মজাদার আমড়া মাখা।
সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ২০ আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৫ অক্টোবর,২০২৩ খ্রীস্টাব্দ। সারাদেশেই বৃষ্টি হচ্ছে। ঢাকাতেও গতকাল থেকে বৃষ্টি। ঢাকাতে আজ প্রায় সারাদিনেই বৃষ্টি।প্রিয় বন্ধুরা, আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আমড়া আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি। আমড়ার আচা্র ও মোরব্বা বেশ পছন্দের একটি খাবার সকলের। তাই আজকের আমি মজাদার আমড়া মাখা নিয়ে হাজির হিয়েছি।। আমড়া একটি দেশীয় ফল। বাজারে এখন প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে। অন্যান্য বিদেশী ফলের তুলনায় আমড়ায় রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন-সি যা শরীরের ওজন কমাতে ও রক্তে কোলেস্টোরলের মাত্রা কমাতে সাহায্য করে।সেই সাথে অ্যান্টি-অক্সিডেন্ট জাতীয় উপাদান থাকায় বার্ধক্য নিয়ন্ত্রনে বেশ কার্যকর। আর আমড়ায় রয়েছে প্রচুর পরিমাণে আয়রন যা রক্তাল্পতা দূর করতে বেশ কার্যকর।তাহলে চলুন দেখে নেয়া যাক,কিভাবে তৈরি হলো আমার উপস্থাপিত আজকের আমড়া মাখা রেসিপিটি। আশাকরি ভাল লাগবে আপনাদের।
উপকরণ সমূহ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| আমড়া | ২টি |
| চিনি | স্বাদ মতো |
| মরিচ গুড়া | ১/৪ চাঃ চমচ |
| কাঁচা মরিচ | ১টি |
| বিট লবন | পরিমাণ মতো |
| লেবুর খোসা | ১/২ চাঃ চামচ |
| শুকনা মরিচ | ১টি |
| লবন | পরিমাণ মত |
বানানোর প্রনালী
ধাপ-১
প্রথমে আমড়া দু'টোর খোসা ছাড়িয়ে নিয়েছি ।
ধাপ-২
এরপর আমড়া দুটোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি।
ধাপ-৩
এরপর একে একে কাঁচা মরিচ কুচি, লবন,মরিচ গুড়া,বিট লবন,চিনি,ভাজা শুকনা মরিচ দিয়ে ভালো ভাবে মেখে নিয়েছি। সবশেষে লেবুর খোসা দিয়ে মেখে নিয়েছি। যার ছবি তুলা হয়নি। আর এভাবেই বানিয়ে নিলাম মজাদার আমড়া মাখা। কেউ চাইলে কাসুন্দিও দিতে পারেন। কিন্তু আমার ভালো লাগে না ,তাই দেইনি।
পরিবেষণ
এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।
আশাকরি আজকের আমড়া মাখার মজাদার রেসিপি আপনাদের ভাল লেগেছে। আমার কাছে বেশ ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina75 |
| তারিখ | ৫ অক্টোবর,২০২৩ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আমড়া মাখা আমার খুবই ভালো লাগে আপু। তাছাড়া আমড়া দিয়ে বিভিন্ন ধরনের আচার তৈরি করা যায়। তো আপনি অনেক মজার করে ঝাল করে আমড়া মাখা তৈরি করলেন। এই সিজনে আমড়া মাখা খেতে খুবই ভালো লাগে। তাছাড়া আমড়াতে প্রচুর পরিমাণ ভিটামিন সি রয়েছে। অনেক ধন্যবাদ আপু শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
@tipu curate 2
Upvoted 👌 (Mana: 3/5) Get profit votes with @tipU :)
Upvoted! Thank you for supporting witness @jswit.
আমরা আমড়ার বিভিন্ন ধরনের আচার বা বিভিন্ন রেসিপি খেয়ে থাকি। যাইহোক এভাবে আমলা মাখা খাওয়ার মজাই আলাদা। দেখে সত্যিই জিভে জল চলে আসলো। খেতে ইচ্ছে করছে বেশ। খেবুর খোসা কখনো ব্যবহার করিনি। নতুন শিখলাম।
অনেক ধন্যবাদ আপু।
শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া অনেক গুরুত্বপূর্ণ। আমড়া মাখা দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। খুবই লোভনীয় লাগছে আপনার তৈরি করা রেসিপি।
জি আপু খেতে বেশ মজা হয়েছিল।অনেক ধন্যবাদ আপু।
আমড়া পেঁপে আম মাখা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। কয়দিন আগে বাসায় আপু আমড়া মাখা তৈরি করেছেন। খেতে বেশ ভালো লাগলো। আজ আপনি খুব সুন্দর করে আমড়া মাখা তৈরি করেছেন এবং আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন। দেখে তো খেতে খুব ইচ্ছে করতেছে। এই ধরনের খাবার গুলো খুবই লোভনীয় হয়ে থাকে। আমড়া মাখা খাওয়ার অনুভূতি বেশ দুর্দান্ত। এতো সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জি ভাইয়া এ সকল ফল মাখা খেতে বেশ ভালো লাগে।অনেক ধন্যবাদ।
https://twitter.com/selina_akh/status/1709945585376333888
আপু শুধু ঢাকাতে নয় সব এলাকাতেই একটানা বৃষ্টি হচ্ছে। আর আজকে আপনি বেশ মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়েছেন, আমড়া মাখা খেতে বেশ মজা লাগে সুন্দর ভাবে মাখিয়েছেন দেখেই বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হবে খেতে।
জি ভাইয়া খেতে বেশ মজা হয়েছিল।অনেক ধন্যবাদ ভাইয়া।
মজাদার আমড়া মাখা🤤।দেখে একেবারে জিহ্বে জল এসে পড়লো। আমার আমড়া মাখা ভীষণ পছন্দ। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমার ও ভীষন পছন্দ আমড়া। ধন্যবাদ ভাইয়া।