You are viewing a single comment's thread from:

RE: হোয়াটসঅ্যাপ আইকনের মাধ্যমে একটি কালারফুল ম্যান্ডেলা ডিজাইন ।। অরিজিনাল আর্টওয়ার্ক

in আমার বাংলা ব্লগ3 years ago

দাদা আপনার করা আর্ট গুলো আমি যত দেখি আমার কাছে ততই খুব ভালো লাগে। প্রতিনিয়ত আপনি অনেক সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্ট করে থাকেন। যেগুলোর দিকে একবার তাকালে আর চোখ ফেরাতে ইচ্ছে করেনা। তেমনি আজকে whatsapp আইকনের মাধ্যমে করা একটি কালারফুল ম্যান্ডেলার ডিজাইন দেখে চোখ ফেরাতে পারছিলাম না। অনেক সুন্দর করে নিখুঁতভাবে, ধৈর্য সহ এবং অনেক সময় ব্যবহার করে এই ম্যান্ডেলার ডিজাইন অংকন করেছেন যা দেখেই বুঝতে পারছি। whatsapp আইকন এর মাধ্যমে করার কারণে অনেক বেশি ভালো লাগছে দেখতে। আপনি উপস্থাপনাটা অনেক সুন্দর ভাবে করেছেন, যা দেখলে কিন্তু যে কেউ এটি খুব সহজে অংকন করে নিতে পারবে। ধাপে ধাপে এভাবে সুন্দর ভাবে উপস্থাপন করলে আরো ভালো লাগে দেখতে। কালারফুল ভাবে অঙ্কন করেছেন দেখে মনোমুগ্ধকর লাগলো অনেক বেশি। দাদা আপনার এরকম ভিন্ন ভিন্ন আইডিয়া গুলো দেখলে অনেক কিছুই শিখতে পারি। আজকেও আপনার এই আইডিয়া থেকে একটা নতুন জিনিস শিখতে পারলাম। সত্যি দাদা আপনার সৃজনশীলতাকে আপনি এরকম কাজের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেন দেখে খুব ভালো লাগে। আপনার দক্ষতার প্রশংসা যত করব আমার মনে হয় তাতেই কম হবে। এটি এত সুন্দর করে অঙ্কন করে সবার মাঝে ভাগ করে নেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65774.98
ETH 1927.18
USDT 1.00
SBD 0.38