দাদার স্পেশ্যাল রেসিপি ||বিনা তেলে জলে চিকেন।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হয়েছি। তবে স্বাভাবিকভাবে আজকের এই রেসিপিটি একদম নরমাল রেসিপি নয়। এটি হচ্ছে আমাদের প্রিয় @rme দাদা কর্তৃক শেয়ার করা একটা ইউনিক রেসিপি। কিছুদিন আগেই তিনি একটি রেসিপি পোস্ট করেছিলেন। যদিও তিনি রেসিপি তৈরি করে পোস্ট করেননি।শুধুমাত্র প্রসেসিং গুলো আমাদের সাথে তুলে ধরেছেন এবং সেরা রাধুনীদের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়েছেন। কিন্তু যদিও আমি সেরা রাধুনী নই তবে এই রেসিপি তৈরি করতে আগ্রহী ছিলাম বলেই একদম হাতে কলমে মাঠে নেমে পড়লাম।
তবে এই রেসিপিতে স্বাভাবিকভাবে বিভিন্ন রকম মসলাগুলো পোড়ানোর ক্ষেত্রে অনেকটা হিমশিম খেতে হয়েছে। কারণ প্রয়োজনীয় উপকরণসমূহ না থাকলে ঝামেলা তো হওয়ারই কথা,তাই না। আর যেহেতু আমি বর্তমানে বাসায় রয়েছি সেই হিসেবে অনেকগুলো জিনিসপত্র হাতের কাছে ছিল না। রান্না করার সময় সে ক্ষেত্রে আমি বিভিন্ন রকম টেকনিক ইউজ করেছি। তবে এই বিষয়ে মজার ঘটনাগুলো আমি আপনাদের সাথে নিচেই শেয়ার করব।
রেসিপি শুরু করার আগে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই এই রেসিপিটি কেমন হয়েছিল খেতে সেই ব্যাপারে। আসলে যেদিন রেসিপিটি করব ভেবেছি সেদিন আমার নানু এবং আম্মু আমার বাসায় এসেছিল। আর ভাবলাম যেহেতু তারা আসবে সেই হিসেবে রেসিপিটা করলে তারাও খেতে পারবে। নতুন রেসিপির স্বাদ নিতে পারবে। কারণ ইতোপূর্বে আমার ফ্যামিলিতে কেউই এরকম তেল আর জল ছাড়া রান্না করেনি। যেখানে চিকেন সেদ্ধ করা লাগে পানির সাহায্যে সেখানে এটা পানি ছাড়া কিভাবে সিদ্ধ হবে সেটাই হল মুখ্য বিষয়। তবে আমার কাছে বেশ মজা লেগেছে এটাই যে আমি দাদার দেয়া প্রত্যেকটি স্টেপ ফলো করে একুরেটলি রান্না করার চেষ্টা করেছি এবং সময় বিবেচনা করেই রান্না করেছি। প্রত্যেকটা উপকরণের পরিমাণ দাদা যা বলেছে তাই ব্যবহার করার চেষ্টা করেছি। তবে এর মধ্যে কারি পাতা এবং লেমন গ্রাস আমাদের এখানে খুঁজে পাওয়া যায়নি। সেজন্য ব্যবহার করতে পারিনি। এই দুটো মসলা ব্যবহার না করার কারণে আমি আরো দুটো মসলা এড করলাম। যেগুলো হলো জায়ফল আর জয়িত্রী। সামান্য পরিমাণ জায়ফল এবং জয়ত্রী আমি মাংসের মধ্যে দিলাম যাতে টেস্ট একটু বাড়ে।
সর্বোপরি আমার নানু প্রথমবারের মত এইরকম রান্না খেয়ে বলে এই রান্না আমি কোথায় শিখেছি। তেল এবং পানি ছাড়া কিভাবে রান্না করা হয়। তেল ছাড়াও মাংস এভাবে সুস্বাদু হয় এটা তো জানা ছিল না। তখন আমি দাদার কথা বললাম। আমি যেখানে কাজ করি সেখানেই আমাদের দাদা এই রেসিপিটি দিয়েছেন। তখন আমার নানু বললেন তাকে তো সাধুবাদ জানানো উচিত এত সুন্দর একটা রেসিপি দেয়ার জন্য। যাইহোক সর্বোপরি পুরো রেসিপির কৃতিত্ব তাই দাদার। শুধুমাত্র রান্নাটা করেছি আমি। সত্যি বলতে খেতে আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। মসলাগুলোর কারণে আলাদা একটা ফ্লেভার ছিল এবং গ্রেভিটা অনেক ঘন হয়েছিল।
| চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপিটি |
|---|
আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ |
|---|
বাহ বেশ চমৎকারভাবে ডেকোরেশন করেছেন এবং বিনা তেলে রান্না করেছেন সত্যিই পদ্ধতিটি আমার অনেক ভালো লেগেছে। আমিও বাসায় ট্রাই করে দেখব, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
!upvote 40
This post was manually selected to be voted on by "Seven Network Project". (Manual Curation) Your post was promoted on Twitter by the account josluds
the post has been upvoted successfully! Remaining bandwidth: 80%
https://twitter.com/bristy110/status/1683543683617128449?s=20
আপু আপনি দাদার কাছ খুবই মজাদার রেসিপি শিখেছেন। সেই রেসিপি দেখে আজ খুব সুন্দর ভাবে মজাদার রেসিপি শেয়ার করেছেন। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। আমার কাছে আপনার এই রেসিপি ইউনিক লেগেছে। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
জয়ত্রী এবং জয়ফল দেওয়ার কারণে তরকারির স্বাদ এমনিতে বেড়ে যাই আপু। আপনি ভিন্ন পদ্ধতি অবলম্বন করেছেন দেখে ভালো লাগলো। তবে আপনার বেশ পরিশ্রম হলো দেখে বুঝা যাচ্ছে। দাদাকে ধন্যবাদ দেওয়া উচিত এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে চ্যালেঞ্জ হিসেবে দেওয়ার জন্য। সবাই নতুন একটি রেসিপি তৈরি করার সুযোগ পেল সবাই সাথে স্বাস্থ্যকর একটি রেসিপি খাওয়ার সুযোগ হলো।
বিনা তেলে জলে চিকেন তৈরি করছেন দেখে খুব ভালো লাগলো। এ ধরনের রেসিপি কখনো খাওয়া হয় নি নিশ্চয়ই অনেক মজাদার এবং সুস্বাদু হয়েছে। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। শ্রদ্ধেয় দাদার এই ধরনের রেসিপি তৈরির উদ্যোগ অসাধারণ। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
ওয়াও দাদার স্পেশাল রেসিপি যেহেতু খেতে ভালো হবে আমি জানতাম।আপনার রেসিপি তৈরির প্রক্রিয়া দেখে বোঝা যাচ্ছে বেশ মজা করে খেয়েছিলেন আপু। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
Your post has been rewarded by the Seven Team.
Support partner witnesses
We are the hope!
দাদার স্পেশাল রেসিপি খেতে অনেক মজা হওয়া স্বাভাবিক। যাইহোক আপু আপনি তেল ও জল ছাড়া অসাধারণ রেসিপি করেছেন।এই রেসিপি খেতে তো অনেক মজা হবে।আসলে জয়ফল আর জয়ত্রী দিলে স্বাদ আরো বেড়ে যায়। ধন্যবাদ আপু সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।