You are viewing a single comment's thread from:

RE: জেনারেল রাইটিং:- “সম্ভবত তারাই সবচেয়ে বেশি অর্জন করে, যারা সবচেয়ে বেশি স্বপ্ন দেখে”

in আমার বাংলা ব্লগ2 years ago

আসলে স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আমরা জীবনে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখি এবং অনেকে স্বপ্ন পূরণ করার জন্য রাতদিন পরিশ্রম করে। যারা যথাযথ পরিশ্রম করে, তারা কিন্তু অবশ্যই একদিন স্বপ্ন পূরণ করতে পারে। কারণ তারা শুধুমাত্র স্বপ্ন দেখে বসে থাকেনি,বরং তারা স্বপ্ন পূরণ করার জন্য প্রচুর পরিশ্রম করেছে, তার সাথে নিজের মেধা এবং বুদ্ধিকে কাজে লাগিয়েছে। আবার কিছু কিছু মানুষ স্বপ্ন দেখে ঠিকই,কিন্তু স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তেমন কোনো চেষ্টা করে না। প্রকৃতপক্ষে তারা কখনোই স্বপ্ন পূরণ করতে পারে না। সুতরাং বেশি বেশি স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্ন পূরণ করার জন্য যথাযথ পরিশ্রম করতে হবে, কারণ পরিশ্রমের কোনো বিকল্প নেই। যাইহোক পোস্টটি পড়ে ভীষণ ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64212.21
ETH 1845.19
USDT 1.00
SBD 0.38