লাস্ট মোমেন্টে দারুন একটা ম্যাচ উপভোগ করা গিয়েছে
| হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। |
|---|
আজকে আপনাদের সাথে খেলাধুলা বিষয়ক একটি পোস্ট শেয়ার করবো। গতকাল ইন্ডিয়া আর অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা ছিল। উভয়পক্ষ থেকে মোটামুটি একটা দারুন উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করা গেছে। অস্ট্রেলিয়া অনেক বড়ো টিম সেই হিসেবে আমাদের ইন্ডিয়ার এই ম্যাচে প্লেয়াররা তাদের সাথে একপ্রকার নতুনই খেলছে অনেকেই। হয়তো কয়েকজন আছে তাদের সাথে আগেও বহুবার খেলেছে, সেই হিসেবে একটা একজনের প্রতি আরেকজনের একটা ভালো অভিজ্ঞতা আছে। এই খেলাটা মূলত ওয়ার্ম আপ খেলা হচ্ছে বিশ্বকাপের আগে। প্রথম ম্যাচটি দেখতে পারেনি, তবে লাস্টের দিকে একটু দেখেছিলাম, বেশ ভালোই খেলেছিল সবাই। গতকালকের ম্যাচটাও একপ্রকার এলোমেলো ছিল বৃষ্টির কারণে, তারপরেও ইন্দোরে বেশি একটা অসুবিধার সৃষ্টি করেনি প্রথম দিকে। তবে ইন্ডিয়ার একটা দিক ভালো যে অস্ট্রেলিয়ার সাথে এই ইন্দোর মাঠে যত খেলা হয়েছে ১০০ ভাগ জিতেছে, ফলে এই ধারাবাহিকতাও বজায় রাখবে এটা সবারই মোটামুটি আশা ছিল।
অস্ট্রেলিয়া টসে জিতেছিল ঠিকই , কিন্তু তারা ফিল্ডিং এর সিদ্ধান্ত নিয়ে নেয় ওখানে। প্রথম দিকে যখন খেলাটা দেখছিলাম, তখন যেন অস্বাভাবিক লাগছিলো, ওপেনের দুইজন ঠিক কায়দা করতে পারছিলো না, মনে হচ্ছিলো যেন হেজেলেহুড এরা জটিল লেন্থ দিচ্ছে। ঋতুরাজ তো বেশিক্ষন টিকতে পারেনি, স্লিপে ক্যাচ উঠে যায় হঠাৎ করে। তবে গিলের সাথে শ্রেয়াস যখন আসে, তখন খেলার মোড় অন্যরূপ নেয়, শ্রেয়াস এসেই মিড কভারের উপর দিয়ে চার লাগাতে থাকে, আর এতে গিলও মনে একটা সাহস পায়, একটা ভালো পার্টনার পায় বলতে গেলে এখানে। তবে তাদের মধ্যে রোটেশনটা বেশ ভালো ছিল। প্রথম ৬ ওভারে রান রেট কম থাকলেও লাস্ট ৪ ওভারে যেন ভীষণ গতিতে বাড়তে থাকলো, টি-২০ তে আসলে যেমনটা হয় আর কি, ১০ ওভারেই ১০০ রানের কাছে। মোটামুটি ২ জন ৪ আর ৬ এর বন্যা বোয়েই দিচ্ছিলো যেন। অতি দ্রুত গতিতে যেভাবে রান রেট বাড়ছিল, তাতে ভেবেছিলাম ৩৫০ ক্রস করবে।
গিল আর শ্রেয়াস দুইজনেই সেঞ্চুরি করে মাঠ ছাড়ে আর দারুন একটা ব্যাটিং পারফরমেঞ্চ ছিল তাদের। তবে লাস্ট এর দিকে সূর্য যেভাবে বোলারদের সূর্যাস্ত করলো, সেটা না দেখলে বলে বোঝানো যাবে না, নজরকাড়া অসাধারণ ব্যাটিং ছিল। রান একদম কাটায় কাটায় ৪০০ এর টার্গেট দিয়ে দিলো। ওয়ানডে ম্যাচে সচরাচর ৪০০ রান এর কোটা খুবই কম দেখা যায়, মিনিমাম ৩৭৫ অব্দি দেখা যায় বেশিরভাগ, তবে এটা ছিল একটা বড়ো চ্যালেঞ্জ যা অস্ট্রেলিয়ার দিকে ছুড়ে দিলো। তবে আসল রানের খেলার মজাটাই নষ্ট করে দিলো বৃষ্টিতে, dls মেথডে খেলা মানে সেই মজাটা আর আসে না মূল রানের থেকে। শেষে ৩৩ ওভারের খেলা আর ৩১৭ রানের টার্গেটে খেলা দিয়ে দেয়। তবে অস্ট্রেলিয়ার অবস্থা প্রথম থেকে অতটা ভালো ছিল না, এক ওয়ার্নার একটু মোটামুটি খেলে গেছে, কিন্তু বেশি স্টাইল মারতে গিয়ে আউট হয়ে যায় হা হা।
স্পিনারদের সামনে ভালো ভালো ব্যাটসম্যানরা দ্রুতই ঝরে যায়, ৭ উইকেট যখন পড়ে গিয়েছিলো তখন এটাই মনে হচ্ছিল যে, ১৫০ রানের আগেই অলআউট হয়ে যাবে। তবে খেলায় যেন একটা ইন্টারেস্টিং ব্যাপার এনে দিলো দুইজন বলার, মেনে নেওয়ায় যাচ্ছিলো না যে, এতো মারছে কিভাবে। প্রত্যেক ওভারে ১০-১২ রান করে নিয়ে যাচ্ছে, যে রান হওয়ার কথা না সেটাই করে দিচ্ছে। নবম ব্যাটসম্যানরা খানিক্ষন পিটিয়ে বেশ ভালো একটা পার্টনারশীপ করেছিল, আর খেলাটা বেশ উত্তেজনাপূর্ণ ছিল লাস্ট মোমেন্টে। তবে ইন্ডিয়া এখানে একটু ফিল্ডিং মিস করেছে, দুই দুটো ক্যাচ মিস না করলে হয়তো আরো বেশি রানের ব্যবধানে জিততে পারতো। তবে dls মেথড হলেও সব মিলিয়ে মোটামুটি ভালো ম্যাচ উপভোগ করা গিয়েছে।
শুভেচ্ছান্তে, @winkles
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |






Upvoted! Thank you for supporting witness @jswit.
দাদা গতকালকের এই উত্তেজনাপূর্ণ ম্যাচটা যদিও মিস করেছি তবে আপনার পোস্টটি পড়ে অনেক কিছুই জানতে পারলাম। বর্তমানে শ্রেয়াস আয়ার ও শুভমান গিল দুজনেই বেশ ভালো ব্যাট করছে। সূর্য কুমার যাদব লাস্টে সূর্যের মতো ব্যাটিং করে ৪০০ রানের টার্গেট দিয়েছে মানে তো বিশাল ব্যাপার ছিলো। এই ম্যাচ ইন্ডিয়া জয়লাভ করেছে জেনে ভালো লাগলো দাদা। অসংখ্য ধন্যবাদ দাদা সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
এক কথায় বলতে গেলে দাদা ভারত অস্ট্রেলিয়া বলারদেরকে তুলে ধরা করেছে। দুইজন সেঞ্চুরিয়ান দারুন খেলেছিল এই দুই ব্যাটসম। বর্তমান সময়ে গিল ফর্মের তুঙ্গে। আমি বলব অস্ট্রেলিয়া এই ওয়ানডেতেও খুব ভালো কিছু করতে পারে নাই। আপনি ঠিক বলেছেন ভারত কিছু ফিল্ডিং মিস করেছে যার জন্য ওরা এতো এগোতে পেরেছে। তা না হলে ভারত আরো বেশি রানে যেতে পারতো।
আমি আগেই একদিন বলেছি ভারতের পাইপ লাইন বিশ্বের সেরা। কাল গায়কোয়াড খেলতে না পারলেও গিল এবং আইয়ার এর ইনিংস ছিল অসাধারণ। আর শেষদিকে সূর্যকুমার এর অসাধারণ স্পেল ভারতকে ৪০০ রানের টার্গেট নিয়ে এসে দেয়। তারপর অবশ্য ভারত বোলিং টাও দারুণ করে। ম্যাচটা দারুণ উপভোগ করেছিলাম দাদা।
আমি মনে করি ভারতের ব্যাটসম্যানরা সবসময়ই বিশ্বসেরা। একটা সময় ভারত পেস বোলিংয়ে কিছুটা দুর্বল ছিলো, তবে বেশ কয়েক বছর ধরে ভারত সবদিক দিয়ে শক্তিশালী টিম। এবারের বিশ্বকাপ জেতার বিরাট সম্ভাবনা রয়েছে ভারতের। গিল,শ্রেয়াস,রাহুল এবং সূর্যকুমার দারুণ ব্যাটিং করেছে। বোলিংও খুব ভালো করেছে ভারত। সবমিলিয়ে ম্যাচটি দারুণ লেগেছে দেখতে। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।
যদিও খেলা দেখা হয় না। তবে খেলা বিষয়ক পোস্ট গুলো পড়তে অনেক ভালো লাগে। দাদা আপনি সবসময় খেলা নিয়ে পোস্টগুলো অনেক সুন্দর করে বিস্তারিত ভাবে আলোচনা করেন। গতকালকের ম্যাচটি অনেক উত্তেজনা পূর্ণ ছিল বুঝতেই পারছি। গিল আর শ্রেয়াস তাদের দুজনের পার্টনারশিপ সত্যিই ভালো ছিল। শেষ পর্যায়ে এসে খেলার উত্তেজনা আরো বেড়ে গিয়েছিল। ৪০০ এর টার্গেট নিয়ে যেহেতু তারা খেলেছে তাই তো খেলার মাঝে আলাদা রকমের উত্তেজনা ছিল। প্রথমদিকে তো মনে হয়েছিল ১৫০ রানের আগেই অলআউট হয়ে যাবে। শেষ পর্যন্ত তাদের ভালো পারফরমেন্স দর্শকদের মাঝে আরো উত্তেজনা তৈরি করেছে। দাদা আপনার পোস্ট পড়ে অনেক ভালো লাগলো। আপনি অনেক সুন্দর করে প্রত্যেকটি বিষয় উপস্থাপন করেছেন এজন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দাদা।
যদিও অস্ট্রেলিয়া এবং ভারতের ক্রিকেট ম্যাচে দেখার সৌভাগ্য আমার হয়নি,তবে আপনি পোস্টটি পরেই বুঝা যাচ্ছে যে বর্তমানে ভারতের ব্যাটসম্যানরা এবং বোলাররা তুঙ্গে আছে। আশা করা যায় তারা তাদের খেলার এ ধারাবাহিকতা বজায় রাখতে পারলে, এবারের বিশ্বকাপটি ভারতের ঘরে উঠবে। পোস্ট শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দাদা।
দাদা আপনি অনেক সুন্দর করে খেলা বিষয়ক পোস্টটা আমাদের সবার মাঝে ভাগ করে নিয়েছেন যেটা পড়ে আমার কাছে তো খুব ভালো লেগেছে। বুঝতেই পারছি উত্তেজনাপূর্ণ খেলা উপভোগ করেছিল সবাই এই ম্যাচটাতে। আর এরকম উত্তেজনা মূলক খেলা দেখতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমার তো এই পোস্টটা অসম্ভব দারুন লেগেছে। আসলে আগে খেলা প্রচুর পরিমাণে দেখা হতো কিন্তু এখন খেলা দেখা হয় না একেবারে বললে চলে। যেই খেলার মধ্যে উভয় পক্ষ থেকে উত্তেজনা সৃষ্টি হতো তখন অনেক ভালো লাগতো। আর এই খেলার রিভিউটা আপনি অনেক সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে ধরেছেন যা অনেক বেশি সুন্দর ছিল। দাদা আপনার এই রকম পোস্টগুলো আমি যত দেখি আমার কাছে সব সময় অনেক ভালো লাগে। আসলে বেশি স্টাইল করতে গেলে এমনিতেই আউট হবেই। সম্পূর্ণটা পড়ে অনেক ভালো লেগেছে দাদা। অপেক্ষায় থাকলাম আপনার পরবর্তী খেলা বিষয়ক পোস্টটা দেখার জন্য।
দাদা লাস্ট মোমেন্টে দারুন একটা ম্যাচ উপভোগ করা হয়েছিল, এটা জেনে আমার কাছে খুব ভালো লেগেছে। দাদা আপনার সবগুলো খেলা বিষয়ক পোস্ট আমার পড়া হয়েছে, যার কারণে আজকের এই পোস্টটা পড়েও অনেক ভালো লাগলো আমার কাছে। অনেক সুন্দর করে আপনি প্রত্যেকটা পোষ্টের মত আজকের এই খেলা বিষয়ক পোস্টটা লিখেছেন। আসলে যদিও খেলা সম্পর্কে আমার একেবারেই কোন ধারণা ছিল না, তবে আপনার পোস্টগুলো পড়ে অনেক কিছু জানতে পেরেছি এবং বুঝতে পেরেছি। আর এত কিছু আপনার মাধ্যমে জানতে পেরে সত্যি আমি অনেক আনন্দিত। আর এই ম্যাচে ইন্ডিয়ার জয় লাভের কথা শুনে আমার কাছে তো আরো বেশি ভালো লেগেছে। অনেক সুন্দর ভাবে দুই দলের খেলা হয়েছিল। আর এরকম খেলা উত্তেজনা সাথে দেখতেই দর্শকদের কাছে সব থেকে বেশি ভালো লাগে বলে আমি মনে করি। দাদা আশা করছি পরবর্তীতেও আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে এই ধরনের পোস্ট শেয়ার করবেন। ধন্যবাদ জানাই দাদা।
দাদা গোল বলের খেলা তো কখন কি হয় বলা যায় না। ঐদিন অস্ট্রেলিয়া মনে হয় টস জিতে ব্যাটিং না নিয়ে ভুল করেছে। যার জন্য তাদের উপর এত বড় রানের পাহাড় এসে দাড়ালো। এত রান করার পেছনে শক্তি হলো গিল আর শ্রেয়াস দুইজনেই সেঞ্চুরি। দারুন একটা ব্যাটিং পারফরমেঞ্চ ছিল তাদের। তবে লাস্ট এর দিকে সূর্য যেভাবে বোলারদের সূর্যাস্ত করলো, সেটা না দেখলে বলে বোঝানো যাবে না, নজরকাড়া অসাধারণ ব্যাটিং ছিল। রান একদম কাটায় কাটায় ৪০০ এর টার্গেট দিয়ে দিলো। ওয়ানডে ম্যাচে সচরাচর ৪০০ রান এর কোটা খুবই কম দেখা যায়, সাড়ে তিনশোর মত দেখা যায় বেশিরভাগ, তবে এটা ছিল একটা বড়ো চ্যালেঞ্জ অস্ট্রেলিয়ার জন্য। আমি ভেবেছিলাম অস্ট্রেলিয়া মারকুটে হয়ে খেলবে। তবে ওয়ারনারের পরে আর তেমন মারকুটে ব্যাটসম্যান দেখি নাই। তবে লাস্টের দুইজন বলার আশার আলো দেখালোও শেষ পর্যন্ত আর জয়ের বন্দরে পৌছতে পারে নাই। দারুন একটি ম্যাচ ছিল। ধন্যবাদ দাদা।