কিছু পুরোনো পেইন্টিং এর সংগ্ৰহশালা || ১০% লাজুক খ্যাঁককে
আমার বাংলা ব্লগ বাসী। আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভাল আছি। আমি আজ আমার কিছু কিছু পুরোনো পেইন্টিং এর সংগ্রহশালা নিয়ে হাজির হয়েছি। আমি আগে কখনো এভাবে পেইন্টিং করিনি। আগে মাঝে আর্ট করতাম।কারণ আর্ট করতে আমার আবার অনেক ভালো লাগে। কিন্তু আমার বাংলা ব্লগে জয়েন হওয়ার পর আপনাদের এত সুন্দর সুন্দর পেইন্টিং দেখে আমার খুব ইচ্ছে করতো পেইন্টিং করার। তারজন্য একদিন আমি সবকিছু কিনে নিয়ে আসি। তারপর একদিন আমি ছোট একটা পেইন্টিং করে শেয়ার করেছিলাম আর আপনারাও আমায় অনেক উৎসাহ দিয়েছেন। আবার কেউ কেউ আমার কিছু ভুল ধরিয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছেন। সেই দিন থেকে আমি প্রায়ই পেইন্টিং করি। আমার কাছে এখন পেইন্টিং করতে ভালো লাগে।
আমি একটু সময় নিয়ে আপনাদের সবার পোস্ট দেখে এবং পড়ে তারপর আজ আমি আবারও আমার কিছু পুরোনো পেইন্টিং এর সংগ্ৰহশালা তৈরি করছি। আমি জানিনা ঠিকমত সংগ্ৰহশালা তৈরি করতে পেরেছি কিনা। আমার এই সংগ্ৰহশালায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমার এই পুরোনো পেইন্টিং এর মধ্যে কোন পেইন্টিং দেখতে আপনাদের বেশি পছন্দ হয়েছে তা অবশ্যই মন্তব্য করে জানাবেন। আপনাদের এসব সুন্দর এবং উৎসাহ মূলক মন্তব্যগুলো আমাকে পরবর্তী কাজের জন্য উৎসাহ প্রদান করে। প্রত্যেকটি পেইন্টিং এর ছবির নিচে আমি পোষ্টের লিংক দিয়ে দিয়েছি। যদি আমার কোনো পেইন্টিং আপনাদের দেখার বাকি থাকে তাহলে নিচের লিংকে গিয়ে দেখে আসতে পারেন। তাহলে চলুন আমার ডাই প্রজেক্টের সংগ্ৰহশালা দেখে নেই।
𒆜সংগ্ৰহশালা ১:𒆜
DIY- (এসো নিজে করি) পোস্টার রং দিয়ে কার্টুনের উপর মাছের অরিগামির পেইন্টিং || ১০% প্রিয় 💞 @shy-fox
আমার কাছে মাছের এই পেইন্টিং করে অনেক ভালো লেগেছিল। পেইন্টিং দেখতে যেমন ভালো লেগেছিল তেমনি করতেও ভালো লেগেছে। কিন্তু এই নিখুঁত কাজগুলো করতে আমার অনেক সময় লেগেছিল। আমার কাছে এখন পেইন্টিং করতে সত্যি অনেক ভালো লাগে। আপনাদের সুন্দর সুন্দর পেইন্টিং দেখে আমার এই ক্ষুদ্র চেষ্টা। আপনারা আগে যেমন সুন্দর সুন্দর কমেন্ট করে পাশে ছিলেন আশা করি এখনো আমার পাশে থাকবেন।
𒆜সংগ্ৰহশালা ২:𒆜
🌸পোস্টার রং দিয়ে ফুলের নকশা🌸 [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
সবসময় আমার কাছে বিভিন্ন ধরনের ফুল আর্ট করতে অনেক ভালো লাগে। এই আর্ট আমি আমার মনের মাধুরি দিয়ে সাজিয়ে ছিলাম। আমার এই ফুলের পেইন্টিংও আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। এই ফুল আর্ট করে কালার করাটা অনেক কঠিন ছিল।তারপরও অনেক সময় নিয়ে আমি এই কাজ শেষ করেছি।আমার কাছে যেমন এই আর্ট ভালো লেগেছে তেমনি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে।
𒆜সংগ্ৰহশালা ৩:𒆜
Diy- (এসো নিজে করি) সাইন পেন দিয়ে ডিমের গায়ে পান্ডার পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁকের জন্য
আমি যখন পেইন্টিং করতে বসলাম তখন প্রথমে মনে করেছিলাম ডিমের খোসার উপর এভাবে করতে গেলে হয়তো ভেঙে যেতে পারে। আবার যদি সুন্দর না হয় কারণ আমি এই পেইন্টিং সাইনপেন দিয়ে করেছিলাম। তারপর যখন সম্পূর্ণ কাজ শেষ করলাম দেখে খুব ভালো লাগলো।
𒆜সংগ্ৰহশালা ৪:𒆜
DIY-(এসো নিজে করি) ডিমের গায়ে বলের পেইন্টিং || ১০% লাজুক খ্যাঁকের জন্য
আমি ডিমের গায়ে এই পেইন্টিং করে অনেক মজা পেয়েছি। এর আগে আমি সাইনপেন দিয়ে করেছিলাম কিন্তু যখন পোস্টার রং দিয়ে পেইন্টিং করলাম তাও আবার বলের তখন সত্যি অনেক ভালো লেগেছিল। প্রথমে পেইন্টিং করতে পারতাম না কিন্তু যখন আস্তে আস্তে শিখে গিয়েছি এখন খুব ভালো লাগে।
𒆜সংগ্ৰহশালা ৫:𒆜
DIY- (এসো নিজে করি) পোস্টার রং দিয়ে বোতলের গায়ে পেইন্টিং || ১০% প্রিয় 💞 @shy-fox
পোস্টার রং দিয়ে এভাবে কাঁচের বোতলে আমি প্রথম এভাবে পেইন্টিং করেছিলাম।আমার কাছে এই পেইন্টিং অনেক ভালো লেগেছে আর আপনারা সেটা সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানিয়ে ছিলেন। আমার এই পেইন্টিং গুলো করতে প্রায় অনেক সময় লাগে। এত সময় দিয়ে করার পরও যখন দেখি সুন্দর লাগছে আর আপনাদের কাছ থেকে উৎসাহ পাই তখন আমার মন ভরে যায়।
এই ছিল আমার আজকের কিছু পুরোনো পেইন্টিং এর সংগ্ৰহশালা। আপনারা মন্তব্য করে জানাবেন কোনটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ আমার লেখা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন কোন সংগ্ৰহশালা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
ওয়াও দারুণ কিছু এক্টিভিটিস আপনি শেয়ার করেছেন দেখে আমার খুব ভালো লাগলো। কিছু পুরনো পেইন্টিং এর সংগ্রহশালা আসলে পুরাতন বললেও আমার কাছ থেকে মনে হচ্ছে এটা নতুন কিছু তৈরি করেছিলেন। অনেক দক্ষতার সাথে। প্রশংসা না করে থাকতে পারছি না ।সব পেইন্টিং গুলো সত্যি অসাধারণ ছিল ।ধন্যবাদ এত সুন্দর পোস্ট আমাদের উপহার দেওয়ার জন্য।
ভাইয়া আমার পোস্টগুলো আপনার কাছে এত ভাল লেগেছে জেনে সত্যি আমি অনেক খুশি হয়েছি। আপনার প্রশংসা মূলক মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
কিছু পুরোনো পেইন্টিং এর সংগ্ৰহশালা আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন । আসলেই আপনার পেইন্টিং গুলো দেখতে অনেক চমৎকার লাগছে। বিশেষ করে বয়মে আঁকা গাছটি দেখে আমার অনেক ভালো লেগেছে ।ধন্যবাদ আপু এমন পোস্ট শেয়ার করার জন্য।
আপু এই পেইন্টিং শেষ করতে আমার অনেক সময় লেগেছিল আর এই পেইন্টিং আমি আমার কল্পনা দিয়ে এঁকেছি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
আপনার পেইন্টিং গুলো তো বেশ ইউনিক এবং ক্রিয়েটিভ ছিল। আপনার পেইন্টিং গুলো সত্যি দারুণ হয়। অনেক সুন্দরভাবে পেইন্টিং গুলোর সংগ্রহ শালা তৈরি করেছেন। যাইহোক ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।
ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর মন্তব্য করেছেন পড়ে ভালো লাগলো।
ভাইয়া আপনাদের কাছে আমার পেইন্টিং এত ভালো লাগে শুনলে আমি অনেক উৎসাহ পাই। গঠনমূলক মন্তব্য করার জন্য ধন্যবাদ।
আপনার পেইন্টিং গুলা বরাবরই অনেক সুন্দর হয় পূর্বে দেখেছিলাম তবে অনেকদিন আগে নতুন করে আবার দেখতে পেলাম খুবই ভালো লাগলো
ভাইয়া পুরনো জিনিস আবার নতুন করে দেখলে সত্যিই অনেক ভালো লাগে। তার জন্যই পুরনো জিনিস দিয়ে আবার সুন্দর সংগ্রহশালা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
মাশাআল্লাহ আপু সবগুলো পোস্ট অনেক সুন্দর ছিল। পেইন্টিং গুলো দারুন ছিল। কাঁচের বোতলে পেইন্টিং টা আমার কাছে ভিশন ভালো লেগেছে। ফুলের আর্ট টি বেশ দারুন হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। শুভ কামনা রইলো আপনার জন্য।
আপনার এত সুন্দর মন্তব্য পড়ে আমি সত্যি মুগ্ধ হয়ে গেলাম। সুন্দর মন্তব্যের মাধ্যমে আপনার সুন্দর মনের ভাব প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অনেক আগে থেকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর সুন্দর পেইন্টিং তৈরি করে শেয়ার করেছেন আপু। আপনার প্রতিটি পেন্টিং দেখতে আমার কাছে অসাধারণ লেগেছে। আপনার প্রতিটি প্রেমের মধ্যে আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে ডিমের গায়ে বলের পেইন্টিং।
ভাইয়া এই পেইন্টিং করার সময় অনেক ভেবে চিন্তে করতে হয়েছে। পেইন্টিং করার পর নিজের কাছেই অনেক ভালো লেগেছিল। আপনার কাছেও ভালো লাগার জন্য ধন্যবাদ।
আপনার পেইন্টিং গুলো অসাধারণ ছিল।এর মধ্যে খুবই চমৎকার ছিলো থালার মধ্যে মাছের পেইন্টিং।এত সুন্দর সুন্দর পেইন্টিং আমাদের মাঝে শোয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপু।
ভাইয়া মাছের এই পেইন্টিংটি বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর লেগেছিল। এই পেইন্টিং শেষ করতে আমার প্রায় অনেক সময় লেগেছিল। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ।
ওয়াও আপু এক সাথে অনেক গুলো পেইন্টিং দেখতে পেলাম। আমি আপনার সব গুলো কালারফুল পেইন্টিং দেখেছি। আজ আবারো দেখতে পেলাম। ধন্যবাদ আপনাকে আপু আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনি শুধু দেখেননি আমার প্রতিটি পেইন্টিং এ আপনি খুব সুন্দর সুন্দর মন্তব্য করেছেন। যা পড়ে আমার কাছে অনেক ভালো লেগেছিল। এখন আবারও অনেক সুন্দর একটি মন্তব্য দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপু আপনার তৈরি প্রতিটি পেন্টিং দুর্দান্ত সুন্দর ছিলো ৷ এর মধ্যে খুবই চমৎকার ছিলো থালার মধ্যে মাছের পেইন্টিং ৷ ধন্যবাদ আপনাকে সব পেন্টিং আমাদের মাঝে এক সাথে শেয়ার করার জন্য
ভাইয়া আপনার মত আমার কাছেও মাছের পেইন্টিং খুব সুন্দর লেগেছে। এই পেইন্টিং করতে আমার অনেক সময় লেগেছিল। আপনার কাছে আমার এই পেইন্টিং ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ।