ছোট গল্প - "আহ্বান"( শেষ পর্ব)|| ( ১০%লাজুক খ্যাকের জন্য) by ripon40
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক
- আহ্বান
- ২৭, জানুয়ারী ,২০২৩
- Friday
আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ আমি "আহ্বান" গল্প শেয়ার করছি । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
গল্প - আহ্বান
বাড়ির সবাই তাকে অনেক ভালোবাসে । সে হয়তো আমাদের পরিবারের একজন সদস্য। এভাবে ছয় মাস কেটে যায় সে অনেক বড় হয়। নতুন কেউ বাড়িতে প্রবেশ করলে তার ডাকাডাকিতে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য হতো। তার এই আচরণে মনে হয় বাড়িটি যেন তারই । আমার এই বিষয়টি অনেক ভালো লাগতো। আমি যখন তাকে থামতে বলতাম একদম নিশ্চুপ হয়ে যায়। তখন সে বুঝতে পারে হয়তো আমাদের পরিচিত কেউ বা আত্মীয়-স্বজন। আমি যখন রাতের বেলা বাইরে যেতাম। বন্ধুদের সাথে মাঝে মাঝে আড্ডা দিয়ে বাড়ি ফিরতে অনেক রাত হয়। সে বাড়ির সামনে পথে বসে থাকে পাহারাদার হিসেবে। অন্ধকারে বাড়িতে আসার শব্দ শুনলে সে অনেক ডাকাডাকি শুরু করে । আমি যখন শব্দ করে তাকে বলি যে আমি তখন নিশ্চুপ হয়ে যায়। তখন ডাকাডাকি বাদ দিয়ে আমার কাছে এসে লেজ নাড়াতে থাকে।
লেখাপড়া করার সুবাদে আমি শহরে চলে যাই মেসে। অনেকদিন বাড়িতে আসা হয় না মাঝে মাঝে তার কথা মনে পড়ে। একটা পরিবারের সদস্যের মতো তাকে আমি ভালবাসতাম। আবার যখন বাড়িতে আসতাম সে আমাকে দেখতে পেয়ে খুব কাছাকাছি এসে দ্রুত লেজ নাড়াতে থাকে। তার এই অঙ্গভঙ্গি আমাকে বুঝিয়ে দেয় তোমাকে দেখতে পায়নি কেন! কোথায় ছিলে এতদিন। পরীক্ষার কারণে অনেকদিন বাড়িতে আসা হয় না। এর মধ্যে কুকুরটি রোগে আক্রান্ত হয়।
আক্রান্ত হওয়ার পর কিছুদিনের মধ্যে মারা যায়। মেসে আমার কেন যেন ভালো লাগছিল না। হঠাৎ সিদ্ধান্ত নিই বাড়িতে চলে যাব কিছুদিনের জন্য। তারপর ব্যাগ পত্র গুছিয়ে নিয়ে বাড়িতে রওনা দেই। বাড়িতে এসে প্রথমে তাকে খুঁজতে থাকি কিন্তু আশেপাশে তার দেখা পাই না। হয়তো কোথাও আছে এই ভেবে খাওয়া-দাওয়া শেষ করে রাস্তার দিকে যাই। আমার বাড়িতে ফিরে এসে মাকে জিজ্ঞাসা করার পর তার এই দুর্ঘটনার কথা জানতে পারি। তার মারা যাওয়ার কথাটি শুনে এতটাই কষ্ট পেয়েছি যেটা বলে বোঝানো যাবে না। যেকোনো পশু পাখির ভালোবাসা মানুষের থেকে কোন অংশে কম নয়। বাড়িতে এসে মনটা অনেক খারাপ হয়ে গেল। তখন শুধু তার সাথে স্মৃতি বিজড়িত কাটানো মুহূর্তের কথা মনে পড়ছিল। মন খারাপ করে বাড়িতে শুয়ে আছি বিকেলে আমার এক বন্ধু ফোন দেয়। বাজারে যাওয়ার জন্য আমি বললাম মন ভালো না যাব না।
অনেক অনুরোধ করার পর উঠে রেডি হয়ে তার সাথে বাজারে চলে যাই। কোন কিছুই ভালো লাগছে না। মনটা শুধু পড়ে রয়েছে তার সেই স্মৃতিগুলোর উপর। তার সাথে কাটানো মুহূর্তগুলোই বারবার মনে পড়ছিল। সেই দিন রাতে তার কথা ভেবে আর ঘুম হলো না। এভাবে কয়েকটা দিন চলে গেল। রাতের বেলা বন্ধুদের সাথে আড্ডা দিয়ে যখন বাড়ি ফিরতাম। সেই সময় কুকুরটির কথা মনে পড়ে। বাড়ির কাছাকাছি পৌঁছালে তার সেই ডাকাডাকি। আমার কথা শুনে নিশ্চুপ হয়ে যাওয়া। সে বিষয়গুলো উপলব্ধি করতে পারি। আর কখনো রাতের বেলা কাউকে আশা দেখে আর ডাকবে না। আমার জন্য অপেক্ষায় থাকবে না খাবার ভাগাভাগি করে খাওয়া। এভাবেই সেই স্মৃতি বিজড়িত কাটানো মুহূর্ত পিছনে পড়ে রয়েছে। তার প্রতিটি পদচারণ শুধু আমাকে মনে করিয়ে দেয়। মেস থেকে সেদিন আমাকে বাড়ি নিয়ে আসা হয়তো তারই আহ্বান ছিল।
আশাকরি গল্পটি আপনারা পড়বেন। গল্প পড়তে আমি খুবই পছন্দ করি। যেটা প্রায়ই পড়া হয়ে থাকে ভালো লাগে পড়তে।গল্প পড়া মানেই নতুন কোন কিছু ঘটছে তার সাথে পরিচিত হওয়া। আমার লেখা গল্প পড়ে ভালো লাগলে নিশ্চয় মতামতের মাধ্যমে জানাতে ভুলবেন নাহ।
| প্রথম গল্প:-গোয়েন্দা রহস্য গল্প - "এলাচির উইল"( শেষ পর্ব) |
| source |
| দ্বিতীয় গল্প:-ছোট গল্প - "অশ্রুর তির্থস্থানে একদিন"( শেষ পর্ব) |
| source |
| তৃতীয় গল্প:-ছোট গল্প - "শোনার পাহাড়ের পাখি"( পর্ব নেই ) |
| source |
| চতুর্থ গল্প:-ছোট গল্প - "ছায়া"( পর্ব নেই ) |
| source |
| পঞ্চম গল্প:-ছোট গল্প - "তীর্থ"( পর্ব নেই ) |
| source |
আমার পোষ্ট দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি আশা করছি আপনারা সবাই আমার পোষ্ট উপভোগ করবেন এবং আপনারা সবাই আমাকে অনুপ্রাণিত করবেন
| বিভাগ | ছোট গল্প । | |
|---|---|---|
| বিষয় | ছোট গল্প - "আহ্বান") | @ripon40 |
| গল্প তৈরি করার অবস্থান | লিংক |
ধন্যবাদ সবাইকে
আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।
পোষা প্রাণীর প্রতি এমন ভালোবাসা থাকা উচিত।
তবে কষ্ট পেলাম যে কুকুর ছানার মৃত্যু হয়েছে। কুকুর ছানার প্রতি আপনার অঢেল ভালোবাসা ছিল বলে প্রতিটি মুহূর্ত আপনার কষ্ট হয়েছে, কুকুর ছানার কথা মনে পড়েছে।
আসলেই অনেক কষ্টদায়ক ছিল শেষ মুহূর্তটা যেটা এখনো আমাকে প্রতিটা মুহূর্তে বলে তার কথা স্মরণ হয়।
ভাইয়া আপনার আহ্বান গল্পটা পড়ে অনেক ভালো লাগল। আসলে কথায় আছে না বাড়িতে একটা পিঁপড়া থাকলে ও তার জন্য অনেক মায়া লাগে। আর কুকুর কিন্তু আমাদের অনেক উপকারী প্রাণী। সত্যি পোষা কুকুর সারারাত জেগে পাহাড়া দেয় আর নিজেদের শব্দ পেলে নিশ্চুপ হয়ে যায়।তবে কুকুরটি মারা যাওয়ার অনেক খারাপ লাগল। আর জীব মৃত্যু বরণ করবে এটা স্বাভাবিক। ধন্যবাদ
হ্যাঁ আপু কুকুর অনেক উপকারী প্রাণী যেটা আমাদেরকে বিভিন্ন বিষয়ের সতর্কতা অবলম্বন করতে সহায়তা করে ।যেটা একটা পরিবারের অংশ মনে হয়।
আপনার কুকুর চানাটির কথা শুনে খুবই খারাপ লেগেছে। আসলে পশু পাখির ভালোবাসা মানুষের থেকে কোন অংশে কম না। এরকম পশু পাখিগুলো আমার খুবই পছন্দের। পোষা কুকুরগুলোর মানুষের সাথে বেশ ভালই সম্পর্ক হয়ে যায়। সে সব সময় আপনার কথা শুনতো এবং বাড়িতে কেউ আসলে ডাকাডাকি করত যদি আপনি বলতেন তাহলে সে চুপ হয়ে যেত সত্যি সেই স্মৃতিগুলো মনে পড়ার কথা। যাইহোক এরকম একটি বিষয় সবার মাঝে ভাগ করে নিয়েছেন দেখে ভালো লাগলো।
একদম ঠিক বলেছেন আপু মানুষের থেকে তাদের প্রতি ভালবাসাটা কোন অংশে কম থাকে না তারাও সত্যিকারের ভালোবাসাটা বুঝতে পারে।
বুঝতেই পারছি আপনি অনেক কষ্ট পেয়েছিলেন যখন আপনার আদরের কুকুর ছানাটি মারা যায়। আসলে এখন তো সবাই পশু পাখি অনেক পছন্দ করে। আমার কাছে ভীষণ ভালো লাগে পশু পাখি পালন করতে। কুকুরের ছানাটি আপনার কথা অনেক ভেবেছে আপনাকে না দেখলে সে কিছু বুঝতো না। আপনার এবং কুকুর ছানা টির এরকম গভীর ভালোবাসা দেখে সত্যি ভীষণ ভালো লেগেছিল। কিন্তু শেষ পর্যায়ে কুকুরছানাটির মৃত্যুর কথা শুনে খুবই খারাপ লেগেছে।
হ্যাঁ খুব কষ্ট লাগাটাই স্বাভাবিক আপনার ভালবাসার জায়গাটুকু কিছুটা ক্ষতিগ্রস্ত হলে আপনি কষ্ট পাবেন যেগুলো ক্ষেত্রেই হোক।