চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কাটানো কিছু মুহূর্ত || পর্ব :- ২

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম

সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ভিন্ন ধরনের পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আপনাদের সাথে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলার কিছু মুহূর্ত শেয়ার করব। কয়েকদিন আগে পর্ব ১ শেয়ার করেছিলাম। আজকে পরবর্তী পর্ব শেয়ার করব। আপনাদের কাছে ভালো লাগবে আশা করি।

পর্ব ১

IMG-20240402-WA0074.jpg

আপনার অনেকেই জানেন আমি কয়েকদিন আগে ভর্তি পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে চট্টগ্রাম গিয়েছিলাম। চট্টগ্রামে শেষ পরীক্ষা ছিল তাই সেখানে দুই দিন থাকা হয়েছে। যেহেতু সুযোগ ছিল তাই বাণিজ্য মেলা থেকে ঘুরে এসেছিলাম। গত কয়েকদিন আগে আপনাদের সাথে পর্ব ১ শেয়ার করেছিলাম সেখানে মূলত মেলায় প্রবেশের অংশটুকু শেয়ার করা হয়েছে। আজকে মেলার ভিতরের আরো কিছু মুহূর্ত আপনাদের মাঝে শেয়ার করব। উপরে আপনাদের সাথে যে ফটোগ্রাফি টা শেয়ার করলাম এখানে একজন মানুষ খুব সুন্দর ভাবে আইসক্রিম সেজে আইসক্রিম দোকানগুলোর সামনে ঘোরাঘুরি করছিল এবং সবাই তার সাথে ছবি তুলছিল। আমার কাছে এই ধরনের জিনিস গুলো খুবই ভালো লাগে। আইসক্রিমটা কে আসলেই সুন্দর লাগছিল দেখতে। আইসক্রিমের দোকানগুলোর সামনে আরো একজন মানুষ আম সেজে ঘুরাফেরা করছিল। ভালই লাগছিল ওদেরকে দেখতে।

IMG-20240402-WA0049.jpg

IMG-20240402-WA0052.jpg

IMG-20240402-WA0054.jpg

উপরের এই ফটোগ্রাফি দুটি তে ব্যাটম্যান এবং সুপারম্যান কে দেখা যাচ্ছে। ছোট বাচ্চারা এদের খুবই ভক্ত হয়ে থাকে। তারা এগুলোকে দেখে আনন্দও পাচ্ছিলো আবার ভয়ও পাচ্ছিলো। স্কুলের ছোট ছোট মেয়েরা ছবি তুলতে গিয়ে খুবই ভয় পাচ্ছিল। এরপর দেখি আমার ছোট কাজিন টাও চলে গিয়েছে তাদের সাথে ছবি তুলতে। তারা দুজনেই খুব সুন্দর পোজ দিয়েছিল দুপাশে।

IMG-20240402-WA0050.jpg

এখানে মিঠাইয়ের একটা দোকান রয়েছে। মোটামুটি বড় বড় সব ব্যান্ডেরই দোকান ছিল সেখানে। মিঠাইয়ের মিষ্টি গুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। শুধু মিষ্টি নয় তাদের প্রত্যেকটা আইটেমই বেশ পছন্দ করি।

IMG-20240402-WA0073.jpg

এখানে কয়েকটা আইসক্রিমের দোকানের ফটোগ্রাফি করে নিলাম। আইসক্রিমের প্রত্যেকটা দোকান খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। উপরের ফটোগ্রাফি এই দোকানের নামটা বেশ ভালো লেগেছে। সেদিন যেহেতু বেশ ভালোই গরম ছিল তাই আমরা সবাই একটা করে আইসক্রিম নিয়েছিলাম।

IMG-20240402-WA0078.jpg

মেলার এই জিনিসটাও বেশ আকর্ষণীয় ছিল। বাঁশ ব্যবহার করে বেশ বড় একটা বাড়ি তৈরি করে রাখা হয়েছে। তবে এখানে ভিড় বেশি থাকার কারণে উপরে উঠতে পারি নি। এই বাড়িটার নাম দেওয়া হয়েছে বিদ্যানন্দ। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের কিছু ভাস্কর্য সেখানে তৈরি করা ছিল। সব মিলিয়ে এই জিনিসটা ভালই লাগছিল দেখতে।

IMG-20240402-WA0067.jpg

এই ছিলো আমার আজকের পোস্ট। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পর্বে মেলায় কাটানো আরো কিছু মুহূর্ত শেয়ার করব। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ এবং সবার জন্য অনেক শুভকামনা রইল 💕💕

ধন্যবাদান্তে
@isratmim


✅আমার সংক্ষিপ্ত পরিচয়✅


✅আমি ইসরাত জাহান মিম। আমি বাংলাদেশের একজন নাগরিক। বাঙালি হিসেবে আমি গর্বিত, কারণ বাংলা আমার অহংকার। আমার গ্রামের বাড়ি নোয়াখালীতে কিন্তু বাবার ব্যবসার কারণে বর্তমানে অবস্থান করছি গাজীপুরে। আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছি এবং বর্তমানে পরবর্তী পর্যায়ে ভর্তি প্রস্তুতি নিচ্ছি। আমি স্টিমিট প্ল্যাটফর্মের "আমার বাংলা ব্লগ" পরিবারের একজন সদস্য এজন্য আমি অনেক উৎসাহিত ও আনন্দিত। আমি বই পড়তে পছন্দ করি, সেই সাথে নতুন নতুন ফটোগ্রাফি করতে ও ইউনিক রেসিপি এবং নতুন নতুন ইউনিক ডাই তৈরি করতে বেশ পছন্দ করি। তবে সবচেয়ে বেশি ভালো লাগে বিভিন্ন নতুন নতুন জায়গায় ঘুরে বেড়াতে ও প্রকৃতির কাছাকাছি থেকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য অবলোকন করতে। আমি স্টিমিট প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছি ২০২০ সালের ১৭ই ডিসেম্বর। স্টিমিট প্ল্যাটফর্মকে আঁকড়ে ধরে ভবিষ্যতে আরো এগিয়ে যেতে চাই এটাই আমার লক্ষ্য। ✅
Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

এখন দেশের বিভিন্ন জায়গায় বাণিজ্য মেলা শুরু হয়েছে। আপনি ভর্তি পরীক্ষা দিতে গিয়ে চট্টগ্রামে বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলেন জেনে খুবই ভালো লাগলো। সাথে অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপু বেশ ভালো করেছেন বানিজ্য মেলায় ঘুরতে যেয়ে। পড়াশুনার পাশাপাশি একটু রিলাক্সও প্রয়োজন। আপনি তো দেখছি সবকিছুর মজাই নিলেন। আইসিক্রিম হয়ে ঘুরে বেড়ানো সহা চট্রগ্রাম বানিজ্য মেলা কিন্তু আমার কাছে বেশ দারুন লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্য প্রকাশ করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

মাঝে মাঝে এইরকম মেলায় ঘুরতে গেলে ভালোই লাগে আপু, মন ভালো হয়ে যায় চট্টগ্রামের আন্তর্জাতিক বাণিজ্য মেলায় কাটানো এই সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এটা ঠিকই বলেছেন। এরকম মাঝেমধ্যে ঘুরতে গেলে আমার নিজের কাছেও বেশ ভালো লাগে। আর মেলায় হলে তো আরো বেশি ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

বাণিজ্য মেলায় দেখছি ভালো সময় অতিবাহিত করেছেন আপনি। আপনার অনুভূতিটা আমার কাছে সত্যি খুব ভালো লেগেছে। ভর্তি পরীক্ষা দিয়ে আপনি বাণিজ্য মেলায় ঘুরতে গিয়েছিলেন, আর অনেক সুন্দর কিছু ফটোগ্রাফিও করেছেন ঘুরাঘুরি করার সময়। ব্যাটম্যান এবং সুপারম্যান কে অনেক বেশি সুন্দর লাগতেছে দেখতে। গরমের সময় আইসক্রিম খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনারা সবাই আইসক্রিম খেয়েছিলেন শুনে ভালোই লেগেছে। আপনাদের কাটানো মুহূর্তটা ভাগ করে নেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

সুন্দর ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মেলায় বলতে গেলে ছোটখাটো বিনোদন দিচ্ছে স্পাইডারম্যান ও ব্যাটম্যান। বাচ্চারাও তাদের কাছে গিয়ে আনন্দ উপভোগ করছে। মানুষ আইসক্রিম সেজেছে এটাও কিউট ছিল। মেলায় বাশেরঁ বাড়িটিও ভালো লাগলো।আপনি তাহলে ভালো সময় কাটিয়েছিলেন সেখানে।

 2 years ago 

হ্যাঁ আমি মেলায় বেশ ভালোই সময় কাটিয়েছি। এবং আমার কাছে ভালোই লেগেছে। সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আন্তর্জাতিক বাণিজ্য মেলার কথা অনেক শুনেছি এবং এই স্থান সম্পর্কে অনেক কিছুই অনেকের মাধ্যমে দেখে আসছি৷ আজকে আপনার মাধ্যমে এরকম সুন্দর একটি পোস্ট দেখতে পেলাম। আসলে বাণিজ্য মেলায় ঘুরাঘুরি করার মজাই আলাদা৷ বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিস এই মেলার মধ্যে উঠে থাকে। যা আমরা কখনো দেখিনি৷ আজকে আপনি সেরকম কিছু সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার মাধ্যমে আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন এবং খুব সুন্দর কিছু বর্ণনাও শেয়ার করেছেন৷ অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনার মূল্যবান মন্তব্যের মাধ্যমে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

মেলা মানেই অনেক ঘোরাঘুরি আনন্দ এবং খাওয়া দাওয়া। ভর্তি পরীক্ষা দিতে গিয়ে চট্টগ্রাম বাণিজ্য মেলায় বেশ মুহূর্ত কাটিয়েছেন দেখছি। সেই সাথে কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করেছেন। সত্যি এ ধরনের ব্যাটসম্যান সুপারম্যান বাচ্চাদের খুবই পছন্দের। ধন্যবাদ আপু মেলায় ঘোরাঘুরির সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64620.43
ETH 1910.26
USDT 1.00
SBD 0.37