ছোট গল্প - "আহ্বান"( পর্ব-১)|| ( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- আহ্বান
- ২৪, জানুয়ারী ,২০২৩
- মঙ্গলবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি "আহ্বান" গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
গল্প - আহ্বান
এক বছর আগের ঘটনা অর্থাৎ ২০২২ সালের প্রথম দিকে। ছোট্ট একটি কুকুরের বাচ্চা আমাদের বাড়ির পাশ দিয়ে ঘোরাফেরা করছিল। ছোট্ট কুকুরের বাচ্চাটি দেখতে খুবই সুন্দর তার গায়ের রং হলুদ। সে তার মাকে খুঁজে বেড়াচ্ছিল কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। বাড়ির চারিপাশে ঘুরাঘুরি করছে এবং ডাকাডাকি করছে। ছোটবেলা থেকেই আমি পশু পাখিকে অনেক ভালোবাসি। কখনো পশু পাখিকে আঘাত করতে চাইতাম না। এভাবে ঘোরাঘুরি করতে দেখে তার প্রতি আমার মায়া জন্মায় । কুকুরের ছোট্ট সময়ের যে ডাকাডাকি সেটা শুনতে আমার কাছে খুবই ভালো লাগে। তাকে অনেকবার কাছে আনার চেষ্টা করলাম কিন্তু সে আমার কাছে কোন ভাবেই ভিড়লো না।
শুধু চারিদিকে ছুটাছুটি করছে তার মায়ের জন্য অপেক্ষা করছে কিন্তু তার মাকে আর দেখতে পেলাম না। হয়তো মানুষ হলে তার মায়ের খোঁজ বা তার আদর যত্ন সবই করতো । পশুপাখি তারা তাদের কষ্ট, চাওয়া পাওয়া কোন কিছুই প্রকাশ করতে পারেনা। তাদের থেকে একটাই শব্দ শুনতে পাওয়া যায় চেচামেচি ডাকাডাকি। কুকুর ছানাটির মা হয়তো মারা গিয়েছে বা কোথাও তাকে খুঁজে বেড়াচ্ছে। তাকে শুধু দেখছিলাম আর এই ধরনের চিন্তাভাবনা মাথায় কাজ করছিল। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাড়ির পাশে যেখানে ময়লা আবর্জনা ফেলে রাখা হয় সেখানে শুয়ে আছে। কুকুরের বাচ্চাটার দিকে তাকালে তার কষ্টের বিষয়টি অনুভব করতে পারা যায়। সে বাড়ির আশপাশ দিয়ে কয়েকদিন এভাবেই ঘুরতে থাকে। খাবারের উসৃষ্ট অংশ যেখানে ফেলা হয় মাঝে মাঝে সেগুলো তাকে খেতে দেখি।
আবার একদিন সকালে ঘুম থেকে উঠে সেই আবর্জনার ওপর শুয়ে থাকতে দেখলে তাকে ডাক দেই। হয়তো তার মায়ের খোঁজ না পাওয়ার কষ্টটা একটু হলেও কমেছে। তাকে দেখে মনে হচ্ছে সেও মাত্র ঘুম থেকে উঠলো। সে আমার দিকে তাকিয়ে আছে হয়তো আবার ডাকলে আমার কাছে আসার মনোভাবটা পোষণ হবে। আমি আবারো তাকে ডাক দিলাম। সে তার ছোট্ট লেজ নাড়াতে থাকলো। মনে মনে ভাবলাম হয়তো কিছুটা হলেও আমাকে পাত্তা দিচ্ছে। কয়েকবার এভাবে ডাকার পর সে আস্তে আস্তে আমার অনেকটা কাছে চলে এসেছে।
তাকে জিজ্ঞেস করলাম, কি মন খারাপ কেন? মাকে খুঁজে পাচ্ছো না সে লেজ নাড়াতে নাড়াতে হয়তো বলতে চাইলো হ্যা। আমাকে দেখে তার মধ্যে কিছুটা হলেও ভয় কাজ করছিল ।তবুও তাকে কাছে টানার চেষ্টা করি। কয়েকদিনের মধ্যে তার সাথে বন্ধুত্বের সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তাকে ডাক দিলে সে আমাকে পাত্তা দেয় আমার ডাকে খুব কাছে চলে আসে। আমি যখন খেতে বসব তার জন্য আলাদাভাবে খাবার দিয়ে আসতাম। আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় চলে যেতাম সে আমার জন্য সে অপেক্ষা করতো। আমি বাড়িতে প্রবেশ করার পরপরই তাকে একটা ডাক দিলেই ছুটে চলে আসতো। আমার জন্য সে অপেক্ষায় রয়েছে কখন আসবে যে এখনো তার খাওয়া হয়নি।
আশাকরি গল্পটি আপনারা পড়বেন। গল্প পড়তে আমি খুবই পছন্দ করি। যেটা প্রায়ই পড়া হয়ে থাকে ভালো লাগে পড়তে।গল্প পড়া মানেই নতুন কোন কিছু ঘটছে তার সাথে পরিচিত হওয়া। আমার লেখা গল্প পড়ে ভালো লাগলে নিশ্চয় মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন নাহ।
| প্রথম গল্প:-গোয়েন্দা রহস্য গল্প - "এলাচির উইল"( শেষ পর্ব) |
| source |
| দ্বিতীয় গল্প:-ছোট গল্প - "অশ্রুর তির্থস্থানে একদিন"( শেষ পর্ব) |
| source |
| তৃতীয় গল্প:-ছোট গল্প - "শোনার পাহাড়ের পাখি"( পর্ব নেই ) |
| source |
| চতুর্থ গল্প:-ছোট গল্প - "ছায়া"( পর্ব নেই ) |
| source |
| পঞ্চম গল্প:-ছোট গল্প - "তীর্থ"( পর্ব নেই ) |
| source |
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
| বিভাগ | ছোট গল্প । | |
|---|---|---|
| বিষয় | ছোট গল্প - "আহ্বান") | @ripon40 |
| গল্প তৈরি করার অবস্থান | লিংক |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
একসময় আমাদের বাসায় এমন একটা কুকুর ছানা ছিল কিন্তু এখন আর নেই 🥹আমি তাকে অনেক মিস করি। আসলে ভাইয়া যারা একটু মানবিক তারাই পশু পাখির পাশে থাকে। গল্পটা শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।
আসলেই এই ধরনের পশু পাখি কখন কিভাবে আপন হয় কেউ জানে না।
প্রথম দিকে পড়ে সেই ছোট্ট কুকুরের বাচ্চাটির জন্য খুবই খারাপ লাগছিল। সে তার মাকে না পাওয়ায় অনেক কষ্ট পেয়েছিল। কিন্তু আপনি তাকে কয়েকদিন দেখার পর তাকে ডাক দিলেন। আমি তো দেখছি আপনি কুকুরের বাচ্চার সাথে কথা বলে ফেলেছেন। যাই হোক সে আপনার বন্ধু হয়ে গিয়েছিল তা জেনে খুবই ভালো লাগলো। এখন তো অপেক্ষায় আছি পরের পর্ব দেখার জন্য।
হ্যাঁ আপু সবাই ভালোবাসা বুঝে কথায় আছে না মনের কথা বড় কথা প্রতিটা প্রাণী ভালোবাসা খুব সহজে বুঝতে পারে।
ছোট ছোট পশুপাখি আমারও ভীষণ পছন্দের। যেগুলো দেখলে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তাদের কষ্ট দেখলে নিজেরও কেমন জানি কষ্ট হয় সবসময়। ছোট কুকুর ছানাটির জন্য খুবই খারাপ লেগেছে। সে তার মাকে হারিয়ে খুবই কষ্টে ছিল। কিন্তু আপনার সাথে বন্ধুত্ব হয়ে যাওয়ার পর আপনার জন্য সব সময় অপেক্ষায় থাকতো। এই কথাটি জেনে খুবই ভালো লেগেছে আমার কাছে। আশা করছি পরের পর্বে আরো ভালো কিছু পাবো। অপেক্ষায় থাকলাম পরের পর্বের জন্য।
ঠিক আপনার মত আমিও খুবই কষ্ট পাই যেটা মেনে নিতে পারি না। যেটা এখন স্মৃতি আবার তারা কোথায় হারিয়ে যায়।
আপনার মত আমিও ছোটবেলা থেকে পশুপাখি ভীষণ ভালোবাসি। ছোট্ট কুকুরের বাচ্চাদের জন্য খুবই খারাপ লেগেছে। অনেক ছোটবেলায় সে তার মাকে হারিয়েছে। তাই আপনার বাড়ির চারপাশের ঘোরাঘুরি করতো সবসময়। কিন্তু আপনি যখন সেই কুকুরের বাচ্চাটিকে আদর করতে শুরু করলেন সে সব সময় আপনার অপেক্ষায় থাকতো এটা জেনে ভীষণ ভালো লেগেছে। দ্বিতীয় পর্বে কি আসবে তারই অপেক্ষায় থাকলাম।
হ্যাঁ ভাই অনেক খারাপ লাগার বিষয় যেটা বেদনাদায়ক ।যেকোনো প্রাণীর প্রতি ভালোবাসা তৈরি হলে মানুষের থেকে কোন অংশে কম নয় ভালোবাসা সবার জন্যই সমান।