যামিনী রায়ের সংগৃহিত চিত্রশালা থেকে একটি আর্ট নিজের মতো করার চেষ্টা ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। আজকের আর্টটা একজন আর্টিস্ট এর সংরক্ষিত আর্ট থেকে করার চেষ্টা। এই আর্টিস্ট এর নাম হলো যামিনী রায়, যিনি একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী আর বেশ প্রভাবশালী আর্টিস্টও বটে । তার বিভিন্ন আর্ট মিউজিয়ামে সংরক্ষিত আছে। ১৯ দশকের দিকে তার আর্টগুলোর মধ্যে এই আর্টটিও জায়গা করে নেয়। এই আর্টটি হলো মাছ আর পাখির যেটি একই সাথে অস্বচ্ছ জলরঙের মাধ্যমে তৈরি করা। তবে এটি আমি সম্পূর্ণ পেন্সিল দিয়েই করেছি। তার এই আর্ট এর মাধ্যমে আমি আর্টটিতে নিজের মতো আরো কিছু ডিজাইন করে একটু ইউনিক করার চেষ্টা করেছি। এই আর্টগুলো ১৯ শতকের দিকে বেশ ভালো নাম করেছে। যাইহোক, এই আর্টটি আমি কিভাবে করলাম তার ধাপসমূহ নিচের দিকে তুলে ধরবো।
☬উপকরণ:☬
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
➤প্রথম ধাপে, চারিপাশে বোর্ডার টেনে নেওয়ার পরে একটি পাখি সম্পূর্ণভাবে এঁকে নিয়েছিলাম। এরপর উপরে এবং নিচে ছোট গোল গোল বোর্ডার মতো দেখতে করে দিয়েছিলাম।
➤দ্বিতীয় ধাপে, পাখির নিচের দিকে দুটি মাছের চিত্র এঁকে নিয়েছিলাম। এরপর মাছের চারিপাশ দিয়ে ছোট ছোট গাছের মতো দেখতে এঁকে দিয়েছিলাম। এরপর পাখিটির দুই সাইডে দুটি গাছের মতো দেখতে এঁকে দিয়েছিলাম জাস্ট ডিজাইন এর জন্য এবং সেই সাথে কিছু চক্রাকারের মতো এঁকে আরো ছোট দুটি পাখির মতো দেখতে এঁকে দিয়েছিলাম।
➤তৃতীয় ধাপে, যে গাছের মতো আর চক্রের মতো কিছু ডিজাইন করেছিলাম সেগুলো হালকা করে মুছে দিয়েছিলাম, কারণ পুরোপুরি পেন্সিলের দাগের উপর দিয়ে স্কেচ পেনের কালিতে বেশি ভালো ফুটবে না এইজন্য । এরপর পেন্সিল দিয়ে গাঢ় করে আরো ফুটিয়ে তুলেছিলাম পাখি আর মাছের চিত্রটা।
➤চতুর্থ ধাপে, পাখির পাশের গাছ দুটিতে স্কেচ পেন দিয়ে কালার করে দিয়েছিলাম এবং সেই সাথে চক্রগুলোতেও। আর চক্রের পাশে উপরের দিকে যে দুটি ছোট পাখির মতো ডিজাইন করেছিলাম, তাতেও কালার করে দিয়েছিলাম।
➤পঞ্চম ধাপে, স্কেচ পেন দিয়ে পাখিটিকে কালার করে সুন্দর ডিজাইনে পরিণত করেছিলাম।
➤ষষ্ঠ ধাপে, মাছের দিকের ডিজাইনটায় কালার করে দিয়েছিলাম এবং সেই সাথে তার পাশের গাছের ডিজাইনেও কালার করে নিয়েছিলাম। এরপর দুটি মাছের মাঝখানের ডিজাইনে কালার করে অঙ্কনটির সমাপ্তি করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


দাদা আজকে অসাধারণ একটা আর্ট করেছেন। আপনি তো দেখছি যামিনী রায়ের সংগৃহীত চিত্রশালা থেকে আপনি একটি আর্ট নিজের মতো করে করার চেষ্টা করেছেন, যা দেখে আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। যামিনী রায়ের কথা অনেক শুনেছি আমি। যামিনী রায়ের আর্ট গুলো কিন্তু অসম্ভব সুন্দর। আর তিনি হচ্ছেন ৯০ দশকের বিখ্যাত শিল্পী ছিলেন। নিজের মতো করে আপনি যামিনী রায়ের আর্ট তুলে ধরার চেষ্টা করেছেন। আপনার আর্ট গুলো সব সময় অনেক সুন্দর হয় আর দেখতে তো আরও বেশি আকর্ষণীয় লাগে। আপনি এটি অনেক সুন্দর করে রং করেছেন যা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। পাখি মাছ অঙ্কন করেছেন এবং চারপাশে আরো অনেক সুন্দর করে ডিজাইন করেছেন, যা দেখে আমি তো একেবারে মুগ্ধ হলাম দাদা। উপস্থাপনা টা অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শেয়ার করেছেন দেখে আরো বেশি ভালো লাগলো। ধন্যবাদ দাদা এত সুন্দর একটা আর্ট আমাদের মাঝে ভাগ করে নেওয়ার জন্য। আপনার পরবর্তী আর্ট দেখার অপেক্ষায় থাকলাম।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সত্যি বলতে দাদা আপনার অনেকগুলো আর্ট দেখেছিলাম তবে এই আর্ট টি একটু ব্যতিক্রম মনে হচ্ছে।যামিনী রায়ের সংগৃহিত চিত্রশালা থেকে আর্ট গুলো আপনি খুব সুন্দর ভাবে নিজের মত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদের মাঝে শেয়ার করার জন্য। আর আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করি।
যামীনী রায়ের নাম আগেও অনেক শুনেছি। আপনি মূল যে আর্ট টি থেকে অনুপ্রানিত হয়ে আপনার এই আর্টটি করেছেন, তা দেখেছি বলে মনে পড়ছে না। তবে আপনার আর্টটি বেশ ভালো লেগেছে আমার কাছে। পাখি, মাছ এবং নিজের কিছু ডিজাইন যোগে দারুণ একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
দাদা যামিনী রায় সম্পর্কে আগেই জেনেছি। তিনি ৯০ দশকের বিখ্যাত শিল্পী ছিলেন। তিনির আর্ট গুলো দারুন। আপনি যে কোন কিছুই আর্ট করেন খুব গভীর থেকে আর্ট করার চেষ্টা করেন। যার ফলে আপনার আর্ট গুলো করতে অনেক সময় লাগে। আজকে যামিনী রায়ের বিখ্যাত চিত্রটি আপনি নিজের মত করে আর্ট করে আমাদের মাঝে শেয়ার করেছেন। মাছ আর পাখির সাথে আলাদা একটি সম্পর্ক আছে। কারন পাখি মাছকে দেখলে আর মাছের রক্ষা নেই। চিত্রের মধ্যে পাখিটাও খুব তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কারন পাখি জানে তীক্ষ্ণ দৃষ্টি না দিলে তার টার্গেট ফেল হয়ে যেতে পারে,হে হে হে। ধন্যবাদ দাদা।
দাদা যামিনী রায় সম্পর্কে আগেই জেনেছি তবে তার আঁকা এই আর্টটি দেখা হয়নি।আপনি সেই আর্টটি দেখে অনুপ্রাণিত হয়ে নিজে কিছু ডিজাইন অ্যাড করে একটি পরিপূর্ণ আর্ট আজ আমাদের মাঝে শেয়ার করলেন। চমৎকার হয়েছে আপনার করা এই আর্টটি।আপনি সব সময় যা কিছুই আর্ট করেন পারফেক্ট করেই আঁকেন।আমার ভীষণ ভালো লাগে।আজও এর ব্যতিক্রম হয়নি।অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দাদা সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।
যমিনী রায়ের নাম বেশ শুনেছি। তিনি একজন বিখ্যাত আর্টিস্ট ছিলেন। যিনি ১৯দশকে যিনির চিত্রকর্মের জন্য বিখ্যাত ছিলেন। আর আপনি তার অঙ্কন করা একটি চিত্রকর্ম নিজের মত করে করা চেষ্টা করেছেন। আমার কিন্তু মনে হয় আপনি আপনার সাধনায় সফল হয়েছেন দাদা। বেশ ভালো লাগলো আপনার আজকের আর্টটি। মনে হচেছ যেন এ এক জীবন্ত চিত্রকর্ম। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
যামিনী রায়ের কথা আমি আগে প্রচুর পরিমাণে শুনেছি। তার শিল্প এমনিতেই অনেক বেশি সুন্দর। যামিনী রায় কিন্তু ১৯ শতকের দিকে বেশ ভালো নাম করেছে এটা একেবারে সত্য কথা। আর আপনি তার আর্ট থেকে ধারনা নিয়ে এই আর্টটি করেছেন এটা দেখে ভালো লেগেছে। আপনার আর্ট গুলো সব সময় অনেক বেশি সুন্দর হয়। আমি তো প্রত্যেক সপ্তাহে আপনার এইরকম আর্টগুলো দেখার জন্য অপেক্ষায় থাকি। দাদা আপনি আজকের এই আর্টটা খুবই চমৎকারভাবে সম্পূর্ণ করেছেন। আমি তো চোখ ফেরাতে পারছিলাম না আপনার করা এই আর্টের দিক থেকে। একেবারে মন ছোঁয়া ছিল আপনার করা এই আর্ট। দাদা এক কথায় চমৎকার ছিল আপনার করা এই আর্ট। দাদা প্রত্যেক সপ্তাহে আশা করছি এরকম সুন্দর সুন্দর আর্ট গুলো আমাদের মাঝে শেয়ার করবেন। আমি তো অপেক্ষায় থাকলাম আপনার পরবর্তী আর্ট দেখার জন্য।
দাদা আপনি বরাবর খুব সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করে থাকেন।আপনার এই আর্ট টিও চমৎকার লাগছে দেখতে।আর্ট তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত উপস্থাপনা চমৎকার ছিল।ধন্যবাদ দাদা সুন্দর আর্ট পোস্টটি শেয়ার করার জন্য।
যামিনী রায় একজন বিখ্যাত আর্টিস্ট। আর উনার আর্ট করা চিত্রকর্ম থেকে অনুপ্রেরণা পেয়ে আপনিও কিন্তু বেশ দারুন আর্ট করেছেন দাদা। আপনিও কোন অংশে কম নন। সত্যি দাদা আপনার আর্টগুলো আমার খুবই ভালো লাগে। আর আপনি সবসময় নিখুঁত ভাবে আর্ট করেন। তাই তো একজন বিখ্যাত চিত্রশিল্পীর আর্টের প্রতিচ্ছবি নিজেও তৈরি করতে পেরেছেন দাদা। মাঝে মাঝে বিখ্যাত সব আর্টিস্টদের আর্ট দেখলে সত্যি অনেক ভালো লাগে। তবে সেগুলো করতে গেলে এলোমেলো করে ফেলি। তবে দাদা আপনিও যে একজন দক্ষ চিত্রশিল্পী এটা আবারও প্রমাণিত হলো। তাইতো বিখ্যাত সেই চিত্রশিল্পীর আর্ট নিজের মতো করে করে ফেলেছেন দাদা। আপনার নিখুঁত হাতের কাজ এবং দারুন একটি চিত্রকর্ম দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা। অসাধারণ হয়েছে আপনার আর্ট। অনেক অনেক ধন্যবাদ দাদা দারুন একটি আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।