ডাই : চাল দিয়ে তরমুজের টুকরোর ড্রেস তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG-20240219-WA0006.jpg

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আজকে আমি অনেক সুন্দর একটি চাল দিয়ে তরমুজের টুকরোর ড্রেস তৈরি।

আসলে আমি অনেক ভাবনা চিন্তা করে এই আইডিয়াটা বের করলাম। আমার এই কাজের মধ্যে অনেকগুলো চিন্তাভাবনা রয়েছে। প্রথমত একটা মেয়ে আর তার ড্রেস। ড্রেসটা তৈরি করেছি চাল দিয়ে। আবার এই ড্রেসটা মূলত একটা তরমুজের টুকরো। এই সবগুলো বিষয় একত্র করে একটা ইউনিক থিমস তৈরি করার চেষ্টা করলাম। আমার কাছে কিন্তু এই বিষয়টা খুবই ভালো লেগেছে। চিন্তা ভাবনা করে এই ধরনের নতুন নতুন কাজগুলো করতে খুবই ভালো লাগে। তাছাড়া এ ধরনের ড্রেস গুলো দেখতেও খুব ভালো লাগে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে।

যে ভাবনা সেইভাবে কাজ শুরু করলাম। আজকের এই ডাই করতে আমার কি কি উপকরণ লাগলো এবং কিভাবে আমি এই ডাই তৈরি করলাম তার ধাপে ধাপে বর্ণনা করে আপনাদের সাথে এই সম্প্রদায়ে ভাগ করে নিলাম। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে।

IMG-20240219-WA0009.jpg

প্রয়োজনীয় উপকরণ

• চাল
• পেন্সিল
• রং
• গাম
• রঙের ব্রাশ
• স্কেল

IMG-20240219-WA0010.jpg

প্রয়োজনীয় বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি পেন্সিল দিয়ে, একটা মেয়ের ড্রেসের অংশটা খালি রেখে বাকি অংশটা এঁকে নিলাম।

IMG-20240219-WA0022.jpg

ধাপ - ২ :

এরপর আমি ড্রেসের অংশটার মধ্যে সাদা গাম গুলো লাগিয়ে নিলাম।

IMG-20240219-WA0023.jpg

ধাপ - ৩ :

এরপর একটা ব্রাশ দিয়ে গাম টাকে পুরো টার মধ্যে ছড়িয়ে লাগিয়ে নিলাম।

IMG-20240219-WA0014.jpg

ধাপ - ৪ :

এরপর এরমধ্যে ভাতের চাল গুলোকে ছড়িয়ে উপরে দিয়ে দিলাম। এভাবে কয়েক মিনিট রেখে দিব।

IMG-20240219-WA0013.jpg

ধাপ - ৫ :

কিছুক্ষণ পরে উপর করলে দেখব বাহিরের অংশের চাল গুলো পড়ে যাবে। শুধুমাত্র গাম লাগানো অংশটার চালগুলো থাকবে।

IMG-20240219-WA0024.jpg

ধাপ - ৬ :

এরপর আমি ড্রেসের উপরের অংশটার মধ্যে লাল রং দিয়ে রং করে নিলাম।

IMG-20240219-WA0012.jpg

ধাপ - ৭ :

এরপর আমি নিচের অংশটার মধ্যে সাদা এবং সবুজ কালার দিয়ে রং করে নিলাম। লাল রঙের মাঝখানে আমি কালো রংয়ের ফোঁটা দিয়ে দিলাম।

IMG-20240219-WA0011.jpg

শেষ ধাপ :

এভাবে আমি পুরো পোস্ট করা শেষ করি। আশা করি আমার আজকের ডাই পোস্ট আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কিছু নিয়ে। সবাই ভালো থাকবেন।

IMG-20240219-WA0006.jpg

IMG-20240219-WA0007.jpg

IMG-20240219-WA0009.jpg

IMG-20240219-WA0008.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীডাই
ডিভাইসRedmi note 9
ফটোগ্রাফার@tasonya
লোকেশনফেনী

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  
 2 years ago 

চাল দিয়ে তরমুজের টুকরার ডিজাইন করে আপনি আজকের যে পোস্টটি শেয়ার করেছেন, আপনার থিমটা ছিল বেশ ইউনিক। এবং আপনি পুরো কাজটি কিভাবে করেছেন তাও ধাপে ধাপে বেশ সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তবে সত্যি কথা বলতে চাল যেহেতু খাবার বস্তু তাই এভাবে চালের ব্যবহারটি আমার পছন্দ না ব্যক্তিগতভাবে। তার চেয়ে বরং ফেলে দেওয়া কোন জিনিস রিসাইকেল করে ব্যবহার করাটাই আমার কাছে বেশি প্রশংসনীয়। আমি শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামতটি আপনার সাথে শেয়ার করলাম আপু, আশা করবো আপনি কষ্ট পাবেন না।

Posted using SteemPro Mobile

 2 years ago 

থিমটা যেন ইউনিক হয় তাই তো এই থিম নিয়ে কাজ করলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণটা দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 2 years ago 

ওয়াও আপনার বুদ্ধি বা আইডিয়া টা সত্যিই অসাধারণ বলাই যায় ৷ চাল দিয়ে তরমুজের টুকরোর ড্রেস তৈরি। জাষ্ট ওয়াও আপু তবে মেয়েটির মুখটা যদি আরেকটু ফুটে উঠতো ৷ মানে চোখ নাক এসব ৷
যা হোক তবুও দূদান্ত ছিল ইউনিক একটি ডাই পোষ্ট ৷

 2 years ago 

বুদ্ধি এবং আইডিয়া অসাধারণ কি না তা জানি না। তবে চেষ্টা করি ইউনিক কিছু নিয়ে যেকোনো কাজ করার জন্য।

 2 years ago 

ইউনিক কিছু দেখতে পেলাম আপনার পোস্টের মাধ্যমে সত্যি অনেক ভালো লাগলো।
প্রথম অবস্থায় তো দেখে মনে হচ্ছিল এজন্য এক টুকরো তরমুজ।
বিশেষ করে আপনি যে আইডিয়াটা করেছেন সত্যি এর প্রশংসার দাবিদার।
কালার কম্বিনেশন টা দারুন ফুটেছে সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল আপনার।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার নিজের কাছেও ভালো লেগেছে ইউনিক কিছু আপনাদেরকে দেখাতে পেরে। প্রশংসামূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ভাইরে ভাই। কি ক্রেয়েটিভ মানুষ আপনি। আপনার এমন সুন্দর সন্দর ক্রেয়েটিভ পোস্ট দেখে তো মাথা ঘুরে যায় আপু। ইস্ আপনার মাথার কিছু যদি আমায় ধার দিতেন কয়েকদিনের জন্য। যাই হোক জাস্ট অসাধারণ। এক কথায় মুগ্ধ হয়ে গেলাম গো আপু। ধন্যবাদ এত সুন্দর একটি ক্রেয়েটিভ পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

ক্রিয়েটিভ মানুষ কিনা জানিনা। তবে প্রতিনিয়ত নতুন কিছু তুলে ধরার চেষ্টা করি সবার মাঝে। আপনার মন্তব্যটা পেয়ে অনেক ভালো লাগলো।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি চাল দিয়ে তরমুজের টুকরোর খুব সুন্দর একটি ড্রেস তৈরি করেছেন। আপনার এই ডাই প্রজেক্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। মেয়েটির ড্রেস খুব সুন্দর হয়েছে। আপনার এই আইডিয়া খুবই ইউনিক ছিল। আপনি প্রতিনিয়ত আমাদের সাথে খুব সুন্দর সুন্দর পোস্ট শেয়ার করেন। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আপনার আজকের পোস্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি ডাই প্রজেক্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার তৈরি করা এই ডাই প্রজেক্ট আপনার কাছে ভালো লেগেছে শুনেই আনন্দিত হলাম। এভাবে সব সময় উৎসাহিত করে পাশে থাকবেন।

 2 years ago 

আপনার কাজগুলো বরাবরই ভালো লাগে আমার কাছে। আজকের আইডিয়াটাও দারুণ ছিল আপু। জামা তার উপর চাল আবার তরমুজের মতো। সবমিলিয়ে দারুণ হয়েছে। 🌼

 2 years ago 

চাল দিয়ে তরমুজের টুকরোর ড্রেস তৈরি আইডিয়াটি বেশ ইউনিক। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে চাল দিয়ে তরমুজের টুকরোর ড্রেসটি তৈরী করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

কোন একটা আর্ট বা ডাই তৈরি করার আগে কি করব তা চিন্তা করতে বেশ খানিকটা সময় চলে যায়। কিন্তু একবার আইডিয়াটা মাথায় চলে আসলে তখন খুব সহজে তৈরি করা যায়। আপনার ক্ষেত্রেও তেমন হয়েছে। আপনি শুরুতে মেয়ের ড্রেস, তরমুজের শেপ চিন্তা করে নিয়েছেন জন্য চাল দিয়ে এত সুন্দর একটি ডাই তৈরি করতে পেরেছেন। খুব ভালো লাগছে দেখতে। কালার করার কারণে আরো ভালো লাগছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64084.10
ETH 1842.68
USDT 1.00
SBD 0.38