"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা -২৫ ||টক ঝাল মিষ্টি স্বাদে আঁখের আচার রেসিপি।||
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি টক ঝাল মিষ্টি স্বাদে আঁখের আচার রেসিপি।
প্রকৃতপক্ষে আচার দেখলেই সবার মুখে পানি এসে যায়।এটি খুব লোভনীয় একটি খাবার। আর এটি তৈরি করতে কিছুটা কষ্টকর হলেও খেতে খুব বেশি কষ্ট হয়না।আজকের রেসিপিতে আমি নিয়ে এলাম আঁখের রেসিপি। আসলে প্রিয় আচার গুলোর মধ্যে ইউনিক কোনো আচার তৈরি করতে পারি নি।আঁখ আমার খুব পছন্দের। তাই ভাবলাম এটি দিয়েই তৈরি করে ফেলি।সত্যি বলতে বেশ মজা হয়েছিল এই আঁখের আচারের রেসিপিটি।
শুরুতেই আমি ধন্যবাদ জানাই @hafizullah ভাইয়াকে।কারণ এত সুন্দর একটি কনটেস্টের আয়োজন করে সবার মাঝে দারুন উত্তেজনা বাড়ানোর জন্য।চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের এই রেসিপি।
উপকরণ সমূহ
- আঁখ- ১টা
- তেতুল- আধা কাপ
- চিনি-২ টেবিল চামচ
- শুকনো মরিচ-২টি
- লবণ-১চা চামচ
- সাদা সরিষা বাটা - ২ চা চামচ
- আদা বাটা-১চা চামচ
- রসুন বাটা - ১ চা চামচ
- হলুদ গুড়ো - আধা চা চামচ
- মরিচ গুড়ো-২চা চামচ
- কালোজিরা-আধা চা চামচ
- পাঁচপোড়ন-৩ চা চামচ
- বিট লবণ - সামান্য পরিমাণ
- সরিষার তেল - আধা কাপ

প্রথমে আমি আঁখের খোঁসা ছাড়িয়ে নিলাম। তারপর এগুলোকে ভালোভাবে ধুয়ে নিলাম।এরপরে ছুরির সাহায্যে ছোট ছোট করে গোল আকারে কেটে নিলাম।
একটি কড়াইতে শুকনোভাবে পাঁচপোড়ন ভেজে নিয়ে গুড়ো করে রেখেছি।এবার সেই কড়াইয়ে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিলাম।তেল গরম হয়ে এলে সামান্য পাঁচপোড়ন আর ২টি শুকনো মরিচ দিয়ে দিলাম।

এরপরে দিয়ে দিলাম তেজপাতা আর সরিষা বাটা,আদা বাটা এবং রসুন বাটা।সবকিছু ভালোভাবে নাড়িয়ে ভাজলাম।
এখন এখানে আঁখের টুকরোগুলো দিয়ে নাড়তে থাকলাম।কিছুক্ষণ পর চিনি যোগ করলাম।আবারো নেড়ে দিলাম সব।

এখন দিলাম পরিমাণ মত লবণ,হলুদ গুড়ো আর মরিচ গুড়ো।সবকিছু মিশিয়ে ভাজতে থাকলাম।
তেতুলের যে কাথ রয়েছে তা দিয়ে দিলাম আঁখের মধ্যে।সাথে সামান্য পরিমাণ বিট লবণ দিলাম।সবকিছু ভালোভাবে নাড়তে থাকলাম।চিনি আর তেতুলের কাথ থেকে যে পানি বের হয়েছে তা দিয়ে এই আঁখের রান্না হবে।পানি শুকানো পর্যন্ত জ্বাল দিতে থাকলাম।
শেষ পর্যায়ে ভেজে রাখা পাঁচপোড়ন এর গুড়ো ছড়িয়ে নেড়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিলাম।তৈরি হয়ে গেল মজাদার আঁখের আচার।

এখন আমি আলাদাভাবে এই আঁখের আচারকে পরিবেশন করলাম।আশা করি সবার ভাল লাগবে।
তো বন্ধুরা আজকে আমার এই রেসিপিটি কেমন লেগেছে তা জানাবেন। আর পোস্টে কোন ভুল ত্রুটি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনের সাথে নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
আমি বাংলাদেশ থেকে এমদাদ হোসেন নিভলু। আমার স্টিমিট আইডি হল @ nevlu123। আমি ফেনী জেলায় থাকি। আমার কাজ কম্পিউটার শেখানো, আমার একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র আছে। যেখানে আমি স্টিমিট কাজের পাশাপাশি আমার সময় কাটাই। @nevlu123 নামে আমার একটি ডিসকর্ড অ্যাকাউন্ট আছে। আমার বয়স এখন 30 বছর। আমি জাতিগতভাবে মুসলিম বা আমি মুসলিম কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি কারণ আমি বাংলা বলি তাই ভাষাগতভাবে আমি বাঙালি।
ফোনের ও কাজের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | আঁখের আচারের রেসিপি |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| সম্পাদনা | রিসাইজ & সেচুরেশন |
আচার সব সময়ই একটা লোভনীয় খাবার, আচার পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া দায়। ভাইয়া আপনার আচার রেসিপির ফাইনাল লুকটা দেখেই লোভ হচ্ছে। আমি কিন্তু এই প্রথম আখের তৈরি রেসিপি দেখলাম। রেসিপির উপস্থাপনা এমন যে, যে কেউ চাইলেই এটা থেকে আচার রেসিপি তৈরি করতে পারবে।
অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য প্রদানের জন্য
প্রতিযোগিতা ২৫ যদি আয়োজন করা না হতো তাহলে এতো ইউনিক আচার রেসিপি গুলো দেখায় হতো না এবং কখনও কল্পনা করিনি যে গুলো দিয়ে আচার রেসিপি তৈরি করা যায়। তাই এই প্রতিযোগিতার মাধ্যমে দেখতে পেলাম। সত্যি ভাই আখ দিয়ে যে আচার তৈরি করা যায় এটা খুবই ইউনিক এবং আপনার কাছ থেকে প্রথম দেখা।
সব সময় সুন্দর সুন্দর মন্তব্য করে সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ।
আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে খুব চমৎকার একটা মন্তব্য করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
সব সময় সাপোর্ট করে যাওয়ার জন্য ধন্যবাদ।
হাফিজ ভাইয়া এই প্রতিযোগীতার আয়োজন না করলে এইসব ইউনিক আচার গুলো সম্পর্কে কখনোই জানতে পারতাম না। আর আপনার চিন্তা ভাবনা অনেক ইউনিক ভাই। আখ মিষ্টি খাবার,সেটা দিয়ে টক আচার বানানো বিষয়টা মাথাতেই আসবে না কারো।অনেক লোভনীয় লাগছে ভাই।শুভ কামনা রইল আপনার জন্য।
ভাই ইউনিক কিছু করার চেষ্টা করেছি । ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রধানের জন্য।
ভাই আপনি আজকে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে আঁখের আচারের রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আমাদের এলাকায় দেখেছি আমি আঁখের দিয়ে নোই টানা তৈরি করতে কিন্তু কখনো আচারের রেসিপি তৈরি করতে দেখিনি। এত সুন্দর একটি ইউনিক রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আসলেই ইউনিক কিছু করার চেষ্টা করেছি মাত্র। ধন্যবাদ আপনাকে সুন্দর মতামত প্রধানের জন্য
https://twitter.com/Nevlu123/status/1585443460491800576?s=20&t=dazjD32Kj-oEmoH4Ezp32w
শুধু ইউনিট নয় স্পেশালি ইউনিক। এছাড়া এটা কল্পনা করা যায় না। সত্যি অসাধারণ ছিল আপনার চিন্তাধারা। এবং পছন্দের তো প্রশংসা করতে হয়। আমাদেরকে এত সুন্দর আখের আচার উপহার দেওয়ার জন্য শুভেচ্ছা রইল।
অসম্ভব সুন্দর একটি মন্তব্য করেছেন ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন।
সত্যি বলতে চেষ্টা করছি একটু ভিন্নভাবে কিছু পরিবেশন করার জন্য, আর তার ফলাফল এটি ধন্যবাদ।
আখের চেয়ে আচার তৈরি করা যায় এটাই জানা ছিল না। আপনি তো বেশ ইউনিক একটা রেসিপি নিয়ে এসেছেন। বিশেষ করে আচারের কালার টা এত অসাধারণ এসেছে এটাই সবথেকে বেশি ভালো লেগেছে। তাছাড়া পরিবেশ দুটোই অসাধারণ হয়েছে। এবারের প্রতিযোগিতা টা সত্যিই সবার জিভে জল এনে দিল। প্রতিযোগিতায় আপনার জন্য শুভকামনা রইল।
আসলেই অনেক চিন্তাভাবনা করে আচারটি বানিয়েছি ধন্যবাদ আপনার মতামত প্রধানের জন্য।