একটি সম্পূর্ণ হাতির সাদা-কালো ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। আজকে আমি একটা ম্যান্ডেলা আর্ট তৈরি করেছিলাম, যদিও আজকে বললে ভুল হবে, কারণ ম্যান্ডেলা আর্ট আমার ২-৩ দিন সময় না দিলে আর টাইম দিয়ে পেরে উঠিনা। এই ম্যান্ডেলা আর্টটি সাদা-কালোর মধ্যে করেছিলাম। এর আগে বিভিন্ন ধরণের টপিকস দিয়ে ম্যান্ডেলা ডিজাইন করেছিলাম, তাই এই তারিখ একটি প্রাণীকে দিয়ে ম্যান্ডেলা ডিজাইন করার চিন্তা করেছিলাম, আর এইটা করেছিলাম একটি হাতির মাধ্যমে। একটি হাতিকে ম্যান্ডেলার মাধ্যমে বিভিন্ন ডিজাইন করে দিয়েছিলাম, তবে এটাকে কালার করতে পারলে আরো ভালোভাবে ফুটতো বিষয়টা, কিন্তু গতকাল বাইরে একটু কাজের চাপ থাকায় আর করে উঠতে পারেনি। তবুও পুরোটা ম্যান্ডেলা ডিজাইন করার পরে আমার কাছে সাদা-কালোতে বেশ ভালোই লাগছে, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন অঙ্কনটির মূল প্রসেসের দিকে চলে যাবো।


❣উপকরণ:❣

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
স্কেচ পেন
রাবার

✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---

➤প্রথম ধাপে, পেন্সিল দিয়ে পুরোপুরি ভাবে একটি হাতির চিত্রাঙ্কন তৈরি করে নিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে, স্কেচ পেন্সিল দিয়ে হাতিটির শুঁড়, মাথা, কান, সামনের দুটি পা সহ ঘাড় পর্যন্ত বিভিন্ন ডিজাইনের মাধ্যমে একটা ম্যান্ডেলা ডিজাইন এর রূপ দিয়ে নিয়েছিলাম।

➤তৃতীয় ধাপে, হাতির ঘাড়ের পরের থেকে বাদবাকি সব জায়গায় কিছু ফুলের ডিজাইন সহ আরো কিছু ভিন্ন ভিন্ন ডিজাইন তৈরি করে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে, স্কেচ পেন্সিল দিয়ে পুরোপুরিভাবে ম্যান্ডেলা ডিজাইন তৈরি করা হয়ে গেলে প্রথম অর্ধে অর্থাৎ শুঁড় থেকে ঘাড় পর্যন্ত স্কেচ পেনের কালী দিয়ে কালী করে ফুটিয়ে তুলেছিলাম।

➤পঞ্চম ধাপে, মার্কার পেন এবং স্কেচ পেন এই দুটির সাহায্যে বাদবাকি ম্যান্ডেলা ডিজাইনগুলোতে কালী করে দিয়েছিলাম এবং এইভাবে সাদা-কালোর মাধ্যমে সম্পূর্ণ ম্যান্ডেলা ডিজাইনটি কমপ্লিট করেছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দাদা আপনার করা এত সুন্দর একটা হাতির সাদা কালো ম্যান্ডেলা আর্ট দেখে আমি তো চোখ ফেরাতে পারছিলাম না। আপনি অনেক সুন্দর করে নিজের দক্ষতা এবং অনেক বেশি সময় ব্যবহার করে এই সাদাকালো হাতির ম্যান্ডেলা আর্ট অঙ্কন করেছেন যা দেখেই বুঝতে পারছি। সম্পূর্ণ আর্ট করতে আপনার অনেক বেশি সময় লেগেছিল যা দেখে বোঝা যাচ্ছে। আসলে এরকম ভাবে ম্যান্ডেলা আর্ট করলে সেগুলো খুব সুন্দর হয়। আর আমি ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি পছন্দ করি এবং কি দেখতেও আমার কাছে খুব ভালো লাগে। আমি তো সময় পেলে চেষ্টা করি নিখুঁতভাবে ম্যান্ডেলা আর্ট করার। এই হাতির ভেতরের ম্যান্ডেলার ডিজাইন গুলো অনেক সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন আপনি। প্রথমে পেন্সিল দিয়ে অঙ্কন করে তারপরে কলম দিয়ে অঙ্কন করার কারণে ডিজাইন গুলো দেখতে ভালো লেগেছে। সরাসরি কলম দিয়ে অংকন করতে গেলে বেশিরভাগ সময় দেখা যায় এগুলো নষ্ট হয়ে নিয়েছে। যাইহোক দাদা আপনার পরবর্তী ম্যান্ডেলা আর্ট দেখার জন্য অপেক্ষায় থাকলাম।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ম্যান্ডেলা আর্ট এর মাধ্যমেও কিন্তু খুব সুন্দর ভাবে এটিকে ফুটিয়ে তুলেছেন দাদা। সাদা কালো তে আসলেই খুব সুন্দর লাগছে দেখতে। এই ধরনের আর্ট গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। যদিও এগুলো করা কিছুটা ধৈর্যের ব্যাপার তবে শেষে বেশ ভালই লাগে দেখতে। আপনার আর্ট টিও দারুন হয়েছে দাদা। শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

একটি হাতির ম্যান্ডেলা আর্টটি সত্যি অসাধারণ হয়েছে । দারুন এঁকেছেন দাদা । তবে আপনি ঠিকই বলেছেন কালারফুল হলে হয়তো আরো বেশি আকর্ষণীয় হয়ে উঠতো । কিন্তু এমনিতেও দেখতে ভীষণ ভালো লাগছে আমার কাছে । নিখুঁতভাবে কাজটি করেছেন। ভেতরে ছোট ছোট কাজগুলো করতে অনেক সময়ের প্রয়োজন । বেশ ভালো করেছেন। দেখেই ভালো লাগছে।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি দেখছি খুব সুন্দর করে হাতির একটি ম্যান্ডেলা আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রথমত হাতির এই ম্যান্ডেলা আর্টটি দারুন হয়েছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা এককথায় দুর্দান্ত একটি আর্ট শেয়ার করেছেন আমাদের সাথে। হাতির ম্যান্ডেলা আর্টটি দারুণ লাগছে দেখতে। ম্যান্ডেলা আর্ট করতে প্রচুর সময় লাগলেও দেখতে খুব সুন্দর লাগে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয় দাদা। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। যাইহোক এতো চমৎকার একটি আর্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সাদাকালো ম্যান্ডেলা ডিজাইনে একটি সম্পূর্ণ হাতির চিত্রাংকনটি খুব আকর্ষনিয় করে ফুটিয়ে তুলেছেন দাদা। যদিও বা আমাদের সকলেরই আপনার অংকনের দক্ষতা বেশ ভালোভাবেই জানা আছে। আর এজন্যই তো আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর অংকন গুলো আমাদের মাঝে উপহার দিয়ে আসছেন। আজকের অংকনে একটি হাতির ম্যান্ডেলা দেখে খুবই ভালো লাগলো দাদা। ছোট ছোট নিখুঁত কারু কাজ দিয়ে হাতির ম্যান্ডেলাটি সম্পন্ন করেছেন, আর তাই দেখতেও দারুন লাগছে। অনেক অনেক ধন্যবাদ দাদা, একটি সম্পূর্ণ হাতি সাদা কালো ম্যান্ডেলা ডিজাইন অংকনের প্রতিটি ধাপ শেয়ার করার জন্য।

 3 years ago 

দাদা আপনার করা ম্যান্ডেলা আর্ট টি অনেক বেশি সুন্দর ছিল। এরকম ম্যান্ডেলা আর্ট গুলোর মাধ্যমে নিজেদের দক্ষতার প্রকাশ ঘটে বলে আমি মনে করি। হাতি আমার অনেক পছন্দের একটা প্রাণী। আর আজকে আপনি হাতির ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে আমার কাছে সবথেকে বেশি দারুণ লেগেছে। এরকম ম্যান্ডেলা আর্টগুলো করতে অনেক সময় লাগলেও, করার পরে দেখতে অনেক বেশি ভালো লাগে। আর যদি হয় এরকম সাদাকালো ম্যান্ডেলা তাহলে তো আর কোন কথা নেই। সাদাকালো ভাবে এরকম আর্টগুলো করলে সবার কাছে খুব ভালো লাগে। আর আমি তো অনেক বেশি পছন্দ করি, তাই আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এটা দেখে। দাদা আপনার এরকম দক্ষতা মূলক কাজের প্রশংসা যত করব আমার মনে হয় ততই কম হবে। কারণ আপনি সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা কাজ করার চেষ্টা করেন যা আমার অনেক ভালো লাগে। আর আজকের এই হাতিটাও অনেক কিউটভাবে অঙ্কন করেছেন। দেখতে অনেক ভালো লাগছে হাতিটা এটা আর ডিজাইনগুলো ও সুন্দর ছিল।

 3 years ago 

ম্যান্ডেলা আর্টগুলি দেখতে যেমন ভালো লাগে তেমনি আঁকতে ও।তবে এটা বেশ ধৈর্য্যের ও সময়ের কাজ।কয়েকদিন আগে আমিও একটি হাতির চিত্র এঁকেছিলাম।আপনি হাতির ম্যান্ডেলা আর্ট করেছেন দেখে ভালো লাগলো।আর এর মধ্যে অনেক ছোট ছোট ডিজাইন নিখুঁতভাবে ফুটে উঠেছে।কালার করলে আরো আকর্ষণীয় লাগতো, ধন্যবাদ দাদা।

 3 years ago 

হ্যাঁ দাদা, কালার করতে পারলে এই মেন্ডেলা আর্ট আরো সুন্দর লাগতো তবে কাজের ব্যস্ততার কারণে সেটা আর সম্ভব হয়নি। তারপরও হাতির মেন্ডেল আর্টটি করতে অনেক সময় লাগে আর দেখতেও অনেক সুন্দর লাগছে।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37