কিছু কাটামুকুট ফুলের ছবি
আসসালামু আলাইকুম
আমার বাংলাব্লগের বন্ধুরা সবাই কেমন আছেন ভাল আছেন নিশ্চয়ই। আমিও আল্লাহর রহমতে ভালই আছি আলহামদুলিল্লাহ।
আজকে আবার আপনাদের সামনে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম । আজকে আপনাদের সাথে কিছু কাঠামুকুট গাছের ছবি শেয়ার করব । কাঠামুকুট গাছ আমার কাছে অনেক ভালো লাগে । আগে এই গাছটা সম্বন্ধে আমার কোন ধারণাই ছিল না । একদিন ওয়াহিদার ছাদের বাগানে গিয়েছি তখন দেখি যে একটা গাছ ভর্তি খুব সুন্দরভাবে ফুল ফুটে রয়েছে । গাছ ভর্তি অনেক বেশি পরিমাণে কাটা তখন ওকে জিজ্ঞাসা করলাম কি গাছ তখন ও বলল যে এটা কাটা মুকুট গাছ এবং এত সুন্দরভাবে ফুলগুলো ফুটে রয়েছে দেখে খুব লোভ হল গাছটির প্রতি । তখন মনে মনে ভাবলাম যে এরকম একটা গাছ আমি লাগাবো তখন ওর বাগান থেকে একটা ডাল ভেঙে নিয়েছিলাম । সেই থেকে আস্তে আস্তে কাটা মুকুট গাছের প্রতি ভালোবাসা বাড়তে থাকে এবং আমার বাগানে আমি দুই তিনটা করে কাটা মুকুট গাছ লাগানোর চেষ্টা করি । নার্সারিতে গেলেই এই গাছ কেনার চেষ্টা করি । আগে যখন বেইলিরোডে হাঁটতে যেতাম তখন অফিসার্স ক্লাবের সামনে একটি ফুলের নার্সারি ছিল সেখানে দেখতাম অনেক সুন্দর সুন্দর গাছ । এখান থেকে কয়েকবার কিনেও নিয়ে এসেছি কিন্তু বাঁচাতে পারিনি । তারপরও এখনো আমার বাগানে তিন-চারটা কাটা মুকুট গাছ আছে এবং মাঝে মাঝে ফুল ফুটে দেখতে খুব ভালো লাগে ।
এখানে একসাথে দুটি কাটা মুকুট গাছের ছবি দেখানো হচ্ছে । প্রথমটিতে দেখতে পাচ্ছেন ফুলের কালার গুলো কেমন যেন একটু হলুদ হলুদ দেখতে খুব সুন্দর ছোট্ট একটু গাছে একেবারে এরকম গাছ ভর্তি ফুল ফুটে রয়েছে । ছোট ছোট ফুল কিন্তু দেখতে অসম্ভব ভালো লাগে । এ ফুল গাছে পাতার থেকে ফুলই দেখা যায় বেশি । যদিও গাছ ভর্তি কাটা থাকে ধরা যায় না কিন্তু তারপরও অনেক বেশি সুন্দর লাগে । আর নিচের গাছটি যে ফুলগুলো রয়েছে সেগুলো পিংক কালারের ভিতরে হালকা হালকা হলুদ হয়ে ফুটে রয়েছে দেখতে সত্যিই ভালো লাগছে । আমার বাগানে আমি এরকম কিছু কাটা মুকুট গাছ লাগাবো ইচ্ছা আছে । তবে কাটা মুকুট গাছে প্রচুর পরিমাণে রোদের প্রয়োজন হয় যার কারণে তেমনটা ফুল ফোটে না । আমি যখন এই গাছগুলো লাগায় তখন বারান্দায় গ্রিলের ফাকা দিয়ে কিছুটা বের করে দিয়ে যার কারণে ফুলগুলো ফুটে দেখতে ভালো লাগে ।
এখানে কাটামুকুট গাছের ফুলগুলো একটু বড় সাইজের এবং এগুলো গোলাপি কালারের । এর ভিতরেও হালকা হালকা হলুদ শেড দেখতে ভালো লাগছে । নিচেরটাও অনেক মিল রয়েছে দেখে মনে হচ্ছে একই ধরনের ফুল ।
এখানে আরো দুটি কাটা মুকুট গাছের ছবি দেখতে পাচ্ছেন এবং গাছগুলোতে দুই কালারের শেড রয়েছে । প্রথমে একটি করে ফুল ফুটেছে এবং তার মাঝখান দিয়ে আর একটি ফুল বের হয়েছে । উপরেরটা এবং নিচেরটা দেখতে প্রায় একই রকমের তবে আলাদা আলাদা গাছ থেকে ছবিগুলো নেয়া হয়েছে । আমার বাগানে এরকম কিছু গাছ রয়েছে এক গাছে দুই রকমের কাটা মুকুট ফুল ফুটে দেখতে খুব ভালো লাগে । কাঠামুকুট গাছ অনেক কালারের হয়ে থাকে এবং গাছ ভর্তি ফুল ফুটে থাকে দেখতে খুব ভালো লাগে ।
আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। আজকের মত এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
| ফটোগ্রাফার | @tauhida |
|---|---|
| ডিভাইস | samsung Galaxy s8 plus |
ধন্যবাদ
| আমি তৌহিদা, বাংলাদেশ আমার মাতৃভূমি।বাংলাদেশে আমার জন্ম।আমি আমার মাতৃভূমিকে ভালোবাসি। আমি বিবাহিতা, এক সন্তানের মা। আমি রান্না করতে ও খেতে ভালোবাসি,আমি ঘুরতেও অনেক ভালোবাসি। |
|---|
@tauhida
*** VOTE @bangla.witness as witness
OR SET @rme as your proxy
@tipu curate
Upvoted 👌 (Mana: 1/3) Get profit votes with @tipU :)
Upvoted! Thank you for supporting witness @jswit.
আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ কয়েকটি কাটা মুটো ফুল শেয়ার করেছেন। আসলে কাটাযুক্ত এই ফুলগুলো দেখতে একটু অন্যরকম সৌন্দর্য লাগে। কেননা এই ফুল গুলোর মধ্যে গোলাপি রঙের ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগে। অনেকেই এই ভুলগুলোকে কাটা মুকুট ফুল বলে চিনে থাকে। আপনার অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর বেশ কয়েকটি কাটামুকুট ফুল আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন কাটাযুক্ত এই ফুলগুলো দেখতে সত্যিই অসাধারণ ।
সাধারণত কাটা মুকুটের বড় ফুলগুলো দেখা হয়েছিল। ছোট ফুল গুলো দেখেছিলাম। তবে সাদা রঙের ছোট ফুলগুলো আগে দেখা হয়নি। ফুলগুলো খুবই সুন্দর দেখতে। ছোট ছোট হওয়ার কারণে আরো বেশি ভালো লাগছে। মনোমুগ্ধকর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু নার্সারি থেকে এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
কাটামুকুট গাছে বিভিন্ন কালারের ফুল ফুটে দেখতে সত্যি খুব ভালো লাগে ।
আজকে আপনি বেশ চমৎকার কিছু কাটা মুকুল ফুলের ফটোগ্রাফি করেছেন। কাটামুকুট ফুল গুলো দেখতে আমার কাছেও বেশ ভালো লাগে। তবে আপনার মত আমিও কয়েকবার কাটামুকুট ফুল গাছ কিনে নিয়ে আসলাম কিন্তু বাঁচাতে পারলাম না। কাটা মুকুট ফুলের পাপড়ি গুলো ছোট হলেও দেখতে বেশ ভালো লাগে। চমৎকার কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আমার কাটা মুকুট গাছগুলো বাঁচে তবে খুব একটা ফুল ফোটে না এবার দেখছি ভালোই ফুল ফুটেছে।
আমার বাগানের কাটা মুকুট দেখে আপনার এই ফুলের প্রতি ভালোবাসা জেগেছে জেনে বেশ ভালো লাগলো।এখন আপনার বাগানেও কাটা মুকুট গাছ লাগিয়েছেন বেশ ভালো লাগলো।আসলে এই ফুল গুলো দেখতে বেশ চমৎকার।সারা বছরই ফুটে থাকে যার কারণে দেখতে বেশি ভালো লাগে।অনেক ধন্যবাদ চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার ফুল গুলো দেখেই ভালো লেগেছিল দেখে লাগিয়েছি এখন ভালই ফুল ফুটেছে ।
ওয়াহিদা আপুর ফুল বাগানে কাটা মুকুট ফুলের গাছ দেখে ভালো লেগেছে আর সেখান থেকে একটি ডাল নিয়ে এসেছেন জেনে ভালো লাগলো। তাছাড়া আপনার সেদিন থেকে ফুলগাছ লাগানোর প্রতি ভালোবাসা জন্মেছে জেনে খুশি হলাম। এখন নিশ্চয়ই কাটা মুকুটের পাশাপাশি আপনার বাগানেও অনেক ধরনের ফুলের গাছ রয়েছে। যাই হোক কাটা মুকুট ফুল আমার কাছেও অনেক ভালো লাগে। আপনি আজ খুব সুন্দর সুন্দর কালারের কাটা মুকুট ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত চমৎকার ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
ওর বাগানে বিভিন্ন ধরনের গাছ গাছালি রয়েছে দেখতে ভালো লাগে ।
ওয়াহিদা আপুর বাসায় আপনি এই ফুল প্রথমবার দেখেছিলেন আর তখন থেকেই এই ফুলগাছ লাগানোর প্রতি আগ্রহ তৈরি হয়েছিল জেনে খুবই ভালো লাগলো। কাটামুকুট ফুল আমার কাছেও খুবই ভালো লাগে। চমৎকার একটি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আসলেই ফুলগুলো অনেক সুন্দর দেখলেই ভালো লাগে ।