সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়া ভুনা রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম



আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।



PhotoEditorPro_1724138134354.jpg


আজকে আমি আবার আপনাদের সাথে নতুন একটি পোস্ট শেয়ার করতে চলে এলাম । আজকে আমি একটি রেসিপিটি শেয়ার করব আর সেটা হলো সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়া ভুনা রেসিপি । মিষ্টি কুমড়া এভাবে করে ভুনা করে খেতে খুব ভালো লাগে । আর তার ভিতর একটু সরিষা বাটা দেয়ার কারণে এর টেস্ট আরো অনেক গুন বেড়ে গিয়েছিল । মিষ্টি কুমড়া নরমালি আমি কেটে কেটে ভাজি করে কখনোই খাই না ।আনলে সবসময় মিক্স সবজি করি না হলে এরকম ভুনা করে খেয়ে থাকি । এরকম ভুনা করলে গরম গরম ভাত দিয়ে খেতে সত্যি খুব ভালো লাগে । আর এই মজাদার রেসিপি টা এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি ।

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

প্রয়োজনীয় উপকরণ

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

মিস্টি কুমড়া
পেঁয়াজ
মরিচ
সরিষা বাটা
পেঁয়াজ বাটা
আদা বাটা
রসুন বাটা
জিরার গুঁড়া
হলুদ
লবন
তেল

Polish_20240820_131804082.jpg

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

কার্যপ্রণালী

D4F8200E-DF6A-4082-876E-9F44C642A671.png

20240820_131453.jpg20240820_131437.jpg
20240820_131423.jpg20240820_131411.jpg

প্রথমে কুমড়া গুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি । তারপরে হলুদ লবণ দিয়ে ভালোমতো মাখিয়ে নিয়েছি । তারপর চুলায় একটি প্যান বসিয়ে তার ভেতরে তেল দিয়েছি ।তেল গরম হয়ে গেলে কুমড়া গুলো একটা একটা করে দিয়ে বিছিয়ে দিয়েছি ।

20240820_131346.jpg20240820_131358.jpg
20240820_131323.jpg20240820_131311.jpg

এরপর কুমড়াগুলো উল্টে পাল্টে একেবারে বাদামি কালার করে ভেজে নিয়েছি । তারপর একটা বাটিতে তুলে রেখে ওই তেলের ভিতরে কেটে রাখা পেঁয়াজ ও মরিচ দিয়ে দিয়েছি । পেঁয়াজ ও মরিচ হালকা নরম হয়ে গেলে তার ভেতরে পেঁয়াজ বাটা ,আদা বাটা, রসুন বাটা দিয়ে দিয়েছি ।

20240820_131259.jpg20240820_131248.jpg
20240820_131236.jpg20240820_131224.jpg

এরপর সব গুঁড়া মসলাগুলো দিয়ে মসলাটাকে কষিয়ে নিয়েছি । তারপর পানি দিয়ে আরও কিছু সময় মশলাটাকে কষিয়ে নিয়েছি । মসলাটা একটু কষানো হয়ে গেলে তার ভিতরে বেটে রাখা সরিষা বাটা দিয়ে দিয়েছি । তারপর মসলাটাকে আরো কিছু সময় কষিয়ে নিয়েছি । এরপর কুমড়া গুলো দিয়ে দিয়েছি । তারপর নেড়েচেড়ে মসলার সাথে মিশিয়ে নিয়েছি । এরপর আর একটু সময় নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে দিয়েছি । তারপর রান্নাটা হয়ে গিয়েছে একটা বাটিতে ঢেলে গরম গরম পরিবেশন করেছি ।

20240820_131211.jpg20240820_131137.jpg

20240820_131122.jpg

animasi-bergerak-terima-kasih-0078.gif

আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।

ফটোগ্রাফার@tauhida
ডিভাইসsamsung Galaxy s8 plus

ধন্যবাদ

@tauhida

আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি।

logo.gif

@tauhida

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9xBEnshRDSVua5J9tfneqYmTykad6e45JWJ8nD2xQm2GCLhDHXW9g25SxugWCoAi3D22U3571jpHMFrwvchLVQhxhATMitu.gif

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png *** VOTE @bangla.witness as witness witness_proxy_vote.png OR SET @rme as your proxy

witness_vote.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

@tipu curate

;) Holisss...

--
This is a manual curation from the @tipU Curation Project.

 2 years ago 

মিষ্টি কুমড়ার সবজি খেয়েছি তবে এভাবে সরিষা বাটা দিয়ে কখনো খাইনি। সরিষা বাটা দিয়ে যে কোন সবজি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আপনার কাছে এই মজার রেসিপি শিখতে পেরে ভালো লাগলো। ধাপে ধাপে রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

সরিষা বাটা দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগে একদিন করে দেখতে পারেন।

 2 years ago 

সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়া ভুনা আমার কাছে একেবারেই নতুন মনে হয়েছে আপু। নতুন ধরনের খাবার খেতে কিন্তু ভালোই লাগে। আর আপনার রান্না গুলো আমার কাছে খুবই ভালো লাগে। এই রান্নাটা একদিন করে দেখতে হবে আপু।

 2 years ago 

আমার রান্না গুলো সব সময় আপনার কাছে ভালো লাগে জেনে সত্যি খুব ভালো লাগলো আপু ।

 2 years ago 

সরিষাবাটা দিয়ে চমৎকার করে মিষ্টি কুমড়া বানিয়েছেন আপু।এভাবে কখনো খাওয়া হয়নি তবে আপনার রেসিপিটি অনেক ভালো লাগছে।কালারটি ভীষণ চমৎকার হয়েছে। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপিটি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

এভাবে কখনো খাননি তাহলে একদিন করে খেয়ে দেখবেন মজাই লাগে ।

 2 years ago 

মিষ্টি কুমড়ো খেতে আমার কাছে অনেক ভালো লাগে। তবে কোনদিন সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়ো ভুনা খাওয়া হয়নি। আপনার আজকের রেসিপিটা দেখে খুবই ভালো লাগলো। রেসিপির কালার এবং পরিবেশন দেখে বোঝা যাচ্ছে মিষ্টি কুমড়োর ভুনাটি অনেক টেস্ট হয়েছে। ধন্যবাদ আপু রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়া দেখে আপনার পোষ্টের মাধ্যমে ঢুকলাম। সরিষা বাটা দিয়ে কখনো মিষ্টি কুমড়া খাওয়া হয়নি। রেসিপিটি একেবারে ইউনিক লেগেছে আমার কাছে। রান্নার পদ্ধতি দেখেই বোঝা যাচ্ছে খেতে বেশ মজাদার হয়েছিল। একদিন রান্না করে দেখতে হবে। ধন্যবাদ ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

সরিষা বাটা দিয়ে মিষ্টি কুমড়ার ভুনা কখনো খাওয়া হয়নি ।এই প্রথম আপনার থেকে নতুন একটি রেসিপি শিখে নিলাম ।মনে হচ্ছে খেতে বেশ ভালই হবে ।যদিও আমি সব সময় ভাজি করে খাই যেটা আপনি খান না ।ওটা আমার কাছে ভালই লাগে ।বেশ ভালো লাগলো আপনার রেসিপিটি। ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 62465.76
ETH 1783.41
USDT 1.00
SBD 0.38