অনেক আগের ডাই পোস্টের সংগ্ৰহশালা || ১০% লাজুক খ্যাঁককে
আসসালামু আলাইকুম
আমার বাংলা ব্লগ বাসী। আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমি আজ আমার কিছু অনেক আগের ডাই পোস্টের সংগ্ৰহশালা নিয়ে হাজির হয়েছি। যখন আগের ডাইগুলো দেখার ইচ্ছে হয় তখন অনেক ক্ষণ খোঁজার পর পাওয়া যায়। তার জন্যই চিন্তা করলাম অনেক আগের ডাই পোস্টগুলো একসাথে সংগ্ৰহশালায় রেখে দেই। তাহলে খুব সহজে এসে ডাই গুলো আমি দেখতে পাবো। পুরনো গুলো দেখলে মনে হয় নতুনভাবে আবার উৎসাহ জাগে। সেই ডাই এর মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেছেন যা আজও পড়লে খুব ভালো লাগে। সবগুলো পোস্ট একসাথে এনে সুন্দর একটি সংগ্রহশালা তৈরি করলে দেখতে খুবই ভালো লাগে। যদি আমার কোনো ডাই আপনাদের দেখার বাকি থাকে তাহলে নিচের লিংকে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে চলুন আমার অনেক আগের ডাই পোস্টের সংগ্ৰহশালা দেখে নেই।
𒆜সংগ্ৰহশালা ১:𒆜
Diy- (এসো নিজে করি) কার্টুন পেপার দিয়ে নারিকেল গাছ তৈরি || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য ।
কার্টুন পেপার দিয়ে নারিকেল গাছ তৈরি করতে মোটামুটি আমার অনেকটা সময় লেগেছিল। এটা কাঁচি দিয়ে কাটতে সবচেয়ে বেশি সময় ব্যয় হয়েছিল। আমার কাছে এই ধরনের ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক ভালো লাগে। এই নারিকেল গাছ বানানোর পর দেখতে একদম বাস্তবের গাছের মতো লেগেছিল। আপনারা আমার এই পোস্টে অনেক সুন্দর সুন্দর মন্তব্য করে উৎসাহ দিয়েছিলেন।
𒆜সংগ্ৰহশালা ২:𒆜
কটন বাড এবং ওলের সুতা ও প্লাস্টিকের বোতল দিয়ে বক্স || ১০% প্রিয় লাজুক-খ্যাকের🦊 জন্য।
কটন বাড এবং ওলের সুতা ও প্লাস্টিকের বোতল দিয়ে বক্স বানাতে গিয়ে প্রথমে ভেবেছিলাম মনে হয় বানাতে পারবো না। কিন্তু তারপরও হাল ছেড়ে দেইনি চেষ্টা করে গিয়েছি। অবশেষে অনেক চেষ্টার পর সার্থক হয়েছি। আমার কাছে এই বক্স খুব ভালো লেগেছে। আপনাদের কাছেও অনেক ভালো লেগেছিল।
𒆜সংগ্ৰহশালা ৩:𒆜
DIY- (এসো নিজে করি) রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট || ১০ % লাজুক খ্যাঁকের জন্য বরাদ্দ।
আপনাদের সুন্দর সুন্দর ওয়ালমেট দেখে উৎসাহিত হয়ে আমিও এই ওয়ালমেট বানিয়েছি। রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে আমার কাছে অনেক ভালো লাগে। আর এটাও জানি আপনাদের সবার কাছেও রঙিন কাগজ দিয়ে বিভিন্ন জিনিস বানাতে ভালো লাগে। এভাবে ওয়ালমেট বানিয়ে দেয়ালে টানিয়ে রাখলে দেখতে খুবই সুন্দর লাগে।
𒆜সংগ্ৰহশালা ৪:𒆜
DIY- (এসো নিজে করি) কাগজ দিয়ে জবা ফুল ।। ১০% প্রিয় লাজুক-খ্যাক🦊 এর জন্য
এই ফুল যেদিন বানিয়েছি সেই রোজ ডে ছিল। কিন্তু আমি ভুলে গিয়েছিলাম হঠাৎ করে জেনারেল চ্যাটে গিয়ে দেখি সবাই রোজ ডে শুভেচ্ছা জানাচ্ছে। তারপর চিন্তা করলাম কিছু একটা বানাতে হবে। এরপর এই জবা ফুল বানিয়েছিলাম।এই ফুল বানাতে প্রায় অনেক সময় লেগেছিল। বানানোর পরে দেখতে একদম বাস্তবের জবা ফুলের মতোই লেগেছিল।
𒆜সংগ্ৰহশালা ৫:𒆜
🐦রঙিন কাগজ দিয়ে পাখি 🐦 ১০% বেনিফিশিয়ারী আমার প্রিয় @shy-fox এর জন্য
এই পাখি বানানোর পর আমার ছেলে দেখে খুব খুশি হয়েছিল। আমার কাছেও অনেক ভালো লেগেছিল। রঙিন কাগজের এসব জিনিস দেখতে অনেক ভালো লাগে। বিভিন্ন জিনিস বানিয়ে ঘর সাজাতে অনেক ভালো লাগে। আবার অনেক সময় বাচ্চাদের খেলনার জিনিস বানিয়ে তাদের দিলে খুব খুশি হয়। রঙিন কাগজের জিনিস নিজেদের যেমন ভালো লাগে তেমনি বাচ্চাদেরও অনেক ভালো লাগে।
এই ছিল আমার আজকের অনেক আগের ডাই পোস্টের সংগ্ৰহশালা। আপনারা মন্তব্য করে জানাবেন কোনটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ আমার লেখা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন সংগ্ৰহশালা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
আপনি অনেক আগের ড্রাই পোষ্টের সংগ্রহশালা আমাদের সকলের মাঝে আবার নতুন করে নিয়ে এসেছেন। ডাই পোস্ট দেখতে এবং তৈরি করতে আমার ভীষণ ভালো লাগে। এগুলো তৈরি করতে অনেক সময় ধৈর্য এবং দক্ষতার প্রয়োজন হয়। খুবই সুন্দরভাবে আবার নতুন করে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে উপস্থাপনা করেছেন আমাদের মাঝে।
হ্যাঁ ভাইয়া এই ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক সময় এবং ধৈর্য প্রয়োজন হয়। যদি ধৈর্য সহকারে শেষ করা যায় তাহলে দেখতে খুবই সুন্দর লাগে। ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি যে একজন ভালো শিল্পী তার প্রমান স্বরূপ এই পোস্ট। অনেক ভালো লেগেছে আপনার হাতের তৈরি জিনিসগুলো। আপনার এই পোস্ট দেখার পর আমারও ইচ্ছা করছে একটা ড্রাই পোস্ট করতে। সত্যিই অসাধারণ আপনার হাতের কাজ।
আপনার কাছে আমার ডাই প্রজেক্ট গুলো এতটা ভালো লেগেছে শুনে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। আপনাদের ভালো লাগার জন্যই আজ এতদূর আসতে পেরেছি। ধন্যবাদ আপনার সুন্দর মতামতের জন্য।
আপু আপনি সত্যিই অনেক গুণের অধিকারিনী। আপনার প্রত্যেকটি কাজ যেন একেবারে নিখুঁতভাবে করা। প্রত্যেকটি পোস্ট ভালো হয়েছে। বিশেষ করে প্লাস্টিকের বোতল এবং বিভিন্ন প্রকারের কটন দিয়ে তৈরি করা সুন্দর বক্স আমার কাছে খুবই ভালো লেগেছে। শুভকামনা রইল আপু।
আপু এই সব কিছুই আপনাদের কাছ থেকে শেখা। আপনারদের ভালোবাসা আছে বলেই এতদূর আসতে পেরেছি। আপনার কাছে আমার ডাই প্রজেক্ট গুলো ভালো লেগেছে জানে খুব খুশি হলাম। ধন্যবাদ।
আপনার মাধ্যমে আমরা খুবই চমৎকার একটি সংগ্রহশালা দেখতে পারলাম পোস্টের এই সংগ্রহশালা দেখে আমি সত্যিই মুগ্ধ। বিশেষ করে আপনার এই রিভিউ এর মাঝে রঙিন কাগজ ব্যবহার করে জবা ফুল তৈরীর প্রক্রিয়াটি আমার কাছে খুবই ভালো লেগেছিল। শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
ভাইয়া রঙিন কাগজ দিয়ে জবা ফুল আপনার কাছে দেখতে খুব ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ।আমিও এই ফুল বানাতে পেরে খুব খুশি হয়েছিলাম ।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
আমি তো প্রথমে দেখে মনে করেছিলাম আপনি ফুলের ফটোগ্রাফি করেছেন। তারপর আপনার পোস্ট পড়ে বুঝতে পারলাম আপনার ডাই পোষ্টের সংগ্রহশালা সত্যিই এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস তৈরি করেছেন অসাধারণ লাগছে। একসাথে দেখতে পেরে অনেক ভালো লাগলো।
ভাইয়া এই ফুল বানানোর পরে বাস্তবে দেখতেও ঠিক এমনই মনে হয়েছিল। আমার কাছেও ফুলটি অনেক ভালো লেগেছিল। আপনার কাছে আমার প্রতিটি ডাই প্রজেক্ট ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ।ধন্যবাদ।
আপু আমি এর আগে মনে হয় না এই ড্রাই পোষ্ট গুলো দেখেছি ৷ আজ দেখে অনেক ভালো লাগলো ৷ প্রতিটি ড্রাই পোষ্ট ছিল দেখার মতো ৷ আসলে কোনটা রেখে কোনটা যে বলবো বুঝতে পারতেছি না ৷ প্রতিটি ছিল অসাধারণ ৷
কার্টুন পেপার দিয়ে নারিকেল গাছ তৈরি ৷বেশ ভালো লাগলো ৷
ভাইয়া আমি এই পোস্টগুলো অনেক আগে শেয়ার করেছিলাম কিন্তু অনেক নিচে পড়ে রয়েছে বলে সেগুলো আবার নতুনভাবে এনে সংগ্রহশালায় সাজিয়ে নিলাম। আমার প্রতিটি পোস্ট আপনার কাছে ভালো লেগেছিল জেনে খুব খুশি হলাম। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
হ্যাঁ ভাইয়া প্রতিটি বাই পোস্ট তৈরি করতে আমার অনেকটা সময় লেগেছিল আর এতটা সময় ও ধৈর্য নিয়ে করেছি বলেই হয়তো এতটা সুন্দর করে আপনাদের মাঝে শেয়ার করতে পেরেছি। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
আপু আপনার কাজ গুলো বেশ ভালো লাগে আমার কাছে। সবসময় ইউনিক পোস্ট করে থাকেন।কটন বাড এবং ওলের সুতা ও প্লাস্টিকের বোতল দিয়ে বক্স বানানো টা চমৎকার হয়েছে।কার্টুন পেপার দিয়ে নারিকেল গাছ তৈরি টা অনেক ভালো লেগেছে। এগুলো তৈরি করতে অনেক ধৈর্য্য সহকারে কাজ করতে হয়। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর সুন্দর কিছু পোস্টের রিভিউ দিয়েছেন। শুভ কামনা রইলো আপনার জন্য।
ভাইয়া আপনার কাছে আমার এই পোস্টগুলো ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। কটন এবং ওলের সুতা দিয়ে বক্স বানাতে আমার প্রায় অনেকটা সময় লেগেছিল। ধৈর্য সহকারে যেকোনো কাজ করলে সত্যি খুব সুন্দর হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
আপনার করার সকল ডাই পোস্টগুলো দেখা হয়নি। তবে আজকে একের ভিতর সব কিছু দেখতে পেলাম। আপনার তৈরি করা পোস্ট গুলো অনেক সুন্দর ছিল।
আপনার জন্য শুভকামনা রইল
আপনার কাছে আমার প্রতিটি ডাই পোস্ট অনেক ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম। খুব সুন্দর মন্তব্য করেছেন। ধন্যবাদ আপনাকে।
আপনার ড্রাই পোষ্টের সংগ্রহশালা দেখে খুব ভালো লাগলো। আসলে আপনি খুব সুন্দর করে নিখুঁতভাবে কাজ করে থাকেন। আপনার প্রত্যেকটি ডাই পোস্ট বেশ দুর্দান্ত হয়ে থাকে। এত সুন্দর ডাই পোস্ট গুলো একসাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
ভাইয়া আপনারা আমার পাশে সব সময় থাকেন বলেই আমি এই নিখুঁত কাজগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারি। আপনার গঠনমূলক মতামতের জন্য ধন্যবাদ।