চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কাটানো কিছু মুহূর্ত || শেষ পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার কিছু মুহূর্ত শেয়ার করব। গত পরশুদিন পর্ব ৪ শেয়ার করেছিলাম। আজকে পরবর্তী এবং শেষ পর্ব শেয়ার করছি। আপনাদের কাছে ভালো লাগবে আশা করি।

পর্ব ১
পর্ব ২
পর্ব ৩
পর্ব ৪

বেশ কয়েকদিন আগে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম গিয়েছিলাম। সেখানে দুই দিন থাকা হয়েছে। যেহেতু সুযোগ ছিল তাই বাণিজ্য মেলা থেকে ঘুরে এসেছিলাম। এর আগেও আপনাদের সাথে চারটি পর্ব শেয়ার করেছি। আজকের পর্বটি শেষ পর্ব। যেহেতু আন্তর্জাতিক বাণিজ্য মেলা তাই এরিয়া টা অনেক বড়। মোটামুটি পুরোটাই ঘোরা হয়েছিল তাই এতগুলো পর্ব শেয়ার করছি। আসলে এক পোষ্টে এত কিছু শেয়ার করা সম্ভব হয় না। আজকের পোস্টের মাধ্যমে মেলায় দেখা বিভিন্ন ধরনের গাছের ফটোগ্রাফি শেয়ার করব।

IMG-20240402-WA0044.jpg

মেলার বিভিন্ন জায়গা ঘুরার পর যখন বের হব তখন দেখলাম বিভিন্ন ধরনের একটি গাছের দোকান। এখানে মূলত বিভিন্ন ধরনের বনসাই গাছ গুলো, ক্যাকটাস এবং বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ ছিল। এছাড়াও অনেক ধরনের সাকুলেন্ট ছিল। অর্থাৎ বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট এবং সৌন্দর্য বর্ধনের জন্য যেই গাছগুলো ব্যবহার করা হয় সেগুলো ছিল। এই ধরনের গাছ গুলো আমি বেশ পছন্দ করি। বিশেষ করে এই ক্যাকটাস গুলো অনেক বেশি সুন্দর লাগছিল দেখতে। ক্যাকটাসে ফুল আসতে অনেক বছর সময় লাগে। আমার বাসায়ও কয়েক ধরনের ক্যাকটাস এবং পাতা বাহার রয়েছে। এগুলোর যত্ন অন্যান্য গাছের তুলনায় আলাদাভাবে করতে হয়। মেলায় এত সুন্দর সুন্দর ক্যাকটাসের গাছ দেখে অনেক মুগ্ধ হয়ে গিয়েছিলাম। যদিও আমার কাছে কয়েকটি ক্যাকটাসের জাত রয়েছে তবে এত ধরনের ক্যাকটাস এর আগে কখনো দেখিনি আমি। বিশেষ করে ক্যাকটাসের ফুল আমার আগে কখনো দেখা হয়নি। ক্যাকটাস গাছ মূলত পাথরে দিয়ে রাখলে এবং রোদে রাখলে টিকে নাহলে টিকে উঠে না। আর এসবে পানি একদমই কম দরকার হয়।

IMG-20240402-WA0027.jpg

IMG-20240402-WA0028.jpg

উপরের এই ফটোগ্রাফির গাছ গুলোর নাম সেডাম অ্যাডলফি। এই গাছ গুলো আমার আগে কখনো দেখা হয়নি। সেখানকার টবের মধ্যে নাম লেখা ছিল সেখান থেকেই জানতে পারলাম। তবে গুগলে যা দেখলাম এই গাছগুলো পাথরে জন্মে। শুধুমাত্র পাতা বের হয়ে এই গাছ গুলোতে। শখ করে অনেকেই এগুলো বাসায় রাখে। তবে এগুলোর দাম কিন্তু অনেক। বিশেষ করে আমার যতগুলো বনসাই গাছ দেখেছি সবগুলোই প্রায় ৩ হাজার টাকার মত দাম। তবে সেগুলোর ফটোগ্রাফি করতে পারেনি। নিষেধ ছিল। আমার কাছে সেই গাছ গুলো সবচেয়ে বেশি ভালো লেগেছে।

IMG-20240402-WA0030.jpg

এখানে বেশ কিছু পাতাবাহার গাছ রয়েছে। পাতাবাহার গুলোও ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করলে বেশ ভালো লাগে। যদিও সব ধরনের পাতাবাহার ইনডোর প্ল্যান্ট হিসেবে ব্যবহার করা যায় না। তবে আমার জানা মতে বেশিরভাগ গুলোই ইনডোর প্লান্ট হিসেবে ব্যবহার করা যায়। নিজের ঘরটাকে বিভিন্ন রকমের গাছ দিয়ে সাজাতে আসলেই খুব ভালো লাগে। ন্যাচারাল একটা ভাইব পাওয়া যায় ঘরের ভিতরে।

IMG-20240402-WA0032.jpg

IMG-20240402-WA0034.jpg

পুরো দোকানটা তেই খুব সুন্দর সুন্দর বিভিন্ন গাছ রয়েছে। উপরের এই ফটোগ্রাফিটির মধ্যে একদম নিচের যেই ক্যাকটাস গাছ গুলো রয়েছে এগুলো আমার বাসায়ও রয়েছে। তবে দোকানটাতে অনেক নতুন নতুন গাছ দেখতে পেলাম। যেহেতু আমার ক্যাকটাস ভীষণ পছন্দ তাই খুব ইচ্ছে করছিল ফুলসহ একটা ক্যাকটাস কিনে নেওয়ার জন্য। তবে চট্টগ্রাম থেকে এগুলো গাজীপুর পর্যন্ত নিয়ে আসা সহজ না। নষ্টও হয়ে যেতে পারে যেহেতু লং জার্নি। তাই পরে আর কিনা হয়নি। সব মিলিয়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর চট্টগ্রামের এই বাণিজ্য মেলার পুরোটাই অনেক সুন্দর ভাবে আয়োজন করা হয়েছিল।


এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বে মেলায় কাটানো আরো কিছু মুহূর্ত শেয়ার করব। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি এবং বর্তমানে পরবর্তী পর্যায়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

আমার কাছে এমন ইনডোর গাছগুলো বেশ ভালো লাগে।আসলে এমন গাছ দেখলে আর কিছুই দেখতে ভালো লাগে না।আপনি চট্টগ্রাম বানিজ্য মেলায় যেয়ে অনেকগুলো পর্ব দিয়েছেন যদিও আগের পর্ব গুলো দেখা হয়নি তবে এই পর্বের ছবিগুলো আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।

 2 years ago 

আপনি চট্টগ্রাম বাণিজ্য মেলায় গিয়েছেন সেখানে কাটানো সময় আমাদের মাঝে শেয়ার করেছেন।
গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগছে।
আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনার অনুভূতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কাটানো সুন্দর এই সময়টা আপনি ফটো ধারণ করেছিলেন এবং সেই ফটোগুলো আমাদের মাঝে ব্যক্ত করেছেন। আর এরই মধ্য দিয়ে কিন্তু বেশ অজানা অনেক কিছু দেখা ও ধারণা পাওয়ার সুযোগ হয়ে গেল। বেশ ভালো লাগলো আপনার চমৎকার এই পোস্ট পড়ে। আর বেশি ভালো লেগেছে বিভিন্ন পর্যায়ের গাছ আর ক্যাকটাস জাতীয় গাছগুলোর সাথে পরিচিত হয়ে।

 2 years ago 

আপনাদের ভাল লাগাই আমার এই কাজে সার্থকতা ।সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে বেশ কয়েক প্রজাতির ক্যাকটাস দেখতে পারলাম আপু।মেলার শেষ পর্বে অনেক সুন্দর সুন্দর কিছু ক্যাকটাসের ফটোগ্রাফি শেয়ার করেছেন।যেগুলো দেখে খুবই ভালো লাগলো।ধন্যবাদ আপু মেলায় ঘুরাঘুরি মুহূর্ত এবং কিছু সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এই আন্তর্জাতিক বাণিজ্য মেলা কাটানোর মুহূর্তের সবগুলো পর্ব আমার দেখা হয়েছে। আজকে এর শেষ পর্ব দেখে খুব ভালো লাগলো। খুব সুন্দরভাবে আপনি এই সবগুলো পর্বের মধ্যে অনেক কিছু ফুটিয়ে তুলেছেন। আজকের পর্বের মধ্যেও আপনি খুব সুন্দর কিছু বিষয় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। একইসাথে এখানে অনেকগুলো ইনডোর গাছ দেখছি অনেক বেশি পরিমাণে রয়েছে। খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফির মাধ্যমে আপনি সবকিছু ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64679.36
ETH 1865.92
USDT 1.00
SBD 0.38