রিভিউ পোস্টটি আপনাদের ভালো লাগবে।
⭐ডাই পোস্টের রিভিউ⭐
প্রথম পোস্টঃ
কাগজ দিয়ে তৈরি ফুলের টব।
- আমার বাংলা ব্লগে যখন আমি প্রথম কাজ শুরু করি এরপর আমি যখন জানতে পারি যে এইখানে ডাই পোস্ট করা যায় এবং ডাই পোস্টের সপ্তাহ চলে তখন প্রথম আমি এই পোস্টটি আমার বাংলা ব্লগে করি। এটা একটি ফুলদানি প্রথম করে ছিলাম তো। যখন করা শেষ করে পোস্টটা করি তখন মনে হয়েছিল যে আরও কিছু রঙ্গিন কাগজের এড করলে আরো ফুটে উঠত।
দ্বিতীয় পোস্টঃ
কাগজের তৈরি ফুলের ওয়ালমেট।
- এই পোস্টে ছিল ডাই প্রোজেক্টের আমার তৈরি করা দ্বিতীয় পোস্ট। আমি খুব মনোযোগ দিয়েই পোস্টটি করেছিলাম সেইজন্যে এটি আমার কাছে খুবই প্রিয়।
তৃতীয় পোস্টঃ
কাগজের তৈরি ওয়ালমেট।
- এটি হচ্ছে আমার ডাই ইভেন্টের তৃতীয় পোস্ট যা আমি খুব ধৈর্য্য নিয়ে ও সময় সাপেক্ষ এই ওয়ালমেট তৈরি করেছি। এটিও আমার কাছে প্রিয় একটি ওয়ালমেট।
চতুর্থ পোস্টঃ
বেলুন দিয়ে একটি ঝুলন্ত ল্যাম্প ক্রাফট।
- অনেক চিন্তা ভাবনা করে আমি সেই দিন পোস্ট করার জন্য কিছু খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ করে আমার নজরে পড়ল আমার ছেলের হাতে একটি বেলুন। আমি এর আগে দেখেছিলাম যে কিভাবে বেলুন দিয়ে ঝুলন্ত ল্যাম্প ক্রাফট তৈরি করা হয়। তখন আমি শুরু করে দিলাম এলাম ক্রাফটি তৈরি করার।
পঞ্চম পোস্টঃ
প্লাস্টিকের বোতল ও কার্টন পেপার দিয়ে পানির ফিল্টার তৈরি ক্রাফট।
- অনেকদিন ধরে চিন্তা করছিলাম একটি ফিল্টার তৈরি করব। চিন্তা ভাবনা থেকেই ঐ দিন আমি কিভাবে তৈরি করব কারণ তৈরি করার জন্য গ্লু ঘামে এর প্রয়োজন। সেটা আমার ছিলনা। তো সেদিন পাশের বাসা যারা ছিল তাদের একটা গ্লু ঘাম ছিল। সেদিন আমি জেদ ধরে ছিলাম যে, আমি এটি তৈরি করবো, তো যেই কথা সেই কাজ তাদের বাসা থেকে এনে আমি এই ফিল্টারটি তৈরি করি। এটিও আমার খুব প্রিয় একটি ডাই প্রজেক্ট এর মধ্যে একটি।
ষষ্ঠ পোস্টঃ
নারিকেলের মালা ও কার্টন পেপার দিয়ে ওয়াটার পুল তৈরি ক্রাফট।
- আমি যতগুলো ডাই কমপ্লিট করেছি তার মধ্যে এটি হচ্ছে আমার সবচেয়ে বেশি সময় ও ধৈর্য দিয়ে তৈরি করা একটি ডাই প্রজেক্ট। এবং আমি মনে করি এটা আমার সকল ডাই প্রজেক্ট এর মধ্যে সেরা একটি ডাই।
সপ্তম পোস্টঃ
নারিকেলের মালা দিয়ে টেবিল ল্যাম্প তৈরি ক্রাফট।
- এই ডাইটি আমি আমার মেয়ের জন্য তৈরি করেছিলাম। সে অনেক আবদার করেছিলো এরকম একটি ল্যাম্প তাকে কিনে দেওয়ার জন্য। তারপর আমি চিন্তা করলাম যেহেতু আমার বাসায় সব কিছুই রয়েছে আমি একটি আইডিয়া নিয়ে ওর জন্য নারিকেলের মালা দিয়ে টেবিল ল্যাম্প তৈরি করে দিলাম। এটিও অন্যান্য ডাইয়ের মধ্যে আমার প্রিয় একটি ডাই।
অষ্টম পোস্টঃ
("এসো নিজে করি" বিশেষ ক্রিসমাস সপ্তাহ) // রঙ্গিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি ক্রাফট।
- এটি হচ্ছে আমার আরেকটি ডাই প্রজেক্ট। সত্যি বলতে কাজগুলো করতে অনেক সময় ও ধৈর্যের প্রয়োজন হয় আমি এটিও অনেক ধৈর্য্য নিয়ে অনেক সময় নিয়ে এই কাজটি করেছিলাম। তবে সবচেয়ে বেশি সময় লেগেছে পাতাগুলো তৈরি করতে। এটিও আমার প্রিয় সব গুলোর মধ্যে একটি।
নবম পোস্টঃ
প্লাস্টিকের বোতল ও রঙ্গিন কাগজের তৈরি শো-পিস।
- তো বন্ধুরা আজকের আপনাদের জন্য আমার এই ছিল রিভিউ পোস্ট। আমার আজকের এই রিভিউ পোস্টটি দেখে পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আপনাদের কাছে আমার একটাই রিকুয়েস্ট আমার এই ৯টি পোস্টের মধ্যে কোন পোস্টগুলো আপনাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।
সবাই ভালো ও সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নিবেন
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @alauddinpabel |
বাহ আপনার প্রতিটা ডাই অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে দ্বিতীয় ও চতুর্থ ডাই টি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর বাকি ডাই গুলো অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যের মাধ্যমে আপনার পছন্দের ডাই গুলো জানানোর জন্য। শুভকামনা অবিরাম।
বাহ বিগত দিনে খুব সুন্দর সুন্দর ডাই পোস্ট করেছেন দেখছি। একসাথে দেখতে খুবই ভালো লাগছে ।আপনার কাছ থেকে আরও সুন্দর সুন্দর ডাই পোস্ট দেখতে চাই। আপনার জন্য শুভকামনা রইল।
ভাই অসংখ্য ধন্যবাদ আপনাকে অবশ্যই ভাইয়া চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ডাই আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
আপনার তৈরি করা রঙিন কাগজ দিয়ে ৯টি ডাই অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। যা ছিল খুবই অসাধারণ একটি পোস্ট। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।আপনাকেও আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। শুভকামনা রইল আপনার জন্য।
খুবই ভালো লাগছে ভাই আপনি আপনার মন্তব্যের মাধ্যমে আপনার পছন্দের ডাই গুলো জানিয়েছেন। এজন্য আমি খুবই আনন্দিত আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া,আপনার সবগুলো ডাই পোস্ট এই অসাধারন। কোনটা রেখে কোনটা যে ভালো বলবো তাই বুঝতে পারছি না।আমার কাছে সব গুলোই সুন্দর। একেকটা একেক রকম সুন্দর, ধন্যবাদ আপনাকে।
খুবই ভালো লাগলো আপু আমার ডাই পোস্ট গুলো আপনার ভাল লেগেছে শুনে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
আমি সাধারণত রিভিউ পোস্ট গুলো এড়িয়ে যাই। তবে আপনার প্রতিটি পোস্টই বেশ বৈচিত্র্যময় ছিল। বিভিন্ন বিষয়ে সৃজনশীলতার প্রকাশ ঘটিয়েছেন আপনি। আশা করি ভবিষ্যতেও আপনার কাছ থেকে এরকম ভালো ভালো সব পোস্ট পেতে থাকবো। শুভকামনা আপনার জন্য
অবশ্যই ভাই দোয়া করবেন আমিও চেষ্টা করব আরও সৃজনশীল মূলক ডাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
জি ভাই অবশ্যই চেষ্টা করব নতুন নতুন ডাই আপনাদের মাঝে শেয়ার করার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা।
আপনার প্রতিটি ডাই পোস্ট ছিলো এক কথায় অসাধারণ। আপনার সৃজনশীলতা দেখে আমি মুগ্ধ। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ডাই পোস্ট উপস্থাপন করেছেন। আশা করি এভাবেই আমাদের আরো নতুন নতুন ক্রিয়েটিভ জিনিস উপহার দিয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।
আপনার মন্তব্যটি পড়ে অনেক মুগ্ধ হয়েছি। অবশ্যই চেষ্টা করব আরও ভালো ভালো পোস্ট আপনাদের মাঝে শেয়ার করার জন্য শুভকামনা অবিরাম।