বড়ো আলু দিয়ে ভেটকি মাছের ঝোল রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করে নেবো। এই রেসিপিটা হলো ভেটকি মাছ আর বড়ো আলুর। বড়ো আলু দিয়ে ভেটকি মাছের তরকারি বেশ টেস্ট লাগে। এই আলু দিয়ে তরকারি ঝোল বা আঁটো যেভাবেই করা হয় সেটাই ভালো লাগে আমার কাছে। আমি যদিও বেশি ঝোল টাইপ এর রান্না করি, কারণ ঝোল না হলে মজা আসে না সাধারণ তরকারিগুলোতে। বড়ো আলু এমনিতে অনেক পুষ্টিসম্পন্ন একটি খাবার, বড়ো আলু অনেকে আবার বলতে পারেন সেটা কি আলু, এটাকে সাধারণত মেটে আলু বলে। আমরা একে বড়ো আলুও বলি। এই আলু দিয়ে আমি আগে রেসিপি শেয়ার করেছিলাম আর তখন বলেছিলাম এই আলুর বিষয়ে মোটামুটি। এই আলুগুলোর বৈশিষ্ট্য হিসেবে মাটির নিচে যে বড়ো বড়ো আলু হয় তাকে মেটে আলু বলি আর গাছের গায়ে যেগুলো হয় সেগুলোকে গাছ আলু বলি এই আর কি। আর এই আলুর গাছ গ্রামাঞ্চলে প্রত্যেকের বাড়িতে পাওয়া যায়। অনেক লাভদায়ীও বটে এই আলুগুলো। তবে এই আলুগুলোর একটা গুরুত্বপূর্ণ গুন্ আছে আর সেটি হলো এতে একধরণের ডায়োসজেনিন নামক উপাদান থাকে, যার প্রধান কাজটাই হলো আমাদের মস্তিষ্ক আর স্মৃতিশক্তির ক্ষেত্রে। কারণ এটি মস্তিষ্ক আর স্মৃতিশক্তিকে সবসময় কার্যক্ষম রাখার ক্ষেত্রে ভূমিকা রাখে। যাইহোক, এই বড়ো আলু দিয়ে ছোট ছোট ভেটকি মাছগুলো ঝোল ঝোল খেতে বেশ লেগেছিলোও বটে। এখন এই রেসিপিটির প্রধান উপকরণের দিকে চলে যাবো।


❂প্রয়োজনীয় উপকরণসমূহ:❂

✦উপকরণ
পরিমাণ✦
ছোট ভেটকি মাছ
২ টি
বড়ো আলু
৫০০ গ্রাম
রসুন
১ টি
কাঁচা লঙ্কা
১২ টি
শুকনো লঙ্কা
১ টি
তেজ পাতা
২ টি
পাঁচফোড়ন
২ চামচ
শুকনো লঙ্কার গুঁড়ো
১ চামচ
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৪ চামচ
হলুদ
৩.৫ চামচ
জিরা গুঁড়ো
২ চামচ


ভেটকি মাছ, বড়ো আলু, রসুন, কাঁচা লঙ্কা


শুকনো লঙ্কা, তেজ পাতা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কার গুঁড়ো, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


✔এখন রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম---


☬প্রস্তুত প্রণালী:☬


➤বড়ো আলুর খোসাগুলো ভালোভাবে ছালিয়ে নেওয়ার পরে কেটে পিস পিস করে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। এরপর রসুনের কোয়াগুলো থেকে খোসা ছালিয়ে নিয়ে রেখেছিলাম। একই সাথে পরে কাঁচা লঙ্কাগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম।

➤ভেটকি মাছের পিসগুলোতে দেড় চামচ করে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর পিসগুলোর গায়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম।

➤একটি প্যানে অল্প তেল দিয়ে গরম করে নেওয়ার পরে তাতে মাছের পিসগুলো ধাপে ধাপে দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছিলাম।

➤আরেকটি কড়াইতেও একই সাথে তেল দিয়ে বড়ো আলুর পিসগুলো দিয়ে দিয়েছিলাম। ভাজা মতো হয়ে আসলেই একটি পাত্রে তুলে নিয়েছিলাম।

➤আলুর পিস ভাজা হয়ে গেলে তাতে আরেকবার সরিষার তেল দিয়ে গোটা একটি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে একই সাথে তেজ পাতা আর গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। পরে তাতে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছিলাম।

➤রসুন হালকা ভাজা হয়ে আসলে তাতে বড়ো আলুর ভেজে রাখা পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে কেটে রাখা কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো লবন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।

➤মশলাগুলো ভালোভাবে উল্টেপাল্টে মিশিয়ে নেওয়ার পরে তাতে জল দিয়ে দিয়েছিলাম।

➤জল দেওয়ার পরে তরকারি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এরপর আলুর পিসগুলো সেদ্ধ হয়ে গেলে তুলে নিয়ে ভালোভাবে গলিয়ে নিয়েছিলাম।

➤গলিয়ে নেওয়া গেলে পরে তাতে মাছের ভাজা পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর কিছুক্ষন জ্বাল দিয়ে নেওয়ার পরে তাতে গলিয়ে রাখা আলুর অংশটা দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে চামচখানিক জিরা ফুটন্ত অবস্থায় দিয়ে দিয়েছিলাম।

➤তরকারির ঝোলটা একটু ঘন হয়ে আসলে পরে আমি নামিয়ে নিয়েছিলাম। এরপর তাতে আরেকটু জিরা গুঁড়ো উপর দিয়ে ছড়িয়ে দিয়ে কিছুটা পরিবেশনের জন্য একটি পাত্রে তুলে নিয়েছিলাম।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

দাদা আপনি আজ দারুন মজার রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে তো আমার ক্ষুধা পেয়ে গেলো। দারুন লোভনীয় রেসিপি শেয়ার করলেন।বড় আলু দিয়ে ভেটকি মাছ রান্না করলেন।খেতে ভীষণ মজার হয়েছিল আশাকরি। আপনি রান্নার ধাপগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। এই আলুর উপকারিতা ও আপনি শেয়ার করলেন। আশাকরি সবাই এই আলুর গুরুত্ব ঠিক বুঝতে পারবে।অসংখ্য ধন্যবাদ দাদা মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

মেটে আলু আমার খুবই পছন্দের। বড় মাছের মাথা দিয়ে মেটে আলু রান্না করলে খেতে আমার কাছে খুব ভালো লাগে। মেটে আলু মস্তিষ্ক এবং স্মৃতি শক্তি ভালো রাখে এটা আমার জানা ছিল না। আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে। মেটে আলু ভেটকি মাছ দিয়ে রান্না করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ দাদা।

 3 years ago 

বড়ো আলু দিয়ে ভেটকি মাছের ঝোল রেসিপি দেখে ভীষণ ভালো লাগলো। অনেক দিন হয়েছে বড়ো আলু খাওয়া হয়নি। বড়ো আলু শরীরের জন্য উপকারী। দাদা আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছে করছে। ভালো লাগলো ধন্যবাদ আপনাকে দাদা।

 3 years ago 

এটা কিন্তু একেবারে সত্যি বলেছেন দাদা গ্রাম অঞ্চলের প্রত্যেকটা বাড়িতে এই আলু দেখা যায়। এবং কি আমাদের বাড়িতেও রয়েছে। কয়েক বছর পরে যদি মাটির নিচ থেকে আলুগুলো উঠানো হয় তখন অনেক বড় আকৃতি হয়ে যায়। আমার তো এই আলুগুলো অনেক পছন্দের। আমরা এই আলো গুলোকে সবসময় মেটে আলু বলে থাকি। তবে এই আলুর যে এত সব গুণ রয়েছে এটা আগে জানা ছিল না দাদা। তবে আপনার পোষ্টের মাধ্যমে জানতে পেরে খুব ভালো লেগেছে আমার কাছে। অনেক কিছু জানতে পারলাম আপনার পোস্টটা পড়ে। আপনার তৈরি করা রেসিপিটা দেখে আমার তো অনেক লোভ লেগে গিয়েছে। আপনি খুবই লোভনীয়ভাবে রেসিপিটা তৈরি করেছেন। ভেটকি মাছ দিয়ে রান্না করা এই মেটে আলু যদিও আমার আগে কখনো খাওয়া হয়নি, তবে আপনার রেসিপির- মাধ্যমে দেখে খুব খেতে ইচ্ছে করছে দাদা। ভেটকি মাছ এমনিতে আমার খুব ভালো লাগে খেতে। তবে এই পদ্ধতিতে খেয়েছি বলে মনে হচ্ছে না। দাদা আপনার তৈরি রেসিপি টা আমার খুব পছন্দ হয়েছে। আপনি সব সময় মজার মজার রেসিপি তৈরি করেন যেগুলো খুব ভালো লাগে। আর আপনার রেসিপির- উপস্থাপনা দেখে রেসিপি যে কেউ তৈরি করে নিতে পারবে। আশা করছি এই রেসিপিটা যদি তৈরি করা হয় খুব মজা হবে। আর আপনি খুব মজা করে রেসিপিটা তৈরি রান্না তৈরি করেছিলেন এবং কি খুব মজা করে খেয়েছিলেন।

 3 years ago 

মেটে আলু আমার ভীষণ প্রিয়। এই আলু দিয়ে যেকোন মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে এছাড়া খাসির মাংস দিয়ে রান্না করলেও খেতে বেশ মজার হয়। আর মাছের মাথা দিয়ে রান্না করলে একেবারে চেটেপুটে খাওয়া যায়। ভেটকি মাছের সাথে এই বড় আলুর রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে দাদা। গ্রাম্য ভাষায় এই আলুকে আমরা মাছ আলু বলি। মাছের সাথে এই আলুর বেশ ভাব আছে। তাইতো দুজন মিলে মিশে দারুন একটি খাবার তৈরি হয়। তবে গাছ আলু দিয়ে কখনো তরকারি খাওয়া রান্না করে খাওয়া হয়নি। ছোটবেলায় একবার মাটির চুলায় পোড়া দিয়ে খেয়েছিলাম। গাছ আলু খেতে অনেক ভালো লেগেছিল। তবে মেটে আলুর পুষ্টিগুণ সম্পর্কে জানা ছিল না দাদা। মস্তিষ্ক আর স্মৃতিশক্তি ভালো রাখার জন্য এই আলু খাওয়া ভীষণ উপকারী জেনে ভালো লাগলো দাদা। গ্রামের বাড়িতে গেলে এই আলু গুলো খুব সহজেই পাওয়া যায়। তবে এখন বাজারেও এই আলু দেখতে পাওয়া যায়। যেই আলু গুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয় সেগুলো খেতে বেশি ভালো লাগে। ভেটকি মাছের দারুণ একটি রেসিপি তৈরি করে সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

দাদা বড় আলু বা মাটির আলু যায় বলেন এটি খুবই সুস্বাদু একটি খাবার। আমাদের বাড়িতে আগে আম্মু এই আলুর গাছ লাগাতো। এখন আর তেমন লাগায় না। আমি আমার আম্মুর সহযোগি ছিলাম। তবে গ্রামগঞ্জের বিভিন্ন বাড়িতে এখনো এই আলুর চাষ হয়ে থাকে। যাদের বাড়িতে বেশি হয় তারা বাজারে বিক্রয় করে। আপনি ভেটকি মাছ দিয়ে খুবই সুস্বাদু করে রেসিপিটা তৈরী করেছেন। ভেটকি এবং বড় আলো দুইটার মধ্যেই অনেক ভিটামিন রয়েছে। আর দুইটাই আমার খুব প্রিয়। ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা আপনার রেসিপিগুলো আমার কাছে সব সময় বেশ ভালো লাগে। এর আগে আপনি কয়েকবার ভেটকি মাছ রান্না করেছেন। কিন্তু সমস্যা হলো আমি তো ভেটকি মাছ চিনি না। তারপরও আলু দিয়ে আপনার ভেটকি মাছ রান্নার রেসিপিটি বেশ সুন্দর হয়েছে দেখেই বুঝা যাচ্ছে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

বড় আলু দিয়ে ভেটকি মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন দাদা।অনেকদিন হয়ে গেল বড় আলু খাওয়া হয় না। তাই বড় আলুর স্বাদটাই ভুলেই গিয়েছে।অনেকদিন পর আপনার মাধ্যমে বড় আলুর রেসিপি দেখতে পেলাম।বড় আলু দিয়ে ভেটকি মাছের মজাদার রেসিপিটি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

মেটে আলু সত্যি অনেক কার্যকরী আমাদের মস্তিষ্কের জন্য। আমাদের বাড়িতেও এই মেটে আলুর গাছ রয়েছে। তবে আমাদের আলু গুলো শীতকালে উত্তোলন করা হয়।

বড় আলু এবং মাছের রেসিপিটা বেশ ভালো করে সাজিয়েছেন। সবথেকে দুর্দান্ত এবং পরিশ্রমী কাজ ছিল মার্কডাউন ব্যবহার। বিশেষ করে প্রতিটি ফটোগ্রাফিকে চমৎকার কলেজের রূপান্তরিত করেছেন যা দেশ দর্শনীয় হয়েছে।

চমৎকার মেটে আলু এবং মাছের রেসিপি শেয়ার করেছেন যা সত্যি প্রশংসার দাবিদার। বেশ ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64685.76
ETH 1872.76
USDT 1.00
SBD 0.38