ছোট গল্প - "সৃজনী"(শেষ পর্ব) || ( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40 by

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • সৃজনী
  • ১৪, অক্টোবর ,২০২২
  • শুক্রবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি "সৃজনী " গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



আমি মনে করি গল্প মানেই কোন বাস্তব চরিত্র বা ঘটনার সাথে পরিচিত হওয়া।জীবনের ইতি হয়ে যাবে কিন্তু থেকে যাবে স্মৃতি বিজরিত অতীত বা জীবনের গল্প। বেশিরভাগ মানুষ জীবনের বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করে নাহ।আমি গল্প পড়তে পছন্দ করি কারণ বাস্তবতার সাথে নিজেকে বিলিয়ে দিতে পারি।জীবনে লুকিয়ে থাকা ঐতিহাসিক বড় ঘটনা গুলোই হলো অনেক বড় গল্প।বাস্তব জীবনের সাথে জড়িত জীবন চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো।

children-1149671__480.jpg

Source

গল্প -সৃজনী



তাহলে চলুন গল্পটি শুরু করি


ভাষ্য, আমি নাকি অন্যদের থেকে একটু আলাদা। এ রকম দেখা সাক্ষাতে কোথাও বসে একটু কফি খাওয়া আজকাল প্রায় ভদ্রতার পর্যায়ে পড়ে। সেটা রাখতেই সামনের একটা ক্যাফেতে বসলাম ।

সত্যি বলতে, তখনও অস্বস্তিটা পুরোপুরি ঝেড়ে ফেলতে পারিনি। আগাগোড়াই সব মেয়েই আমার কাছে নারী; আর নারীদের সংস্পর্শে অ্যালার্জি ভাবটা বেশ ছিল আমার। সৃজনীর মাঝে চাপা একটা তাড়াহুড়ো ছিল । বাসা থেকে নাকি ফোন আসতে পারে যেকোন সময়। রিকশায় ঘুরতে যাওয়ার প্রস্তাবে এককথায় রাজি হয়ে গেল। বিকেলে অনেকক্ষণ ঘুরলাম দু'জন, নানান বিষয়ে কথা হলো। কিছুক্ষণের মধ্যে সূর্য ডুববে ।

people-2569234__480.webp

Source

ছোট্ট দেখার অল্প আলাপের ইতি টানব, এমন সময় ও আমার হাতে একটা গিফ্‌ট বক্স ধরিয়ে দিলো। হাসিমুখে বলল, 'এটা তোমার জন্য।' নাম না জানা ক্লান্তি নিয়ে বাসায় ফিরলাম। ভালো লাগছে না, আবার বের হলাম। বন্ধুদের সাথে ঘণ্টাখানেক আড্ডা দিয়ে বাসায় ঢুকলাম। আজ ইচ্ছেরা আমার লাগামছাড়া। আমিও খেলছি ওদের সাথেই। অনেক দিন পর রাতে ছাদে উঠলাম । আকাশ ভর্তি তারা, মধ্যমণি চাঁদের ঠোঁটেও আজ অকারণ সুন্দর হাসি। এক কথায় অপূর্ব...! সৃজনীকে ফোন দেব দেব এমন সময় ওর ফোন এলো।

এই! আজকের আকাশটা দারুণ না? - হুম, সুন্দর। এটা বলার জন্যই ফোনটা হাতে নিয়েছিলাম। ওহ, তাই? খুব ভালো। ঘণ্টাখানেক কথা হলো। বেখেয়ালী মেয়েটা সেসব দিনে আমার খেয়ালটা রাখত বেশ। আমার একাকী সময়গুলোতে ওর ভাগ বাটোয়ারা বাড়ল। বন্ধুহীন আমার মত মানুষের সময় কাটতে লাগল স্বপ্নের মতো। ওর সাথে সব শেয়ার করতে শিখে ফেলেছিলাম অল্প সময়েই। ওদিকে, আমার খেয়াল রাখতে গিয়ে ও নিজে যে খামখেয়ালীতে ডুবছে, সেটাও ঠিক বুঝতাম । ব্যাপারটা ভালো লাগার না হলেও কিছু কিছু চেষ্টা তো ছিলই ওকে ধরে রাখবার। দায়িত্ব জ্ঞানে খাটো হলেও আমি যথাসাধ্য চেষ্টা করতাম ওর খেয়াল রাখতে।

children-1822688__480.jpg

Source

ওর খাবারের অনিয়মটা ছিল আমার খুব অপছন্দের। সময় গড়াতে সৃজনীও আমার রাগের বিষয়টা মাথায় রাখতে শিখে গেল। সে রাতে ওর একটা নাম দেব ঠিক করলাম। খুব ভেবে 'মৌনতা' নামটা ঠিক করলাম । ভাবতে ভাবতে ঘুমিয়ে পরেছিলাম কোন এক সময়। এ সুখ যে চিরস্থায়ী না এ কদিনে তা ভুলেই গিয়েছিলাম।

বেশ কিছুদিন পর সৃজনীর সাথে যোগাযোগ কিছুটা শিথিল হয়ে আসল । দিনগুলোর সাথে বদলে গেল সৃজনী। বদলের কারণটার সঠিক উত্তর অবশ্য আমি পাইনি। ওর উত্তর ছিল একটাই - ‘বদলানোটা আমার খুব দরকার ছিল, আর দয়া করে আমাকে তুমি আবার আগের মত হয়ে যেতে বলো না' । একথা শোনার পর আমি আর দ্বিতীয় কোন শব্দ খুঁজে পেতাম না। আর তারপর ছেঁড়া ঘুড়ির মতো ধীরে ধীরে দূর আকাশে হারিয়ে গেল । সুতো ধরার চেষ্টা করিনি। কারণ, যে হারিয়ে যেতে চায় তাকে হারাতে দেওয়াই ভালো। তখন কষ্ট যেন আমার সঙ্গ পেতে চাইতো। মুচকি হেসে বলেছিলাম... ‘তবে তাই হোক’ ।



আশাকরি গল্পটি আপনারা পড়বেন। গল্প পড়তে আমি খুবই পছন্দ করি। যেটা প্রায়ই পড়া হয়ে থাকে ভালো লাগে পড়তে।গল্প পড়া মানেই নতুন কোন কিছু ঘটছে তার সাথে পরিচিত হওয়া। আমার লেখা গল্প পড়ে ভালো লাগলে নিশ্চয় মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন নাহ।



আমার অন্যান্য গল্পের লিংক সমূহ

প্রথম গল্প:-গোয়েন্দা রহস্য গল্প - "এলাচির উইল"( শেষ পর্ব)
source
দ্বিতীয় গল্প:-ছোট গল্প - "অশ্রুর তির্থস্থানে একদিন"( শেষ পর্ব)
source
তৃতীয় গল্প:-ছোট গল্প - "শোনার পাহাড়ের পাখি"( পর্ব নেই )
source
চতুর্থ গল্প:-ছোট গল্প - "ছায়া"( পর্ব নেই )
source
পঞ্চম গল্প:-ছোট গল্প - "তীর্থ"( পর্ব নেই )
source
চাইলে আপনারা এখানে ক্লিক করে গল্প গুলো পড়ে আসতে পারেন, আগের গল্প গুলো পড়লে আপনারা কিছু উপলব্ধি করতে পারবেন।



আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন

বিবরণ
বিভাগছোট গল্প ।
বিষয়ছোট গল্প - "সৃজনী")@ripon40
গল্প তৈরি করার অবস্থানলিংক

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

k75bsZMwYNtze9xHvT6xWCdz7q3QGD35ZKdaPpVrFksWkDGMy52wVotParwf9eYo99FhcDG9yRVNaQxotVf91vSjAbxytemWEpH4UCMBVKo32iMz6Mc3c23ZDcBfZ1ESGR5dcG9hmK3xvsmcahC4GSPabbvtjdepn.png

Sort:  
 4 years ago 

এটাই বাস্তবতা যখন কারো জন্য নিজেকে আমরা চেঞ্জ করে ফেলব, তখন তারা নিজেরা চেঞ্জ হয়ে যাবে।আপনি দারুন লিখেছেন সুখ,দুঃখ, বাস্তবতা খুব অল্প কথায় প্রাকাশ করে ফেলেছেন।ছোট গল্প এরকমই হওয়া দরকার।শুভ কামনা রইল আপনার জন্য।

 4 years ago 

হ্যাঁ বাস্তবতা অনেক বড় কঠিন সেজন্য নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে হবে।

 4 years ago 

ভাইয়া গল্পটা পড়ে মনের মাঝে তো একটি প্রশ্ন উকি ঝুকি দিচ্ছে আর সেটা হলো গিফট বক্সে কি ছিল সেটা তো বলা হলো না। লাষ্ট একটি কথা খুব ভাল লাগলো সেটা হলো যে যাওয়ার সে যাবেই। তাকে ধরে রাখা যাবে না। ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

কিছু কথা অজানাই থেকে যায় যেটা গল্পকে পড়তে আকর্ষণ বোধ করে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 65045.78
ETH 1919.76
USDT 1.00
SBD 0.39