এসো নিজে করি // প্লাস্টিকের বোতল ও রঙ্গিন কাগজের তৈরি শো-পিস (১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য)
আমার প্রিয় সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম"আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালই আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভাল আছি সুস্থ আছি এবং সুন্দরভাবে জীবন যাপন করছি। আজকে আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি একটি "প্লাস্টিকের বোতল ও রঙিন কাগজের তৈরি শো-পিস" উপস্থাপন করতে যাচ্ছি।
আমরা যখন আমার বাংলা ব্লগ কমিউনিটির জন্য বিভিন্ন কিছু তৈরি করি তখন আমার ছেলে প্রায় সময় প্রশ্ন করে এগুলো কেন? প্রত্যেকটা সময় তার প্রশ্নের উত্তর দিতে দিতে আমি হয়রান, যতক্ষণ না বলি যে এটা তোমার জন্য তৈরি করছি ততক্ষণ পর্যন্ত সে প্রশ্ন করেই যাবে। আমিও অনেক সময় ইচ্ছা করেই বলি না। তো গত কালকে ও আমাকে বলছিল আব্বু তোমরা তো অনেক কিছুই তৈরি করো আমাকে একটা কিছু তৈরি করে দাও। তখন আমি আমার ছেলেকে বললাম কি বানাবো তোমার জন্য তুমি একটা কিছু বলো তখন সে তার আম্মুর মোবাইলটা নিয়ে ইউটিউব এ ঢুকলো। ঢুকে একটা ছবি বের করে এনে আমাকে দেখিয়ে বলছে আব্বু এটা তৈরি করে দাও আমাকে। আমি তোর এই বিষয়গুলো দেখে রীতিমত অবাক, ধরতে গেলে বাসার সবাই অবাক। যাক কি আর করা ছেলে বলছে তো বানাতেই হবে, শুরু করে দিলাম এই নিচের শো-পিসটি তৈরি করা।
তাহলে আমার প্রিয় বন্ধুরা চলুন কিভাবে আমি এই প্লাস্টিকের বোতল ও রঙ্গিন কাগজ দিয়ে শো-পিস তৈরি করেছি তা আপনাদেরকে ধাপে ধাপে উপস্থাপন করি। আশা করি আমার আজকের এই শো-পিসটি আপনাদের কাছে ভাল লাগবে।
উপকরণ সমূহ
- রঙিন কাগজ(হলুদ, লাল)
- প্লাস্টিকের বোতল একটি
- স্টাপলার মেশিন ও পিন
- সিজার
- ঘাম বা আঠা
- কাঠপেন্সিল
- পেন্সিল কম্পাস।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি প্লাস্টিকের বোতল নিয়ে কেচি দিয়ে প্লাস্টিকের বোতলের নিচ থেকে উপরের দিকে নিচে কিছু অংশ বেশি রেখে কেটে নিলাম। তারপর এটিকে চিকন চিকন করে লম্বা করে আরো ১৭ টি ভাগে ভাগ করে কেচি দিয়ে কেটে নিলাম। তারপর সবগুলোকে হাত দিয়ে চেপে ভাঁজ করে দিলাম, যাতে এটি চতুর্দিকে ছড়িয়ে যায়। তারপর দুই পাশের মাঝখান থেকে দুইটি কে নিয়ে একটি স্টাপলার মেশিনের পিন দিয়ে আটকে দিলাম, যাতে এটিকে খুব সহজেই হাত দিয়ে ধরা যায়। এবার আমি যে ১৭ টি ধাপে কেটেছিলাম তার মধ্য থেকে সাতটি ধাপ আরো একটু কেটে ছোট করে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
- এবার আমি লাল এবং হলুদ কালারের রঙিন কাগজ নিয়ে এগুলোর মধ্যে পেন্সিল ও পেন্সিল কম্পাস দিয়ে দুইটা সাইজের গোল বৃত্ত করে নিলাম বেশ কিছু। এখানে আমি লাল বৃত্ত করেছিলাম 24 এবং হলুদ বৃত্ত করেছিলাম একুশটা তার কারণ হচ্ছে আমার প্রত্যেকটা ফুলের জন্য তিনটি করে বৃত্ত দরকার।
তৃতীয় ধাপঃ
- এবার আমি রঙিন কাগজের মধ্যে যে বৃত্তগুলো অংকন করেছিলাম সে গুলোকে একটি কেচি দিয়ে সবগুলোকে কেটে নিলাম। তারপর ফুল তৈরি করার জন্য আমি বৃত্তগুলো কে প্রথমে একটি ভাঁজের পর আরেকটি ভাঁজ দিয়ে এভাবে তিনটা একসাথ করে একটি স্টাপলার পিন মেরে নিলাম। এরপর আমি এক এক করে সব গুলোকে দুই সাইডে ঘাম দিয়ে আটকে নিলাম।
চতুর্থ ধাপঃ
- তারপর আমি যাতে ফুলের মত দেখা যায় এগুলোকে হাত দিয়ে ভাঁজগুলোকে খুলে দিলাম এরপর এগুলোকে এরকম নিচের মত এরকম দেখাচ্ছে।
চূড়ান্ত ধাপঃ
- এবার আমি প্লাস্টিকের বোতল দিয়ে কেটে তৈরি করে নিয়েছিলাম সেগুলোর প্রত্যেকটা মধ্যে ঘাম লাগিয়ে নিলাম। তারপর এক এক করে লাল-হলুদ ফুলগুলো এর মধ্যে বসিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম।
- তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই প্লাস্টিকের বোতল ও রঙিন কাগজ দিয়ে শো-পিস। আশা করি আপনাদের কাছে ভাল লেগেছে। আর এই শো-পিসটি আমার ছেলে পেয়ে সে তো মহা খুশি।
আমার পোস্টটি দেখে পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ও সাপোর্ট দিতে ভুলবেন না। কারন আপনাদের ভাল ভাল মন্তব্য পেলে এরকম আরো নতুন নতুন কাজ করতে উৎসাহ ও উদ্দীপনা জেগে ওঠে।
সবাই ভালো ও সুস্থ থাকবেন আর নিজের প্রতি যত্ন নিবেন
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @alauddinpabel |
আপনার তৈরি করা প্লাস্টিকের বোতল ও রঙ্গিন কাগজের তৈরি শো-পিস টি দেখতে খুব চমৎকার লাগছে। আপনার এত সুন্দর ক্রিয়েটিভিটি দেখে আসলেই মুগ্ধ হলাম। আপনি খুব চমৎকারভাবে জিনিসটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই অসাধারণ মন্তব্যের মাধ্যমে উৎসাহ ও অনুপ্রাণিত করার জন্য।
ভাইয়া, খুবই সুন্দর একটি শোপিস তৈরি করেছেন। এভাবে প্লাস্টিকের বোতলের সাহায্য নিয়ে রঙিন কাগজে কত সুন্দর ক্রাফট আইডিয়া হয়ে গেল। দেখতেই বেশ ভালো লাগতেছে।
আপনার প্লাস্টিকের বোতল ও রঙিন কাগজ দিয়ে বানানো সো পিচ দেখে খুবই ভালো লাগলো। এটি দেখতে খুব সুন্দর হইছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভ কামনা রইলো।
প্লাস্টিকের বোতল এবং রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি শোপিস তৈরি করেছেন। আসলে আপনার আইডিটি অনেক ব্যতিক্রম এবং ইউনিক। এত সুন্দর একটি পোষ্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
যেকোন ডাই প্রজেক্ট ভীষণ কষ্টের কাজ আমি জানি ভাই। তাইতো উৎসাহ দেয়ার জন্য ছুটে আসলাম। ভীষণ সুন্দর ছিল জিনিসটা আমার পছন্দ হয়েছে। এরকমই সুন্দর কাজগুলো করতে থাকুন আর এগুতে থাকুন 💚
দোয়া এবং শুভ কামনা সবসময়ই রয়েছে 🥀
প্লাস্টিকের বোতল ও রঙিন কাগজ দিয়ে তৈরি শো-পিস অনেক সুন্দর হয়েছে। কাগজের ফুল গুলো দেখতে অনেক বেশী সুন্দর লাগছে। রঙিন কাগজের ফুল গুলো অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। সুন্দর একটি ক্রাফট শেয়ার করেছেন ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।