সামুদ্রিক মাছের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করে নেবো। এই রেসিপিটা কয়েকদিন আগে করেছিলাম। কচুরমুখী দিয়ে সামুদ্রিক মাছের তরকারি খেতে বেশ সুস্বাদু লাগে। আমার কাছে সামুদ্রিক মাছ সবসময় বেশি ভালো লাগে। এই সামুদ্রিক মাছটার নাম সত্যি বলতে আমি সঠিক তেমন জানিনা আসলেই কি বলে এই মাছটিকে। কাটি মাছ না কি যেন একটা বলে, তবে আমি শিউর না, আপনারা কেউ যদি জেনে থাকেন তাহলে বলবেন। আসলে সামুদ্রিক বিভিন্ন মাছ আছে যার সব নাম জানা অসম্ভব। আমি বাজারে গেলে কোনো মাছ না চিনতে পারলেও আর জিজ্ঞাসা করিনা, সোজা দাম জিজ্ঞাসা করি যে এইটার দাম কত, আর নিয়ে নেই। জিজ্ঞাসা করিনা একটা কারণে যদি বলে বসে মাছ কিনতে এসে মাছের নাম জানো না তাহলে তো বিপদ হা হা। তবে এই মাছগুলো আমাদের বেঙ্গলের সাইটে খুবই কম আসে, এই মাছ বলে না, সামুদ্রিক প্রায় মাছ একটু কমই আসে। কিন্তু বেঙ্গলের বাইরে গুজরাট এইসবের লাইনে এইসব মাছের প্রচুর সেল। এই মাছগুলো একটু ছোট ছোট ছিল তাই আস্ত আস্ত রান্না করেছিলাম, মাছটা খেতেও বেশ টেস্টি ছিল। কচুরমুখী দিয়ে তরকারি এমনিতেই আমার কাছে অসাধারণ লাগে সবসময়। এই রেসিপিটার এখন মূল বিষয়ের দিকে চলে যাবো।


☀প্রয়োজনীয় উপকরণসমূহ:☀

❦উপকরণ
পরিমাণ❦
সামুদ্রিক মাছ
৬ পিস
কচুরমুখী
৫০০ গ্রাম
রসুন
১ টি
কাঁচা লঙ্কা
পরিমাণমতো
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
১ চামচ
গোটা জিরা
১ চামচ
লবন
৫ চামচ
হলুদ
৪ চামচ
জিরা গুঁড়ো
১.৫ চামচ


কচুরমুখী, রসুন, কাঁচা লঙ্কা


কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবন, হলুদ, জিরা গুঁড়ো


✦এখন রেসিপিটির ধাপসমূহের দিকে চলে যাবো---


✠প্রস্তুত প্রণালী:✠


❣মাছগুলো কাটিয়ে নিয়ে আনা ছিল এবং রান্নার পূর্বে একবার ধুয়ে নিয়েছিলাম। এরপর সব কচুরমুখীগুলোর পর পর খোসা ভালোভাবে ছালিয়ে নিয়েছিলাম এবং পরে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম।

❣রসুনের কোয়াগুলো থেকে খোসা ছাড়িয়ে নিয়ে রেখে দিয়েছিলাম। এরপর লঙ্কাগুলোকে কেটে নেওয়ার পরে ধুয়ে রেখেছিলাম।

❣মাছের পিসগুলোতে লবন আর হলুদ পরিমান অনুযায়ী দিয়ে দিয়েছিলাম। এরপর সব পিসের গায়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম।

❣কড়াইতে তেল দিয়ে প্রথমে গরম করে নিয়েছিলাম এবং পরে মাছের পিসগুলো কয়েক ধাপে দিয়ে ভালোভাবে ভেজে তুলে নিয়েছিলাম।

❣আরেকটি কড়াইতে তেল দিয়ে কচুরমুখীগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর ভালোভাবে ভাজা হয়ে আসলে তুলে নিয়েছিলাম।

❣কচুরমুখী ভাজার পরে কড়াইতে আরেকটু তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে রসুনের কোয়াগুলো দিয়ে দিয়েছিলাম।

❣রসুন ভাজা হয়ে আসলে পরে তাতে কচুরমুখী দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে কাঁচা লঙ্কা দিয়ে স্বাদ অনুযায়ী লবন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম।

❣মশলা উপাদানগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেওয়ার পরে তাতে পরিমাণমতো জল দিয়ে দিয়েছিলাম।

❣জল দেওয়ার পরে তরকারি ভালোভাবে ফুটিয়ে কচুরমুখী সেদ্ধ করে নিয়েছিলাম। এরপর সেদ্ধ কচুরমুখী কিছুটা একটি পাত্রে তুলে নিয়ে গলিয়ে নিয়েছিলাম।

❣আঁচ কমিয়ে নিয়ে তরকারিতে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর কিছুক্ষন ফুটিয়ে নেওয়ার পরে তাতে গলিয়ে রাখা কচুরমুখী দিয়ে দিয়েছিলাম। তরকারির সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পরে তাতে অল্প করে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম এবং তরকারিটা ঘন হয়ে আসার জন্য আরো কিছুক্ষন দেরি করেছিলাম।

❣সামুদ্রিক মাছের সুস্বাদু তরকারিটা সম্পন্ন হয়ে গেলে জ্বাল নিভিয়ে দিয়েছিলাম। এরপর পরিবেশনের আগে আরো চামচখানিক জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়ে একটি পাত্রে তুলে নিয়েছিলাম।

রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

একদম ঠিক বলেছেন দাদা, সামুদ্রিক কিছু মাছ রয়েছে যেগুলোর নাম জানা মুশকিল। আমিও বিভিন্ন ধরনের সামগ্রিক মাছগুলোর নাম জানিনা। কিন্তু এমনিতে দেখতে ভালো লাগে বলে বাজার থেকে কিনে নিয়ে আসি। তবে আপনার আজকের রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে সামুদ্রিক মাছ কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী।তাছাড়া মাছগুলো দেখেই মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। তাছাড়া আপনার রেসিপিগুলো এমনিতেই আমার কাছে ভীষণ ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আমাদের এখানে ইলিশ ছাড়া সামুদ্রিক মাছ পাওয়া যায়না।আপনি কচুরমুখি সামুদ্রিক মাছ দিয়ে দারুণ একটি রেসিপি তৈরি করেছেন দাদা।বেশ লোভনীয় লাগছে। অসংখ্য ধন্যবাদ দাদা এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

সামুদ্রিক মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তবে আমাদের এদিকে খুব কমই পাওয়া যায়। তবে সামুদ্রিক মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি সামুদ্রিক মাছ দিয়ে কচুর মুখী রান্না করেছে। দেখে বোঝা যাচ্ছে রেসিপিটি খেতে খুবই সুস্বাদু হয়েছে। রান্নার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকেসুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

দাদা সত্যি কথা বলতে, এই মাছটার নাম আমারও জানা নেই। আমি এমনিতেই সমুদ্রের বিভিন্ন মাছ খেতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু এই মাছটা আগে কখনো খাওয়া হয়নি। আসলে এই মাছগুলো বাজারে খুব একটা পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়। আপনি কচুর মুখী দিয়ে সামুদ্রিক এই মাছটার খুবই মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি তৈরি করেছেন, যা দেখে আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। কচুর মুখী দিয়ে সামুদ্রিক মাছের রেসিপি তৈরি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর এমনিতেও সামুদ্রিক মাছ শরীরের জন্য খুবই উপকারী। দাদা আপনার রেসিপিটা দেখেই আমার জিভে জল চলে এসেছে, লোভ সামলানো যাচ্ছে না রেসিপিটা দেখে। ধাপগুলো ও খুবই সুন্দরভাবে তুলে ধরেছেন আপনি।

 3 years ago 

দাদা আপনি কিন্তু সামুদ্রিক মাছের খুবই মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। সত্যি কথা বলতে আমিও এই মাছটার নাম ঠিক জানিনা। আসলে বেশিরভাগ মাছের নাম আমার জানা নেই কারণ আমি বেশিরভাগ মাছ খেতে তেমন পছন্দ করি না। কিন্তু এই রেসিপিটা দেখে আমার তো জিভে জল চলে এসেছে দাদা। এই সামুদ্রিক মাছের সাথে কচুর মুখী দেওয়ার কারণে আরো বেশি ভালো লেগেছে খেতে মনে হচ্ছে। মাছগুলো যেহেতু সাইজে কিছুটা ছোট ছিল, তাই আপনি টুকরো না করে রান্না করে ফেলেছিলেন মাছগুলো। আমার তো এখন সামুদ্রিক মাছ খুবই খেতে ইচ্ছে করছে। যদিও এই মাছগুলো বাজারে পাওয়া একেবারেই অসম্ভব, কারণ এরকম মাছ বাজারে বেশি পাওয়া যায় না। সব মিলিয়ে খুব সুন্দর রেসিপি তৈরি করেছেন।

 3 years ago 

সামুদ্রিক মাছের খুবই চমৎকার একটি রেসিপি তৈরি করছেন দাদা। সামুদ্রিক মাছের রেসিপি তৈরি করার ক্ষেত্রে কচুরমুখী গুলো প্রস্তুত করে নেওয়াটা আমার কাছে সব চাইতে বেশি ভালো লেগেছে। দারুন একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আপনি তো কচুর মুখী দিয়ে বেশ মজার করে সামুদ্রিক মাছ রান্না করেছেন দেখে তো খুব লোভনীয় দেখাচ্ছে। তবে আমাদের এখানে সব সময় সামুদ্রিক মাছ বেশি পাওয়া যায় দাদা কক্সবাজারে খেতে অনেক ভালো লাগে। আমার তো প্রায় সময়ই সামুদ্রিক মাছ খাওয়া হয় তবে মিঠা পানির মাছ একটু কম খাওয়া হয়। যেহেতু সামুদ্রিক মাছ খুব সহজে পাওয়া যায় তাই। আপনার রেসিপিটি দেখে খুব খেতে ইচ্ছে করতেছে দাদা।

 3 years ago 

মাছ কিনতে গিয়ে মাছের নাম বলতে না পারলে ভীষণ মুশকিল হয়ে যায়। আসলে এমন অনেক মাছ আছে যেগুলোর নাম জানিনা তবে খেয়েছি অনেক। সামুদ্রিক মাছ আমাদের অঞ্চলে খুবই কম পাওয়া যায়। এই মাছগুলো কখনো খেয়েছি বলে মনে পড়ছে না। তাইতো নাম জানাও প্রায় অসম্ভব। তবে সামুদ্রিক মাছ শরীরের জন্য ভীষণ উপকারী। শরীরের বিভিন্ন পুষ্টি ঘাটতি পূরণের জন্য মাঝে মাঝেই সামুদ্রিক মাছ খাওয়া উচিত। আমরা যদি মাঝে মাঝে সামুদ্রিক মাছ খাই তাহলে অনেক ভালো হবে এবং পুষ্টি ঘাটতি পূরণ হবে। কচুরমুখী দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে। মনে হচ্ছে সামুদ্রিক মাছের সাথে কচুরমুখী রান্না করলে খেতে বেশ ভালো লাগবে। আর এই রেসিপি বেশ লোভনীয় লাগছে দেখতে। দারুন একটি রেসিপি তৈরি করে আমাদের সবার মাঝে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

সামুদ্রিক মাছ কি বলছেন আমি তো এমনিতেও মাছ একদম কম চিনি। আর সামুদ্রিক মাছ চেনার তো কোন প্রশ্নই নেই। তবে সামুদ্রিক মাছগুলো খেতে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে। বিশেষ করে সামুদ্রিক মাছের আলাদা একটা সুস্বাদু ঘ্রাণ রয়েছে। এইজন্য আমিও বেশিরভাগ সামুদ্রিক মাছগুলো খেয়ে থাকি। আমাদের এদিকে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ পাওয়া যায়। তবে আপনি আজকে যে মাছ রান্না করেছেন তা আমার কাছে পরিচিত মনে হচ্ছে। তাছাড়া আপনার রান্না দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.082
BTC 65797.25
ETH 1799.05
USDT 1.00
SBD 0.42