গ্রামীণ বাংলার দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে একটা আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটি হলো প্রাকৃতিক গ্রামীণ দৃশ্যের, যেখানে গ্রামের এক খন্ড দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। অনেকদিন যাবত গ্রামীণ দৃশ্যের চিত্র অঙ্কন করা হয় না, তাই এই তারিখ ভাবলাম একটা গ্রামীণ দৃশ্যের পটভূমি তুলে ধরবো। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর লাগে, যদি সেইভাবে প্রকৃতির সবুজতা মিশিয়ে তুলে ধরা যেতে পারে। এখানে আর্টের মাধ্যমে গ্রামীণ দৃশ্যের যেমন পটভূমি হতে পারে সেটা কাল্পনিক ভাবে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি। যেমন এখানে আমি গ্রামের মধ্যে দুটি পাড়া বা গ্রামের ব্যাপার বোঝানোর চেষ্টা করেছি। অনেকটা গ্রাম থাকে যেগুলো আলাদা আলাদা নাম হিসেবে বিবেচিত হয়, সেটা নদীর এই পার থেকে পার হয়ে আরেকটা গ্রামে যাওয়া যায়। এখানেও আমি মাঝখানে একটি নদী টেনে দিয়ে দুই পারে দুটি গ্রামের বিষয়টা বোঝানোর চেষ্টা করেছি। এই দৃশ্যটা কিভাবে সম্পন্ন করলাম তার ধাপগুলো এখন নিচের দিকে তুলে ধরবো।
✠উপকরণ:✠
✎এখন ধাপগুলো নিচের দিকে তুলে ধরবো---
❖প্রথম ধাপে, একেবারে সম্পূর্ণ একটা গ্রামীণ পটভূমি পেন্সিল দিয়ে এঁকে নিয়েছিলাম। যেখানে, প্রথমে একটি ভূমি অঙ্কন করে দুটি বাড়ি, একটি গাছ, মেঘের দৃশ্য, একটা নদী এঁকে দিয়েছিলাম। এরপর নদীর উপর দিয়ে একটা সেতু অঙ্কন করে অন্য পারে একটা বাড়ি অঙ্কন করে দিয়েছিলাম।
❖দ্বিতীয় ধাপে, মার্কার পেনের কালী দিয়ে পুরো বিষয়টা ভালোভাবে ফুটিয়ে তুলেছিলাম।
❖তৃতীয় ধাপে, কালার পেন দিয়ে রং করে আকাশের এবং মেঘের দৃশ্যগুলো তুলে ধরেছিলাম।
❖চতুর্থ ধাপে, একটি গাছকে সম্পূর্ণ রূপে কালার করে দিয়েছিলাম। এরপর যে দুটি বাড়ি এঁকেছিলাম তাতে সম্পূর্ণভাবে কালার করে দিয়েছিলাম।
❖পঞ্চম ধাপে, নদীর এপার এবং অপার সব স্থানের ভূমিতে কালার করে একটা সবুজতার দৃশ্য তুলে ধরেছিলাম অর্থাৎ ঘাসের অবস্থান বোঝানোর জন্য ।
❖ষষ্ঠ ধাপে, নদীতে কালার দিয়ে জলের দৃশ্য তুলে ধরেছিলাম এবং সেই সাথে যে সেতুটা এঁকেছিলাম তাতে পুরোপুরি কালার করে দিয়েছিলাম। এরপর সেতুর এপারে যে বাড়িটা এঁকেছিলাম তাতে কালার করে দিয়েছিলাম এবং কিছু পাখির উড়ে যাওয়ার দৃশ্য এঁকে দিয়ে অঙ্কনটার সমাপ্তি ঘটিয়েছিলাম।
আর্ট বাই, @winkles
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |


গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো দাদা। গ্রামীণ প্রকৃতি আর গ্রামের সৌন্দর্য সবকিছু মিলেমিশে যেন একাকার হয়েছে। সত্যি দাদা আপনার পেইন্টিং এর মাধ্যমে গ্রামীন প্রকৃতিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আসলে গ্রামীণ প্রকৃতি হয়তো অনেকটা কল্পনার মত। আমরা কল্পনায় অনেক কিছুই ভেবে নেই। কিন্তু বাস্তবতায় হয়তো সেভাবে অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না। তবে কল্পনার মাঝে অনেক সময় সুন্দর কিছু বিরাজ করে। আর সেই কল্পনা থেকে যদি সুন্দর কিছু হয় তাহলে দেখতে ভালো লাগে। দাদা আপনার হাতের ছোঁয়ায় প্রকৃতির সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। গ্রামের এই প্রান্তর থেকে ও প্রান্তরে যাওয়ার জন্য সুন্দর একটি ব্রিজের মতো তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সময় গ্রামের অংশগুলো আলাদা নামে বিভক্ত করা থাকে। নদীর এপারের অংশের নাম হয়তো এক রকম হয় আর নদীর ওপারের অংশের নাম হয়তো আরেক রকম হয়। গ্রামীন প্রকৃতির সেই সৌন্দর্য এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
Upvoted! Thank you for supporting witness @jswit.
দারুন একটি গ্রামীন পরিবেশের আর্ট করেছেন দাদা। দেখে ভীষণ ভালো লাগলো। মাঝখানে নদী দেওয়ায় একদম স্পষ্ট ফুটে উঠেছে দুই পাড়ে দুটি গ্রাম। সত্যিই চমৎকার এঁকেছেন আপনি । দেখে ভীষণ ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপনি গ্রামীণ বাংলার দৃশ্যের চিত্রাঙ্কন করেছেন এবং এটি ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো।আসলেই আপনার চিত্রাঙ্কনটি দারুন হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটা পোস্ট শেয়ার করার জন্য।
দাদা আপনার কাল্পনিক ভাবনাটা যে কতটা তীক্ষ্ণ তা আমরা সকলেই জানি। আর তাইতো মাঝে মাঝে আপনার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে অসাধারণ কিছু চিত্রাংকন আমাদের মাঝে তুলে ধরেন। আর প্রতিনিয়ত আমরাও আপনার এইসব অসাধারণ চিত্র দেখে মুগ্ধ হয়ে যাই। আজ আপনার অঙ্কিত গ্রামীণ বাংলা দৃশ্যের চিত্রাংকনটি দেখতে খুবই আকর্ষণীয় হয়েছে। মনে হচ্ছে এমন একটি সুন্দর গ্রামে গিয়ে সুন্দর সময় কাটাতে পারলে মন্দ হতো না। অনেক অনেক ধন্যবাদ দাদা, গ্রামীণ বাংলা দৃশ্যের চমৎকার অঙ্কনটি শেয়ার করার জন্য।
দাদা আপনার অংকনগুলো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। আপনি মনের জানালা খুলে অংকন করার চেষ্টা করেন এবং চমৎকারভাবে সবকিছু ফুটিয়ে তুলতে পারেন। আজকের অংকনটি এককথায় অসাধারণ লেগেছে আমার কাছে। বিশেষ করে নদী, ঘরবাড়ি, এবং গাছপালা মিলে চমৎকার একটি পরিবেশ তৈরি করেছেন।
ধন্যবাদ দাদা চমৎকার পোস্টটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
দোয়া রইলো পুরো পরিবারের জন্য।
দাদা ফোনে আজকে বেশ চমৎকার একটি গ্রামের বাংলা দৃশ্য চিত্র অংকন করেছেন। আপনার অংকনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে গ্রামের চিত্র গুলো সব সময় সুন্দর হয়ে থাকে। আর এই সুন্দর গুলো দেখে মানুষের চোখ জুড়িয়ে যায়। আপনার তৈরি করা গ্রাম বাংলার দৃশ্যের চিত্র অংকনটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
দাদা আপনার আর্টটি এককথায় দুর্দান্ত হয়েছে। গ্রামীণ দৃশ্য বরাবরই আমার ভীষণ পছন্দ। আপনি কাল্পনিক ভাবে মাঝখানে নদী টেনে দুই পাড়ে দুটি গ্রাম অংকন করেছেন। আসলে বাস্তবে এমনটা প্রায়ই দেখা যায়। সম্পূর্ণ চিত্রের কালার কম্বিনেশনটা দারুণ হয়েছে। আপনার দক্ষতার প্রশংসা করতেই হয় দাদা। যাইহোক এতো চমৎকার একটি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দাদা,আপনার অঙ্কন মানেই অসাধারণ।আর তার সঙ্গে বিশেষ অর্থপূর্ণ।গ্রামীন বাংলার দৃশ্য উপভোগ করতে যেমন ভালো লাগে তেমনি নিখুঁতভাবে আপনি ফুটিয়ে তুলেছেন আপনার অঙ্কনের দ্বারা।বাস্তবের সবকিছুই স্পষ্ট ফুটে উঠেছে, দুটি গ্রামের মাঝে সেতুবন্ধনের সমন্বয় শুধু গ্রামেই দেখা যায়।আমার কাছে খুবই ভালো লেগেছে চিত্রটি,আর কালার কম্বিনেশন মুগ্ধ হয়ে দেখার মতোই ছিল।ধন্যবাদ আপনাকে।
দাদা আপনার হাতের নিখুঁত অংকন গুলো বরাবরই অসাধারন হয়ে থাকে। গ্রামীণ বাংলার দৃশ্যের চিত্রাঙ্কন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এত বেশি সুন্দর লাগতেছে যে আপনাকে বলে বোঝাতে পারবো না। এধরনের মনোমুগ্ধকর অংকন গুলো উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে দাদা।