ডিম বিরিয়ানি

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কে আমার নমস্কার /আদাব।আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ও ভালো আছি, সুস্থ আছি। আজ আপনাদের মাঝে শেয়ার করব কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানি(ডিম পোলাও)।


এই কোয়েল পাখির ডিম টি আগে অনেক খাওয়া হতো।আজ প্রায় অনেক দিন পর কিনলাম এই ডিম। আগে এই ডিম দু'টাকা /এক টাকা পিস পাওয়া যেত।এখন তার দাম পাঁচ থেকে ছয় টাকা হয়ে গেছে। এদিকে ডিম সিদ্ধ তুলে দিতেই গ্যাস শেষ।আবার গেলাম গ্যাস আনতে।


চলুন শুরু করা যাক আজকের রেসিপি টি।

প্রয়োজনীয় উপকরণপরিমাণ
আতপ চালপ্রয়োজন মতো
ডিম কোয়েল পাখির৭-৮টি
তেল,লবন,হলুদ, চিনিস্বাদমতো
সাদা এলাচ,কালো এলাচ, তেজপাতা,দারচিনি৪-৫টি
পেঁয়াজ, কাঁচা মরিচ৬-৭টি
আদা,রসুন, জিরা বাটাস্বাদমতো

রন্ধন পদ্ধতি
প্রথমে ডিম গুলো সিদ্ধ করে নিতে হবে।
-
কড়াই এ তেল গরম করে তাতে হলুদ গুঁড়া ও লবন দিয়ে মাখিয়ে রাখা ডিম গুলো দিয়ে ভাজতে হবে।
-

এবার ঐ তেলে পেঁয়াজ কুচি দিতে হবে।

এবার কাঁচা মরিচ, লবন,হলুদ, তেজপাত, এলাচ সব দিতে হবে এবং ভাজতে হবে।

এখন আদা বাঁটা, জিরা বাঁটা ও রসুন বাঁটা দিতে হবে। পানি যোগ করতে হবে।

মসলা কষানো হয়ে গেলে চাল গুলো দিতে হবে ও ভালো করে ভাজতে হবে।

পরিমাণ মতে গরম পানি দিয়ে ফুটিয়ে নিয়ে চিনি যোগ করে নামিয়ে নিতে হবে।

এভাবে শেষ হলো আমার রান্না। সঙ্গে ছিল টমেটোর টক।

আজ আর নয়। আশা করি আপনাদের ভালো লাগবে আজকের রেসিপি টি। ভুল এুটি গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সম্পুর্ন পোস্ট টি পড়ে আপনার মতামত জানাবেন। পোস্ট টি পড়ার জন্য ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ডিম বিরানি রেসিপি দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে। তবে কোয়েল পাখির ডিম দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি। আজকে আপনি কোয়েল পাখির ডিম দিয়ে খুবই সুস্বাদু রেসিপি তৈরি করলে। আর ডিম সিদ্ধ করতে করতে গ্যাস ফুরিয়ে গেল, যার কারণে একটু দেরি হল গ্যাস নিয়ে আসতে। যাই হোক আপনার রেসিপি পরিবেশন কিন্তু দারুণ হয়েছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ডিম বিরিয়ানি কখনো খাওয়া হয়নি। আপনি কোয়েল পাখির ডিম দিয়ে খুবই মজাদার রেসিপি শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে তো মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। আপনার উপস্থাপনা খুবই লোভনীয় হয়েছে। কোয়েল পাখির ডিম দিয়ে এভাবে বিরিয়ানি তৈরি করা যায় জানা ছিল না। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

প্রতিটি পন্যের ঊদ্ধগতি। ঠিক কোয়েল পাখির ডিমের ক্ষেত্রে একই অবস্থা। যদিও এর দামটা পূর্বে সীমিত ছিল তবে এখন এর দাম অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

তবে গ্যাস ফুরিয়ে যাওয়া এটা আমাদের জন্য একটি সাধারণ বিষয়।

আতবচাল, কোয়েল পাখির ডিম এবং চমৎকার উপকরণ এর সমন্বয়ে আপনি চমৎকার ডিম বিরিয়ানি তৈরি করেছেন। সবথেকে ভালো লেগেছে মশলা জাতীয় উপকরণ গুলো শিল পাটায় মিহি করার বিষয়টা। এতে আপনার বিরিয়ানির টেস্ট আরো শতগুনে বৃদ্ধি পাবে।

একটি লোভনীয় বিরিয়ানি তৈরি করেছেন। এটা সত্যিই ইউনিক কারণ এর আগে কখনো কোয়েল পাখির ডিম দিয়ে বিরিয়ানির রেসিপি দেখিনি।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

কোয়েল পাখির ডিম অনেকদিন থেকেই খাওয়া হয় না। এই ডিম গুলো অনেক পুষ্টিকর। ডিম বিরিয়ানি দারুন হয়েছে। যদিও এভাবে কখনো বিরিয়ানি রান্না করা হয়নি। তবে আজকে এই রেসিপি দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুবই মজাদার একটি ডিম বিরিয়ানি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। ডিম বিরিয়ানি দেখেই মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে খেতে। তবে ডিম বিরিয়ানি কখনোই খাওয়া হয়নি। ছোট ছোট কোয়েল পাখির ডিম গুলো দিয়ে আপনি অনেক সুস্বাদু বিরিয়ানি রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64437.74
ETH 1851.67
USDT 1.00
SBD 0.38