একজন কর্মঠ ভালো মানুষের গল্প।শেষ পর্ব।
আমার প্রিয় বন্ধুগন, সবাই কেমন আছেন? সবাইকে আমার আন্তরিক মোবারকবাদ এবং অন্তরের অন্তস্থল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা।
| একজন কর্মঠ ভালো মানুষের গল্প।শেষ পর্ব |
|---|
শেষ পর্ব👇
আর তিনি যদি তার ভাইয়ের কাছে সম্পূর্ণ বিষয়টি তুলে ধরেন, যে আমার এত বছরের অবদান, আমি এত কিছু করেছি, কিন্তু আমার এখন সাত থেকে আট লক্ষ টাকা চাই। তাহলে হয়তো বিষয়টি ম্যানেজ হয়ে যায়। আর ব্যাপারটি সমাধান হতে পারে। কিন্তু তিনি কারো কাছে ছোট হতে রাজি নয়। তাই সাত থেকে আট লক্ষ টাকার তলে পড়ে রয়েছে তাদের উদ্যোগটি।
যদিও তার ভাইকে তার ছেলেরা বলেছিল বিষয়টি কিন্তু তার ভাই দেখিয়েছে সেও নাকি খুব অভাবে আছে। কিন্তু তার পাঁচটি মেয়ে বিয়ে দিয়েছে বড় বড় ফ্যামিলিতে, যাদের টাকার কোন অভাব নেই। তিনিও ভালো টাকা জমিয়েছেন তার ব্যাংক অ্যাকাউন্টে। কিন্তু আজ যখন তাদের প্রয়োজন। তারা যখন তার ভাইয়ের কাছে টাকা চাইলো তখন তারা বলল যে তাদের কাছে টাকা নেই,আর তারাও নাকি খুব কষ্ট করে চলছে।
এবার বুঝুন রক্তের ভাই হিসেবে কত কিনা করল। শুধু ভাইয়ের জন্য না ভাইয়ের ওয়াইফ এবং ভাইয়ের মেয়েদের জন্য। কিন্তু অবশেষে তার ছেলের জন্য এক ফোঁটা সহযোগিতা তাদের দ্বারা হচ্ছে না।বিষয়টি সেই লোকটি কতটুকু উপলব্ধি করতে পেরেছে সেটি আসলে কেউই বুঝতেছে না।তবে তার ছেলেরা এ বিষয়ে খুব বেশি ক্ষিপ্ত।
সে ব্যক্তিটি এখনো বিদেশ রয়েছেন। তবে তার ওইখানে পজিশনটি এখন আগের মতো ভালো নেই। তাই তিনি আসতেও পারছেন না এবং সেখানেও কিছু করতে পারছেন না। এমতাবস্থায় ছেলেদের যে উদ্যোগটি রয়েছে সেটিও এখনো চলমান। সবাই খুব উচ্চাকাঙ্ক্ষায় এই উদ্যোক্তির বাহবা দিয়েছিল। তবে এখন সবাই আশায় রয়েছে কবে তাদের এই উদ্যোগটি সফল হবে।
আর সেটার জন্য প্রয়োজন সাত থেকে ৮ লক্ষ টাকা। যদিও সময় ঘনিয়ে আসছে দেখা যাক কি হয়। এই প্রত্যাশায় আমিও আর কিছু লিখলাম না। যদি কখনো তাদের উদ্যোগ সফল হয়,তখন না হয় ভিন্ন অঙ্গীকে কিছু আপনাদের মাঝে আবারও শেয়ার করব। আশা করছি গল্পটি কারো না কারো সাথে মিলে যেতে পারে।
কারণ এই রকম জীবন অনেকে হয়তো পার করেছেন।আর অনেকের সাথে এ ঘটনা ঘটতে পারে বা এরকম ঘটনা ঘটেছে হয়তো। যাই হোক বেশি কথা না বাড়িয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ।
আগের পর্ব পড়তে চাইলে এখানে ক্লিক করুন
প্রথম পর্ব
দ্বিতীয় পর্ব
তৃতীয় পর্ব
চতুর্থ পর্ব
তো বন্ধুরা আজকে এতটুকু ,আশা করি আগামীতে ভিন্ন রকম পোষ্ট নিয়ে আবারো আপনাদের সাথে হাজির হবো। আর আমার পোষ্ট এ যদি কোন ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।এই বলে আজকের মত এখানেই বিদায় নিলাম।
আজ আর নয়, আপনার নিকটতম এবং প্রিয়জনদের সাথে সুস্থ ও নিরাপদে থাকুন, নিজের যত্ন নিন। আপনার দিনটি শুভ হোক
VOTE @bangla.witness as witness
OR
ফোনের বিবরণ
| ক্যামেরা | স্যামসাং গ্যালাক্সি |
|---|---|
| ধরণ | অনুভূতি |
| ক্যামেরা.মডেল | এম ৩২ |
| ক্যাপচার | @nevlu123 |
| সম্পাদনা | রিসাইজ &সেচুরেশন। |
| অবস্থান | বাংলাদেশ |
আমি বাংলাদেশ থেকে ইমদাদ হোসেন নিভলু।আমার স্টিমিট আইডি হল @nevlu123।আর Nevlu123 নামে আমার একটি ডিসকোর্ড অ্যাকাউন্ট আছে।বর্তমানে আমার তিনটি প্রতিষ্ঠান রয়েছে, আর সেই তিনটি প্রতিষ্ঠানের পাশাপাশি আমি স্টিমিট এ কাজ করি।জাতিগতভাবে আমি মুসলিম। কিন্তু ভাষাগতভাবে আমি বাঙালি। কারণ আমি বাংলা ভাষায় কথা বলি, তাই ভাষাগতভাবে আমি বাঙালি।আমার সবচাইতে বড় শখ হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরাঘুরি করা।এ পর্যন্ত আমার তিনটি দেশ ভ্রমণ করা হয়েছে যদিও আরও ইচ্ছে রয়েছে অন্যান্য দেশ ভ্রমণ করার।যাইহোক শখের মধ্যে আরো রয়েছে গান,ভিডিও ইডিটিং ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি আর্ট এবং টুডি থ্রিডি ডিজাইন এর কাজ।


Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
❤💐💐❤❣🙏
অনেক অপেক্ষার পর শেষ পর্ব পেলাম। আসলে এমনই হয় ভাই,মানুষ উপকারের কথা মনে রাখে খুব কম।কৃতজ্ঞ মানুষের সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। আশা করি উনি টাকা ম্যানেজ করে ফেলবেন এবং উনার উদ্যোগ জলদি সফল হবে।ধন্যবাদ গল্পটি শেয়ার করার জন্য।
ভালো লাগলো ভাই চমৎকার গোছালো মন্তব্য করায়।
দারুন লিখেছেন আপনি শেষ পর্বটি। দিনে দিনে পৃথিবী যেন কেমন হয়ে যাচ্ছে। কৃতজ্ঞ মানুষ এখন হারিকেন দিয়ে খুঁজে পাওয়াও মুশকিল। আজকে কাজ ফুরালে আগামী কাল আর তার মুখ দেখাই যায় না। তবুও আমার মনে হয় যে উনার কোন সমস্যাই হবে না। সব কিছু উনি নিজেই ঠিক করে নিবেন ইনশাল্লাহ।
জি আপু কৃতজ্ঞ মানুষ এখন হারিকেন দিয়ে খুঁজে পাওয়াও মুশকিল।
আসলে সেই মানুষটি যতটুকু উপকার করেছে, তার প্রতিদানে সাত থেকে আট লক্ষ টাকা কিছুই না। যাইহোক দেখা যাক উদ্যোগটি কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়। ধন্যবাদ সবার উদ্দেশ্যে শেয়ার করার জন্য।
ঠিক সেই মানুষটি যতটুকু উপকার করেছে, তার প্রতিদানে সাত থেকে আট লক্ষ টাকা কিছুই না।
https://x.com/Nevlu123/status/1706483628673577240?s=20