সবজি দিয়ে কাতলা মাছের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট শেয়ার করে নেবো। এই রেসিপিটা করেছিলাম তিন প্রকার সবজির সমন্বয়ে। ভেন্ডি, আলু, বেগুন দিয়ে কাতলা মাছের রেসিপিটা করেছিলাম একদম কম ঝোলের মাধ্যমে, একপ্রকার আঁটো আঁটো বলা যায়। তবে সত্যি বলতে মাছটা খেতে তেমন একটা স্বাদ লাগেনি, তার কারণ হলো অনেকদিন ফ্রিজে রাখা ছিল। আসলে বাড়িতে কয়েকদিন ধরে আমি আছি একা আর ঠান্ডা যা পড়েছে তাতে রান্না করতে যেতে আর ইচ্ছা করে না রাতের দিকে বা সকালের দিকে। আর দুপুরেও টাইম হচ্ছে না, কারণ কয়েকদিন আমারো বাইরে কিছু কাজে ব্যস্ত ছিলাম। ফলে আমাদের এখানে swiggy নামক অনলাইন থেকে খাবার অর্ডার করে করে খেয়েছি। আসলে কতদিন আর খাবার অর্ডার করে খাওয়া যায়, একভাবে ফ্রাইড রাইস আর বিরিয়ানি। তাই গতকাল বাড়িতে ছিলাম আর দুপুরের দিকে কয়েকটা সবজি দিয়ে কাতলা মাছের কিছু পিস দিয়ে রান্না করে ফেললাম।

ভেন্ডি দিয়ে আসলে বিভিন্ন ধরণের মাছের তরকারি বা নিরামিষ কিছু করলেও ভালো লাগে। আর সাথে বেগুন থাকলে সেই তরকারি আরো বেশি ভালো লাগে আমার কাছে। তবে ভেন্ডি সাধারণত আমি তেমন একটা ভেজে রান্না করিনা, তবে গতকাল একটু ভেজে রান্না করে দেখলাম কেমন হয়। মাছটা বেশি একটা স্বাদ না লাগলেও সবজির তরকারি খেতে বেশ ভালোই লেগেছিলো। সবজিতে বেগুন দিলে একটু কম ঝোলে খেতে বেশ মজাই লাগে, আসলে কার কাছে কেমন লাগে জানিনা, কিন্তু আমার কাছে একটু শুকনো শুকনো ভালো লাগে। আমি এমনিতেও খাওয়ার সময় শুকনো শুকনো করে খাই বেশি ঝোল থাকলেও। যাইহোক, এখন সবজি দিয়ে কাতলা মাছের এই রেসিপিটার প্রস্তুত প্রণালীর দিকে চলে যাবো।


❂প্রয়োজনীয় উপকরণসমূহ:❂

❦উপকরণ
পরিমাণ❦
কাতলা মাছ
৭ পিস
ভেন্ডি
২০০ গ্রাম
আলু
২ পিস
বেগুন
১ টি
পেঁয়াজ
২ টি
কাঁচা লঙ্কা
৭ টি
গোটা জিরা
১.৫ চামচ
সরিষার তেল
পরিমাণমতো
লবন
৫ চামচ
হলুদ
৪ চামচ
জিরা গুঁড়ো
১.৫ চামচ


কাতলা মাছ, ভেন্ডি, আলু, বেগুন


পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সরিষার তেল, লবন, হলুদ, জিরা গুঁড়ো


❣এখন রেসিপিটা যেভাবে প্রস্তুত করলাম---


✠প্রস্তুত প্রণালী:✠


➤ভেন্ডিগুলো প্রথমে একটু লম্বা সাইজ করে কেটে ধুয়ে রেখেছিলাম এবং সেই সাথে আলুর খোসাগুলো ছালিয়ে নিয়ে পিস করে করে ধুয়ে নিয়েছিলাম। এরপর বেগুন কেটে নেওয়ার পরে ধুয়ে নিয়েছিলাম।

➤পেঁয়াজ দুটির খোসা ছালিয়ে নেওয়ার পরে কুচি মতো করে নিয়েছিলাম। এরপর লঙ্কাগুলোও কেটে ধুয়ে রেখেছিলাম।

➤কাতলা মাছের পিসগুলো জল দিয়ে একবার ভালোভাবে ধুয়ে তাতে লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর পিসগুলোর গায়ে ভালোভাবে মিক্স করে নিয়েছিলাম।

➤প্যানে তেল দিয়ে গরম করে নেওয়ার পরে তাতে মাছের পিসগুলো দিয়ে দিয়েছিলাম এবং ভালো করে ভেজে নিয়েছিলাম।

➤মাছ ভাজার সময়ে আরেকটি কড়াইতে তেল দিয়ে আলুর পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর হালকা ভেজে তুলে নিয়েছিলাম।

➤আলু ভাজার পরে তাতে আরেকটু তেল দিয়ে বেগুনের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর বেগুন ভালোমতো ভাজা হয়ে আসলে তুলে রেখেছিলাম।

➤এরপর কড়াইতে আরেকটু তেল দিয়ে ভেন্ডির পিসগুলো দিয়ে দিয়েছিলাম। ভেন্ডি ভালোমতো ভাজা হয়ে আসলে তুলে নিয়েছিলাম।

➤কড়াইতে লাস্ট আরেকবার তেল দিয়ে গোটা জিরা দিয়ে দিয়েছিলাম। এরপর তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম এবং হালকা ভাজা মতো করে নিয়েছিলাম।

➤ভাজা হয়ে গেলে তাতে আগে থেকে ভেজে রাখা বেগুন আর আলুর পিসগুলো পর পর দিয়ে দিয়েছিলাম।

➤এরপর তাতে ভেন্ডির পিসগুলো দিয়েছিলাম এবং পরে কেটে রাখা লঙ্কাগুলো দিয়ে দিয়েছিলাম।

➤লঙ্কা দেওয়ার পরে তাতে স্বাদ মতো লবন আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এরপর একসাথে উল্টিয়ে পাল্টিয়ে মিক্স করে নিয়েছিলাম।

➤মিক্স করার পরে তাতে জল দিয়ে দিয়েছিলাম এবং তরকারি ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম।

➤সবজিগুলো সেদ্ধ হয়ে আসলে তাতে ভাজা মাছের পিসগুলো দিয়ে দিয়েছিলাম। এরপর তরকারিটা আরো কিছুক্ষন মিডিয়াম আঁচে জ্বাল দিয়ে নিয়েছিলাম।

➤জ্বাল দিয়ে ঝোলটা শুকনো শুকনো মতো করে নিয়েছিলাম এবং তরকারিতে জিরা গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। এরপর পরিবেশনের জন্য একটি পাত্রে অল্প করে তুলে নিয়েছিলাম।


রেসিপি বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

ঠিক বলছেন দাদা মাছ যদি বেশি দিন ফ্রিজে রাখা হয় তাহলে স্বাদ চলে যায়। আসলেই বাজার থেকে তাজা এনে খাওয়া এবং ফ্রিজ থেকে বের করে খাওয়ার মধ্যে অনেক তফাৎ রয়েছে। যাক আপনি অবশ্যই অনলাইন থেকে অর্ডার করে খেতে খেতেই বিরক্ত হয়ে গেলেন।শেষমেষ অনেক মজার একটি রেসিপি তৈরি করে নিলেন। ভেন্ডি আমার খেতে খুব ভালো লাগে। যদি এভাবে একটু একটু ঝোল করে রান্না করা হয় খেতে খুবই সুস্বাদু হয়। কাতলা মাছের সুস্বাদু রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আহ্ বিভিন্ন রকমের সবজি দিয়ে কাতলা মাছের রেসিপি তৈরি করেছেন দাদা দেখেই তো খেতে ইচ্ছা করছে। শীতের তিনটি সবজি আলু বেগুন আর ঢেঁড়স দিয়ে রান্না করলে স্বাদ তো সুন্দর লাগবে। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ভেন্ডি এবং বেগুন দুটোই আমার বেশ পছন্দের । তবে ভেন্ডি বেগুন ও আলু দিয়ে কাতলা মাছ এভাবে রান্না করে কখনো খাওয়া হয়নি। রেসিপিটি দেখে বেশ লোভনীয় লাগছে। তৈরি করার ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা বাড়িতে আপনাকে একা ফেলে সবাই বেড়াতে গেছে না কি। বাসায় রান্না করার মতও কেউ নেই। যার ফলে swiggy নামক অনলাইন সাইট থেকে খাবার অর্ডার করে খাচ্ছেন। এখন বাড়িতে কেউ না থাকলেও ছেলেদের তেমন টেনশন করতে হয় না। বাংলাদেশে ফুড পান্ডাটা বেশি চলে। তাদের নিকট অর্ডার দিলে খুব দ্রুত ডেলেভারি দেয়। তবে আরেকটি বিষয় হলো এভাবে অনলাইন থেকে খাবার কিনে বেশি দিন খাওয়া যায় না। নিজের ঘরের খাবারের মত স্বাদ অনলাইনের খাবারে নেই। যার ফলে আপনার অনিচ্ছা সত্বেও রান্নার প্রয়োজন হলো। আজকে দেখলাম তিন প্রকারের সবজি তথা ভেন্ডি, আলু, বেগুন দিয়ে কাতলা মাছের রেসিপি করেছেন। আর আজকের রেসিপিতে লক্ষনীয় বিষয় হলো তরকারিতে ঝোল দিয়েছেন কম। এমনিতে বেগুনের সাথে ঝোল কম দিলেই ভাল,খেতে স্বাদ লাগে। আর একটি বিষয় হলো আপনি সব কিছুই ভাজা ভাজা করে তারপর রান্না করেন। সেই সূত্র ধরে আজকে বেগুন,ভেন্ডিও আগে ভাজা করে তারপর রান্না করেছেন। তারপর আসি ফ্রিজের মাছের ব্যপারে। ফ্রিজে মাছ বেশিদিন থাকলে মাছের স্বাদ এমনিতেই চলে যায়। খেতে তেমন মজা লাগে না। তারপরও সান্তনামূলক খাওয়া। সব শেষে ফটোগ্রাফি গুলো স্পষ্ট ছিল। বর্ণনাও দারুন হয়েছে। ধন্যবাদ।

 3 years ago 

সত্যিই দাদা মাছ বেশিদিন থাকলে খেতে কেমন যেনো লাগে।তবে আজ একটা টিপস দিচ্ছি আপনাকে যেকোনো মাছ বেশিদিন হলে মাছ ভালো মতো ধুয়ে লেবুর রস দিয়ে মেখে ধুয়ে নিয়ে রান্না করবেন।দেখবেন বুঝতেই পারবেন না যে মাছ এতোদিন ঘরে ছিল।মনে হবে তাজা মাছ খাচ্ছেন।😊 কাতল মাছ আমার খুব পছন্দের একটি মাছ।এটা ঠিক বেগুন দিয়ে রান্না করলে মাখা মাখা ঝোলই ভালো হয়।বেশী ঝোল একদম ভালো লাগে না।আপনার রেসিপিটি খেতে খুব মজা হয়েছে জেনে ভালো লাগলো। মাছের পাশে এমন সবজি দিয়ে ও ভাত খেয়ে নেওয়া যায়। মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা।ভালো থাকবেন কামনা করি।

 3 years ago 

কাতলা আমার পছন্দের একটি মাছ। খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। দেখতে অনেক সুস্বাদু মনে হচ্ছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

অসময়ে ভেন্ডি!ভেন্ডি ও বেগুন আমার খুবই পছন্দের।যাইহোক শীতকালে আসলেই আলসেমি কাজ করে।আর আপনার রেসিপিটি সুন্দর হয়েছে এতগুলো সবজির সমন্বয়ে।বেশ শুকনো করে রান্না করেছেন, ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা বাহিরের খাবার এমনিতেও বেশি খাওয়া যায় না। ফ্রাইড রাইস এবং বিরিয়ানি দু-এক বেলা খাওয়ার পর, আর ভালো লাগে না খেতে। যাইহোক বিভিন্ন ধরনের সবজি এবং কাতলা মাছ দিয়ে তৈরি রেসিপিটা, দেখতে বেশ লোভনীয় লাগছে দাদা। ঢেঁড়স আমার খুব পছন্দের একটি সবজি। বেগুন খেতেও বেশ ভালো লাগে। যাইহোক রেসিপির কালারটা চমৎকার এসেছে দাদা। ঝোল কম রাখায় খেতে মনে হচ্ছে আরো বেশি সুস্বাদু লেগেছিল। মাছ ফ্রিজে বেশিদিন রাখলে খেতে এমনিতেও স্বাদ লাগেনা তেমন। যাইহোক রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো দাদা। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সবজির সমন্বয়ে কাতলা মাছের রেসিপি করে দেখিয়েছেন দাদা। আপনার রেসিপি প্রস্তুত কিন্তু অনেক সুন্দর ছিল। যেখানে ভেন্ডি আলু বেগুন ব্যবহার করেছেন মাছের সাথে। আশা করি অনেক সুস্বাদু ছিল সবজি সমন্বয়ে রান্না আপনার মাছ এর রেসিপি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62238.59
ETH 1773.16
USDT 1.00
SBD 0.38