আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা।
|
|---|
শুভ রাত্রি #amarbanglablog পরিবার 🌄। সবার সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি। আমাদের বেঁচে থাকার জন্য খাবার দরকার, আর এই খাবার আমরা বিভিন্নভাবে খেতে চেষ্টা করি। তবে মানুষ ভেদে খাবার বিভিন্নভাবে রান্না করা হয়, আর এখানেই মূলত বৈচিত্র্য সৃষ্টি হয়। যাইহোক আমি চেষ্টা করি নিজের খাবারটিকে ভিন্ন আঙ্গিকে রান্না করে খাওয়ার জন্য। আজ যে রেসিপিগুলো নিয়ে পোস্ট সাজিয়েছি, এগুলো আমার ভীষণ পছন্দের খাবার। রেসিপি পোস্টের সংগ্রহশালা আমাদের মতো ভুলো মনের মানুষদের জন্য সবসময়ই ভীষণ গুরুত্বপূর্ণ। তাইতো আজকের পোস্টের মাধ্যমে চেষ্টা করলাম এই দারুন রেসিপিগুলো গুছিয়ে রাখার। তো চলুন দেখে আসি আজকের আয়োজন।
✨ আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা ✨
সুস্বাদু রেসিপি: টমেটোর স্বাদে চিংড়ি ভুনা। || Delicious Recipe.
চিংড়ি আর টমেটোর দূরদান্ত কম্বিনেশনে তৈরি করা হয়েছিল এই চমৎকার খাবারটি। আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন এই চমৎকার খাবারটি খেতে পছন্দ করেন। আমি এই পোস্টটিতে এই চমৎকার রেসিপিটি গুছিয়ে উপস্থাপন করার চেষ্টা করেছি। আর খেতে বসে ভীষণ তৃপ্তির ঢেকুর তুলেছিলাম। আশাকরি সবাই আমার এই রেসিপিটি দেখে খাবারটি তৈরি করতে পারেন।
শীতের সবজি দিয়ে টেংরা মাছের সুস্বাদু তরকারি। || Delicious Recipe of Winter Vegetables.
শীত এলেই আমার কাছে ভীষণ ভালো লাগে, কারন তখন অনেক সবজি পাওয়া যায়। আমি সবজি খেতে ভীষণ পছন্দ করি। এই পোস্টে শীম আর আলু দিয়ে টেংরা মাছ রান্না করে দেখিয়েছি। এধরনের খাবার দিয়ে অন্তত দু প্লেট ভাত পেট ভরে খাওয়া যায়।
সুস্বাদু রেসিপি: পালং পুরি || স্বাদের সাথে পুষ্টি জরুরি।
পালং পুরি হয়তো অনেকের কাছেই নতুন। আমি গত শীতে যখন পালং শাক পাওয়া যাচ্ছিলো তখন এই সুস্বাদু নাস্তাটি তৈরি করেছিলাম। এই পালং পুরি কেউ একবার খেলে বারবার খেতে চাইবে। আর এর পুষ্টিগুণ অনেক বেশি, তাইতো বাচ্চাদের তৈরি করে খাইয়ে ছিলাম।
পুষ্টিকর রেসিপি: চিংড়ি দিয়ে লাউয়ের খোসা ভাঁজি। || Nutritious Food Recipe 😋
লাউয়ের খোসা আমরা হয়তো অনেকেই ফেলে দেই , তবে এটা খেতে কিন্তু দারুন। আমি চিংড়ি মাছ দিয়ে তৈরি করেছিলাম এবং বেশ তৃপ্তি সহকারে খেয়েছিলাম। আমি বেশ সহজ করে রেসিপিটি দেখিয়েছি, আপনিও চাইলে স্বাদের খাবারটি তৈরি করতে পারেন আমার রেসিপি পোষ্টের বিবরন দেখে।
সুস্বাদু রেসিপি: শীতকালীন সবজি পাকোড়া || Recipe: Winter vegetables Pakorah.
পাকোড়ার নাম শুনলেই জিভে জল এসে যায়। শীতকালীন সবজির সমন্বয়ে তৈরি করেছিলাম এটি। এতটাই সুস্বাদু হয়েছিল যে আমার মেয়ে ঈলমা বেশ কয়েকটি খেয়েছিল। এরপর এই রেসিপিটি আরো কয়েকবার তৈরি করে খেয়েছিলাম আমরা।
পরিশেষ
এই ছিল আমার আজকের আয়োজন। আশাকরি আমার রেসিপি পোষ্টের সংগ্রহশালা আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা সবসময়ই করি আপনাদের ভালো কিছু উপহার দিতে। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিলাম আজকের মতো।
"Please support Bangla Witness"
https://steemitwallet.com/~witnesses
VOTE @bangla.witness as witness
OR
আসলে রেসিপি সংগ্রহশালা পোষ্ট দেখলে আমিতো লোভ একেবারেই সামলাতে পারি না ভাই। খুবই লোভ লেগে যায় এরকম রেসিপি সংগ্রহশালা পোস্টগুলো একসাথে দেখলে। অনেক মজার মজার খাবার তৈরি করেছিলেন আপনি, আর আজকে সেগুলোর রিভিউ শেয়ার করেছেন দেখে ভালো লাগলো। আপনার প্রত্যেকটা খাবার আমার কাছে অনেক বেশি লোভনীয় লাগছে। চিংড়ি মাছ দিয়ে তৈরি করা রেসিপি গুলো একটু বেশি ভালো লেগেছে, কারণ চিংড়ি মাছ আমার খুবই পছন্দের।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
হ্যাঁ ভাইয়া পালং পুরি রেসিপিটা আমার কাছে একদম নতুন মনে হয়েছে তবে যদিও আমার পছন্দের রেসিপিগুলোর কথা চিন্তা করি তাহলে চিংড়ি রেসিপি গুলো সবচেয়ে লোভনীয় । তবে পালং পুরি রেসিপিটা যেহেতু খাইনি সেহেতু টেস্ট কেমন সেটা জানিনা তবে একদম ইউনিক রেসিপি। আপনার রেসিপিগুলো পুনরায় তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
পালং পুরি রেসিপি টি দুর্দান্ত হয়েছে। ভিন্ন ভাবে তৈরি করে খেতে ভীষণ মজা লাগে। চিংড়ি মাছের রেসিপি দেখে তো লোভনীয় লাগতেছে। এধরনের খাবার গুলো খেতে ভীষণ সুস্বাদু লাগে। সব গুলো রেসিপি ইউনিক ছিলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আপনার পছন্দের রেসিপি গুলো নিয়ে রিভিউ পোস্ট করে ভালই করেছেন। পরে রেসিপিগুলো খুজে পেতে সুবিধা হবে। একসঙ্গে আপনার রেসিপিগুলো দেখে নিলাম। চিংড়ি মাছ আমার খুবই পছন্দের। চিংড়ি মাছের রেসিপি দুটোই ভালো লাগছে। তাছাড়া পালং পুরি কখনো খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে বেশ মজাদার ছিল। ধন্যবাদ।
আপনার রেসিপি পোস্ট এর সংগ্রহশালা দেখে অনেকগুলো রেসিপি পোস্ট দেখতে পারলাম একসাথে। আপনি খুবই মজাদার খাবারের সংগ্রহশালা আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রত্যেকটা খাবার কিন্তু অনেক বেশি লোভনীয় লাগছে এবং আমার তো ইচ্ছে করছে খেয়ে নিতে। এখান থেকে যে রেসিপিগুলো আমার দেখা হয়নি সেগুলো ও দেখে নিয়েছি। আর শীতকালীন সবজি পাকোড়া রেসিপি টা একটু বেশি ভালো লেগেছে।
অনেক ধন্যবাদ আপু আমার পোস্টগুলো দেখার জন্য।
শীতকালে এধরনের সবজি পাকোড়া তৈরি করার চেষ্টা করি। এগুলো ভীষণ সুস্বাদু লাগে খেতে।
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আপনার রেসিপি পোষ্টের সংগ্রহশালা। আপনার রেসিপি সংগ্রহশালা দেখে আমার কাছে বেশ ভালো লেগেছে। এর আগে হয়তো আপনার প্রত্যেকটি রেসিপি দেখতে পেয়েছিলাম না কিন্তু এই পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে পালং পুরি রেসিপি। ধন্যবাদ ভাই এত সুন্দর পোস্ট শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্যের মাধ্যমে অনুপ্রাণিত করার জন্য।
পালং পুরি বরাবরই ভীষণ ভালো লাগে আমার।
আপনার রেসিপির সংগ্রহশালা দেখে খুব ভালো লাগলো। সময়ের কারণে আপনার রেসিপিগুলো আগে দেখতে পারেনি। সত্যি বলতে আপনার রেসিপি গুলো এখন দেখে অনেক ভালো লাগলো। তবে চিংড়ি মাছের রেসিপি এগুলো আমার কাছে বেশি ভালো লাগলো। কারণ চিংড়ি মাছ আমার অনেক প্রিয়। টমাটো দিয়ে চিংড়ি মাছের ভুনা রেসিপিটি দেখে আমার জিভে জল এসে গেল। অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে রেসিপির সংগ্রহশালা শেয়ার করার জন্য।
ভাইয়া আপনার রেসিপি পোস্টের সংগ্রহশালা দেখে ভীষন ভালো লাগলো। আগে যদিও দেখা হয়েছে রেসিপিগুলো। আজ একসাথে বেশ কিছু রেসিপি দেখে খুব ভালো লাগলো ভাইয়া। সবগুলো রেসিপি খুব লোভনীয় হয়েছে।আপনার রেসিপি গুলো আলাদা রকমের ভালো লাগা থাকে।মনের মাধুরী মিশিয়ে রান্না করেন যে তাই হয়তো। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।