ছোটখাটো পরামর্শ - সুস্থতা !!steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

হ্যালো বন্ধুরা।
আসসালামু আলাইকুম।
কেমন আছেন আপনারা? বর্তমানে দেশের অবস্থা বেশি একটা ভালো নয়। বাংলাদেশে ডেঙ্গু মহামারি আকার ধারণ করেছে। প্রিয়জনদের নিয়ে সবাই বেশ ভয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রক্ষা করুন।

সুস্থতা আল্লাহতালার দেওয়া একটি বিশেষ নেয়ামত। অসুস্থ থাকলেই বোঝা যায় সুস্থতার গুরুত্ব। একটি মানুষ তার কার্যক্ষমতা হারায় অসুস্থ হলে। একজন সুস্থ মানুষের জীবনে সফলতা পেতে অনেক বেশি সহজ হয়। কিছু মানুষ আছে যারা প্রায় সব সময়ই অসুস্থ থাকে। তাদের কষ্টটা শুধু তারাই বুঝতে পারে। আসলে আমাদের জীবনের কিছু বাজে অভ্যাসের কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলেছি একেবারে। অনিয়ন্ত্রিত খাদ্য অভ্যাস, অপর্যাপ্ত ঘুম, অতিরিক্ত ইলেকট্রনিক্স ডিভাইসের সাথে সম্পর্ক, অনিয়মিত খাবার গ্রহণ ইত্যাদি কারণে আমরা বেশি অসুস্থ হই।

প্রত্যেকটা জিনিসই মানুষ বলেন আর যন্ত্র বলেন, নিয়মের মধ্যে থাকলে সব কিছু ঠিক থাকে আর নিয়মের বাইরে গেলে সব উল্টোপাল্টা হয়ে যায়। সুস্থ থাকাটা আরও কঠিন হয়ে যায় বাজার থেকে কিনে আনা খাদ্যের মানের জন্য। জবাবদিহিতার অভাবে প্রতিনিয়তই বাড়ছে খাদ্যের ভেজাল। জীবনের ভালো থাকার ট্রাকটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। পৃথিবীর বয়স যত বাড়ছে মানুষের তত বেশি সার্ভাইব করে বেঁচে থাকতে হচ্ছে। তবুও আমরা একটু চেষ্টা করলে কিছুটা হলেও ভালো রাখতে পারি নিজেদেরকে। অতিসত্বর আমাদের কিছু ভালো অভ্যাস গড়ে তুলতে হবে।

ফ্রেশ ও নির্ভেজাল খাদ্য গ্রহণ: ফ্রেশ আর নির্ভেজাল খাদ্য সংগ্রহ করা এখন মোটামুটি কঠিন ব্যাপার। তবে একটু খোঁজ রাখলেই সম্ভব। বিশেষ করে গ্রাম অঞ্চলের মানুষ এদিকটাতে অনেকটাই অ্যাডভান্টেজ পায়। গ্রামে ফ্রেশ খাবার পাওয়ার চান্স অনেক বেশি। আর নিজেদের যতটুকু জমি আছে ততটুকু জমিতে নিজেরাই চাষ করাটাই সবচেয়ে বেশি ভালো। এছাড়াও ভাজাপোড়া টাইপের খাবার পরিহার করতে হবে, আর স্বাস্থ্যকর খাবার খেতে হবে। কিছু কিছু খাবারের বাজে অভ্যাস আসলে আমাদের সবার মধ্যেই কম-বেশি আছে। আমরা লোভনীয় ভাজাপোড়া টাইপের খাবার দেখলে কেন যে লোভ সামলাতে পারি না!!

নিয়মিত ব্যায়াম ও পর্যাপ্ত ঘুম: ইদানিং আমার প্রচুর ঘুমের অনিয়ম হচ্ছে। তবে আমি কঠিন ভাবে সিদ্ধান্ত নিয়েছি ঘুমের অনিয়ম নিয়ন্ত্রণে আনবো। পর্যাপ্ত ঘুম আর সকাল-বিকাল হালকা ব্যায়াম শরীরকে সত্যিই অনেক সতেজ রাখে। এই অভ্যাসটা গড়ে তোলা একটু কঠিন কিন্তু খুবই উপকারী।

আনন্দে থাকার চেষ্টা করা: একাকীত্ব, আনন্দহীনতা মানুষকে দুর্বল করে ফেলে। অ্যাক্টিভনেস অনেক কমিয়ে দেয়। এজন্য কিছু ভালো বন্ধু এবং মাঝেমধ্যে আড্ডার মাঝে থাকলে মন ভালো থাকে। আর মন ভালো থাকলে শরীর ভালো থাকে। আর আমরা তো একটা কথা জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। তাই সবসময় পজিটিভ কিছুর মধ্যে ব্যস্ত থাকাটাই ভালো।

এই বিষয়গুলো যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমাদের শরীর মন কিন্তু সবসময় তুলনামূলক ভালো থাকবে। আরেকটা বিষয়, ধূমপান কিন্তু একেবারেই পরিহার করতে হবে। ধূমপান যে কত দিক থেকে মানুষকে পরোক্ষ আর প্রত্যক্ষভাবে ক্ষতি করে সেটা আর নতুন করে বলার প্রয়োজন নেই। এটার কোন ভালো দিক নেই আসলে। যাইহোক ধীরে ধীরে প্রত্যেকটি ছোট ছোট ভালো অভ্যাস গড়ে তুলতে পারলে একসময় বড় বেনিফিট পাওয়া যায়। সকলেই সুস্থ থাকুক ভালো থাকুক এই কামনা করি। আল্লাহ হাফেজ।

cup-829527_1280.jpg
image source & credit: copyright & royalty free PIXABAY



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

20230619_2107145.gif

Sort:  
 3 years ago 

আল্লাহ তাআলার অশেষ রহমতে নিজেকে ধূমপান থেকে পুরোপুরি বিরত রাখতে পেরেছি। তবে আমরা বাজার থেকে যেটা কিনে খাই সেটা বেশিরভাগই ফরমালিন দেওয়া। তবে যারা গ্রামে বাস করি হয়তো তারা অনেকটাই টাটকা খাবার খেতে পারি। আমাদের সবার উচিত যে খাবারগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেগুলো থেকে বিরত রাখা যেমন ভাজা পোড়া খাওয়া একদমই ঠিক না যদিও এটি মুখরিচিকর খাবার হওয়ায় অনেকেই এই খাবারটা বেশি পছন্দ করে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

অনেক চমৎকার লিখেছেন ভাই। শরীর ও মন দুটো দুটোর পরিপূরক। একটি ভালো থাকলে আরেকটি ভালো থাকে। আমাদের শরীরের জন্য আমরা যদি একটু রেগুলার ছোটখাটো ব্যায়াম করি তাহলে মন্দ হয় না এতে আমাদের শরীরটা সুস্থ থাকে। আরেকটি জিনিস অনেক ভালো লাগলো এটা আমি নিজেই প্রমাণিত আসলে আনন্দহীনতার ভিতরে থাকলে মানুষ দিনে দিনে অসুস্থ হয়ে পড়ে। তাই আমাদের সব সময় হাসিখুশির মধ্যে থাকতে হবে তাহলে জীবনটাকে সুন্দরভাবে সবকিছু ম্যানেজ করে নিতে পারবো। ধূমপান বর্জন করতে হবে শরীর ভালোর জন্য। ধন্যবাদ ভাই আপনার এই ছোটখাটো পরামর্শ আমাদের জীবনের সুস্থতা বয়ে আনবে।

 3 years ago 

ভাইয়া এই কথাটি বাস্তব সত্য যে সুস্থতা আল্লাহর অশেষ নেয়ামত। কেননা অসুস্থ ব্যক্তির কাছে পুরো পৃথিবীটাই অন্ধকার মনে হয়। তবে আমরা আমাদের বেশ কিছু অভ্যাসের কারণেও নিজের অসুস্থতা নিজেরাই ডেকে আনি। যদিও আমরা সেগুলো জেনে মানার চেষ্টা করি না। তবে মাঝে মাঝেই কারো অনুপ্রেরণামূলক কথা শুনলে অথবা কোন বই পড়লে বা কোন লেখা দেখলে কিছুটা হলেও সচেতন হওয়ার চেষ্টা করি। তাই আপনার এই পোস্টটি পড়ে অনেকটাই ভালো লাগছে যে ইচ্ছে করছে নিজেকে পরিবর্তন করি। কারণ কিছু না কিছু বদভ্যাস আমাদের সবার মাঝেই আছে।

 3 years ago 

অসাধারণ লিখেছেন ভাইয়া আপনি ভালো থাকার পরামর্শ নিয়ে। আসলে মানুষ নিজেই নিজের বদ অভ্যাসের কারণ অসুস্থ হয়ে পড়েন। তাই আমাদের সকলের উচিত পর্যাপ্ত পরিমাণ ঘুম যাওয়া, ভালো খাদ্য অভ্যাস গড়ে তোলা এবং নিয়ম মাফিক সবকিছু মেনে চলা। তাহলে সুস্থ থাকাটা খুবই সহজ অনেক ধন্যবাদ ভাল লাগলো বিষয়টি পড়ে।

 3 years ago 

চমৎকার বলেছেন ভাইয়া। নিয়মের বাইরে গেলে সব উল্টোপাল্টা হয়ে যায়। মন সব সময়ই ভালো রাখার চেষ্টা করতে হবে। তাহলে এমনিতেই শরীর এবং মন ভালো থাকবে। প্রতিনিয়ত মাঝে মধ্যে ব্যায়ম করতে হবে। সব সময়ই আনন্দের মধ্যে থাকার চেষ্টা করা। আনন্দহীনতা মানুষকে দুর্বল করে ফেলে। চমৎকার একটি বিষয় নিয়ে লিখেছেন ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

চমৎকার লিখেছেন বিশেষ করে কয়েকটি পয়েন্ট আমার খুবই ভালো লেগেছে, যেমন আনন্দে থাকার বিষয়টি, আমরা যদি এটা ফলো না করি ভিতরে ভিতরে আমরা নিজেকে দুর্বল করে ফেলে, সে সাথে অনিয়ম, ব্যায়াম না করা ইত্যাদি সকল বিষয়েই আমাদেরকে অসুস্থতা সৃষ্টি করে দেয় দেহের মধ্যে।

 3 years ago 

সুস্থ থাকতে ছোটোখাটো পরামর্শ গুলো পড়ে ভীষণ ভালো লাগলো ভাইয়া। আমি খাদ্যের ব্যাপারে সচেতন,প্রতিদিন হাঁটি,তবে ঘুমটা ঠিক নেই আমার।আর নিজের ভালো থাকাটা কোথায় তা করার চেষ্টা করি।আর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি।আপনার লেখাগুলো পড়ে খুবই ভালো লেগেছে। সুন্দর পরামর্শমূলক পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চায়ের কাপ সামনে দেখতেই ভেবেছিলাম আপনি চায়ের রেসিপি তৈরি করেছেন কিনা!হি হি☺️☺️তারপর দেখলাম না আপনি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করেছেন।আসলেই জীবনে সুস্থ থাকাটা জরুরি।আমরা এখন গ্রামে থাকি বলে অনেকটাই ফ্রেশ ও নির্ভেজাল খাদ্য গ্রহণ করতে পারি।কিন্তু পর্যাপ্ত ঘুম ভীষণ প্রয়োজনীয়।আপনার পরামর্শগুলি খুবই কার্যকরী, ধন্যবাদ দাদা।

 3 years ago 

সুস্থ্যতা আল্লাহ তালার অশেষ নেয়ামত এটা শুধু তারাই বোঝে যারা সব সময় অসুস্থ্য থাকে। আর এইসুস্থ্য থাকার জন্য আমাদের কে অবশ্যই কিছু নিয়মের মধ্যে দিয়ে চলতে হবে। আপনি তো দেখছি বেশ সুন্দর করে গুছিয়ে এই ভেজাল ভরা খাবারের যুগেও সুন্দর কিছু টিপস্ আমাদের সাশে শেয়ার করলেন। যে গুলো মেনে চললে আমরা সুস্থ্যতার স্বাদ গ্রহণ করতে পারবো। ধন্যবাদন ভাইয়া সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.097
BTC 63963.73
ETH 1844.00
USDT 1.00
SBD 0.39