কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি
আসসালামু আলাইকুম
আমার প্রিয় বাংলা ব্লগ এর সকল ভাই ও বোনেরা কেমন আছেন? নিশ্চয় মহান সৃষ্টিকর্তার রহমতে সবাই বাড়ির সকল সদস্যকে নিয়ে ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ভালো আছি, সুস্থ আছি।সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমরা আজকের পোস্ট।
কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে ইলিশ মাছের রেসিপি
বরাবরের মতো আজ ও আমি আপনাদের মাঝে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে। আসলে আমরা মাছে ভাতে বাঙালি। মাছ -ভাত আমাদের প্রাধান খাদ্য। সব মাছই আমাদের প্রিয় তারপর যদি হয় ইলিশ মাছ তাহলে তো কোন কথায় নেই। যাইহোক বর্তমান আর আগের মতো ইলিশ মাছ খাওয়া হয় না। তবে দাম যতই হোক মাঝে মধ্যে তো একটু খেতেই হয়। তাই কয়েক দিন আগে আমাদের দুটি ইলিশ মাছ এনেছিল। যেহেতু বরিশালের মাছ ছিল তাই অনেক মজার ছিল। আর মাছে ডিম না হলে আরো মজার হয়। তবে এই মাছের একটু ডিম হলেও বেশ মজা ছিল। আর সাথে দিয়েছিলাম কাঁঠালের বিচি। আমার কাছে কাঁঠালের বিচি অনেক ভালো লাগে। আর এখন তো সিজন প্রায় শেষ। তাই আমি কিছু কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখে দিয়েছি।যাইহোক দুটি মিলে বেশ মজার ছিল। আপনারা চাইলে এভাবে রান্না করে খেতে পারেন। তাহলে চলুন দেখে নিয় আমি কিভাবে রান্না করেছি।
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| ইলিশ মাছ | ১টি |
| কাঁঠালের বিচি | বেশ কয়েকটি |
| বেগুন | ২ টি |
| আদাবাটা | ১ চামচ |
| রসুন বাটা | ১ চামচ |
| জিরা বাটা | ১ চামচ |
| হলুদ গুঁড়ো | দেড় চামচ |
| মরিচের গুঁড়ো | ১ চামচ |
| ধনের গুঁড়ো | ১/২ চামচ |
| পিঁয়াজ কুঁচি | পরিমাণ মতো |
| তেল | পরিমাণ মতো |
| লবন | স্বাদমতো |
ধাপ-১
প্রথমে আমি একটা ইলিশ মাছ নিয়েছি। তারপর মাছটা কেটে ধুয়ে লেজ মাথা বাদে দিয়ে নিয়েছি রান্নার জন্য।
ধাপ-২
এখন চুলাই একটি কড়াই বসিয়ে দিলাম। কড়াই হালকা গরম হলে তেল দিয়ে দেব।
ধাপ-৩
তেল গরম হয়ে আসলে কেটে রাখা পিঁয়াজ কুঁচি দিয়ে দেব। তারপর পিঁয়াজ এর ভিতরে কাঁঠালের বিচি গুলো দিয়ে দেব।আসলে কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগে তাই পিঁয়াজের সাথে দিয়েছি।
ধাপ-৪
পিঁয়াজ গুলো বাদামি রঙের হয়ে আসলে আদাবাটা, রসুনবাটা ও জিরাবাটা দিয়ে কিছু ক্ষণ নেড়ে সকল মসলা দিয়ে আরো কিছু ক্ষণ কষিয়ে নেব।
ধাপ-৫
এখন কেটে রাখা বেগুন গুলো দিয়ে আরো কিছু ক্ষণ কষিয়ে নেব। তারপর সিদ্ধের জন্য পানি দিয়ে দেব।
ধাপ-৬
এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব।তারপর পানি ফুটে আসলে ধুয়ে রাখা মাছ গুলো দিয়ে দেব।মাছ গুলো দিয়ে বেশ কিছু সময় রান্না করে নেব।
ধাপ-৭
এভাবে হয়ে আসলে নামিয়ে নেব। এখন একটি বাটিতে বেড়ে পরিবেশন করব। আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।
আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোন ব্লগে অন্য কোন লেখা নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
আমি পারুল। আমার ইউজার নেম@parul19। আমার মাতৃভাষা বাংলা। বাংলাদেশ আমার জন্মভূমি।আমি ফরিদ পুর জেলায় বসবাস করি।আমার দুটি মেয়ে আছে। আমি বাংলাই লিখতে ও পড়তে ভালোবাসি। আমি নতুন নতুন রেসিপি তৈরি করতে ও ঘুরতে পছন্দ করি।এই অপরুপ বাংলার বুকে জন্মনিয়ে নিজেকে ধন্যমনে করি।ধন্যবাদ বাংলা ব্লগে এই বাংলা সুযোগ করে দেওয়ার জন্য।
আমার অনেক পছন্দের একটি রেসিপি আজকে আপনি পোস্ট করেছেন। ইলিশ মাছ খেতে আমি অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে ইলিশের ডিম আমার অনেক প্রিয়। আজকে আপনার তরকারির ইলিশ মাছের ডিমটি দেখে মনে হচ্ছে হাত দিয়ে তুলে ডিমটি নিয়ে নেই😅।যাইহোক কাঁঠালের বিচি এবং বেগুন দিয়ে ইলিশ মাছের মজাদার একটি রেসিপি আমাদের মাঝে এত সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আপনার মত আমার বাচ্চাদেরও ইলিশ মাছের ডিম অনেক পছন্দ ভাইয়া। মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
বেগুন এবং ইলিশ মাছ দুটোই আমার খুবই পছন্দের। ইলিশ মাছ দিয়ে যাই রান্না করা হোক না কেন আমার কাছে খেতে খুব ভালো লাগে। আপনারা রেসিপিটি দেখে লোভনীয় লাগছে। দেখে বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
জি আপু রেসিপিটি অনেক সুস্বাদু হয়েছিল, ধন্যবাদ আপনাকে।
ইলিশ মাছ এমন মাছ এই মাছ যেভাবে রান্না করা হয় খেতে ভীষণ মজার হয়। আপনি কাঁঠালের বিচি ও বেগুন দিয়ে খুব মজা করে রান্না করলেন।খেতে খুব মজা হয়েছে আশাকরি।আমি অবশ্য ইলিশ মাছে আদা,রসুন,জিরা কিছুই দেই না।এতে ইলিশ মাছের টেস্ট নষ্ট হয়ে যায়। ধন্যবাদ আপু দারুন স্বাদের ইলিশ মাছের রেসিপি শেয়ার করার জন্য।
এটা ঠিক বলেছেন আদা রসুন দিলে স্বাদ নষ্ট হয়ে যায়।তবে আপু একটু না দিলে আমার কাছে ভালো লাগে না। ধন্যবাদ আপু।
বরিশালের ইলিশ অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে অন্যান্য জায়গার ইলিশের তুলনায়। বর্তমান সময়ে ইলিশ মাছের অনেক দাম তবুও মাঝে মাঝে ইলিশ কিনে খাওয়া হয় কারণ আমরা বাঙালি। আর বাঙালি কে বলা হয় মাছের ভাতে বাঙালি। মাছ বাঙালির প্রধান খাদ্য যাইহোক কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি যদিও আমি এর আগে কখনোই খাইনি আপনার এই রেসিপিটি আমার কাছে অনেক বেশি নতুন এবং ইউনিক লেগেছে। বর্তমান সময়ে কাঁঠালের সিজন প্রায় শেষ হয়ে গিয়েছে কিন্তু অনেকেই এই কাঁঠালের বিচি সংরক্ষণ করে রেখেছে আপনিও তাদের মধ্যেই একজন। মজাদার এই রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি ভাইয়া কাঁঠালের বিচি আমার কাছে অনেক ভালো লাগে, ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
ইলিশ মাছ যে ভাবেই রান্না করা হয় না কেন খেতে দারুন লাগে। তবে ইলিশ মাছে বেশি মশলা ব্যবহার না করলেই ইলিশের স্বাদ ভালো লাগে। আর এভাবে কাঁঠালের বিচি দিয়ে কখনও ইলিশ মাছ রান্না করে খাওয়া হয়নি। একদিন ট্রাই করবো। নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি আপু ঠিক বলেছেন ইলিশ মাছে বেশি মসলা ব্যবহার করলে ইলিশের স্বাদ থাকে না।তারপরে ও একটু না দিলে ভালো লাগে না।ধন্যবাদ আপনাকে।
বেশ কয়েকদিন মাছ ধরা বন্ধ থাকার কারণে ইলিশ বাজারে পাওয়া যায়নি। তবে এখন আস্তে আস্তে বাজারে ইলিশের সাপ্লাই হচ্ছে এখন আবার ইলিশ মাছের ভালো ভালো রেসিপিও দেখতে পাচ্ছি। আপনি কাঁঠালের বিচি এবং বেগুন দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন দারুন রেসিপি। এভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগবে আশা করি। ইলিশে যেভাবে রান্না করা হোক না কেন খেতে অনেক ভালো লাগে।
ঠিক বলেছেন আপু ইলিশ যেভাবে রান্না করা হোক না কেন খেতে অনেক মজার।ধন্যবাদ আপু।
বরিশালের ইলিশ মাছ গুলো খেতে খুবই সুস্বাদু । এমনিতেই ইলিশ মাছ অনেক সুস্বাদু মাছ যেকোন ভাবে রেসিপি তৈরি করলে অনেক সুস্বাদু লাগে খেতে। আজকেও আমি ইলিশ মাছের রেসিপি খেয়েছি। আপনি কাঁঠালের বিচি এবং বেগুন দিয়ে ইলিশ মাছের দারুণ রেসিপি করেছেন। এই একটি খাবারই আমার খাওয়া হয়নি সেটা হল কাঁঠালের বিচির রেসিপি।
প্রশংসানীয় মতামতের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ
বাহ্ আপু কাঁঠালের বিচি আর বেগুন দিয়ে খুব সুন্দর ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন যা অনেক লোভনীয় লাগছে। প্রতিটি ধাপে ধাপে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন রন্ধন প্রক্রিয়া। সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ আপু আমার মন্তব্যের সুন্দর ফিডব্যাক প্রদানের জন্য।
বেগুন আর কাঁঠালের বিচি দিয়ে ইলিশ মাছ রান্না সত্যি অনেক সুন্দর লাগে খেতে। যদি আমি বেগুন পছন্দ করি না কিন্তু ইলিশ মাছ দিয়ে রান্না করলে স্বাদ অনেকটাই বেড়ে যায়। রান্নাটা অনেক সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ ভাইয়া
কাঁঠালের বিচি ও ইলিশ মাছ দিয়েছে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় এর আগে আমার জানা ছিল না আপু। ইলিশ মাছ তো আমার কাছে ভাজা খেতে অনেক ভালো লাগে। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে এটা অনেক সুস্বাদু হয়েছে। আমি অবশ্যই বাড়িতে একদিন এই রেসিপিটি বানানোর চেষ্টা করব। ধন্যবাদ আপু।