রেসিপি :- ফুলকপির ভর্তা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

IMG-20240105-WA0004.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম। আজকে আমি আপনাদের সামনে অনেক সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া রেসিপি। রেসিপিটা খেতে অনেক মজার।

ভর্তা খেতে কার না ভালো লাগে বলুন, আমি তো যেকোনো কিছুর ভর্তা খেতে খুবই পছন্দ করি। তাছাড়া ভর্তা হলে গরম ভাতের সাথে আর কিছুই লাগেনা। এজন্য বাড়িতে যখন ফুলকপি এনেছিল আমি তখন ঠিক করেছিলাম ফুলকপির ভর্তা তৈরি করব। কারণ এটা আমি আগেও খেয়েছিলাম। আমার কাছে কিন্তু অসাধারণ লাগে। তাই জন্য আমি ফুলকপির ভর্তা তৈরি করে ফেলেছি। আসলে এটা যে কত মজা হয়েছে সেটা খেলেই বোঝা যায়। তাছাড়া আমি গরম ভাতের সাথে অন্য কিছু না নিয়েই শুধু ভর্তা দিয়ে খেয়েছি। ভীষণ মজা হয়েছিল খেতে। আশা করি রেসিপিটা দেখতে আপনাদের ভালো লাগবে।

তো চলুন,
এই রেসিপিটি তৈরি করতে আমার কি কি উপকরণ লাগলো এবং আমি পুরো রেসিপি কিভাবে তৈরি করলাম তার বর্ণনা নিচে প্রতিটা ধাপে উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে।

IMG-20240105-WA0004.jpg

প্রয়োজনীয় উপকরণ :

উপকরণপরিমাণ
ফুলকপিঅর্ধেক অংশ
আলু2 টা
পেঁয়াজ কুচি১ কাপ
রোসন বাটা১ টেবিল চামচ
কাঁচামরিচ কুচি২ টেবিল চামচ
ধনিয়া পাতা কুচি২ টেবিল চামচ
হলুদের গুঁড়া২ টেবিল চামচ
লবনপরিমাণমতো
সরিষার তেলপরিমাণমতো

IMG_20240105_200815.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি ফুলকপি এবং আলু গুলোকে টুকরো করে কেটে নিলাম। এরপরে পরিষ্কার করে একটি পাতিলের মধ্যে দিয়ে তার মধ্যে পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম।

IMG_20240105_200840.jpg

ধাপ - ২ :

এরপরের মধ্যে হলুদের গুড়া এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিব।

IMG_20240105_200850.jpg

ধাপ - ৩ :

সিদ্ধ করা হয়ে গেলে এরপরে চুলা থেকে নামিয়ে নিলাম। এগুলোকে পানি সরতে রেখে দিলাম। এরপরে পানি সরে গেলে সেদ্ধ করা ফুলকপি এবং আলু গুলোকে হাত দিয়ে মেখে নিলাম।

IMG_20240105_200915.jpg

ধাপ - ৪ :

এরপর আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিলাম। এরপর এরমধ্যে সরিষার তেল দিয়ে দিলাম। এরপরে পেঁয়াজ কুচি,, রোসনবাটা রোসনবাটা এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।

IMG_20240105_200937.jpg

ধাপ - ৫ :

এরপরে আমি এর মধ্যে মত লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে ভেজে নিব।

IMG_20240105_201006.jpg

ধাপ - ৬ :

এরপরে এর মধ্যে মেখে রাখা ফুলকপি এবং আলু দিয়ে দিলাম। এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব।

IMG_20240105_201021.jpg

ধাপ - ৭ :

এরপরে এরমধ্যে ধনিয়া পাতা কুচি দিয়ে আরো ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব। এরপর হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিব।

IMG_20240105_201032.jpg

শেষ ধাপ :

এরপর পরিবেশন করলাম। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240105-WA0005.jpg

IMG-20240105-WA0006.jpg

IMG-20240105-WA0008.jpg

IMG-20240105-WA0007.jpg

IMG-20240105-WA0004.jpg

IMG-20240105-WA0003.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 3 years ago 

আমিও শুনেছি যে ফুলকপি ভর্তা বেশ ভালো লাগে খেতে। তবে বাসায় বানিয়ে খাওয়া হয় নি কখনো। আপনার রেসিপি দেখে শিখে নিলাম। ধন্যবাদ এমন মজাদার ভর্তার রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। তবে রসুন বাটা বোধ হয় ব্যবহার করা হয় নি?

Posted using SteemPro Mobile

 3 years ago (edited)

আপু ব্যবহার করেছি কিন্তু লিখতে ভুল হয়েছে। এখন আমি লিখে দিয়েছি। অনেক ধন্যবাদ আপনাকে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

অসাধারণ একটি ইউনিক ভর্তা রেসিপি শেয়ার করেছেন আপনি।এই ফুলকপি নানা ভাবে রান্না করে খেয়েছি কিন্তুু এভাবে ভর্তা কখনো খাইনি বা দেখিনি।আপনার ভর্তা রেসিপিটি দেখে লোভনীয় লাগছে।খেতে অনেকটা মুখরোচক নিশ্চয়ই। শিখে নিলাম আপনার রেসিপি দেখে।ধন্যবাদ আপু ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এভাবে যেহেতু কখনো খাননি তাই অবশ্যই তৈরি করবেন। শিখে নিয়েছেন যেহেতু ভালোই হয়েছে।

 3 years ago 

ভর্তা খেতে আমার অনেক ভালো লাগে। তবে কখনো ফুলকপির ভর্তা খাওয়া হয়নি। আজকে আপনার কাছে নতুন একটি রেসিপি শিখলাম। মনে হচ্ছে গরম ভাতের সাথে খেতে দারুন লাগবে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনি আমার কাছ থেকে নতুন শিখেছেন জেনেই ভালো লাগলো।

 3 years ago 

ভর্তা খেতে সবসময়ই অনেক ভালো লাগে।অনেক রকমের ভর্তা খাওয়া হলেও কখনো ফুলকপি ভর্তা খাওয়া হয়নি আমার।আপু আপনি অনেক সুন্দর করে ফুলকপি ভর্তা রেসিপি টি করেছেন যা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে।দেখতে খুবই লোভনীয় লাগছে আর এই লোভনীয় ভর্তা রেসিপি টি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ আপু এই ভর্তাটা খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আমার তো এখনো ভাবতেই জিভে জল চলে আসতেছে 🤤।

 3 years ago 

এটা ঠিক বলেছেন আপু যেকোনো ধরনের ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে আসলেই খুব ভালো লাগে । যদিও ফুলকপির ভর্তা করে কখনো খাওয়া হয়নি । আর এভাবে আলুর সাথে মিশিয়ে ফুলকপি ভর্তা করলে মন্দ লাগবে না মনে হচ্ছে । আর আপনার ভর্তার কালারটা কিন্তু দারুন হয়েছে । গরম গরম ভাত দিয়েতো আমারই খেতে মন চাইছে ।

 3 years ago 

হ্যাঁ গরম ভাতের সাথে যে কোন ভর্তাই খেতে ভালো লাগে।

 3 years ago 

ভর্তা, আমারও খুবই পছন্দের খাবার। ভর্তা হলে আমার আর অন্য কোন তরকারি দিয়ে খেতে ইচ্ছা করে না। বিভিন্ন ধরনের ভর্তা খেয়েছি কখনো ফুলকপির ভর্তা খাওয়া হয়নি। আলু দিয়ে ফুলকপির খুবই সুস্বাদু ভর্তা তৈরি করেছেন। বিশেষ করে শেষে তেলে দেয়ার কারণে স্বাদ যে বেড়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে। দেখতেও লোভনীয় লাগছে।

 3 years ago 

ভর্তা আপনারও খুব পছন্দের খাবার এটা শুনে ভালো লাগলো🥰।

 3 years ago 

বরাবরই আপনি আমাদের মাঝে অনেক ইউনিক ধরনের রেসিপি শেয়ার করেন, আসলেই গরম গরম ভাতের সঙ্গে ভর্তা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে তবে আপনার মত করে এরকম ভাবে কখনো ফুলকপি ভর্তা করে খাওয়া হয়নি। আপনার এই ফুলকপি ভর্তা রেসিপিটি আমার কাছে একদম নতুন এবং ইউনিক লেগেছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল, শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে আমি বরাবরই চেষ্টা করি ইউনিক রেসিপি তৈরি করে সবার মাঝে শেয়ার করার।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। আসলে আপু ফুলকপি অনেকটা রান্না করে খেয়েছি কিন্তু ভর্তা করে কখনো খাওয়া হয়নি তবে আপনারা রেসিপিটি দেখে মনে হচ্ছে খেতে খুবই স্বাদ হয়েছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমি নিজেও ফুলকপি দিয়ে বিভিন্ন রকম রেসিপি তৈরি করেছি এবং খেয়েছি। আর ভর্তাটা তৈরি করার পর তো আরো বেশি ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 62732.13
ETH 1779.93
USDT 1.00
SBD 0.38