ছোট গল্প - "হারিয়ে গেল দুজন মানুষ"(শেষ পর্ব) || ( ১০%লাজুক খ্যাকের জন্য)
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- হারিয়ে গেল দুজন মানুষ
- ১৮, জুলাই ,২০২২
- সোমবার
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি " হারিয়ে গেল দুজন মানুষ " গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আমি মনে করি গল্প মানেই কোন বাস্তব চরিত্র বা ঘটনার সাথে পরিচিত হওয়া।জীবনের ইতি হয়ে যাবে কিন্তু থেকে যাবে স্মৃতি বিজরিত অতীত বা জীবনের গল্প। বেশিরভাগ মানুষ জীবনের বাস্তবতা উপলব্ধি করার চেষ্টা করে নাহ।আমি গল্প পড়তে পছন্দ করি কারণ বাস্তবতার সাথে নিজেকে বিলিয়ে দিতে পারি।জীবনে লুকিয়ে থাকা ঐতিহাসিক বড় ঘটনা গুলোই হলো অনেক বড় গল্প।বাস্তব জীবনের সাথে জড়িত জীবন চিত্রের মাধ্যমে তুলে ধরা হলো।
গল্প - হারিয়ে গেল দুজন মানুষ
যদি টাইম মেশিন আবিষ্কার করা হয় বা হতো তাহলে আবিষ্কারক অবশ্যই অতীতে যেতেন কিংবা ভবিষ্যতে । তখন অতীত ভবিষ্যতের সবাই জানতে পারত যে টাইম মেশিন আবিষ্কৃত হয়েছে । ঠিকনা ? - - ঠিক । তবে আবিষ্কারক যদি নিজে থেকে বিষয়টি গোপন রাখেন তাহলে আমরা জানব কীভাবে ? ভালো প্রশ্ন । তোমার তো অনেক বুদ্ধি ! আচ্ছা হ্যাঁ , এটা ঠিক আমরা জানতে পারতাম না । তবে বিষয়টা তখন কেমন বিদঘুটে হবে বলো দেখি 1 - বুঝলাম না কেমন বিদঘুটে ? ধরো , তুমি ১০ দিন আগে অতীতে যাবে । তাহলে তুমি অতীতে গিয়ে কাকে দেখবে ? তুমি কী তোমাকে দেখতে , নাকি তুমি এমন এক অবস্থানে যাবে , যেখানে থেকে তুমি তোমার ভবিষ্যৎ জানতে পারবে । তখন অন্যদের সাথে তুমি সময়ের তাল মেলাতে কীভাবে ? আর তুমি যে অতীতে যাবে সেটাওতো একটি ভবিষ্যৎ ।
এরকম প্রশ্নের সম্মুখীন আমি কখনও হইনি । তাই উত্তরও দিতে পারলাম না । জিজ্ঞাসা করলাম । - আপনি কি টাইমমেশিন বানানোর চেষ্টা করছেন ? 1 - - করেছিলাম , কিন্তু জানি সফল হবো না , তাই আর চেষ্টা করলাম না । কী করে বুঝলেন যে পারবেন না ? যদি পারতাম তাহলে তো আর কষ্ট করতাম না । - বুঝলাম না । বললাম যদি টাইম মেশিন বানাতে পারতাম তাহলে অতীতে গিয়ে বানানোর কষ্ট কমিয়ে দিতাম । তো আপনি এখন কী করেন ? - স্থান ও কাল নিয়ে চিন্তা করি । সম্মোহনের উপর ও আমার দখল - - আছে । সম্মোহন আমি বুঝিনা , তাই সময় সংক্রান্ত কথাই জানতে চাইলাম । তিনি বললেন
ধরো পৃথিবী থেমে গেছে বা তুমি আলোর গতিতে চলা শুরু করেছ তখন কী সময় বলে কিছু থাকবে ? তখন সময় থেমে যাবে । তোমার মনে হবে সময় আর সামনের দিকে এগোচ্ছে না । - ও আচ্ছা , হবে হয়ত । - তাছাড়া দেখো আমরা অতীত দেখতে পারি কীভাবে ? - কেন ? আমরা যে সিডি , ভিসিডি ইত্যাদিতে ভিডিও দেখি বা অডিও শুনি সেটাতে আমরা অতীতে ঘটা ঘটনাটি দেখি ।
ও হ্যাঁ , এভাবে তো আমরা অতীতে দেখতে পারি । কিন্তু ভবিষ্যত কী দেখতে পাওয়া যাবে অর্থাৎ এটা কি সম্ভব ? - আমি মনে করি সেটা সম্ভব । কী করে ? - আমরা যদি অনেক জ্ঞানী হতাম তাহলে বর্তমান ঘটনার উপর সূক্ষ বিচার করে আমরা ভবিষ্যৎ বলতে পারতাম । যেমন ধরো পাথরে পাথরে বয়লে আগুন ধরে । পাথরে পাথরে ঘষাটা বর্তমান আর আগুন ধরাটা ভবিষ্যৎ । মূলত ভবিষ্যৎ হলো বর্তমানের পাতা ফাঁদ । যত সুন্দর করে কাঁদ পাতবে তত ভালো শিকার পাবে যদি বনে সেরকম শিকার থাকে ।
এরকম আরো অনেক উদাহরণ দিলেন । বললেন- ' সময় জিনিসটা আপেক্ষিক পরিস্থিতি অনুযায়ী সময়ের গতি প্রকৃতি নির্ণীত হয় । ' প্রথম দিন কথা বলে এতো ভালো লাগলো যে জন্মদিনে নিমন্ত্রন করতেই ভুলে গেলাম । সাথে এটাও বুঝলাম সময় আসলেই আপেক্ষিক । কখন ওযথা কথা বলতে বলতে সময় পার হয়ে গেল টেরই পেলাম না । আশ্চর্য হলেও সত্যি যে এরপর তার সাথে আমার কখনও দেখা হয় নি 1 তিনি কখনও আর বিকাল বেলা ছাদে আসেন নি । প্রায় দেড় মাস পর বাড়িওয়ালা পুলিশসহ বাসার দরজা ভেঙ্গে ভেতরে গিয়ে দেখল যে ভেতরে কেউই নেই । পুরো ঘর ফাঁকা । চাকর ও মি : মামুনের কোন চিহ্ন পর্যন্ত নেই । তবে ঘরের ভেতর থেকে ছিটকানী লাগালো কে ? কেননা বাইরে থেকে তা লাগানো পুরো অসম্ভব । টেবিলে একটা চিরকুট পেলাম ‘ তোমার জন্য শুভ কামনা । ' এতটুকুই লেখা ছিল । তাহলে কী তারা টাইম মেশিনে করে অতীতে বা ভবিষ্যতে চলে গেল ? দু'জন মানুষ কী করে হারিয়ে গেল তার উত্তর আমার আজও অজানা ।
আশাকরি গল্পটি আপনারা পড়বেন। গল্প পড়তে আমি খুবই পছন্দ করি। যেটা প্রায়ই পড়া হয়ে থাকে ভালো লাগে পড়তে।গল্প পড়া মানেই নতুন কোন কিছু ঘটছে তার সাথে পরিচিত হওয়া। আমার লেখা গল্প পড়ে ভালো লাগলে নিশ্চয় মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন নাহ।
| প্রথম গল্প:-গোয়েন্দা রহস্য গল্প - "এলাচির উইল"( শেষ পর্ব) |
| source |
| দ্বিতীয় গল্প:-ছোট গল্প - "অশ্রুর তির্থস্থানে একদিন"( শেষ পর্ব) |
| source |
| তৃতীয় গল্প:-ছোট গল্প - "শোনার পাহাড়ের পাখি"( পর্ব নেই ) |
| source |
| চতুর্থ গল্প:-ছোট গল্প - "ছায়া"( পর্ব নেই ) |
| source |
| পঞ্চম গল্প:-ছোট গল্প - "তীর্থ"( পর্ব নেই ) |
| source |
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
| বিভাগ | ছোট গল্প । | |
|---|---|---|
| বিষয় | ছোট গল্প - "হারিয়ে গেল দুজন মানুষ") | @ripon40 |
| গল্প তৈরি করার অবস্থান | লিংক |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
আপনি প্রতিনিয়ত ক্ষুদ্রতম সাপোর্ট দিয়ে চলেছেন যেটার প্রতিনিয়ত খুবই ভালো লাগলো।
আপনার হারিয়ে গেলে দুজন মানুষ, পোস্টটি আমি পড়লাম। পোস্টটিতে অনেক অতীত বর্তমান নিয়ে লিখেছেন বলে বুঝতে অনেক ভেজাল লাগলেও, ভালই লিখেছেন। তবে যে দুজন লোক হারিয়ে যাওয়ার কথা লিখেছেন তা কি কোন সত্য ঘটনা, নাকি কাল্পনিক কোন ঘটনা বুঝতে পারলাম না। ধন্যবাদ আপনার এত সুন্দর পোষ্টের জন্য।
হ্যাঁ ভাই অতীত বর্তমান নিয়ে অনেক কথোপকথন গল্পের মাধ্যমে তুলে ধরেছি পোষ্ট করেছেন জেনে ভালো লাগলো।
আপনার পুরো পোস্ট পড়ে খুব ভালো লাগলো। খুব চমৎকার একটি ছোট গল্প আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনি আমার লেখা গল্পটি পড়েছেন যেন ভালো লাগলো আসলেই আমিও গল্প করতে খুবই পছন্দ করি ধন্যবাদ।