কাজিনদের সাথে গ্রীন পার্ক ভ্রমণ || পর্ব - ৬

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি।

ঈদে এবার নানুর বাড়িতে গিয়েছিলাম। অর্থাৎ ঈদের পরের দিন গাজিপুর থেকে নোয়াখালী গিয়েছিলাম। যেহেতু ঈদের পরে গিয়েছিলাম তাই ঈদ উপলক্ষে সেভাবে কোন জায়গায় ভ্রমণ করা হয়নি। তাই আমরা কাজিনরা মিলে ভাবলাম একটা জায়গায় ঘুরতে যাব। তারপর সবাই মিলে এই গ্রীন পার্কে যাওয়ার প্ল্যান করলাম। এই পার্কের মুহূর্তগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আজকে ৬ নম্বর পর্বটা শেয়ার করছি। যেহেতু পার্ক টা অনেক বড় তাই একটা বা দুইটা পোষ্টের মাধ্যমে শেষ করা সম্ভব নয়। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।

1000036467.jpg

আমি আগের পর্বগুলোতেও বলেছিলাম পার্কের এরিয়াটা অনেক বড় ছিল। পার্কের শেষ দিকে এসে দেখলাম বড় বড় পাথরগুলোকে কালার করে সেগুলো দিয়ে ছোটখাটো একটা পাহাড়ের মত তৈরি করা হয়েছে। আর এর মাঝখানে বাচ্চাদের জন্য একটা স্লিপার রাখা হয়েছে। কালারফুল পাথরগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আর মাঝখানে স্লিপার দিয়ে বাচ্চারা বেশ ভালোই আনন্দ করছে। কিছুটা উঁচু ছিল এই পাহাড়টার। উপরে ছাতার মতো জিনিসটা দেখতেও ভালো লাগছিল। ‌

1000036433.jpg

পার্কের অন্য এক পাশে এই গরুর গাড়িটা তৈরি করা ছিল। গরুর গাড়িটা খুব সুন্দর ভাবে তৈরি করা হয়েছে আর এর ভিতরে উঠে সবাই খুব সুন্দর সুন্দর ছবি তুলছিল দেখলাম। ‌ মানুষের ভিড় একটু বেশি থাকার কারণে ভালোভাবে ছবিটা ক্যাপচার করতে পারিনি।

1000036416.jpg

1000036415.jpg

আমরা রাইডে ওঠা শেষ করে হাঁটতে হাঁটতে প্রথমে এই ডাইনোসর পার্ক টা দেখলাম। অনেক ধরনের ডাইনোসর তৈরি করা হয়েছে এখানে। যদিও সবগুলো ফটোগ্রাফি ক্যাপচার করা হয়নি। কারণ প্রতিটা জিনিস বেশ বড় বড় ছিল। কাছাকাছি দাঁড়িয়ে পুরো জিনিসটা ক্যাপচার করা সম্ভব না। বাচ্চারা এই জিনিসগুলো বেশ ইনজয় করে।

1000036395.jpg

ডাইনোসর পার্কের এরিয়া থেকে বের হয়ে দেখলাম একটা ভূত দাঁড়িয়ে আছে হাহাহা....। দূর থেকে ভালো করে বোঝাই যাচ্ছিল না যে এটা আর্টিফিশিয়াল। তবে বেশ সুন্দর লাগছিল দেখতে। এরপরে আরো একটা আর্টিফিশিয়াল পাহাড় এবং ঝর্ণা দেখলাম। এটা অবশ্য বেশি বড় না। তবে আগের পর্বে যে ঝরনার ফটোগ্রাফি শেয়ার করেছিলাম সেটা একটু বড় ছিল। পুরো পার্কটাতেই বিভিন্ন ধরনের গাছ ছিল। অনেকটাই প্রকৃতির ছোঁয়া ছিল। যার কারণে আরো বেশি ভালো লেগেছে।

1000036461.jpg

চলবে......

পর্ব - ১

পর্ব - ২

পর্ব - ৩

পর্ব - ৪

পর্ব - ৫

Location


এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

THANKS FOR WATCHING

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3Js1AsXomsXdpf751AiTze5T6yn24ZDrriPQ5zc2XArsrDZBjJbctwBJNaKiLpg...KrgpPU6HriE7FgTVPj8uvxBtjuoGEamTLc8DSHVF6ipcqXSFjPje3YK3eGMrhXcYfw6tK2SwDzUo6hxThfwivyDbtdUAQ2cZ7mDKjHXfbE6PSfXLcM4y6cxW9U.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

ধন্যবাদান্তে
@isratmim


🤍আমার সংক্ষিপ্ত পরিচয়🤍


আমি ইসরাত জাহান মিম। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে ছোটবেলা থেকেই অবস্থান করছি গাজীপুরে। আমি আমার পড়াশুনা এইচ এস সি পর্যন্ত করেছি এবং এখন পরবর্তী পর্যায়ের ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য।
Sort:  
 2 years ago 

কাজিনদের সঙ্গে পার্কে আপনি নিশ্চয় অনেক ভালো সময় কাটিয়েছেন।সত্যি আপু পার্কটি দেখতে অনেক বড়। আর গরুর গাড়িটা দেখতে অনেক ভালো লেগেছে। তবে ভূত দেখে ভয় লাগার মতো আপু।আপনারা সবাই বেশ ভালো আনন্দ করেছেন। ধন্যবাদ আপু সুন্দর কাটানো মূহুর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ সবাই মিলে বেশ ভালো সময় কাটিয়েছি। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

কাজিনদের সাথে গ্রীন পার্ক ভ্রমণের ষষ্ঠ পর্বটি পড়ে আমার অনেক ভালো লেগেছে। সত্যি বলতে আমার গরুর গাড়ির ফটোগ্রাফ টা দেখে অনেক ভালো লাগলো যদিও ওখানে অনেক লোক ছিল তারপরেও আমার কাছে অনেক সুন্দর লেগেছে। দেখে মনে হচ্ছে অনেক সুন্দর সময় কাটিয়েছেন ওখানে। ধন্যবাদ এমন সুন্দর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার পরবর্তী পর্ব দেখার অপেক্ষায় রইলাম।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

সবাই মিলে একত্রে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। কাজিনদের সাথে গেছিলেন অনেক আনন্দ করলেন সবাই মিলে। আপনার ব্লগগুলোর মাধ্যমে বুঝতে পারছি পার্কটি দেখতে অনেক বড় ছিল। এত বড় ধরনের পার্কের মধ্যে ঘুরতে পারলে আলাদা আনন্দ পাওয়া যায়। বিশেষ করে যখন সবাই মিলে ঘুরা যায় আরো অনেক বেশি ভালো লাগে। সুন্দর মুহূর্ত আপনি আমাদের সাথে শেয়ার করলেন ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার পার্ক ভ্রমণে সুন্দর এই পোস্ট দেখে অনেক অনেক ভালো লাগলো আপু। আপনজনদের সাথে বেশ সুন্দর একটি ভ্রমণ করেছেন তা আমাদের মাঝে উপস্থাপন করেছেন। মাঝে মধ্যে আপনজনদের সাথে ভ্রমণ করতে জেতে আমারও ভালো লাগে। ভ্রমন সুন্দর এই পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

পরিবারের সবাই একসাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা।তবে আপনি আপনার কাজিনদের সাথে ঘুরতে গেছেন দেখে সত্যি অনেক ভালো লাগলো।নিশ্চয়ই আপনারা অনেক সুন্দর একটি সময় উপভোগ করেছেন দেখে বোঝাই যাচ্ছে। পার্কটি দেখতে অনেক বড় ওঅনেক সুন্দর।আপনার ধারন করা ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এটা ঠিক সবার সাথে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

জি আপু আমার তো সবার সাথে ঘুরতে যেতে অনেক ভালো লাগে। স্বাগতম আপনাকে।

 2 years ago 

কাজিনদের সাথে গ্রীন পার্ক ভ্রমণের এই পর্ব টি পড়ে ভালো লাগলো আপু।আপনার এর আগের একটি পর্ব পড়া হয়েছিল আমার যদিও সবগুলো পড়ার সুযোগ হয়নি।সবাই মিলে পার্কে ঘুরতে গেলে মন ভালো হয়ে যায়।আর সব পার্কেই একটা করে ভূতের ঘর থেকে এটা কিন্তু মজার একটা ব্যাপার।ভালো লাগলো পোস্টটি।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ঈদের সময় অনেকগুলো কাজিন থাকলে বেশ মজা হয়। আপনারা দেখছি বেশ কয়েকজন কাজিন মিলে ঈদের পরে খুব সুন্দর জায়গায় ঘুরতে গিয়েছিলেন। তাছাড়া বেশ কয়েকটি রাইডেও উঠেছিলেন দেখছি। সবাই মিলে সুন্দর মুহূর্ত কাটিয়েছেন বোঝা যাচ্ছে। ভালো লাগলো দেখে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65335.22
ETH 1948.43
USDT 1.00
SBD 0.37