🌸পোস্টার রং দিয়ে ফুলের নকশা🌸 [10% 𝕭𝖊𝖓𝖊𝖋𝖎𝖈𝖎𝖆𝖗𝖎𝖊𝖘 𝖋𝖔𝖗 @𝖘ʜʏ-ғᴏ𝖝🦊]
"আমার বাংলা ব্লগের" সকল বাংলাভাষী সদস্যদের আমার সালাম এবং আদাব জানিয়ে শুরু করলাম।
সবাই কেমন আছেন? আশা করি, সবাই মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় এবং মহান সৃষ্টিকর্তার রহমতে অনেক ভাল আছি। সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ব্লগ। আমি আজকে নতুন একটি ব্লগ নিয়ে এসেছি আপনাদের মাঝে। আমি আজকে রঙিন ফুলের নকশা নিয়ে হাজির হয়েছি।
আমি আজকে নতুন করে আঁকার চেষ্টা করেছি। আগে আমি ছোট বেলায় আঁকাআঁকি একটু সময় পেলেই খাতায় ফুলের নকশা করতাম। বিভিন্ন কারণে অনেক দিন ধরে আঁকাআঁকি থেকে দূরে ছিলাম। আমি জানি "আমার বাংলা ব্লগে" আমার থেকে অনেক ভালো ভালো শিল্পী আছে। আমার কিছু ভুল হলে আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু পেরেছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক।
প্রয়োজনীয় উপকরণ
🔶১. খাতা
🔶২. পেন্সিল
🔶৩. পোস্টার রং
🔶৪. রাবার
নিচে ধাপ গুলো দেওয়া হলো
🌸১ম ধাপ🌸
প্রথমে ফুলের নকশা করার জন্য সাদা আর্ট পেপার নেব। তারপর পেন্সিলের সাহায্যে সুন্দর একটি ছোট ফুল এঁকে নেব।
🌸২য় ধাপ🌸
এবার সেই ছোট ফুলের চারপাশে সুন্দর করে আরো বড় বড় করে কয়েকটি পাপড়ি দিয়ে দেবো।
🌸৩য় ধাপ🌸
এবার ফুলের একপাশে ছোট আরেকটি ফুল দিয়ে দেব। এরপর বড় ফুলের পাপড়ি থেকে ছোট ফুলের পাপড়ি পর্যন্ত চিকন করে লতা এঁকে নেব।
🌸৪র্থ ধাপ🌸
এবার এই লতার চারপাশে ফুলের পাপড়ি দিয়ে দেবো। তারপর কিছু পাতা দিয়ে দেব।
🌸 ৫ম ধাপ🌸
এরপর উপরে আরেকটি ফুল দিয়ে দেবো। তারপর সেই ফুলের উপরে পাপড়ি দিয়ে দেবো।
🌸৬ষ্ঠ ধাপ🌸
এবার প্রথমে ফুল গুলো কালার করে নেব। এখানে আমি কমলা কালার পোস্টার রং দিয়ে সুন্দর ভাবে কালার করেছি।
🌸৭ম ধাপ🌸
এবার লতার মধ্যে যে ফুলের পাপড়ি সেগুলো টিয়া কালার করে নেব।
🌸৮ম ধাপ🌸
এখন পাতাগুলো সুন্দরভাবে সবুজ কালার করে নিয়েছি।
🌸শেষ ধাপ 🌸
এবার ফুলের লতা ও বাকি অংশ আকাশি কালার করে নেব।
🌸উপস্থাপনা🌸
শেষ হয়ে গেলো আমার আজকের ফুলের নকশা। জানি না কেমন হলো,খারাপ হলে সবাই ক্ষমা করবেন। সবার দেখাদেখি আমারও একটু ক্ষুদ্র প্রচেষ্টা। আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজ এখানেই শেষ করছি।
আমি তানজিমা। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি ফিন্যান্স বিভাগ থেকে বিবিএ শেষ করেছি।
আমি ছবি আঁকতে, পড়তে, লিখতে ফটোগ্রাফি, রেসিপি এবং ডাই বানাতে খুব পছন্দ করি। আবার আমি ভ্রমণ বা ঘুরাঘুরি করতে খুব পছন্দ করি। এছাড়াও আমি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করতে খুব পছন্দ করি। আমি চেষ্টা করি সব সময় যেন নতুন কোনো কিছু করা যায়।
পোস্টার রং দিয়ে ফুলের নকশাটি খুবই সুন্দর হয়েছে।কালারটাও বেশ দারুন করেছেন।দেখতে চমৎকার লাগছে👌👌।প্রতিটি ধাপগুলি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে।🥀🥀।
ধন্যবাদ আপু সুন্দর মতামতের মাধ্যমে আপনার মনের ভাব প্রকাশ করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
Twitter Share
https://twitter.com/tanjima_akter16/status/1515026166322642944?s=20&t=IcvBC0pDcSkyStbqJyYnaw
পোস্টার রং দিয়ে আপনার তৈরি ফুলের নকশাটি অনেক সুন্দর হয়েছে আপু।আপনি অনেক সুন্দর ভাবে নকশাটি তৈরি করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার পক্ষ থেকে আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
ভাইয়া সুন্দর ও গঠনমূলক কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।
বাহ আপু, আপনি তো অসাধারণ একটি অংকন আমার শেয়ার করেছেন। পোস্টার রং দিয়ে খুবই সুন্দর একটি ফুলের নকশা চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে সত্যিই আমার খুব ভালো লেগেছে।ফুল অংকন করতে ফুল দেখতে সত্যিই আমার খুব ভালো লাগে। পোস্টার রং দিয়ে অংকন করার প্রতিটি ধাপ আপনি খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের মাঝে। ধন্যবাদ আপু শুভকামনা রইল।।
আপু আপনার কমেন্ট পড়ে অনেক ভালো লেগেছে। সুন্দর মতামত জানিয়ে আবারো আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
পোস্টার রং দিয়ে তৈরি ফুলের নকশা অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দরভাবে প্রতিটি ধাপ তুলে ধরেছেন। আপনার ফুলের নকশা অনেক সুন্দর হয়েছে। আপনার এই পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ। আপনার এই নকশা তৈরির পদ্ধতি টি খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইলো।
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
পোস্টার রং দিয়ে ফুলের নকশাটি খুবই সুন্দর হয়েছে। পোস্টার রং দিয়ে এসব নকশা করতে একটু কষ্টকর মনে হয় আমার কাছে। কারণ খুবই ধৈর্য সহকারে করতে হয় । তা না হলে রংগুলো ডিজাইনের বাইরে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনি খুবই নিখুঁতভাবে আর্টটি করেছেন যার কারণে দেখতে এত সুন্দর লাগছে।
ঠিক বলেছেন আপু অনেক সময় নিয়ে আমাকে এই আর্ট সম্পূর্ণ করতে হয়েছে। এদিক ওদিক হলেই রং ডিজাইনের বাহিরে চলে যায়।ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনি অনেক সুন্দর নকশা অঙ্কন করেছেন পোস্টার রং দিয়ে ৷ আপনার অঙ্কন এবং উপস্থাপনা আমার কাছে দারুণ লেগেছে ৷ শুভ কামনা রইল আপনার জন্য ৷
ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মতামতের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপু আপনার অংকন করা ফুলের চিত্রের নকশা আমার কাছে অনেক ভালো লেগেছে। পোস্টার রং দিয়ে নকশাতে রং করায় দেখতে আরো সুন্দর লাগছে। চিত্রটি অঙ্কনের পদ্ধতি গুলো ধাপ আকারে সুন্দরভাবে দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে ভালো লেগেছে জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপনার গঠনমূলক মতামতের জন্য।
পোস্টার রং দিয়ে ফুলের খুবই সুন্দর নকশা অংকন করলেন। সত্যিই অসাধারণ আপনার দক্ষতা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধাপে ধাপে উপস্থাপন থেকে ভালো লাগলো, শুভকামনা রইল।
আপনার সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনার জন্য শুভকামনা রইল।
পোস্টার রং দিয়ে করা আপনার ফুলের নকশা টি বেশ সুন্দর হয়েছে ।আমার কাছে খুবই ভালো লেগেছে। চমৎকারভাবে আপনি আর্ট টি করেছেন ।প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। যা দেখে যে কেউ আপনার মত আর্ট করতে পারবে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য।
আপু আপনার মন্তব্য পড়ে খুব খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দোয়া করি এভাবেই যেন সবসময় পাশে থাকেন। আপনার জন্য শুভকামনা রইল।