প্রকৃতির মাঝে ক্যাপচার করা কিছু আলোকচিত্র

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে কিছু আলোকচিত্র শেয়ার করবো। এই আলোকচিত্রগুলি প্রকৃতির মাঝের থেকে তোলা হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক কি কি আছে আজকের আলোকচিত্রগুলি।

Photo by @winkles

এই আলোকচিত্রটি অনেকে আশা করি চিনবেন। এটাকে আমরা সাধারণত সবাই বিটল বলে জেনে থাকি, সেটা লেডি বিটল হোক আর পুরুষ বিটল হোক। তবে এই বিটলগুলিকে একচ্যুয়ালি ম্যাক্সিকান বিন বিটল বলে। আর এই বিটলগুলি ছোট আর গোলগাল হয় যা দেখতে অনেক সুন্দর লাগে। এই বিটলগুলিকে বিভিন্ন উদ্ভিদের পাতায় দেখা যায়, কারণ এরা একমাত্র পাতা খেয়ে থাকে। অন্যান্য কিছু বিটল বা কীট থাকে যেগুলো কিছু পোকামাকড় খেয়ে জীবিকা নির্বাহ করে, কিন্তু এরা পরিণত বয়স হোক আর লার্ভাই হোক না কেনো, কেবল তাদের খাদ্য হলো উদ্ভিদের পাতা। তবে এদের বেশিরভাগ শাকসবজির পাতায় থাকতে দেখা যায়। সেটা যেকোনো সবজির হতে পারে। পাতাগুলো ছিদ্র ছিদ্র করে খেয়ে থাকে, তবে কিছু কিছু ক্ষেত্রে ফুলও খেয়ে থাকে । এই পোকাগুলোকে আবার বর্ষার সময়ে বা শীতের সময়ে বেশি বাইরে দেখা যায়, কারণ এইসব বিটলগুলো আবার বেশি উষ্ণতা সহ্য করে চলতে পারে না।

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটি একটি ফুলের আর এটি আমাদের সবারই অতি পরিচিত। এই ফুলটা তেলাকুচা উদ্ভিদের ফুল। এই ফুলগুলো দেখতে বেশ সুন্দর লাগে, একদম সাদা আর ফুলগুলোর ভিতর এবং বাইরের আবরণটা অনেক ক্ষেত্রে লোমশ মতো দেখতে পাওয়া যায়।এই তেলাকুচা উদ্ভিদের ফুলগুলো সাধারণত সব জায়গায় দেখতে পাওয়া যায়, রাস্তাঘাটে হোক বা বাড়িতে হোক। আমি যেমন এটি রাস্তার পাশে একটি পিলারের গায়ে হয়ে থাকতে দেখেছিলাম। যেহেতু লতা জাতীয় উদ্ভিদ তাই এরা পরনির্ভরশীল, যেকোনো উদ্ভিদ বা যাইহোক না কেন তাদের উপর নির্ভর হয়ে থাকে। যাইহোক, এই ফুলগুলো কাণ্ডের গায়ে হয়ে থাকতে দেখে আর সাদা কালার আমার কাছে অনেক ভালো লেগেছিলো।

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটি একটি উদ্ভিদের। তবে এটি সাধারণত উদ্ভিদের মতো দেখতে লাগলেও এটি একটি ফুল জাতীয় উদ্ভিদ। আর এই উদ্ভিদগুলো বর্ষাকালের দিকে বেশি দেখা যায়। এই উদ্ভিদগুলোকে টিক উইড বা ক্লিওম ভিসকোসা বলে থাকে। নামটা যেমন অদ্ভুত এর গঠনও সেইরকমই অদ্ভুত টাইপের হয়ে থাকে। লম্বা লম্বা যেগুলো দেখা যাচ্ছে এইগুলোকে একধরণের ক্যাপসুল বলে আর এইগুলো ফুলের গোড়া থেকে বের হয়। এখন যেহেতু ফুলগুলো নেই, ঝরে গেছে। ফুলগুলো ছোট আকৃতির এবং হলুদ বর্ণের মতো দেখতে হয়ে থাকে। এই উদ্ভিদটি বেশি একটা লম্বা না হলেও এইগুলো অন্যান্য উদ্ভিদের জন্য ক্ষতির কারণ হতে পারে। এই উদ্ভিদগুলো অনেক ক্ষেত্রে ঘন ঘন ভাবে বৃদ্ধি পায় যা আগাছার রূপ নেয়।

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটি একটি কীটের । আর এই কিটটি একটি মাকড়শার, তবে অনেক ভিন্ন ধরণের মাকড়শা এইগুলো। নরমালি আমরা যেসব মাকড়শা ঘরে দেখে থাকি সেগুলো না। এমনিতেই কিন্তু মাকড়শার অনেক প্রজাতি আছে, যেগুলো আমরা প্রায় সচরাচর দেখে থাকি। তবে এই মাকড়শাটা লিনক্স একধরণের প্রজাতির মাকড়শা। এই মাকড়শাগুলো সাধারণত দেখা যায় ঠিকই, কিন্তু অনেক কম দেখতে পাই আমরা। এইগুলো ঘরে থাকে না আবার, এদের বাইরে বিভিন্ন উদ্ভিদের পাতার মধ্যে দিয়ে চলাচল করতে দেখা যায়। এই মাকড়শাগুলো সাইজে অবশ্যই ছোট এবং এই প্রজাতির যেসব মাকড়শা আছে তাদের মধ্যে পরিণত অবস্থায় যারা তাদের পুরো বডি ডোরা কাটা দাগের মতো সদৃশ দেখতে পাওয়া যায়। আর এটি একটা লেডি মাকড়শা, এদের বডিতে সাধারণতই এই ডোরা কাটা লক্ষণ পরিলক্ষিত করা যায়।

Photo by @winkles

Photo by @winkles

এই আলোকচিত্রটি সাধারণত তুলেছিলাম একটি রাস্তার পাশের থেকে। এইগুলো রাস্তার কাছের থেকে মাঠ ভরা ফসলের প্রতিচ্ছবি দেখতে অসাধারণ লাগছিলো আমার কাছে। যদিও রাস্তার থেকে অতটা ভালো না বুঝতে পারলেও এইটা আমার কাছে মনে হয়েছে পুরো মাঠ উচ্ছে গাছ লাগানো মাচা দিয়ে। যদিও এটা অনেক আগে লাগানো, এখন ফসল বেশিরভাগটাই উঠানো হয়ে গেলেও গাছে এখন ফুল আসা বন্ধ হয়নি, বৃষ্টির জল পাচ্ছে আর গাছগুলো যেন আবার সজীবতায় ফিরে আসছে। আর সাথে আবার নতুন করে গাছে যেন ফুল প্রস্ফুটিত হচ্ছে। প্রকৃতির মাঝে এইগুলো দেখতে আমার কাছে অনেক ভালো লাগে।


শুভেচ্ছান্তে, @winkles

ক্যামেরাস্যামসুং গ্যালাক্সি M33 5G
লোকেশনরঙ্গপুর
তারিখ৫ জুলাই ২০২৩


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

বেশ কয়েকটা ফটোগ্রাফি ভালো লাগার মত ছিল ভাই। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। যেখানে পোকামাকড় থেকে শুরু করে আকাশের দৃশ্য ফুটে উঠেছে আপনার এই পোষ্টের মধ্যে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দাদা প্রথম ফটোগ্রাফিটার মধ্যে দেখলাম বিটল পোকা। আচ্ছা দাদা এগুলো লেডি বিটল না কি পুরুষ বিটল বুঝার কোন উপায় আছে না কি...হে হে হে। আরেকটা উদ্ভোদ উদ্ভিদ দেখলাম। যার নাম টিক উইড বা ক্লিওম ভিসকোসা। কি কঠিন নামরে বাবা। উচ্চারন করতেই মুখ বাকাঁ হয়ে যাচ্ছে। আর উচ্ছে গাছের মাচাং এর ফটোগ্রাফি গুলো দেখলে মন জুড়িয়ে যায়। যায়হোক সব গুলো প্রাকৃতিক ফটোগ্রাফি দারুন হয়েছে। ধন্যবাদ দাদা।

 3 years ago 

প্রকৃতির অপরূপ সৌন্দর্য আমরা যতই দেখি ততই মুগ্ধ হয়ে যাই। ফুল, লতাপাতা কিংবা ছোট ছোট কিট পতঙ্গ প্রকৃতির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলে। পাতার উপর ভেসে বেড়ানো ছোট ছোট পোকাগুলো দেখলে সত্যি অনেক ভালো লাগে।বিটল সবার কাছেই পরিচিত। আর এই পোকাগুলো দেখতে অনেক সুন্দর লাগে। যখন পাতার উপর এই পোকাগুলো বসে থাকে তখন দেখতে বেশি আকর্ষণীয় লাগে। আর তেলাকুচা গাছ আমাদের সবার কাছেই অনেক পরিচিত। বিশেষ করে এই গাছের ফুল গুলো বেশ সুন্দর লাগে। সাদা রঙের যেকোনো ফুল আমার খুবই পছন্দ। এই সাদা ফুল দেখতে বেশ আকর্ষণীয় লাগছে দাদা। বর্ষার ছোঁয়ায় প্রকৃতি যেমন নতুনভাবে সেজে ওঠে তেমনি প্রকৃতির অপরূপ সৌন্দর্য বাড়িয়ে তুলে বিভিন্ন রকম সবজির ফুল কিংবা কোন সুগন্ধি ফুল। প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখে সত্যিই অনেক ভালো। দারুন সব ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দাদা।

 3 years ago 

বাহ্! ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা। বিটল পোকা বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমিও কিছুদিন আগে বিটল পোকার ফটোগ্রাফি শেয়ার করেছিলাম। ভিন্ন ধরনের মাকড়সা দেখতে পেলাম আপনার ফটোগ্রাফির মাধ্যমে। শেষের ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা। আপনার জন্য শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

একদম শেষের দুটো ফটোগ্রাফির আকাশের দৃশ্য বেশ ভালো লেগেছে ভাই। তাছাড়া বিটল পোকা সম্পর্কে যে ধারণা দিয়েছেন, তা বেশ তথ্য বহুল। তবে এটা স্বীকার করতে হবে, তেলাকুচা উদ্ভিদের সাদা ফুল গুলোও দেখতে বেশ ভালই লাগছে।

শুভেচ্ছা রইল ভাই 🙏

 3 years ago 

দাদা আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন প্রকৃতির কিছু আলোকচিত্রের ফটোগ্রাফি। আপনার শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। সব থেকে বেশি ভালো লেগেছে রাস্তার পাশ থেকে আপনি যখন মাঠের ফসল গুলোর দৃশ্য তুলে আমাদের মাঝে শেয়ার করছিলেন। আসলে দাদা প্রকৃতির গায়ে যদি জল পড়ে তাহলে প্রকৃতির সজীবতায় ফিরে আসে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

প্রকৃতির মাঝে খুবই সুন্দর সুন্দর আলোকচিত্র আপনি ক্যাপচার করেছেন, যেগুলো দেখে আমি তো খুবই মুগ্ধ। দাদা আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করে থাকেন যেগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আজকের করা এই ফটোগ্রাফি গুলো ও অনেক বেশি সুন্দর ছিল দাদা। প্রত্যেকটা ফটোগ্রাফি আপনি অনেক সুন্দর করেছেন এটা কিন্তু বলতে হয়। আর বর্ণনার মাধ্যমে ফটোগ্রাফি গুলা সম্পর্কে বলার কারনে আমার কাছে খুবই ভালো লেগেছে। বর্ণনা গুলো পড়ে অনেক কিছুই জানতে পেরেছি দাদা। এতকিছু যদিও আগে জানা ছিল না, আজকে নতুন করে অনেক কিছু জেনেছি। বিটল টির ফটোগ্রাফি দেখতে আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। রাস্তার পাশ থেকে তোলা মাঠ ভরা ফসলের ফটোগ্রাফি গুলো ও খুবই ভালো লেগেছে দাদা। সব মিলিয়ে খুব চমৎকার এবং অসাধারণ ফটোগ্রাফি করেছেন। আমি তো মনে করি আপনার প্রশংসা যত করব ততই কম হবে। নিচের ফটোগ্রাফি গুলোতে আকাশের সৌন্দর্য অনেক বেশি সুন্দর ভাবে ফুটে উঠেছে। যার কারণে সেই ফটোগ্রাফি গুলো দেখতেও ভালো লেগেছে। এরকম চমৎকার ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হওয়ার জন্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা সত্যি কথা বলতে আমি ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি, তেমনি ফটোগ্রাফি দেখতেও আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি আজকেও অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছেন যেগুলো অনেক বেশি সুন্দর ছিল দাদা। এই ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে প্রত্যেকটা ফটোগ্রাফি খুব ভালো লেগেছে। অনেক বেশি আকর্ষণীয় ছিল আপনার তোলা প্রত্যেকটা ফটোগ্রাফি। ফটোগ্রাফি গুলোর সৌন্দর্য দেখে যে কেউই অনেক বেশি মুগ্ধ হবে। বিটল এর ফটোগ্রাফি, তেলাকুচা উদ্ভিদের ফুল, ফুল জাতীয় উদ্ভিদের ফটোগ্রাফি, মাকড়সার ফটোগ্রাফি এবং কি রাস্তার পাশ থেকে তোলা মাঠ ভরা ফসলের ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্য সত্যি অসাধারণ ভাবে ফুটে উঠেছে। দাদা এরকম প্রকৃতির মাঝে ঘোরাঘুরি করতে খুবই পছন্দ করি আমি। আর যদি এরকম প্রকৃতির বিভিন্ন জিনিসের ফটোগ্রাফি করা হয় তখন তো আরো ভালো লাগে। সব মিলিয়ে এটাই বলতে হয় দাদা জাস্ট মনোমুগ্ধকর ছিল ফটোগ্রাফি গুলো। আপনার পরবর্তী ফটোগ্রাফি পোষ্টের জন্য অপেক্ষায় থাকলাম তাহলে।

 3 years ago 

গ্রাম্য প্রকৃতির ফটোগ্রাফি দেখতে আমার খুবই ভালো লাগে।আপনি অসাধারণ কিছু ফটোগ্রাফি করেছেন দাদা।বিটল পোকাগুলো খুবই ক্ষতিকর ,সবজির পাতাগুলো খেয়ে জাল করে ফেলে।তাছাড়া আপনার তোলা ওই ক্যাপসুল জাতীয় উদ্ভিদটি আমার কাছে বেশি ভালো লেগেছে।যদিও ফলগুলো দেখতে কিছুটা ডালজাতীয় হয়ে থাকে।ধন্যবাদ দাদা সুন্দর উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64607.46
ETH 1878.41
USDT 1.00
SBD 0.38