গরম গরম চা ভর্তি একটি কাপের সম্পূর্ণ ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। আজকে একটি ম্যান্ডেলা আর্ট করেছি। এই আর্টটি একটা ভাবনা থেকে তৈরি করা হয়েছে বলা যায়। মূলত আজকে এই আর্টটি করার আগে বাড়িতে বসে প্রতিদিনের মতো সন্ধ্যার দিকে গ্রিন টি খাচ্ছিলাম, তখন হঠাৎ মাথায় ভাবনা আসলো যে এই চা সহ একটি কাপের আর্ট করলে কেমন হবে! যেহেতু শুধু আর্ট করলে তেমন একটা ভালো ফুটবে না বিষয়টাতে, তখন ভাবলাম ম্যান্ডেলা আর্ট করে দেখি কেমন লাগে। ভেবেছিলাম ভালো না দেখালে আর দেব না এই ম্যান্ডেলা। কিন্তু চায়ের কাপে গরম গরম ধোঁয়া উড়ছে আর সাথে বিভিন্ন ডিজাইনে সম্পন্ন করার পরে আর্টটি অনেক সুন্দর লাগছিলো আমার কাছে। আসলে ম্যান্ডেলা আর্টগুলো যেকোনো সাধারণ বিষয়তেও অনেক সুন্দর লাগে ডিজাইন দিয়ে ফুটিয়ে তুলতে পারলে। যাইহোক, আশা করি আজকের এই ম্যান্ডেলা আর্টটি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন মূল বিষয়ের দিকে চলে যাবো।
✠উপকরণ:✠
✎এখন অঙ্কনের ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
❖প্রথম ধাপে, কাপের প্লেট এঁকে নিয়েছিলাম এবং পরে সম্পূর্ণভাবে কাপ এঁকে নিয়েছিলাম। এরপর তার ভিতর থেকে ধোঁয়া উড়ছে এমন বোঝাতে এঁকে নিয়েছিলাম। এরপর সম্পূর্ণ কাপ এবং প্লেটে বিভিন্ন ধরণের ডিজাইন দিয়ে ম্যান্ডেলা আর্ট সম্পন্ন করেছিলাম।
❖দ্বিতীয় ধাপে, পুরোপুরি অঙ্কন করার পরে মার্কার পেন দিয়ে ডিজাইনগুলোতে কালী করে ফুটিয়ে তুলেছিলাম।
❖তৃতীয় ধাপে, স্কেচ পেন্সিল এবং কালার পেন্সিল দিয়ে কাপের উপরের ডিজাইনগুলো দিয়ে নিয়েছিলাম এবং তার ভিতরে চা আছে এমন বোঝাতে কালার করে দিয়েছিলাম।
❖চতুর্থ ধাপে, সম্পূর্ণ কাপের বাকি ডিজাইনগুলোতে স্কেচ পেন দিয়ে সম্পূর্ণ কালার করে দিয়েছিলাম।
❖পঞ্চম ধাপে, প্লেটটিতে যে ডিজাইনগুলো করে রেখেছিলাম তাতে সম্পূর্ণ কালার করে অঙ্কনটি সমাপ্ত করেছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


বাহ! সুন্দর ভাবনা থেকে সুন্দর ডিজাইন। ম্যান্ডেলা আর্টগুলো দেখতে চমৎকার লাগে। তবে একটু সময় ও ধৈর্য নিয়ে করতে হয়। আপনি ধাপে ধাপে খুব সুন্দর করে দেখিয়েছেন।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ওয়াও খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন ভাইয়া। গরম গরম চা ভর্তি একটি কাপের সম্পূর্ণ ম্যান্ডেলা আর্টটি সত্যিই অসাধারণ হয়েছে। সত্যি বলতে আপনার রাগ সবসময় খুব নিখুঁত হয় এবং অরজিনাল আর্টওয়ার্ক করে থাকেন আপনি। আপনার আর্ট গুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর আর্ট আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
এত সুন্দর একটি কাপে চা খেতে পারলে তো ভালোই হতো। কাপটি খুবই সুন্দর লাগছে দেখতে। রং করার কারণে আরও বেশি সুন্দর লাগছে। খুব চমৎকার ভাবে আর্ট করেছেন। ভালো লাগলো আপনার আজকের রঙ্গিন ম্যান্ডেলা আর্ট দেখে। ধন্যবাদ দাদা এত সুন্দর একটি কাপের ম্যান্ডেলা আর্ট শেয়ার করার জন্য।
বাহ্! এককথায় দুর্দান্ত একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন দাদা। কালার কম্বিনেশনটা জাস্ট অসাধারণ হয়েছে। চা থেকে তো দেখছি গরম ধোঁয়া বের হচ্ছে। আপনি অত্যন্ত দক্ষতার সাথে খুবই নিখুঁতভাবে সম্পূর্ণ আর্টটি করেছেন। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয় দাদা। আসলে এই ধরনের কাজে সৃজনশীলতার প্রকাশ ঘটে। যাইহোক এতো সুন্দর ক্রিয়েটিভিটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
বাহ দাদা গ্রিন টি খাওয়ার সময় বেশ ভালো ভাবনাই এসেছিল আপনার ।যার কারণে আমরা এত সুন্দর একটি আর্ট দেখতে পেলাম। সত্যি আপনার ম্যান্ডেলা আর্ট টি অসাধারণ হয়েছে ।ধোঁয়া ওঠা দেখতে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ।সত্যিই চমৎকার এঁকেছেন আপনি। কালার করার কারণে দেখতে আরো বেশি ভালো লাগছে। আপনার কাছ থেকে এরকম আরো মেন্ডেলা আর্ট দেখতে চাই। ধন্যবাদ আপনাকে।
গরম গরম চা ভর্তি কাপের ম্যান্ডেলা আর্টটি চমৎকার হয়েছে দাদা।এতো সুন্দর কাপ হলে যে কখনো চা খায় না তার ও চা খেতে ইচ্ছে করবে। আপনি দারুনভাবে আর্টটি আমাদের মাঝে শেয়ার করলেন। দেখতে ভীষণ সুন্দর লাগছে।নানান রঙ দেয়াতে কাপের সৌন্দর্য অনেকটাই বৃদ্ধি পেয়েছে।ধন্যবাদ দাদা আপনাকে সুন্দর এই কাপের ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।
কালারফুল ম্যান্ডেলা আর্টটি বেশ ভালোই ফুটে উঠেছে। মাঝে মাঝে আমিও এভাবে তৈরি করার প্রথমেই বলি এটি শেয়ার করব না কিন্তু পরবর্তীতে খারাপ লাগে না আর। আপনার এই ম্যান্ডেলার ডিজাইন খুব সুন্দর হয়েছে আর কালারফুল হওয়ায় আরেকটু বেশি ভালো লেগেছে।
বাহ চা খেতে খেতে চা কাপে ম্যান্ডালা আঁকার চিন্তা ।বেশ ভালো ব্যাপার। তবে যাই হোক চা কাপে রঙ্গিন ম্যান্ডালা বেশ সুন্দর হয়েছে। ধোঁয়াও বেশ সুন্দরভাবে এঁকে বুঝিয়েছেন। বেশ সুন্দর হয়েছে আপনার ম্যান্ডালা আর্টটি। রং টাওবেশ সুন্দর লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।
শিল্পী মন সবসময় নতুন কিছু চিন্তা করে। আসলে শিল্পীর চিন্তা ধারা আমাদের সাধারন মানুষদের মতো নয়। তাইতো চা খেতে বসেও নতুন একটি আইডিয়া আবিষ্কার করে ফেললেন দাদা। সত্যি দাদা আপনার চিন্তাধারা দেখলে আমি বরাবরই মুগ্ধ হয়ে যাই। আর আপনার নতুন নতুন আইডিয়াগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন গরম গরম এক কাপ চা হলে একেবারে জমে যেত🤭। ধোঁয়া ওঠা গরম চায়ের স্বাদ গ্রহণ করতে ইচ্ছে করছে দাদা। মনে হচ্ছে যেন ধোঁয়া ওঠা সেই চায়ের কাপে একটু চুমুক দিয়ে ফেলি। ম্যান্ডেলা ডিজাইনের মাধ্যমে চায়ের কাপের প্রতিচ্ছবি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন দেখে সত্যি অবাক হয়ে গেছি দাদা। আর দেখতেও খুবই সুন্দর লাগছে। হালকা রঙের ব্যবহার করাতে ও ছোট ছোট ডিজাইন করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে দাদা। দারুন একটি আর্ট আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।