জেনারেল রাইটিং:- “সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে, যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে”

in আমার বাংলা ব্লগ2 years ago

20240201_124528_0000.jpg

ক্যানভা দিয়ে তৈরি,

হ্যালো বন্ধুরা,

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মত আজকেও আপনাদের সামনে এসে হাজির হলাম নতুন একটি পোস্ট নিয়ে। আমি সব সময় চেষ্টা আমি কিছু বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরার। তেমনি আজকেও আপনাদের সামনে অনেক সুন্দর একটি বিষয়ের উপস্থাপন করার চেষ্টা করব। আসলে এসব বিষয়গুলো থেকে আমরা অনেক কিছু জানতে পারি এবং শিখতে পারি। যেগুলা হয়তোবা বাস্তব জীবনে আমাদের কাজে লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে পোস্টটা পড়ে।

প্রত্যেকটা মানুষ অনেক রকমের স্বপ্ন দেখে থাকে। যারা স্বপ্ন দেখে না তারা জীবনে কিছুই করতে পারবে না। কারণ একটা মানুষ স্বপ্ন দেখলেই সেই স্বপ্নের দিকে এগিয়ে যাবে এবং সেই স্বপ্নের দিকে এগিয়ে যেতে থাকলেই সে সফলতা অর্জন করতে পারবে। একটা স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই একটা মানুষকে পরিশ্রম করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। কারণ সফলতা অর্জন করার জন্য অবশ্যই একটা মানুষের স্বপ্ন যেমন প্রয়োজন, তেমনি ধৈর্য, পরিশ্রমও অনেক বেশি প্রয়োজন। যে মানুষ যত বেশি স্বপ্ন দেখে সে তত বেশি অর্জন করতে পারে। তবে একটা মানুষ যদি স্বপ্ন দেখে এমনিতে বসে থাকে, তাহলে তার অর্জন কখনোই হবে না।

একটা মানুষ তো তখনই সবচেয়ে বেশি অর্জন করতে পারবে, যখন আস্তে আস্তে সে তো আর সবগুলো স্বপ্ন পূরণ করতে পারবে। আমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে যারা স্বপ্ন দেখে, আবার সেই স্বপ্ন পূরণ করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করে যায়। মনে করেন একজন ব্যক্তি ছোটবেলা থেকেই কিছু স্বপ্ন দেখে আসতেছে। আর সব সময় ধৈর্য, পরিশ্রম এবং দক্ষতাকে কাজে লাগিয়েই সে পূরণ করার জন্য এগিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত এভাবে চেষ্টা করার পরেই একসময় দেখা গেল, চেষ্টা করার ফলে সে সবকিছু ভালোভাবেই অর্জন করতে পেরেছে। আর এই অর্জন তাঁর জীবনের সব থেকে বড় একটা অর্জন।

একটা মানুষের পরিশ্রম একটা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায়। কারণ পরিশ্রমের ফলে একটা মানুষ অনেক দূরে এগিয়ে যেতে পারে এবং অর্জন করতে পারে অনেক কিছুই। কারণ কথায় আছে পরিশ্রম হচ্ছে সাফল্যের চাবিকাঠি। আর পরিশ্রম করলে একটা মানুষ অবশ্যই সফলতার মুখে পৌঁছাতে পারবে। এর জন্য অবশ্যই আমাদের উচিত ধৈর্য ধরা। কারণ ধৈর্য ধরলেই আমরা কিন্তু ভালো একটা ভালো পর্যায়ে যেতে পারবো। ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। আর পরিশ্রম করার পাশাপাশি আমাদেরকে ধৈর্য ধরেও এগিয়ে যেতে হবে। কারণ একটা লক্ষ্যে পৌঁছানোর সময় অনেক বাধা বিপত্তি আসে। তবে সেই বাধা বিপত্তি গুলো আসলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে।

আর স্বপ্নকে বিশ্বাস করা বেশি প্রয়োজন, কারণ একটা স্বপ্নকে বিশ্বাস করলেই আমরা সেটা অর্জন করতে পারব। একটা স্বপ্ন বিশ্বাস করার ফলে সেটা পূরণ করার প্রতি আমাদের আরো অনেক বেশি আগ্রহ জন্মাবে। এবং কি সবকিছু যেন ভালোভাবে করতে পারি এটার জন্য স্বপ্নকে বিশ্বাস করে যেতে হবে সবকিছুকে ভালোভাবে করে সামনে এগিয়ে যেতে হবে আমাদের। যারা স্বপ্ন দেখে তারাই বেশি করে সব কিছু অর্জন করতে পারে। আর সবকিছু অর্জন করার জন্য বেশি করে স্বপ্ন দেখতে হবে। তবেই তো সেটা অর্জন হবে। আর একটা মানুষ নিজের ভেতরে দেখা স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তরিত করতে পারবে।

তাই আমি মনে করি একটা মানুষকে সবথেকে বেশি অর্জন করতে হলে, অবশ্যই তাকে সবচেয়ে বেশি স্বপ্ন দেখতে হবে। এবং ধৈর্য, পরিশ্রম সবকিছুকে কাজে লাগিয়ে সামনে এগিয়ে যেতে হবে। আর এই পৃথিবীতে তারাই সবচেয়ে বেশি অর্জন করতে পারে, যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে। তাইতো সবার উচিত নিজেদের স্বপ্ন পূরণের জন্য স্বপ্ন দেখা। আর সব কিছুকে কাজে লাগিয়ে যেটা পূরণ করার জন্য এগিয়ে যাওয়া উচিত। আমি সবসময় আপনাদের কেউ এই কথাটাই বলবো যে, আপনারাও সব সময় কিছু অর্জন করার জন্য সেটার প্রতি স্বপ্ন দেখবেন। আর ধৈর্য পরিশ্রমের মাধ্যমে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন।

আমার পরিচয়

DSC00912.jpg

আমার নাম তাসলিমা আক্তার সনিয়া। আমি বাংলাদেশী। বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বলে আমি অনেক গর্বিত। আমি গ্রেজুয়েশন কমপ্লিট করেছি। আমি ছবি আঁকতে ভালোবাসি। বিশেষ করে যে কোন ধরনের পেইন্টিং করতে পছন্দ করি। যখনই অবসর সময় পায় আমি ছবি আঁকতে বসে পড়ি। এছাড়াও আমি ভ্রমণ করতে পছন্দ করি। কিছুদিন পর পর বিভিন্ন জায়গায় ভ্রমণ করার চেষ্টা করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের কারুকাজ করতে পছন্দ করি। রান্না করতেও আমার খুব ভালো লাগে। আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে পছন্দ করি। আমি যখনই সময় পাই আমার পরিবারের সবাইকে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করে খাওয়াই। আমি সব সময় নতুন নতুন কিছু করার চেষ্টা করি।

🎀 ধন্যবাদ সবাইকে 🎀

আসুন সবাই মন খুলে বাংলায় ব্লগিং করি

IMG-20220501-WA0005.jpg

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

খুবই সুন্দর একটি বিষয় নিয়ে আজ আমাদের মাঝে খুব সুন্দর করে একটি পোস্ট শেয়ার করেছেন।আপনি ঠিকই বলেছেন আপু।পরিশ্রম হচ্ছে সৌভাগ্যের চাবিকাঠি।প্রতিটি মানুষের মধ্যে কিছু না কিছু স্বপ্ন রয়েছে। কিন্তু সেই স্বপ্নটাকে শুধু জেগে জেগে দেখলে হবে না। একটি স্বপ্ন পূরণ করার জন্য অনেক বাধা বা বিপত্তি আসতে পারে তার জন্য স্বপ্নটাকে পূরণ করতে হলে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের সাথে স্বপ্নটাকে পূরণ করে সামনের দিকে এগিয়ে স্বপ্নের কাঙ্খিত লক্ষ্যে পৌঁছা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ধন্যবাদ আপু আপনাক। এত সুন্দর একটি পোস্ট আমাদের সবার মাঝে খুবই সুন্দর করে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

নিজের সেই স্বপ্নকে পূরণ করার জন্য পরিশ্রম ধৈর্য সবকিছুই প্রয়োজন। আপনি আমার সম্পূর্ণ পোস্ট পড়ে সুন্দর একটা মন্তব্য করলেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আমিও আপনার সাথে পুরোপুরি একমত আপু। মানুষ কর্ম করে হয় প্রয়োজন থেকে নয়তো তার স্বপ্ন পূরণের জন্য। যে তার নিজের স্বপ্ন পূরণের জন্য যত বেশি পরিশ্রম করবে, তার পক্ষেই তার লক্ষ পূরণের পথ ততই সুগম হবে। এবং ধৈর্য ধরে পরিশ্রম এর মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। এবনহ অবশ্যই নিজের সপ্নের প্রতি বিশ্বাস তো থাকতেই হবে। আপনার লেখাগুলো পড়ে বেশ ভালো লাগলো আপু।

Posted using SteemPro Mobile

 2 years ago 

হ্যাঁ ধৈর্য ধরে পরিশ্রমের মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে। আমার লেখাগুলো পড়ে আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম।

 2 years ago 

তোমার এই কথাটার সাথে কিন্তু আমি পুরোপুরি ভাবে একমত। একটা মানুষ তার জীবনে যত বেশি স্বপ্ন দেখে, সে যদি তার স্বপ্নগুলোকে ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে পূরণ করার চেষ্টা করে, তাহলে অবশ্যই বেশি অর্জন করতে পারবে। যারা বেশি স্বপ্ন দেখে তারাই বেশি অর্জন করে। তাই আমাদের উচিত বেশি স্বপ্ন দেখা এবং স্বপ্নগুলোকে পূরণ করার চেষ্টা করা। আর এটার জন্য পরিশ্রম আর ধৈর্য বেশি প্রয়োজন। তোমার এই শিক্ষনীয় মূলক লেখাটা আমার সত্যি ভালো লেগেছে।

 2 years ago 

হ্যাঁ পরিশ্রম আর ধৈর্যের প্রয়োজন বেশি হয়। তুমি আমার কথাটার সাথে একমত এটা জেনে খুবই ভালো লাগলো। সম্পূর্ণ পোস্ট পড়ে সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

প্রত্যেক মানুষেরই নিজস্ব কিছু স্বপ্ন রয়েছে। সেগুলো মাঝে মাঝে বাস্তবে সাফল্য নিয়ে আসে আবার কিছু কিছু কপালে না লিখাই থাকে। তবে স্বপ্নের সাথে আমাদের ধৈর্যধারণ কটে সামনে এগিয়ে যাওয়া জরুরি। আপনার কথাগুলো একদম যথার্থ ছিল আপু 🌼

 2 years ago 

আসলে প্রত্যেক মানুষের নিজস্ব কিছু স্বপ্ন রয়েছে। তবে সেই স্বপ্নগুলোকে পূরণ করার জন্য ধৈর্য এবং পরিশ্রম করে এগিয়ে যাওয়া প্রয়োজন।

 2 years ago 

আসলে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমরা জীবনে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি এবং অনেকে স্বপ্ন পূরণ করার জন্য রাতদিন পরিশ্রম করে। যারা যথাযথ পরিশ্রম করে, তারা কিন্তু অবশ্যই একদিন স্বপ্ন পূরণ করতে পারে। কারণ তারা শুধুমাত্র স্বপ্ন দেখে বসে থাকেনি,বরং তারা স্বপ্ন পূরণ করার জন্য প্রচুর পরিশ্রম করেছে, তার সাথে নিজের মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়েছে। আবার কিছু কিছু মানুষ স্বপ্ন দেখে ঠিকই,কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তেমন কোনো চেষ্টা করে না। প্রকৃতপক্ষে তারা কখনোই স্বপ্ন পূরণ করতে পারে না। সুতরাং বেশি বেশি স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন পূরণ করার জন্য যথাযথ পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63050.40
ETH 1827.66
USDT 1.00
SBD 0.38