You are viewing a single comment's thread from:

RE: গরম গরম চা ভর্তি একটি কাপের সম্পূর্ণ ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

শিল্পী মন সবসময় নতুন কিছু চিন্তা করে। আসলে শিল্পীর চিন্তা ধারা আমাদের সাধারন মানুষদের মতো নয়। তাইতো চা খেতে বসেও নতুন একটি আইডিয়া আবিষ্কার করে ফেললেন দাদা। সত্যি দাদা আপনার চিন্তাধারা দেখলে আমি বরাবরই মুগ্ধ হয়ে যাই। আর আপনার নতুন নতুন আইডিয়াগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এখন গরম গরম এক কাপ চা হলে একেবারে জমে যেত🤭। ধোঁয়া ওঠা গরম চায়ের স্বাদ গ্রহণ করতে ইচ্ছে করছে দাদা। মনে হচ্ছে যেন ধোঁয়া ওঠা সেই চায়ের কাপে একটু চুমুক দিয়ে ফেলি। ম্যান্ডেলা ডিজাইনের মাধ্যমে চায়ের কাপের প্রতিচ্ছবি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন দেখে সত্যি অবাক হয়ে গেছি দাদা। আর দেখতেও খুবই সুন্দর লাগছে। হালকা রঙের ব্যবহার করাতে ও ছোট ছোট ডিজাইন করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে দাদা। দারুন একটি আর্ট আমাদের সবার মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64025.60
ETH 1882.54
USDT 1.00
SBD 0.38