ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - উইক ০৬ (১৫-০৬-২৩ থেকে ২১-০৬-২৩)steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago


বিগত ১১ মে ২০২৩ থেকে "আমার বাংলা ব্লগের" একটা নতুন ইনিশিয়েটিভ ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস চালু হয়ে আজ উইক ০৬ এ পদার্পণ করেছে । এই উদ্যোগটি এখনও অব্দি স্টিমিট প্ল্যাটফর্মেই একদম নতুন ও ইউনিক । কি এই "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" ? আসুন জেনে নেওয়া যাক ।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস : প্রত্যেক সপ্তাহের বৃহস্পতিবার থেকে শুরু করে বুধবার অব্দি আমার বাংলা ব্লগের সকল এক্টিভ ব্লগারদের মধ্য থেকে এক জন আমার পছন্দের ব্লগার হিসেবে বেছে নেওয়া হয়ে থাকে । ইনিই হন সেই সপ্তাহের "ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস" । এই নির্বাচনটি একদমই আমার নিজের খুশি মতো করা হয় । যাঁর লেখা আমার ভালো লাগে আমি তাঁকেই নির্বাচিত করি । প্রত্যেকের সামগ্রিক পোস্ট বিশ্লেষণ করে পোস্টের কোয়ালিটি, পোস্ট ভ্যারিয়েশন, বানান এবং মার্কডাউন এর ব্যবহার পর্যবেক্ষণ করে এই বিচারপর্ব সম্পন্ন করা হয়ে থাকে।


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস - @sshifa


পুরস্কার : $২৫ এর দুটি আপভোট


ব্লগার অফ দা উইক : ফাউন্ডার'স চয়েস পুরস্কার


SERIALAUTHORUPVOTEPOST LINK
01@sshifa$25 UPVOTEDIY-এসো নিজে করি : রঙিন কাগজের তৈরি পেন্সিল বক্স।
02@sshifa$25 UPVOTEগান কভার ।। শ্রাবনের মেঘগুলো জড়ো হল আকাশে।

অথর সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিঃ

পুরো নাম মোতাহারা বেগম শিফা । জাতীয়তা : বাংলাদেশী । বাংলাদেশের গাজীপুরে শহরে বসবাসরত । প্রফেশন - স্কুল শিক্ষিকা। বিবিবাহিতা, দু'টি সন্তান রয়েছে । শিক্ষাগত যোগ্যতা : গ্রাজুয়েশন কমপ্লিট । শখ : আর্ট করা । এছাড়াও বিভিন্ন ধরণের রান্না করতে ভালোবাসেন । ব্লগিং ক্যারিয়ার : স্টিমিটে জয়েন করেছেন ২০২০ সালের অক্টোবর মাসে - মোট ২ বছর ০৯ মাস হলো তাঁর স্টিমিট ব্লগিং ক্যারিয়ারের বয়স ।


এক নজরে তাঁর বিগত সপ্তাহের পোস্টগুলি :

sc-01.png


তাঁর ব্লগ সম্পর্কে আমার অনুভূতি :


thumbnail-01.png

আমার বাংলা ব্লগে আমার রেসিপি || টমেটো দিয়ে সরপুটি মাছের সুস্বাদু রেসিপি।...... by @sshifa • 09 June 2023

আমি রান্না করতে খুব পছন্দ করি। তাই আমার বাংলা ব্লগে আজকে আমি আপনাদের সাথে আরো একটি রেসিপি নিয়ে হাজির হলাম। কথায় আছে আমরা মাছে ভাতে বাঙালি।…

শিফা ম্যাডামের অন্যতম একটি শখ হলো নানান রকম পদ রান্না করা । কিন্তু, তিনি তাঁর এই শখটিকে প্রায় শিল্পের পর্যায়ে উন্নীত করেছেন । তাঁর রেসিপিগুলো দুর্দান্ত হয় সবসময়ই । সরপুঁটি মাছ আমার অনেক প্রিয় একটি মাছ । এদিকে মাছটি জাপানি পুঁটি হিসেবে সর্বাধিক পরিচিত । মাছটি আলু-বেগুন, সর্ষে বাটা ঝোল, বরবটি দিয়ে পাতলা ঝোল, আলু দিয়ে জিরের পাতলা ঝোল আর টমেটো দিয়ে পেঁয়াজকুচির গা-মাখা ঝোল - সব গুলি রেসিপিই দুর্দান্ত হয় । শিফা ম্যাডামের "টমেটো দিয়ে সরপুঁটি মাছের" রেসিপিটিও দুর্দান্ত হয়েছে । রেসিপির প্রত্যেকটা ষ্টেপের ঝকঝকে ফোটোসহ ঝরঝরে বর্ণনা, প্রত্যেকটি ইনগ্রিডিয়েন্টস এর ছবিসহ নাম ও পরিমাণ উল্লেখ রয়েছে । সব মিলিয়ে এই রেসিপি পোস্টকে আমি দশে দশ দিতে চাই ।


ছবিটি শিফার ব্লগ থেকে নেওয়া হয়েছে

thumbnail-02.png

আমার বাংলা ব্লগে আমার আজকের রেসিপি || ধুন্দুল দিয়ে মৃগেল মাছের মজাদার রেসিপি।...... by @sshifa • 16 June 2023

আমার আজকের রেসিপি হচ্ছে ধুন্দুল দিয়ে মৃগেল মাছের মজাদার রেসিপি। এই রেসিপিটি খুব সহজে তৈরি করা যায়। আমরা হচ্ছে মাছে ভাতে বাঙালি। মাছ কম বেশি সবাই খুব পছন্দ করে।…

কার্প জাতীয় যত মাছ আছে যেমন রুই, মৃগেল, কাতলা, গ্রাস কার্প, মিরর কার্প, সিলভার কার্প, কালবাউশ সব ধরণের মাছই আমার অত্যন্ত প্রিয় । তাই তো শিফা ম্যাডামের "ধুন্দুল দিয়ে মৃগেল মাছের মজাদার রেসিপি" পোস্টটাতে আমার চোখ আটকে গেলো হঠাৎ । পোস্টের শুরুতেই উনি রেসিপির যে ছবিটি শেয়ার করেছেন সেটি দেখেই তো রেসিপির প্রেমে পড়ে গেলুম । এক নিঃশ্বাসে পড়ে ফেললুম রেসিপি পোস্টটি । ধুন্দুল তরকারিটি কি সেটা আমার ভালো মনে পড়ছে না, তবে বোধ হয় ঝিঙের মতো কোনো সবজি হবে । রান্নার প্রতিটি স্টেপ উনি খুবই দক্ষতার সাথে তুলে ধরেছেন । আর সেই সাথে প্রত্যেকটা ষ্টেপের ছবিও দিতে ভুল করেননি । ওনার রেসিপি পোস্টের ফোটোগুলো একদম নিখুঁত, ঝকঝকে ও হাই কোয়ালিটির হয় । যাই হোক রেসিপিটি আমি সংরক্ষণ করলাম নিজের বাড়িতে ট্রাই করার জন্য ।


ছবিটি শিফার ব্লগ থেকে নেওয়া হয়েছে

thumbnail-03.png

DIY-এসো নিজে করি : কাগজ দিয়ে কিছু ক্যান্ডির অরিগামি তৈরি।...... by @sshifa • 18 June 2023

আজকে আমি কাগজ দিয়ে কিছু ক্যান্ডির অরিগামি তৈরি করেছি। আসলে কাগজের তৈরি জিনিসগুলো বানাতে আমার সব সময় খুূূূূূূূূূূূবই ভালো লাগে।…

এই পোস্টটির থাম্বনেইল দেখে তো আমি একদম চমকে গিয়েছিলুম । কয়েকটি ক্যান্ডির মোড়কের ফটো, যেগুলো দেখে আসল-নকলের কোনো তফাৎ করার উপায় নেই । দেখে মনে হবে একদম অরিজিন্যাল ক্যান্ডি ওগুলো । কিন্তু, আসলে ওগুলো কাগজের তৈরী । এতটাই নিখুঁতভাবে ওগুলো তৈরী করেছেন শিফা ম্যাডাম যে হাতে না নিয়ে বোঝার কোনো উপায় নেই যে ওগুলো আসল ক্যান্ডি নয়, কাগজের তৈরী । শিফা ম্যাডামের এই DIY প্রজেক্টটি "কাগজ দিয়ে কিছু ক্যান্ডির অরিগামি তৈরি" এ মাসের অন্যতম সেরা DIY প্রজেক্ট হিসেবে মনোনীত করা হলো । সত্যি অনবদ্য হয়েছে । অসাধারণ বললেও কমই বলা হবে ।


ছবিটি শিফার ব্লগ থেকে নেওয়া হয়েছে

thumbnail-04.png

বাংলা গান কভার || এই গান মনের খাতাতে লিখে দিয়ে যাই।...... by @sshifa • 20 June 2023

আজকে আমি আপনাদের মাঝে আবারো আমার খুব পছন্দের একটি গান নিয়ে হাজির হলাম। গান গাইতে আমার খুব ভালো লাগে। তাই মাঝে মাঝে চেষ্টা করি আমার পছন্দের গান গুলো গাওয়ার।…

আপনারা তো জানেনই যে গান শুনতে আমি কত্ত পছন্দ করে থাকি । বাংলা, হিন্দি এই দু'টোই সব চাইতে বেশি শুনি । কখনো সখনো ইংলিশ । শিফা ম্যাডামের কণ্ঠ ভালো । এর আগে বহুবার হ্যাংআউটে ওনার কণ্ঠে প্রচুর গান শুনেছি । আজকের এই পোস্টটিতে উনি ভারতীয় একটি ছবির গান গেয়েছেন । সুমধুর কণ্ঠে, সঠিক উচ্চারণে আর সঠিক সুর, তাল ও লয়ে গানটি গেয়েছেন উনি । গানের কথাগুলিও ছিল বেশ মনে দাগ কাটার মতো । যদিও গানটি একটি sad song, তবে আমার কাছে এটি বেস্ট লেগেছে, কারণ ব্যক্তিগতভাবে আমিও sad song এর ভক্ত । এত সুন্দর করে গানটি গাওয়ার জন্য শিফা ম্যাডামকে তাই আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই ।

Untitled.png
ছবিটি শিফার ব্লগ থেকে নেওয়া হয়েছে

thumbnail-05.png

সিম্পল একটি মেহেদির ডিজাইন।...... by @sshifa • 21 June 2023

আজকে আমি সিম্পল একটি মেহেদীর ডিজাইন শেয়ার করলাম। আসলে আগে আমার হাতে মেহেদী দিতে খুব ভালো লাগতো এখন কেন যেন মেহেদি লাগাতে ভালোই লাগে না।…

আমাদের কমিউনিটিতে অনেক ইউজার আছেন যাঁরা খুবই ভালো মেহেদী ডিজাইন করে থাকেন । আজকে দেখলুম সেই দলে আমাদের শিফা ম্যাডামও পড়েন । ওনার মেহেদী ডিজাইনটিও অনেক সুন্দর, তাক লাগানোর মতোই আর কি । মেহেদী ডিজাইন করা একটি শিল্পের পর্যায়েই পড়ে । খুব একটা সহজ কাজ নয় এটি । ক্রিয়েটিভ মাইন্ডেড না হলে সম্ভব নয় কখনোই এতো সুন্দর মেহেদী ডিজাইন করা । শিফা ম্যাডামের উদ্ভাবিত মেহেদী ডিজাইনটি ইউনিক এবং দুর্দান্ত হয়েছে । অনেক ভালো লেগেছে আমার ।


ছবিটি শিফার ব্লগ থেকে নেওয়া হয়েছে


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২০ ট্রন জমানো (Today's target : To collect 520 trx)


তারিখ : ২৯ জুন ২০২৩

টাস্ক ৩০৯ : ৫২০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 4ff922dffa7b7152fe1e420cbb0726d2bcf0327ffc5bd574f2d866ad5d5e1afe

টাস্ক ৩০৯ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png


steempro....gif

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

দাদা আপনার সুন্দর বিবরন সব সময় আমায় মুগ্ধ করে।আজ ও আপুর পোস্টগুলো আপনি দেখে খুব সুন্দর বর্ননা তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর বিচার বিশ্লেষন করে প্রতি সপ্তাহে একজন ব্লগারকে ব্লগার অফ দ্যা উইক ফাউন্ডার'স চয়েস হিসেবে মনোনীত করা।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

শিফা আপুর সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম দাদা। আপুর আর্ট এবং রেসিপি দুটোই দারুন হয়। সত্যিই উনি অনেক ভালো রান্না করেন। দাদা আপনি উনাকে সেরা ব্লগার হিসেবে নির্বাচিত করেছেন দেখে খুবই ভালো লাগলো। অনেক অনেক শুভকামনা রইল দাদা।

 3 years ago 

দাদা আপনি প্রতি সপ্তাহে একজন করে বেস্ট ব্লগার নির্বাচিত করেন এবং সেই ব্লগারের প্রতিটি পোস্ট চমৎকারভাবে পর্যবেক্ষণ ও বিচার বিশ্লেষণ করেন,এই ব্যাপারটা সত্যিই খুব ভালো লাগে। আমি মনে করি তাদের সবার ভাগ্য খুবই ভালো। যাইহোক শিফা আপুর প্রতিটি পোস্ট এককথায় দুর্দান্ত ছিলো। আপুর ব্যাপারে বেশ কিছু তথ্য জানতে পারলাম। যাইহোক এই পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা।

 3 years ago 

দাদা প্রথমে আপনাকে জানাই অনেক অনেক ধন্যবাদ ব্লগার অফ দা উইক ফাউন্ডার চয়েস এ আমাকে মনোনীত করার জন্য। আর আমার পোস্টগুলো ভিজিট করে এত সুন্দর করে পোস্টের বর্ণনা দিয়েছেন দেখে তো আমি একদম মুগ্ধ হয়ে গেলাম। পোস্টটি পড়ে এতটা ভালো লাগছে যে দাদা কি বলবো বুঝতে পারছি না। আপনি আমার পোস্টগুলোর বর্ণনা এত সুন্দরভাবে দিয়েছেন দেখে সত্যিই কাজের উৎসাহ যেন আরো বেড়ে গেল। আমার পোস্টগুলো যে আপনার কাছে ভালো লেগেছে এটা যেন সত্যি খুবই ভালো লাগছে দাদা। আপনার কাছে আমরা সব সময় চির কৃতজ্ঞ থাকবো দাদা এত সুন্দর একটি পরিবার আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমার বাংলা ব্লগে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি, জানতে পেরেছি, বুঝতে পেরেছি। দাদা আপনি যে আমার পোস্টগুলো ভিজিট করেছেন এটা জেনে সত্যিই আমার কাছে খুবই আনন্দ লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমার কাজগুলোকে এত সুন্দর ভাবে সবার কাছে তুলে ধরার জন্য।

 3 years ago 

শিফা আপুর অনেক পোস্ট আমি দেখি। একজন ভালো ইউজার উনি। উনার পোস্টগুলো বেশ গুছালো হয়। আসলে উনাদের মত পুরানো কিছু ইউজারদের থেকে আমাদের অনেক কিছুই শিখার আছে। তাই আমি মনে করি শিফা আপু দাদার চয়েজ এর ব্লগার অফদা উইক হওয়ার একজন দাবীদার। ধন্যবাদ দাদা একজন ভালো মানের ইউজার কে বেস্ট ব্লগার করার জন্য।

 3 years ago 

আপু একজন ভালো ব্লগার। শিফা আপুর সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগলো দাদা। শিফা আপু সম্পর্কে খুব সুন্দর ভাবে লিখেছেন। আপুর আর্ট ও রেসিপি পোস্ট গুলো এবং গান অনেক সুন্দর। দাদা আপনি আপুকে সেরা ব্লগার হিসেবে নির্বাচিত করেছেন দেখে অনেক ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ দাদা, শিফা আপুকে সেরা
ব্লগার অফ দা উইক ফাউন্ডার চয়েজ হিসেবে মনোনীত করার জন্য।

 3 years ago 

গত সপ্তাহের ফাউন্ডার চয়েজটি নিঃসন্দেহে যথার্থ ছিল। আমাদের প্রিয় দাদা অনেকগুলো ইউজারদের মধ্য থেকে নিখুঁতভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা ইউজারকেই সপ্তাহের সেরা ব্লগারের তকমা দিয়েছিলেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.091
BTC 62481.24
ETH 1747.75
USDT 1.00
SBD 0.39