হোয়াটসঅ্যাপ আইকনের মাধ্যমে একটি কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago
হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি।

আজকে আপনাদের সাথে একটি আর্ট শেয়ার করে নেবো। এই আর্টটি একটি ম্যান্ডেলা আর্ট, তবে এই ধরণের আর্টকে এইবার একটু ভিন্ন রূপে দেওয়ার চেষ্টা করেছি। সাধারণত সবসময় বিভিন্ন ধরণের বিষয় বা সামনে থাকা কোনো বস্তুকে কেন্দ্র করে আমরা ম্যান্ডেলা ডিজাইনগুলো করে থাকি, আর সেগুলো দেখতেও খুবই সুন্দর লাগে। তবে এইবার আমি অন্য চিন্তাভাবনার মাধ্যমে তৈরি করার চেষ্টা করেছি। অনেক জিনিস দিয়েইতো তৈরি করলাম, তাহলে এইবার যদি সোশ্যাল মিডিয়ার কোনো কিছুর মাধ্যমে ম্যান্ডেলা ডিজাইন করা যায়, তাহলে কেমন লাগবে! এই তারিখ সেইরকমই একটি ভাবনার থেকে হোয়াটসঅ্যাপ এর আইকন দিয়ে একটি ম্যান্ডেলা ডিজাইন ফুটিয়ে তোলার চেষ্টা করেছিলাম। আশা করি, আপনাদের কাছেও এই ম্যান্ডেলা ডিজাইনটি ভালো লাগবে।


☬উপকরণ:☬

আর্ট পেপার
বোর্ড
স্কেচ পেন্সিল
মার্কার পেন
কালার পেন
কাঁটা কম্পাস
রাবার

✎এখন অঙ্কনটির ধাপসমূহের দিকে চলে যাবো-----

➤প্রথম ধাপে, কাঁটা কম্পাস দিয়ে বৃত্ত তৈরি করে নিয়েছিলাম এবং সেটাকে হোয়াটসএপ এর আইকন এর রূপ দিয়েছিলাম। এরপর তার ভিতরে একটি টেলিফোন এর মতো দেখতে এঁকে দিয়েছিলাম এবং সেখানে কিছু ডিজাইন এঁকে ফুল তৈরি করে দিয়েছিলাম।

➤দ্বিতীয় ধাপে, হোয়াটসএপ আইকনটির বাইরের দিকে ভিন্ন ভিন্ন কিছু ডিজাইন তৈরি করে দিয়ে তার ভিতর কিছু নকশা তৈরি করে নিয়েছিলাম। এছাড়া প্রত্যেকটি ডিজাইনের মধ্যবর্তী স্থানগুলো দিয়ে ডট ডট দিয়ে দিয়েছিলাম স্টাইলের জন্য।

➤তৃতীয় ধাপে, পেন্সিল দিয়ে সব ধরণের ডিজাইন পুরোপুরি সম্পন্ন করার পরে আইকনটির ভিতরে যেখানে প্রথমে ডিজাইন সম্পন্ন করে রেখেছিলাম তাতে কালার পেন দিয়ে কালার করে দিয়েছিলাম।

➤চতুর্থ ধাপে, বাকি থাকা বৃত্তের বাইরের সম্পূর্ণ ডিজাইনে এবং নকশাগুলোতে পুরোপুরি কালার করে দিয়ে অঙ্কনটির সমাপ্তি ঘটিয়েছিলাম।


আর্ট বাই, @winkles

শুভেচ্ছান্তে, @winkles


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Sort:  
 3 years ago 

আজকে আপনার মেন্ডেলা চিত্রাঙ্গনটি দেখে মুগ্ধ হয়ে গেলাম দাদা। আপনি খুবই দক্ষতার সাথে এই চিত্রটি অংকন করেছেন। হোয়াটসঅ্যাপে আইকন আপনি খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। একদম অরজিনাল হয়েছে। এই চিত্রটি দেখে খুবই ভালো লাগলো। এত সুন্দর একটি চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

আপনার আর্ট করা whatsapp আইকনের মাধ্যমে কালারফুল ম্যান্ডেলা আর্টের ডিজাইনটি অসাধারণ হয়েছে দাদা।প্রত্যেকটা ধাপ খুব সহজভাবে উপস্থাপন করেছেন।অসংখ্য ধন্যবাদ কালার ফুল একটি ম্যান্ডেলা আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার তো দাদা এরকম আর্টের চিন্তা মাথায় আসে না ।আপনি হোয়াটসঅ্যাপের লগোর মধ্যে খুব সুন্দর ম্যান্ডেলা আর ডিজাইন করেছেন । আসলে দেখতেও চমৎকার লাগছে । বিভিন্ন রকমের কালার পেন ইউজ করাতে খুবই সুন্দর লাগছে দেখতে ।

 3 years ago 

দাদা আপনার করা ভিন্ন রকমের এই ম্যান্ডেলা আর্ট, আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। একেবারে আকর্ষণীয় লাগছে আপনার এই ম্যান্ডেলা আর্ট দেখতে। whatsapp আইকন এর মাধ্যমে, একটি কালারফুল ম্যান্ডেলার ডিজাইন অঙ্কন করেছেন, যেটা দেখে আমার কাছে সত্যি অসম্ভব ভালো লেগেছে। আসলে আমরা চোখের সামনে যে জিনিসটা দেখি ওই জিনিসটাকে আর্টে পরিণত করার চেষ্টা করি। তবে আপনি একটু ভিন্ন চিন্তা ভাবনা থেকে সোশ্যাল মিডিয়ার কোন কিছুর মাধ্যমে ম্যান্ডেলার ডিজাইন করতে চেয়েছেন, এটা আমার কাছে নতুন আইডিয়া মনে হয়েছে একেবারে। আপনি খুবই নিখুঁতভাবে প্রথমে পেন্সিল দিয়ে সম্পূর্ণটা অঙ্কন করে নিয়েছেন, তারপরে কালার করেছেন বিভিন্ন রকমের, এটা সত্যি অনেক সুন্দর হয়েছে। কালার কম্বিনেশন এতটাই সুন্দরভাবে ফুটে উঠেছে যে, আমি আর কি বলব। সত্যি দাদা আমি চোখ ফেরাতে পারছিলাম না আপনার করা এই ম্যান্ডেলা আর্টের দিক থেকে। ভিন্ন ভিন্ন রকমের কালার গুলো হওয়ার কারণে, আমার কাছে একটু বেশি ভালো লেগেছে সম্পূর্ণ ম্যান্ডেলা আর্ট দেখতে। সবশেষে আপনি ছোট বড় করে যে ফোঁটা গুলো দিয়েছেন, সেগুলোর ভেতরে কালার করার কারণে দেখতে ভালো লাগছে। আপনার পরবর্তী আর্ট দেখার অপেক্ষায় থাকলাম দাদা।

 3 years ago 

দাদা আপনার করা আর্ট গুলো আমি যত দেখি আমার কাছে ততই খুব ভালো লাগে। প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে থাকেন। যেগুলোর দিকে একবার তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করেনা। তেমনি আজকে whatsapp আইকনের মাধ্যমে করা একটি কালারফুল ম্যান্ডেলার ডিজাইন দেখে চোখ ফেরাতে পারছিলাম না। অনেক সুন্দর করে নিখুঁতভাবে, ধৈর্য সহ এবং অনেক সময় ব্যবহার করে এই ম্যান্ডেলার ডিজাইন অংকন করেছেন যা দেখেই বুঝতে পারছি। whatsapp আইকন এর মাধ্যমে করার কারণে অনেক বেশি ভালো লাগছে দেখতে। আপনি উপস্থাপনাটা অনেক সুন্দর ভাবে করেছেন, যা দেখলে কিন্তু যে কেউ এটি খুব সহজে অংকন করে নিতে পারবে। ধাপে ধাপে এভাবে সুন্দর ভাবে উপস্থাপন করলে আরো ভালো লাগে দেখতে। কালারফুল ভাবে অঙ্কন করেছেন দেখে মনোমুগ্ধকর লাগলো অনেক বেশি। দাদা আপনার এরকম ভিন্ন ভিন্ন আইডিয়া গুলো দেখলে অনেক কিছুই শিখতে পারি। আজকেও আপনার এই আইডিয়া থেকে একটা নতুন জিনিস শিখতে পারলাম। সত্যি দাদা আপনার সৃজনশীলতাকে আপনি এরকম কাজের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন দেখে খুব ভালো লাগে। আপনার দক্ষতার প্রশংসা যত করব আমার মনে হয় তাতেই কম হবে। এটি এত সুন্দর করে অঙ্কন করে সবার মাঝে ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

whatsapp এর আইকন এর মাধ্যমে দারুন একটি ম্যান্ডেলা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার মেন্ডেলাগুলো বরাবরই অনেক ইউনিক হয়। সত্যি কথা বলতে দাদা আপনার এত সুন্দর অংকন দেখে আমিও বাসায় চেষ্টা করি আপনার মত অংকন করার জন্য। আপনার ম্যান্ডেলা অংকনের কালার কম্বিনেশন টা অনেক সুন্দর ছিল দাদা। ধন্যবাদ সুন্দর একটি ম্যান্ডেলা আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

দাদা আপনি দারুন আর্ট করেন।ম্যান্ডেলা আর্ট সব সময় ভীষণ ভালো লাগে আমার।আজকে আপনার হোয়াটসঅ্যাপের আইকনের ম্যান্ডেলা আর্টটি দেখে ভীষণ ভালো লাগলো। আঁকার পর খুব ভালো লাগলো। আর যখন কালার করছিলেন ধীরে ধীরে এর সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছিল।আপনি চমৎকার ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।ধন্যবাদ দাদা সুন্দর এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

অনেক সুন্দর একটি কার্যক্রম করে দেখিয়েছেন দাদা, হোয়াটসঅ্যাপের সম্পূর্ণ আইকন আজকে আপনি আমাদের মাঝে আট করে দেখানোর চেষ্টা করেছেন। আমি তো আপনার এই কার্যক্রম দেখে মুগ্ধ। পাশাপাশি শিখে গেলাম কিভাবে এই আর্ট করতে হয়।

 3 years ago 

আপনি আজকে আর্টটিকে একটু ভিন্নরূপে দেওয়ার চেষ্টা করেছেন। দেখে ভীষণ ভালো লাগলো দাদা এবং এই ডিজাইন গুলি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। যথেষ্ট ধৈর্য শক্তি ও ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। ভীষণ ভালো লাগলো দাদা প্রতিটি ধাপ খুব সুন্দর করে আপনি উপস্থাপনা করেছেন এবং এটি কিভাবে তৈরি করেছেন । তা বিস্তারিত সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভেচ্ছা রইলো

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65893.80
ETH 1926.35
USDT 1.00
SBD 0.38