You are viewing a single comment's thread from:

RE: গ্রামীণ বাংলার দৃশ্যের চিত্রাঙ্কন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখে অনেক ভালো লাগলো দাদা। গ্রামীণ প্রকৃতি আর গ্রামের সৌন্দর্য সবকিছু মিলেমিশে যেন একাকার হয়েছে। সত্যি দাদা আপনার পেইন্টিং এর মাধ্যমে গ্রামীন প্রকৃতিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আসলে গ্রামীণ প্রকৃতি হয়তো অনেকটা কল্পনার মত। আমরা কল্পনায় অনেক কিছুই ভেবে নেই। কিন্তু বাস্তবতায় হয়তো সেভাবে অনেক কিছুই খুঁজে পাওয়া যায় না। তবে কল্পনার মাঝে অনেক সময় সুন্দর কিছু বিরাজ করে। আর সেই কল্পনা থেকে যদি সুন্দর কিছু হয় তাহলে দেখতে ভালো লাগে। দাদা আপনার হাতের ছোঁয়ায় প্রকৃতির সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে গিয়েছে। গ্রামের এই প্রান্তর থেকে ও প্রান্তরে যাওয়ার জন্য সুন্দর একটি ব্রিজের মতো তৈরি করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক সময় গ্রামের অংশগুলো আলাদা নামে বিভক্ত করা থাকে। নদীর এপারের অংশের নাম হয়তো এক রকম হয় আর নদীর ওপারের অংশের নাম হয়তো আরেক রকম হয়। গ্রামীন প্রকৃতির সেই সৌন্দর্য এত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64092.15
ETH 1863.95
USDT 1.00
SBD 0.36