আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা।

in আমার বাংলা ব্লগ3 years ago
আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা

ছবিটি কেনভা দিয়ে তৈরি

🍄 সুত্রপাত 🍄

শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🌄। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আমার আজকের আয়োজন। রেসিপি পোষ্ট মানেই আমার কাছে ভীষণ দামী কিছু, কারন এই খাবারের জন্য আমাদের এতো কষ্ট করা। মাঝে মাঝে কিছু সাধারণ খাবার একেবারে মুখে লেগে থাকার মতো স্বাদের হয়ে ওঠে। আসলে রান্নার উপকরণ এবং প্রক্রিয়ার উপর স্বাদের ব্যাপারটা নির্ভর করে। আমার রেসিপি গুলো চেষ্টা করি একটু গুছিয়ে উপস্থাপন করার, যা দেখে যে কেউ খাবারটি যাতে তৈরি করতে পারে। রেসিপি পোষ্টের সংগ্রহশালা আমার কাছে বেশ মূল্যবান কারন আমি ভুলো মনের মানুষ, যখন যেটা ভুলে যাই তখন হয়তো আবারো দেখে তৈরি করে নিতে পারি। যাক অনেক বকবক করলাম, চলুন দেখে নেয়া যাক কোন কোন পোস্টগুলো রয়েছে আমার সংগ্রহশালাতে।

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiF4nkVKP1PC25WhWdSqY9SQf2TJzmqgxFMWjuNkHw5XsLARCErjQCJttWSghQw...HWK2gGpEFGB8xQqyomTH1nvn7CPz2SMnooXwX61WyzcpU63uoNSxy8gfgvGdwRzK9nB2bEQrLPQvvnQVp6n6xDEV7NQgpdcANjWF3XJwB2tbgXcKKDcWfvHLG6.png

✨ আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা ✨

সুস্বাদু রেসিপি: মুন ফিস দিয়ে আলুর মোঁচা। || Delicious Recipe 😋

মুন ফিস জিনিসটা আমি চিনতাম না। হঠাৎ করেই একদিন বাজারে গিয়ে এটা দেখতে পাই এবং দোকানদার গছিয়ে দেয়। তবে খেতে কিন্তু এক কথায় অসাধারণ লেগেছে। এটা দিয়ে আলুর মোঁচা তৈরি করেছিলাম যা মুখে লেগে থাকার মতো স্বাদের। আপনি যদি এই মাছটি সংগ্রহ করতে পারেন তাহলে এই চমৎকার রেসিপিটি তৈরি করতে পারবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

লোভনীয় রেসিপি: ফুলকপি চিংড়ির সুস্বাদু তরকারি।

ফুলকপি আমার সবথেকে পছন্দের সবজি গুলোর মধ্যে একটি। শীতকাল আমার সবথেকে পছন্দের ঋতু কারন এই সময়ে সুস্বাদু সব সবজি পাওয়া যায়। চিংড়ি মাছ দিয়ে আমার সবথেকে পছন্দের সবজি রান্না করেছিলাম যা লোভনীয় স্বাদের হয়েছিল। এটা তৈরি করা খুব সহজ এবং খেতেও মজাদার।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০ || শীতের সবজি দিয়ে ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস।

এটা আমার বাংলা ব্লগের প্রতিযোগিতাকে কেন্দ্র করে তৈরি করা রেসিপি। এখানে সবজি ব্যাবহার করে চিকেন ফ্রাইড রাইস তৈরি করেছিলাম। এটা তৈরি করতে বেশ কয়েকটি সবজি ব্যাবহার করেছিলাম। ধাপে ধাপে চমৎকার রেসিপিটি উপস্থাপন করার চেষ্টা করেছি, আপনি চাইলে দেখে আসতে পারেন চমৎকার খাবারটি।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

সুস্বাদু রেসিপি: শালগম‌ দিয়ে তেলাপিয়া মাছ রান্না || Recipe by @emranhasan.

এটি আরো একটি সবজি রেসিপি। আসলে শালগম ভীষণ পুষ্টিকর সবজি যা বিভিন্ন ভিটামিন উপাদানে ভরপুর। যতদিন শালগম বাজারে পাওয়া যায়, চেষ্টা করি এটা রান্না করে খাওয়ার। এই পোস্টে তেলাপিয়া মাছ দিয়ে শালগম রান্না করেছিলাম এবং খেতে জাষ্ট অসাধারণ লেগেছিল।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

রেসিপি: শীতের সবজি শিম দিয়ে মাছ রান্না।

শীতকালে শিমের তরকারি মানে দারুন স্বাদের খাবার। আমার কখনো শিম খেতে বিরক্ত লাগে না। শিম যতটা বাসি হয় ততই খেতে দারুন লাগে। এখানে শিম দিয়ে মাছ রান্না করেছিলাম এবং বেশ তৃপ্তি সহকারে খেয়েছিলাম। দূরদান্ত স্বাদের তরকারিটা আপনি চাইলে রেসিপিটি দেখে তৈরি করতে পারেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

🪴পরিশেষ 🪴

এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা সবসময়ই করি আপনাদের ভালো কিছু উপহার দিতে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।



Black and White Modern Company Presentation (1).gif



আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

💚 বিদায় নিলাম 💚

RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1ejFJCaMLR3zrx1iztXmdz4AFKcaXPfpHbadyDS7yzWTRRjc8kkRjGZNGVw27n8Q3Mi19jpMVHLYFyQ4NZ.gif

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আমিও আপনার মত কোন ইউনিক রেসিপি রান্না করলে সেটা পরে আর মনে রাখতে পারি না। আপনার মত রিভিউ পোস্ট করে রেখে দিতে হবে তাহলে পরবর্তীতে সহজে খুঁজে পাওয়া যাবে। আপনার রেসিপি সবগুলো মজাদার হয়েছিল। একসঙ্গে দেখতে পেয়ে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

আপনার রেসিপি পোস্ট গুলো দেখলে ভীষণ ভালো লাগে। সব সময়ই রেসিপি পোস্ট গুলো অনেক সুন্দর করে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেন। সব গুলো রেসিপি ছিলো ইউনিক। "আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৩০ || শীতের সবজি দিয়ে ভেজিটেবল চিকেন ফ্রাইড রাইস। রেসিপি সব থেকে বেশি ভালো লেগেছে। আপনার জন্য শুভ কামনা রইল ভালো থাকবেন।

 3 years ago 

ধন্যবাদ লিমন।
শীতের সবজির ঐ খাবারটি আমার কাছেও দারুন লেগেছিল।

 3 years ago 

বাহ্ দারুন একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।দেখতে লোভনীয় লাগছে।ধন্যবাদ সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
তবে এখানে একটি রেসিপি পোষ্ট নয়, পুরো রেসিপি পোস্টের সংগ্রহশালা।

Heres a free vote on behalf of @se-witness.

 3 years ago 

আপনার রেসিপি পোস্টের সংগ্রহ শালা দেখে ভীষন ভালো লাগলো। যদিও আগে রেসিপিগুলো দেখা হয়েছে আমার। আজ আবার একসাথে বেশকিছু রেসিপি দেখে খুব ভালো লাগলো ভাইয়া।রেসিপি গুলো দারুন হয়েছিল।শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65805.47
ETH 1929.03
USDT 1.00
SBD 0.39